ফিরলেন মাহমুদউল্লাহ

কলকাতায় গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। মাহমুদউল্লাহ রিয়াদ এরপর বাইরে থাকলেন দুই সপ্তাহের বেশি। গ্রেড ওয়ান টিয়ারের সেই চোট কাটিয়ে বিপিএলের প্রথম দুই ম্যাচ পর মাঠে ফিরেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক।
১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৫ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকা সফরের ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে নেই রুট

দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। ওয়ানডে সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার ক্রিকেটার। তারা হলেন- টম ব্যান্টন, প্যাট ব্রাউন, সাকিব মাহমুদ ও ম্যাট পার্কিনসন।
১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:০০ পূর্বাহ্ন

তামিম-থিসারায় প্রথম জয় পেল ঢাকা

রান খরা কাটিয়ে ছন্দে ফিরলেন তামিম ইকবাল খান। ছয় মাস করলেন ফিফটি। তার সঙ্গে ঝড় তুললেন লঙ্কান তারকা থিসারা পেরেরা। আর বল হাতে তো রুদ্রমূর্তি ধারণ করেন। ছয় মাস পর উইকেটের দেখা পেলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাতে সবমিলিয়ে দারুণ এক জয় পেয়েছে ঢাকা প্লাটুন। কুমিল্লা ওয়ারিয়র্সকে ২০ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে মাশরাফির দল।
১৩ ডিসেম্বর ২০১৯, ০৪:২৮ অপরাহ্ন

ছয় মাস পর ফিফটির দেখা পেলেন তামিম

প্রায় এক যুগ ধরে ওপেনিংয়ে বাংলাদেশ দলের হয়ে মুখ্য ভূমিকা পালন করে আসছেন তামিম ইকবাল। তাকে ঘিরে ম্যাচের অনেক পরিকল্পনাও সাজানো হয়। কিন্তু গত ইংল্যান্ড বিশ্বকাপে গিয়ে হুট করেই ছন্দ হারিয়ে ফেলেন এ ওপেনার। এরপর শ্রীলঙ্কা সফরেও যাচ্ছেতাই পারফরম্যান্স। তাই সবধরনের ক্রিকেট থেকে কিছুদিন বিরতি নেন। ফিরেও অবশ্য সুবিধা করে উঠতে পারেননি। তবে বিপিএলের মঞ্চে এক ম্যাচ যেতেই চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তামিম।
১৩ ডিসেম্বর ২০১৯, ০২:৪৬ অপরাহ্ন

শেষ বিকালে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিলেন স্টার্ক

মারনাস লাবুশেনের সেঞ্চুরি ও ট্রাভিস হেডের হাফসেঞ্চুরির পর টেলএন্ডারদের কল্যাণে অস্ট্রেলিয়ার ইনিংস ছাড়াল চারশ। তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড শুরুতেই হারাল দুই ওপেনারকে। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেন কিউই দলনেতা কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেইলর। এই জুটি ভেঙে শেষ বিকালে ৩ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিলেন অজি পেসার মিচেল স্টার্ক।
১৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৬ অপরাহ্ন

তরুণ ক্রীড়া সাংবাদিকের আকস্মিক মৃত্যু, বিসিবির শোক

বাংলাদেশের ক্রিকেট বিটে কাজ করা তরুণ ক্রীড়া সাংবাদিক অর্নব মজুমদার দীপায়নের আকস্মিক মৃত্যু হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কাজ করা অর্নব মৃত্যুর আগের দিন পর্যন্ত বিপিএলের ম্যাচ কাভার করেছেন।
১৩ ডিসেম্বর ২০১৯, ০১:৫৬ অপরাহ্ন

আইপিএলের নিলামে মুশফিকসহ ৫ বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলামের জন্য ৩৩২ খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করেছে আয়োজক কর্তৃপক্ষ। সেখানে মুশফিকুর রহিমসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের নাম রয়েছে।
১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪০ অপরাহ্ন

