হয়েও হলো না মুজিবের হ্যাটট্রিক

ভাগ্যটাকে দুষতেই পারেন মুজিব উর রহমান। শহীদ আফ্রিদির উইকেটটা প্রায় পেয়ে গিয়েছিলেন। আম্পায়ার আউট দিয়েছিলেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান পাকিস্তানি অলরাউন্ডার। তাতে হ্যাটট্রিক বঞ্চিত তো হনই। ম্যাচটাই যে ফসকে যায় কুমিল্লার। কারণ এই আফ্রিদিই যে শেষ দিকে ঢাকা প্লাটুনের জয়ের নায়ক। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের স্বাদটা পেয়েও পেলেন এ আফগান তারকা।
২৩ ডিসেম্বর ২০১৯, ১১:২৪ পূর্বাহ্ন

ব্যাটে-বলে জ্বলে উঠে ঢাকাকে জেতালেন মেহেদী

বল হাতে রান আটকে দেওয়ার পাশাপাশি নিলেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। পরে ব্যাট হাতে তিনে প্রোমোশন পেয়ে মেহেদী হাসান তুললেন ঝড়। ব্যাটে-বলে তার ভূমিকাই হয়ে উঠল মুখ্য। ভালুকা রাজাপাকশের দারুণ ইনিংসে মন্থর উইকেটে বেশ ভালো পূঁজি নিয়েও কুমিল্লা ওয়ারিয়র্স পারল না ঢাকা প্লাটুনকে হারাতে।
২৩ ডিসেম্বর ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন

আউট জেনে ড্রেসিং রুমে, আম্পায়ারের ডাকে ফের মাঠে ব্যাটসম্যান

ক্যাচটা ঠিকঠাকই ধরেছেন ফিল্ডার। মাঠের আম্পায়ারও আঙুল তুললেন। স্বাভাবিকভাবেই আউট ঘোষণা হয়ে যাওয়ায় মাঠ ছেড়ে বেরিয়ে যান কুমিল্লা ওয়ারিয়র্সের লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে। নতুন ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বিও মাঠে ঢুকে পড়েন। ওইদিকে প্যাড খোলার প্রস্তুতি নিচ্ছেন রাজাপাকসে। ঠিক সে সময় তৃতীয় আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন জানালেন আউট হননি রাজাপাকসে। ওয়াহাব রিয়াজের বলটি ছিল নো-বল। আর তাতেই নানা বিপত্তি।
২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:০৫ পূর্বাহ্ন

ফক্স স্পোর্টসের দশক সেরা টেস্ট একাদশে মুশফিক

শেষ হয়ে যাচ্ছে একটি দশক। উইজডেন প্রকাশ করেছে তাদের দশক সেরা ওয়ানডে দল, যাতে জায়গা হয় সাকিব আল হাসানেরও। বিভিন্ন সংস্করণের দশক সেরা একাদশ দেওয়ার স্রোতে সামিল হচ্ছে বিশ্বের নামীদামী ক্রীড়া বিষয়ক গণমাধ্যমও। অস্ট্রেলিয়া ভিত্তিক গণমাধ্যম ফক্স স্পোর্টস যেমন প্রকাশ করেছে দশক সেরা টেস্ট একাদশ। যাতে তারা ঠাঁই দিয়েছে টেস্টে বাংলাদেশের অন্যতম ভরসা মুশফিকুর রহিমকে।
২৩ ডিসেম্বর ২০১৯, ০৭:০৭ পূর্বাহ্ন

নাসিমের গোলায় জেতার আনুষ্ঠানিকতা সারতে ১৬ বল লাগল পাকিস্তানের

আগের দিনই জেতার মঞ্চ তৈরি করে রেখেছিল পাকিস্তান। লঙ্কানদের শেষ ৩ উইকেট ফেলে দিয়ে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা সারার। তা সারতে কোন রান নয়, সকাল বেলা কেবল ১৬ বল খরচ হয়েছে তাদের। গতিময় পেসার নাসিম শাহ ওই তিন উইকেটের দুটিই তুলেছেন, ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।
২৩ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশের সিদ্ধান্তে মিসবাহর ক্ষোভ ও বিরক্তি

পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি খেলতে চাইলেও বাংলাদেশের টেস্ট খেলতে না চাওয়ার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না মিসবাহ-উল হক। পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক রীতিমতো ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রতি।
২৩ ডিসেম্বর ২০১৯, ০৪:৫০ পূর্বাহ্ন

রোহিত-রাহুল-কোহলির ব্যাটে সিরিজ ভারতের

ছন্দে থাকা শেই হোপ এবার থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তবে ঝড় তুলে ঠিকই দলকে লড়াইয়ের পূঁজি পাইয়ে দিয়েছিলেন নিকোলাস পুরান আর কাইরন পোলার্ড। রান তাড়ায় ওপেনারদের দারুণ শুরুর পর মিডল অর্ডারের দিক হারানো দলকে তীরে ভেড়ানোর কাজ করেন অধিনায়ক বিরাট কোহলি।
২২ ডিসেম্বর ২০১৯, ০৪:১৮ অপরাহ্ন

