সেই বাধ্যবাধকতা পরে রাখতে পারল না বিসিবি
নিয়ম করা হচ্ছে, বারবার তা বদলেও যাচ্ছে। সময়সূচীও ঠিক থাকছে না। এমনকি খেলার আগের দিন বদলে যাচ্ছে টিম ডিরেক্টর। নতুন আদলের বিপিএলে লেগ স্পিনার খেলানোর নিয়ম বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছিল শুরুতে। শুনতে অদ্ভুত শোনালেও বিসিবি থেকে জানানো হয়েছিল, বিপিএলে লেগ স্পিনারদের চার ওভার বোলিং করানোও তারা বাধ্যতামূলক করতে যাচ্ছেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর একদিন আগে জানা গেল প্লেয়িং কন্ডিশনে আসলে তেমন কিছু নেই।
১০ ডিসেম্বর ২০১৯, ১২:৪২ অপরাহ্ন
এ কেমন ফটোসেশন!
বিপিএলের সব দলের অধিনায়কের যৌথ ফটোসেশন। অনুষ্ঠানের নাম ছিল এমনই। কিন্তু অনেক বিলম্বে হওয়া এই আয়োজনে এক দলের অধিনায়ক দলের আরেকজনকে প্রক্সি দাঁড় করিয়ে চলে গেলেন, আরেক অধিনায়কের নেই খোঁজ। বাকিরা সবাই মিলে যে ছবি তুললেন তাদের সামনে ছিল না টুর্নামেন্টের ট্রফিও।
১০ ডিসেম্বর ২০১৯, ১২:১৯ অপরাহ্ন
খেলার আগের দিন বদলে গেল রংপুরের পরিচালক
রংপুর রেঞ্জার্সের দল পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন আকরাম খান। বিসিবির অন্যতম পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম প্লেয়ার্স ড্রাফটে থেকে সাজিয়েছিলেন দল, এতদিন পর্যন্ত সবই দেখভাল করছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন তাকে সরিয়ে রংপুরের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজকে।
১০ ডিসেম্বর ২০১৯, ০৮:২৬ পূর্বাহ্ন
বিপিএলের টিকেটের মূল্য জানাল বিসিবি
আড়ম্বরপূর্ণ উদ্বোধন হয়েছে আগের দিন, দেশি-বিদেশি খেলোয়াড়রা শুরু করেছেন পুরদমের প্রস্তুতিও। খেলা শুরু বুধবার থেকে। এবার বঙ্গবন্ধু বিপিএল দেখতে দর্শকদের কত খরচ করতে হবে, জানিয়ে দিল বিসিবি।
৯ ডিসেম্বর ২০১৯, ০৫:২৩ অপরাহ্ন
প্রথম দুই ম্যাচে অনিশ্চিত মাহমুদউল্লাহ, মাত্র দুই ম্যাচের জন্য গেইল
বিপিএল শুরুর আগেই দলের দুই বড় তারকার ব্যাপারে খারাপ খবর শোনালেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ডিরেক্টর জালাল ইউনুস। সম্ভাব্য অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ভারত সফরে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনো সেরে উঠেননি। প্রথম দুই ম্যাচে তিনি অনিশ্চিত। এদিকে ক্রিস গেইলকে দুই ম্যাচের বেশি পাচ্ছে না দলটি।
৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৩১ অপরাহ্ন
সবুজ সংকেত পেলেই তবে দিবারাত্রির টেস্ট নিয়ে সিদ্ধান্ত
সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে কিনা সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এই সফর নিয়ে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় থাকা বোর্ড জানিয়েছে আবারও নিরাপত্তা খতিয়ে দেখে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা। এদিকে পাকিস্তানের দেওয়া গোলাপি বলের দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাবের ব্যাপারে সবুজ সংকেত এলেই ভাববে বাংলাদেশ।
৯ ডিসেম্বর ২০১৯, ০২:৪৩ অপরাহ্ন
টেস্ট খেলতে পাকিস্তানে শ্রীলংকা
বছর ১০ আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার কারণে ঘরের মাঠে ক্রিকেট আয়োজন থেকে প্রায় নির্বাসিত ছিল পাকিস্তান। সংক্ষিপ্ত সংস্করণে কিছু ম্যাচ আয়োজন করতে পারলেও টেস্ট ম্যাচ দেশটির মাটিতে গড়ায়নি। এক দশক পর আবার দেশটিতে ফিরছে টেস্ট ক্রিকেট। সফর করছে সেই শ্রীলঙ্কাই। এরমধ্যেই পাকিস্তান পৌঁছেছে তারা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসলামাবাদে অবতরণ করে শ্রীলংকা দল।
৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ন
এবার বিপিএলে সর্বোচ্চ উইকেট নিতে চান পাকিস্তানের আমির
চলতি বছরের শুরুতে বিপিএলের ৬ষ্ঠ আসরে খেলেননি মোহাম্মদ আমির। তার আগের আসরে খেলে গেছেন ঢাকা ডায়নামাইটসে। এবার খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানের অভিজ্ঞ এই পেসার। তার লক্ষ্য সহজ, হতে চান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।
৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন
শ্রীলঙ্কাকে হারিয়ে ছেলেদের ক্রিকেটেও সোনা জিতল বাংলাদেশ
ফাইনালের আগে শক্তি পরীক্ষায় বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। তাতে মনে হয়েছিল ফাইনালটা বেশ কঠিনই হতে যাচ্ছে। কিন্তু রাতারাতিই বদলে গেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলকে উল্টো উড়িয়ে দিয়ে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণপদক জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ৭ উইকেটের জয়ে এসএ গেমসে নিজেদের স্বর্ণ জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এ নিয়ে ১৯তম স্বর্ণ এলো লাল-সবুজের দেশে।
৯ ডিসেম্বর ২০১৯, ১০:১৪ পূর্বাহ্ন
ছোট মাঠে একসঙ্গে এতদলের অনুশীলন দেখে বিস্মিত রংপুরের বিদেশী কোচ
মিরপুরের একাডেমি মাঠের এক দিকে অনুশীলন করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মাঝের পাশাপাশি নেটে ব্যাট করছে রাজশাহী রয়্যালস আর চট্টগ্রাম। মাঠের আরেক পাশে অনুশীলনে হাজির খুলনা টাইগার্স। ওই সময় অনুশীলন ছিল রংপুর রেঞ্জার্সেরও। সংবাদ মাধ্যমের ভিড়, খেলোয়াড়ে গিজগিজ অবস্থা দেখে যেন কিছুটা ভড়কে গেলেন রংপুরের কোচ মার্ক ও’ডনেল।
৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৮ পূর্বাহ্ন
বাবার কথা রাখতে কাজী নজরুলকে স্মরণ সালমানের
পারফর্ম করতে বাংলাদেশে আসছেন, বাবা সেলিম খান এই খবর শুনে বলেছিলেন, বাংলাদেশে গিয়ে মঞ্চে উঠে অবশ্যই একজন মানুষের কথা স্মরণ করবে। বাবার কথা মতই তাই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা আলাদাভাবে স্মরণ করেছেন বলিউড তারকা সালমান খান। বিপিএলের উদ্বোধনী কনসার্টে পারফর্ম করার পর শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও।
৮ ডিসেম্বর ২০১৯, ০৫:১৯ অপরাহ্ন
সিমন্স, পুরানদের ঝড়ে ভারতকে উড়িয়ে দিল উইন্ডিজ
বিরাট কোহলির তান্ডবে আগের ম্যাচে দুশোর উপর রান করেও জিততে পারেনি উইন্ডিজ। এবার কোহলি পারেননি, ভারতকে নাগালের মধ্যে আটকে লেন্ডন সিমন্স, এভিন লুইস, নিকোলাস পুরানদের ঝড়ে সহজেই জিতেছে ক্যারিবিয়ানরা।
৮ ডিসেম্বর ২০১৯, ০৫:১৬ অপরাহ্ন
সনু নিগমের কণ্ঠে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর গান
নিজের একটি গান দিয়ে পরিবেশনা শুরুর পরই ডি. এল রায়ের ‘ধনে ধান্যে পুষ্পেভরা’ গান গেয়ে বাংলাদেশকে ভালোবাসা জানান ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সনু নিগম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এসময় ঠোঁট মেলাতে দেখা যায়। এরপরই সনু গেয়ে শোনান ‘শোন একটি মুজিবুরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি।’ বাংলাদেশ ও বঙ্গবন্ধুর গানে উপস্থিত দর্শকদের মধ্যেও পড়ে ব্যাপক সাড়া।