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির দাপট

উন্মাদনার কমতি ছিল না! কিন্তু এক দশক বাদে পাকিস্তানে টেস্ট ফেরার প্রথম দিনে খেলা হয়েছিল ৬৮.১ ওভার। দ্বিতীয় দিনে মাঠে গড়ায় ১৮.২ ওভার। বৃষ্টির দাপট তৃতীয় দিনে আরও বেড়েছে। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে পুরো দিনে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৫.২ ওভার।
১৩ ডিসেম্বর ২০১৯, ১২:০২ অপরাহ্ন

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা ব্রাভোর

অবসরের সিদ্ধান্ত পাল্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। তবে এই তারকা অলরাউন্ডার নিশ্চিত করেছেন, কেবল টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট খেলতে চান তিনি।
১৩ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন

সিলেটকে গুঁড়িয়ে রাসেলদের টানা দ্বিতীয় জয়

অলোক কাপালি, রবি বোপারা ও ফরহাদ রেজা মিলে দুর্দান্ত বোলিংয়ে একশোর নিচে গুটিয়ে দিলেন সিলেট থান্ডারকে। এরপর রাজশাহী রয়্যালসকে ৮ উইকেটের বিশাল জয় এনে দিলেন লিটন দাস-আফিফ হোসেন।
১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ পূর্বাহ্ন

মোস্তাফিজের বোলিংয়ে প্রচণ্ড বিরক্ত নির্বাচক হাবিবুল

পুরনো অস্ত্রগুলো ভোঁতা, ভাণ্ডারে যোগ হচ্ছে না নতুন কিছুও, মার খেলে বুদ্ধি খাটিয়ে ফিরে আসার সামর্থ্য দেখাতে পারছেন না। সব মিলিয়ে মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। যিনি এবার বিপিএলে মোস্তাফিজের দল রংপুর রেঞ্জার্সেরও টেকনিক্যাল এডভাইজরও।
১২ ডিসেম্বর ২০১৯, ০৫:২৯ অপরাহ্ন

গুরবাজ-রুশোর ঝড়ো ফিফটি, চট্টগ্রামকে উড়িয়ে দিল খুলনা

আগের ম্যাচে জিতলেও উইনিং কম্বিনেশন ভেঙে একাদশে চার পরিবর্তন আনা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গড়তে পারেনি বড় সংগ্রহ। বোলারদের নৈপুণ্যের পর ব্যাট হাতে তাণ্ডব চালান খুলনা টাইগার্সের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। আফগান এই ওপেনারের পর ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন দক্ষিণ আফ্রিকার রাইলে রুশোও। তাতে চট্টগ্রামকে উড়িয়ে ৮ উইকেটের দারুণ জয়ে এবারের আসর শুরু করেছে খুলনা।
১২ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৪ অপরাহ্ন

এখনো কিছুটা অস্বস্তি আছে মাশরাফির

বিশ্বকাপের পর দীর্ঘ পাঁচ মাস খেলার বাইরে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। এই সময়ে খুব একটা অনুশীলনও করেননি। এতদিন পর খেলতে নেমে শুরুতেই অনুমিতভাবে সেরা ছন্দ মেলেনি। জানালেন আছে কিছুটা অস্বস্তি। যদিও দল হারলেও ব্যাটে বলে তার পারফরম্যান্স একেবারে মন্দও না।
১২ ডিসেম্বর ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন

পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টে বৃষ্টির বাধা

দশ বছর পর পাকিস্তানে টেস্ট ফেরার প্রথম দিনে ব্যাঘাত ঘটিয়েছিল বিরূপ আবহাওয়া। দ্বিতীয় দিনে বৃষ্টির সেই দাপট আরও বেড়েছে। ফলে খেলা হয়েছে মোটে ১৮.২ ওভার। নিরোশান ডিকভেলার উইকেট হারিয়ে শ্রীলঙ্কা যোগ করেছে ৬১ রান। হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন দনঞ্জয়া ডি সিলভা।
১২ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ অপরাহ্ন

মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ কম: মাশরাফি

গণমাধ্যমের প্রশ্নের কারণে চাপে পড়েন ক্রিকেটাররা। ভারতে টেস্ট সিরিজ চলাকালীন এমনটা বলেছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স জাতীয় দলে অনুদিত করতে না পারার কারণ ব্যাখ্যায় ইমরুল কায়েসও বিপিএলের প্রথম ম্যাচের পর দায় দেন গণমাধ্যমকে। জাতীয় দলের এই দুই ক্রিকেটারের সঙ্গে একমত নন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পরামর্শ ক্রিকেটারদের উচিত খেলার বাইরের চিন্তা বাদ দেওয়া।
১২ ডিসেম্বর ২০১৯, ১২:১৪ অপরাহ্ন

আইপিএলের নিলামে মুশফিকের নাম

প্রাথমিক তালিকায় নাম না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নিলামের চূড়ান্ত তালিকায় ঠাঁই করে নিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
১২ ডিসেম্বর ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

ফেরার ম্যাচ যেমন হলো মাশরাফির

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা ১৫৯ দিন পর ফিরেছিলেন যেকোনো পর্যায়ের ক্রিকেটে। ফেরার ম্যাচে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে খুব একটা মন্দ করেননি তিনি। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান এসেছে। মূল যে কাজ সেই বোলিংয়ে মাশরাফিকে দেখা গেছে আগের মতই বুদ্ধি খাটিয়ে আঁটসাঁট বোলিংয়ের ভূমিকায়। তবে উইকেট পাননি তিনি, শেষ করেননি চার ওভারের কোটাও।
১২ ডিসেম্বর ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন

জাজাইয়ের ফিফটিতে বিধ্বস্ত মাশরাফির ঢাকা

বোলাররা মামুলি রানে বেঁধে ফেললেন প্রতিপক্ষকে। এরপর সহজ লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেল রাজশাহী রয়্যালস। ঝড় তোলা লিটন দাস সাজঘরে ফিরলেও হজরতউল্লাহ জাজাই একপ্রান্ত আগলে রাখলেন। আফগানিস্তানের ওপেনারের হাফসেঞ্চুরিতে তারকাখচিত ঢাকা প্লাটুনকে উড়িয়ে আসরে শুভ সূচনা করল রাজশাহী।
১২ ডিসেম্বর ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ন

আফ্রিদির শততম শূন্য

কলার উঁচিয়ে নায়কোচিত ভঙিমায় ব্যাট করতে নামেন। নেমেই প্রথম বলেই ছক্কা, না হয় অক্কা। শহিদ আফ্রিদির ট্রেকমার্ড হয়ে আছে এমন দৃশ্য। আন্তর্জাতিক ক্রিকেট, স্বীকৃত ঘরোয়া ক্রিকেটে তার শূন্য রানে ফিরে যাওয়ার দৃশ্য দেখা গেছে বহুবার। বৃহস্পতিবার এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে নেমে প্রথম বলেই আউট হয়ে ফেরেন আফ্রিদি। এতে তিনি স্পর্শ করেছেন এক অগৌরবের রেকর্ড। স্বীকৃত ক্রিকেটে শততমবারের মতো শূন্য রানে আউট হলেন এই পাকিস্তানি।
১২ ডিসেম্বর ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন

১৫৯ দিন পর মাঠে মাশরাফি

৫ জুলাই থেকে ১২ ডিসেম্বর। মাঝে পেরিয়ে গেছে ১৫৯ দিন। দেশের ক্রিকেটে ঘটেছে বড় বড় ঘটনা। তবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছিলেন অনেকটা আড়ালে।লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নেমেছিলেন তিনি। মাঠের ক্রিকেটে ওই শেষবার দেখা গিয়েছিল তাকে। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি চোটের কারণে। এরপর আর ওয়ানডে ছিল না বাংলাদেশের। ক্রিকেট থেকেও অনেকটাই দূরে সরে মাশরাফি ব্যস্ত ছিলেন রাজনীতির মাঠে। বিশ্বকাপের পারফম্যান্স, অবসর নিয়ে বিতর্কের জেরে নিজেকে গুটিয়েও রেখেছিলেন এই সময়ে।
১২ ডিসেম্বর ২০১৯, ০৭:০৩ পূর্বাহ্ন