করাচিতে পাকিস্তানের জয় এখন সময়ের ব্যাপার

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বীরত্বে আগের দিনই মিলেছিল এমন আভাস। শান মাসুদ, আবিদ আলির পর এদিন সেঞ্চুরি করেছেন আজহার আলি আর বাবর আজমও। চার সেঞ্চুরিতে রানের পাহাড়ে চড়া পাকিস্তান শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে প্রায় ধসিয়ে অপেক্ষায় বড় জয়ের।
২২ ডিসেম্বর ২০১৯, ০৩:১১ অপরাহ্ন

এখনই তরুণদের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ নান্নু

বঙ্গবন্ধু বিপিএলে এবার বেশ কিছু তরুণ খেলোয়াড় নজর কেড়েছেন। যার মূল অংশটাই পেস বোলার। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে বোলিং করেও ম্যাচের মূল নায়ক হচ্ছেন এ তরুণরাই। যেখানে অভিজ্ঞ অনেক বোলাররাই হিমশিম খাচ্ছেন। কেউ কেউ তো দেদারসে রান বিলাচ্ছেন। এ সকল কারণে এ তরুণদেরকে এখনই জাতীয় দলের তাঁবুতে দেখছেন অনেকে। সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। তবে শুধু টি-টোয়েন্টিতে নয়, ঘরোয়া লিগে সব সংস্করণে ধারাবাহিকভাবে পারফর্ম করার পরই তাদের জাতীয় দলে নিতে চান তিনি।
২২ ডিসেম্বর ২০১৯, ১১:৫০ পূর্বাহ্ন

গতি আরও বাড়াতে যা করছেন হাসান মাহমুদ

যুব বিশ্বকাপে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পেরেছেন হাসান মাহমুদ। এক বছর পর সে গতির পরিমাণ আরও বেড়েছে। চলতি বিপিএলে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪.১ কিলোমিটার গতিতে বল করতে পেরেছেন এ তরুণ। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে হয়তো নিজেকেও ছাড়িয়ে যেতে পারবেন। আর তার জন্য কঠিন পরিশ্রম করছেন ঢাকা প্লাটুনের এ পেসার।
২২ ডিসেম্বর ২০১৯, ১১:১০ পূর্বাহ্ন

উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে সাকিব

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন সাময়িকী নির্বাচিত এই দশকের সেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।
২২ ডিসেম্বর ২০১৯, ১০:৩৮ পূর্বাহ্ন

পরিপূর্ণ অলরাউন্ডার হতে বোলিংয়ে বিশেষ নজর দিচ্ছেন সৌম্য

বয়সভিত্তিক দলে নিয়মিতই বোলিং করতেন সৌম্য সরকার। বাংলাদেশ জাতীয় দলেও ঢুকেছেন অলরাউন্ডার হিসেবে। কিন্তু লাল-সবুজ জার্সিতে সে অর্থে বোলিং করার সুযোগ মেলেনি তার। পুরাদস্তুর ব্যাটসম্যানই বনে যান। তবে সাম্প্রতিক সময়ে আবার নিয়মিত বোলিং শুরু করেছেন সৌম্য। ভালোও করছেন। সে কারণে বোলিং নিয়ে আলাদা করে কাজও করছেন এ তারকা। নিজেকে ফের অলরাউন্ডার হিসেবেই দেখতে চান তিনি।
২২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪২ পূর্বাহ্ন

বিগ ব্যাশে নেমে কাঁপিয়ে দিলেন পাকিস্তানি আনকোরা পেসার

ক’দিন আগেও ছিলেন একেবারেই অচেনা। পাকিস্তানের রাওয়ালপিন্ডির পেসার হারিস রউফ খেলতেন অস্ট্রেলিয়ার রাজ্য দল তাসমানিয়ার লিগে। ডেল স্টেইনের চোটে সেখান থেকেই সরাসরি তার ঠাঁই হয় বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সে। বিগ ব্যাশে নেমেই গতির ঝড় তুলেছেন তিনি। দারুণ এক স্পেলে তুলেছেন ৫ উইকেট।
২২ ডিসেম্বর ২০১৯, ০৯:১২ পূর্বাহ্ন

অনুশীলনে ফিরেছেন তামিম, খেলতে পারেন পরের ম্যাচ

অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দল ও ঢাকা প্লাটুনের ওপেনার তামিম ইকবাল খান। সপ্তাহ খানেক আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে আশার সংবাদ, অসুস্থতা কাটিয়ে সম্পূর্ণ সুস্থ এই বাঁহাতি ক্রিকেটার। ঢাকার পরের ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।
২২ ডিসেম্বর ২০১৯, ০৮:৩১ পূর্বাহ্ন

