বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য সীমিত টিকেট
আগামী রোববার জমকালো আয়োজনে বিপিএলের সপ্তম আসরের উদ্বোধন করা হবে। থাকবে বাংলাদেশ ও বলিউড তারকাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, হবে লেজার শো। কিন্তু এসব আয়োজন গ্যালারিতে বসে উপভোগ করার সুযোগ পাবেন খুব কম দর্শক।
৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫০ অপরাহ্ন
শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে মেয়েদের দুর্দান্ত শুরু
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে মেয়েদের ক্রিকেটে ভারত ও পাকিস্তান অংশ না নেওয়ায় স্বাভাবিকভাবেই স্বর্ণ পদক জয়ে ফেবারিট ভাবা হচ্ছে বাংলাদেশকে। সে অভিযানে লাল-সবুজের প্রতিনিধিদের শুরুটা হয়েছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি তারা। ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে সালমা খাতুনের দল।
৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯ পূর্বাহ্ন
ড্র করে ইংল্যান্ডকে সিরিজ হারাল নিউজিল্যান্ড
অতিনাটকীয় কিছু না হলে হ্যামিল্টন টেস্ট ড্র হচ্ছে, এটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। ম্যাচের শেষ দিনের প্রথম সেশনটা যখন নিরাপদে কাটিয়ে দেন কেন উইলিয়ামসন ও রস টেইলর, তখন আর কোনো সন্দেহ থাকেনি। বৃষ্টি বাগড়া দেওয়ায় টেস্টের সমাপ্তি হয়েছে বেশ আগেভাগে। তার আগে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নিয়েছেন উইলিয়ামসন, টেইলর পেয়েছেন ১৯তম সেঞ্চুরির দেখা।
৩ ডিসেম্বর ২০১৯, ০৭:৫২ পূর্বাহ্ন
গ্র্যান্ট ফ্লাওয়ারকে পাচ্ছে না রংপুর
প্রধান কোচ হিসেবে এবার বিপিএলে গ্র্যান্ট ফ্লাওয়ারকে নিয়োগ দিয়েছিল রংপুর রেঞ্জার্স। জিম্বাবুয়াইন এই সাবেক ক্রিকেটার ছিলেন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও। গুছিয়েছেন দল, পরিকল্পনাও এগিয়েছেন অনেকটা। তবে শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেতে যাওয়ায় ফ্লাওয়ার শেষ পর্যন্ত আসছেন না বিপিএলে। এদিকে পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে নিশ্চিত করেছে দলটি।
২ ডিসেম্বর ২০১৯, ০৩:৩০ অপরাহ্ন
এবার গেইলকে পাওয়ার কথা নিশ্চিত করল চট্টগ্রাম
নানা নাটকীয়তার পর ক্রিস গেইলকে পাওয়ার কথা নিশ্চিত করেছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ক্যারিবিয়ান এই বিস্ফোরক ব্যাটসম্যানকে আসরের শেষ দিকে পাচ্ছেন তারা।
২ ডিসেম্বর ২০১৯, ০২:০৫ অপরাহ্ন
কোন রান না দিয়েই ৬ উইকেট!
২. ১ ওভার বল করেছেন, কোন রান দেননি, পেয়ে গেছেন ৬ উইকেট। পাড়া, মহল্লা বা গলির ক্রিকেট নয়। রীতিমতো আন্তর্জাতিক পর্যায়েই ঘটল এমন বিস্ময়কর ঘটনা। এসএ গেমসে মালদ্বীপের মেয়েদের গুঁড়িয়ে নেপালের অঞ্জলি চাঁদ গড়েছেন অবিশ্বাস্য এই কীর্তি।
২ ডিসেম্বর ২০১৯, ১২:৫৭ অপরাহ্ন
বিপিএলের জমকালো উদ্বোধনের প্রস্তুতি
বিপিএলের জন্য শুরু হয়েছে তোড়জোড়। মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে প্রতিদিনই লেগে আছে ক্রিকেটারদের ভিড়। ঠিক পাশের মূল মাঠে আপাতত অনুশীলন বন্ধ, এখানে তৈরি করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের বিশাল মঞ্চ। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজন করা হচ্ছে বিপিএল। তাই উদ্বোধনী আয়োজনে থাকছে জাকঝমকপূর্ণ। বিসিবি জানিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে থাকছেন দেশি-বিদেশি তারকারা।