৮ ডিসেম্বর ২০১৯, ০২:২৪ অপরাহ্ন
বঙ্গবন্ধু বিপিএলের আলো ঝলমলে উদ্বোধন
সন্ধ্যা থেকেই চলছিল কনসার্ট। ব্যান্ড তারকা জেমস মঞ্চে উঠে তার পরিবেশনা শুরু করার পরই মাঠে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর মিনিট দশেক সঙ্গীতের ছন্দে চলে ফায়ারওয়ার্কস। মাঠের ক্রিকেট শুরুর তিন দিন আগে জমকালো আয়োজনে শুরুর ঘোষণা এলো এই আসরের।
৮ ডিসেম্বর ২০১৯, ০১:১৮ অপরাহ্ন
ফাইনালের আগে আফিফ-সাইফদের গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কা
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ছেলেদের ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল। সোনার লড়াইয়ের আগে পোশাকি মহড়ায় একেবারেই পাত্তা পাননি আফিফ হোসেন-সাইফ হাসানরা। এতে পরিষ্কার বোঝা গেছে, ফাইনালটা মোটেও সহজ হচ্ছে না বাংলাদেশের জন্য।
৮ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ন
বাংলাদেশকে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব পাকিস্তানের
বাংলাদেশের পাকিস্তান সফর হবে কিনা, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ পাকিস্তানে যাবে কিনা তা নিয়েই এখনো ধোঁয়াশা দূর হয়নি। কিন্তু এরমধ্যে নাকি বাংলাদেশকে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন খবরই দিয়েছে ক্রিকেট ওয়েবপোর্টাল ইএসপিএন ক্রিকইনফো।
৮ ডিসেম্বর ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ন
এসএ গেমস: মেয়েদের ক্রিকেটে সোনা জিতল বাংলাদেশ
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে মেয়েদের ক্রিকেট এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর প্রথমবারেই বাজিমাত করেছে বাংলাদেশ। চরম উত্তেজনাপূর্ণ নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সোনা জিতেছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দল।
৮ ডিসেম্বর ২০১৯, ০৮:১৯ পূর্বাহ্ন
মাঠের ক্রিকেটে জৌলুস, পেশাদারিত্ব থাকছে তো?
বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এক পারফর্মার। মিরপুর একাডেমি মাঠে নেটে ব্যাট করার সময় সজোরে মেরে একটি বল ফেলে দেন একাডেমির আঙিনার বাইরে। তা দেখেই পাশেই থাকা কোচের চিৎকার – ‘এভাবে মারিস না, হিসাবের বল’। জিনিসটা প্রথমে মজা মনে হলেও পরে খোঁজ নিয়ে জানা গেল এবারের বিপিএলের বাস্তবতার ব্যতিক্রমী কিছু চিত্র।
৭ ডিসেম্বর ২০১৯, ০২:৩৩ অপরাহ্ন
বিপিএলের উদ্বোধনী আয়োজনে যা থাকছে
ভারতীয় সিনে তারকাদের নাচ, বিখ্যাত সঙ্গীত শিল্পীদের গান আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে রোববার শুরু হবে এবারের বিশেষ বিপিএলের আনুষ্ঠানিক যাত্রা। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেওয়ার মাঝে উদ্বোধনী অনুষ্ঠানের সূচি জানিয়েছে আয়োজকরা।
৭ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ অপরাহ্ন
মেসির অবসর চিন্তাকে স্বাভাবিক মনে করছেন ভালভার্দে
'আপনারা এ মুহূর্তগুলো বেশি উপভোগ করছেন কারণ আমার অবসরের সময় ঘনিয়ে এসেছে।' রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি'অর জয়ের পর এমনটাই বলেছিলেন লিওনেল মেসি। আর তার এ কথাতেই যেন হঠাৎ শূন্যতা অনুভব করতে শুরু করেছে ফুটবল বিশ্ব। এখনই ক্ষুদে জাদুকরকে বিদায় দিতে প্রস্তুত নয় তার ভক্তরা। তবে মেসির এ ভাবনাকে খুবই স্বাভাবিক মনে করছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে।
৭ ডিসেম্বর ২০১৯, ১১:৩২ পূর্বাহ্ন