ভারতের পর পাকিস্তানি ব্যাটসম্যানদের সেঞ্চুরির এই কীর্তি

২০০৭ সালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন ভারতের প্রথম চার ব্যাটসম্যানের সবাই। সেই কীর্তিতে ভাগ বসিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। করাচি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির স্বাদ নিয়েছেন শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি ও বাবর আজম।
২২ ডিসেম্বর ২০১৯, ০৮:২৩ পূর্বাহ্ন

গ্রেগরি-মাহমুদে চড়ে প্রথম জয় রংপুরের, উজ্জ্বল মোস্তাফিজও

আগের দুই ম্যাচে চার-ছয়ের তুফান তুলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এদিন যেন কিছুটা ক্লান্ত। ঝড় তোলা বেশিরভাগ ব্যাটসম্যানকে দেখা গেল ম্রিয়মাণ। তাদের দমিয়ে রেখে টুর্নামেন্টে প্রথমবার ছন্দে দেখা গেল মোস্তাফিজুর রহমানকে। তবু আবিস্কা ফার্নেন্দোর ঝড়ো ফিফটিতে লড়াইয়ের একটা পূঁজি পেয়ে গিয়েছিল তারা। প্রথম জয়ের পথ খুঁজতে থাকা রংপুর রেঞ্জার্স লুইস গ্রেগরি, ফজলে মাহমুদের ব্যাটে খোলস বদলে ওই পূঁজি পেরিয়েছে অনায়াসে।
২১ ডিসেম্বর ২০১৯, ০৪:০৬ অপরাহ্ন

যুব বিশ্বকাপে অধিনায়ক আকবর, ঠাঁই হয়নি রিশাদের

উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকবর আলির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড দিয়েছে বিসিবি। এতে সবচেয়ে বড় চমক লেগ স্পিনার রিশাদ হোসেনের না থাকা। তিনি ছাড়া বেশ কয়েক দিন থেকে যুব দলে খেলা প্রায় সব ক্রিকেটারই অনুমিতভাবে আছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে।
২১ ডিসেম্বর ২০১৯, ০২:২৩ অপরাহ্ন

এখনই ওদের মাথায় তুলে দিয়েন না: মুশফিক

ব্যাটিং স্বর্গে টানা তিন ম্যাচে জয়ের মূলনায়ক মেহেদী হাসান রানা। গতির ঝড় তুলে আলোচনায় হাসান মাহমুদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ। তারা ছাড়া আরও বেশ কিছু তরুণ এবারের বিপিএলে নজর কেড়ে নিয়েছেন। তরুণদের এমন পারফরম্যান্সে আমজনতা হতে শুরু করে মুগ্ধ ক্রিকেটবোদ্ধারাও। মুগ্ধ জাতীয় দলের ক্রিকেটাররাও। তবে এখনই তাদের মাথায় না তোলার অনুরোধ জানিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
২১ ডিসেম্বর ২০১৯, ০২:২১ অপরাহ্ন

হেরে বিপিএল জমিয়ে দিলাম: মুশফিক

টানা চারটি হার সিলেট থান্ডারের। অন্যদিকে খুলনা টাইগার্সের টানা তিনটি জয়। মনে হচ্ছিল যেন এবারের বিপিএল প্রায় একপেশে হয়ে যাচ্ছে। কিন্তু এমন পরিস্থিতিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিলেট। উড়তে থাকা খুলনাকে মাটিতে নামিয়ে এনে ৮০ রানের বিশাল জয় পায় দলটি। এমন হারের পর ব্যাখ্যা দিতে গিয়ে হাসির ছলে মুশফিক জানালেন, হেরে টুর্নামেন্ট জমিয়ে দিলেন তারা।
২১ ডিসেম্বর ২০১৯, ০১:৪৮ অপরাহ্ন

১ ওভারে ৪ রান লাগলে মোস্তাফিজকেই বোলিংয়ে আনবেন মুশফিক

গত বিশ্বকাপের পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না মোস্তাফিজুর রহমানের। বিশ্বকাপেও যে খুব একটা ভালো গিয়েছে তাও নয়। উইকেট পেলেও বেদম পিটুনি খেয়েছেন। আর বিপিএলে তো যাচ্ছেতাই অবস্থা। কিন্তু তারপরও এ পেসারের উপর থেকে আস্থা হারাননি খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। এখনও শেষ ওভারে প্রতিপক্ষের ৪ রান লাগলে মোস্তাফিজকেই বোলিংয়ে আনবেন তিনি।
২১ ডিসেম্বর ২০১৯, ০১:১২ অপরাহ্ন