২ ডিসেম্বর ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন
আবারো ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান
প্রথম টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টেও একই পরিণতি হয়েছে দলটির। অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানেই হারল তারা। অ্যাডিলেডে এদিন ইনিংস ও ৪৮ রানে হেরেছে দলটি। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।
২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৫ পূর্বাহ্ন
রুটের ডাবল সেঞ্চুরি, ড্রয়ের পথে হ্যামিল্টন টেস্ট
সিরিজ হার ঠেকাতে হ্যামিল্টন টেস্টে দারুণ কিছু করতেই হবে ইংলিশদের। অধিনায়ক জো রুটের দুর্দান্ত ব্যাটিংয়ে তেমন কিছুর ইঙ্গিতও দিচ্ছিল দলটি। কিন্তু হঠাৎ করে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মূলত নিল ওয়েগনারের তোপে পড়ে দলটি। ফলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। আর টেস্ট আগাচ্ছে ড্রয়ের পথে। প্রথম টেস্টে জয় পাওয়ায় এ টেস্টে ড্র করলেই সিরিজ জিতবে কিউইরা।
২ ডিসেম্বর ২০১৯, ০৬:০৫ পূর্বাহ্ন
শাহাদাতের ঘটনায় শহীদ, আরাফাত সানি জুনিয়রেরও শাস্তি
জাতীয় লিগের ম্যাচে আরাফাত সানি জুনিয়রকে পিটিয়ে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন শাহাদাত হোসেন। একই ঘটনায় সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়ে শাস্তির মুখে পড়ছেন পেসার মোহাম্মদ শহীদ ও আরাফাত সানি জুনিয়রও।
২ ডিসেম্বর ২০১৯, ০৫:০৪ পূর্বাহ্ন
বিপিএলের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ম্যাচ শুরুর সময়ে বদল আনা হয়েছে। এক ঘন্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে দিনের দুটো ম্যাচই।
১ ডিসেম্বর ২০১৯, ০১:২১ অপরাহ্ন
ইয়াসির শাহর বীরত্বপূর্ণ সেঞ্চুরির পরও বিপদে পাকিস্তান
প্রথম ইনিংসেই বিশাল রানের বোঝা চাপিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ব্যাটিংয়ে নেমেই বিপর্যয় পাকিস্তানি ব্যাটসম্যানদের। বাবর আজম ছাড়া স্বীকৃত কোন ব্যাটসম্যান লড়াই করতে পারেননি। তবে বোলার থেকে রীতিমতো পুরোদুস্তর ব্যাটসম্যান বনে বাবরকে দারুণ সঙ্গ দেন ইয়াসির শাহ। শুধু তাই নয়, তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। কিন্তু তারপরও বিপদ কাটেনি পাকিস্তানের। ফলোঅনে তো পড়েছেই। দেখছে ইনিংস হারও।
১ ডিসেম্বর ২০১৯, ১১:৩০ পূর্বাহ্ন
ডোপ টেস্টে ধরা পড়ে নিষেধাজ্ঞার মুখে কাজি অনিক
অনেক সম্ভাবনা নিয়ে দেশের ক্রিকেটে পা রেখেছিলেন বাঁহাতি পেসার কাজি অনিক। তবে ফুল হয়ে ফোটার আগেই ঝরে পড়ার অবস্থা তার। জাতীয় ক্রিকেট লিগ খেলার সময় ডোপ টেস্টে ধরা পড়ে বড়রকমের শাস্তির মুখে আছেন তিনি।
১ ডিসেম্বর ২০১৯, ১১:২২ পূর্বাহ্ন
ওয়ার্নার টেস্টে বেশি ভালো খেলবেন, ভবিষ্যদ্বাণী করেছিলেন শেহওয়াগ
ক্যারিয়ারের শুরু থেকেই ডেভিড ওয়ার্নারের পরিচিতি ছিল আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে। টি-টোয়েন্টি ঘরানার ক্রিকেটের সঙ্গে তার ব্যাটিংয়ের ধরনটা বরাবরই মানানসই। কিন্তু টেস্ট ক্রিকেটে স্থায়ী আসন গেঁড়ে নিতে পারবেন কিনা তা নিয়ে ওয়ার্নার নিজেও ছিলেন সন্দিহান। তবে ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বিরেন্দর শেহওয়াগ অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, টি-টোয়েন্টি সংস্করণের চেয়ে টেস্টে বেশি ভালো ব্যাটসম্যান হওয়ার যোগ্যতা রাখেন বাঁহাতি অজি তারকা।
১ ডিসেম্বর ২০১৯, ০৮:০৪ পূর্বাহ্ন
জোড়া সেঞ্চুরিতে পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ড
আগের দিন বিকালে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংল্যান্ডকে টানলেন ওপেনার ররি বার্নস ও অধিনায়ক জো রুট। দুজনেই তুলে নিলেন সেঞ্চুরি। বার্নসের বিদায়ের পর বেন স্টোকস ও অভিষিক্ত জ্যাক ক্রলিও টেকেননি বেশিক্ষণ। তবে ইংলিশদের হয়ে জবাব দিয়ে যাচ্ছেন রুট।
১ ডিসেম্বর ২০১৯, ০৭:০৩ পূর্বাহ্ন
শেষ দিকে পাওয়া যাবে গেইলকে, সিদ্ধান্তহীনতায় চট্টগ্রাম
বিপিএল শুরুর আগেই ক্রিস গেইলকে নিয়ে খানিকটা নাটক হয়েই গিয়েছে। প্লেয়ার্স ড্রাফট থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাকে দলে নেওয়ার পর গেইল নিজেই কিছুই জানেন না বলে বিস্ময় প্রকাশ করেছিলেন। এবার জানা গেল এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব বিপিএলের শেষ দিকে চট্টগ্রামের হয়ে খেলতে রাজি হয়েছেন, কিন্তু শেষ দিকে আর তাকে আনা হবে কিনা সিদ্ধান্ত নিতে পারছে না চট্টগ্রামই।
১ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৪ পূর্বাহ্ন
ধোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ
বিশ্বকাপের পর থেকেই মাঠ বিমুখ মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি, কিন্তু তাকে দেখা যাচ্ছে না কোন সিরিজেই। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নেই সাবেক এই অধিনায়ক। ভারতীয় ক্রিকেটে তার ভবিষ্যৎ কী, এই নিয়ে চলছে গুঞ্জন। এরমধ্যেই মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ও ধোনির এক সময়ের সতীর্থ সৌরভ গাঙুলি।
৩০ নভেম্বর ২০১৯, ০৩:০৩ অপরাহ্ন
পাকিস্তানের অবস্থা তথৈবচ
এই টেস্টের ফল বোধহয় এক্ষুনি লিখে ফেলা যায়। ডেভিড ওয়ার্নারের রেকর্ড ট্রিপল সেঞ্চুরিতে পর্বতের চূড়ায় উঠে ইনিংস ছেড়েছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে গিয়ে পাকিস্তান মিচেল স্টার্কের সামনেই প্রায় অসহায়। একশোতে যাওয়ার আগেই ছয় উইকেট খুইয়ে ধুঁকছে আজহার আলির দল।
৩০ নভেম্বর ২০১৯, ০১:২২ অপরাহ্ন
সবার অজান্তে প্রস্তুত হচ্ছেন মাশরাফি
বিশ্বকাপের পর থেকেই মাঠের সঙ্গে তার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে এই সময়ে কেবল বিচরণ করতে দেখা গেছে রাজনীতির মাঠেই। আসছে বিপিএল, ফের তাকে নামতে হবে ক্রিকেট মাঠের লড়াইয়ে। সেজন্য আজই (শনিবার) প্রথম তাকে দেখা গেল অনুশীলন করতে। নির্বাচক হাবিবুল বাশার দিলেন আসল খবর, মাশরাফি নাকি কয়েকদিন থেকেই নিভৃতেই নিজেকে তৈরি করে রাখছেন খেলার জন্য। একই কথা বিপিএলে মাশরাফির দল ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিনেরও।
৩০ নভেম্বর ২০১৯, ১২:৪০ অপরাহ্ন
বিপিএলে খুব ভালো খেলবেন মাশরাফি, আশাবাদী হাবিবুল-সালাহউদ্দিন
দুঃস্বপ্নের মতো একটি বিশ্বকাপ কাটানোর পর আর মাঠে দেখা যায়নি মাশরাফি বিন মর্তুজাকে। চার মাসেরও বেশি সময় ধরে ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বললেই চলে। অথচ আর কদিন পরেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেখানে মাশরাফি কেমন করবেন তা নিয়ে আছে নানা রকমের সংশয়। তবে মাশরাফির দল ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার মনে করছেন, দুঃসময় পেছনে ফেলে বিপিএলের আসন্ন আসরে খুব ভালো করবেন তিনি।
৩০ নভেম্বর ২০১৯, ১০:৩৩ পূর্বাহ্ন