বড় চ্যালেঞ্জ হবে ফ্লাড লাইটের আলোয়: মুমিনুল

গোলাপি বলে প্রথমবার দিবারাত্রির টেস্ট খেলতে নামা বাংলাদেশ বড় পরীক্ষা দেখছে সন্ধ্যার পর। অধিনায়ক মুমিনুল হক মনে করেন কৃত্রিম আলোয় কেবল ব্যাটিং নয়, ফিল্ডিংও হতে পারে বেশ কঠিন।
২১ নভেম্বর ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ন

স্টার্ক-কামিন্সের তোপে পাকিস্তান

দিনের শুরুটা বেশ দারুণ করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার। ওপেনিং জুটিতেই ৭৫ রান। তাতে মনে হয়েছিল প্রথম ইনিংসে বেশ বড় স্কোরই করতে যাচ্ছে সফরকারী পাকিস্তান। কিন্তু এরপরই অজি পেসারদের তোপে পড়ে দলটি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ২৪০ রানের সাদামাটা স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আজহার আলির দলকে।
২১ নভেম্বর ২০১৯, ১১:৪৭ পূর্বাহ্ন

টেস্টে কেন বাংলাদেশ-ভারতের এত ফারাক, ব্যাখ্যা দিলেন কোহলি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। বাংলাদেশ পড়ে আছে নয় নম্বরে। কেবল র‍্যাঙ্কিংই নয়, টেস্টে নামলে দুদলের বিস্তর তফাত বোঝা যায় শরীরী ভাষায়, খেলার ধরনে। টেস্ট ক্রিকেটের প্রতি নিবেদন ও একাগ্রতার পার্থক্যও চোখে পড়ার মতো। ভারত অধিনায়ক বিরাট কোহলি এর কারণ খুঁজে পেয়েছেন। টেস্টে বাড়তি স্পৃহা না দেখানোয় কেবল ক্রিকেটারদের প্রতি নয়, আরও বড় কিছুর দিকে ইঙ্গিত করেছেন তিনি। বড় করে দেখছেন অর্থনৈতিক বিষয়।
২১ নভেম্বর ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ন

আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবার ফাইনালে বাংলাদেশ

হাসান মাহমুদ ও সৌম্য সরকারের নৈপুণ্যে দারউইশ রাসুলির সেঞ্চুরি সত্ত্বেও আফগানিস্তান ইমার্জিং দলকে মাঝারি সংগ্রহে আটকে দিয়েছিল বাংলাদেশ। আঁটসাঁট বোলিংয়ে এই দুই পেসারকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন দুই স্পিনার তানভির ইসলাম ও মেহেদী হাসান। ব্যাটিংয়ে আলো ছড়িয়ে পরের দায়িত্বটা সেরেছেন আসর জুড়ে ছন্দে থাকা সৌম্য ও নাজমুল হোসেন শান্ত। তাদের গড়ে দেওয়া ভিতকে কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন ইয়াসির আলী ও আফিফ হোসেন ধ্রুব।
২১ নভেম্বর ২০১৯, ০৯:৪৫ পূর্বাহ্ন

‘এই টেস্টের আগে পর্যাপ্ত সময় আর প্রস্তুতি ম্যাচ দরকার ছিল’

গোলাপি বলে টেস্টের আগে প্রস্তুতি ঘাটতি নিয়ে উদ্বিগ্ন ছিল বাংলাদেশ। অন্তত একটা প্রস্তুতি ম্যাচের অভাব বোধ করছিলেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিও বললেন একই কথা। টেস্ট শুরুর আগের দিন কোহলি খোলামেলাভাবেই গোলাপি বলের একটা প্রস্তুতি ম্যাচ না থাকার আক্ষেপ করেছেন তিনি।
২১ নভেম্বর ২০১৯, ০৮:১৯ পূর্বাহ্ন

নিষ্প্রাণ দিনে বার্নস-ডেনলি-স্টোকসের ফিফটি

নিউজিল্যান্ডের নবম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করল মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল। এই ভেন্যুর অভিষেকের প্রথম দিনটি অবশ্য ছিল একেবারেই ম্যাড়ম্যাড়ে। ইংল্যান্ডের তিন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি তুলে নিলেও রান তোলার গতি ছিল খুবই শ্লথ। বিপরীতে, নিউজিল্যান্ড সারাদিনে নিতে পেরেছে মাত্র চার উইকেট।
২১ নভেম্বর ২০১৯, ০৭:৪৬ পূর্বাহ্ন

ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ২২৯

শুরুতেই ৪ উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে চেপে ধরে বাংলাদেশ ইমার্জিং দল। তবে একপ্রান্ত আগলে থাকা দারউইশ রাসুলি ব্যক্তিগত ৫ রানে পাওয়া জীবনটাকে কাজে লাগান দারুণভাবে। তুলে নেন অসাধারণ এক সেঞ্চুরি। তার ব্যাটে চড়ে শুরুর ধাক্কা সামলে ফাইনালে ওঠার দ্বৈরথে লড়াইয়ের পুঁজি পেয়েছে আফগানিস্তান ইমার্জিং দল।
২১ নভেম্বর ২০১৯, ০৬:৩৯ পূর্বাহ্ন

গোলাপি বল কেন আলাদা: জেনে নিন খুঁটিনাটি

গোলাপি বলে হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত টেস্ট। উপমহাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্টও এটি। এই উপলক্ষে টেস্টের ভেন্যু কলকাতায় তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। করা হচ্ছে নানান আয়োজন। সব ছাপিয়ে তবু আলোচনায় গোলাপি বল। ক্রিকেট সাধারণত লাল ও সাদা বলে হয়ে থাকলেও সাদা পোশাকে দিবা-রাত্রির খেলাতে চালু হয় গোলাপি বল।
২১ নভেম্বর ২০১৯, ০৪:২১ পূর্বাহ্ন

দিবারাত্রির টেস্ট ঘিরে কলকাতায় গোলাপি আলোর ঝলকানি

এসপ্ল্যানেড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্র সদন থেকে বিরলা তারামণ্ডলল, কিংবা মাথা উঁচু করলেই ফোরটিটু বিল্ডিং। গোলাপি বলে বাংলাদেশ-ভারতের দিবারাত্রির টেস্ট ম্যাচ ঘিরে পুরো কলকাতা যেন সেজেছে গোলাপি রঙে। ইডেন গার্ডেন্সের প্রাঙ্গণ তো আছেই, শহর কলকাতার গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতকে আলোকিত করে জ্বলছে গোলাপি বাতি। মোড়ে মোড়ে ঝুলছে টেস্ট ম্যাচের কথা। বাসে, ট্রামে, ট্রেনেও গোলাপি বলের টেস্ট নিয়ে চলছে আলাপ, টিকেট নিয়ে শোনা যাচ্ছে হাহাকারও।
২০ নভেম্বর ২০১৯, ০৬:০২ অপরাহ্ন

দিবারাত্রি টেস্টে স্পিনারদের যে ভূমিকায় চান ভেট্টোরি

গোলাপি বলে স্যুয়িং, মুভমেন্ট থাকায় পেসাররা পাবেন বাড়তি সুবিধা। উইকেটে থাকা ঘাসও পক্ষে যাবে পেসারদের। এমনকি শিশির পড়লে স্পিনারদের ভূমিকা কমে যাবে আরও। তবু বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি তার স্পিনারদের নিয়ে আশাবাদি। এই টেস্টে তার শিষ্যরা মূল ভূমিকায় না থাকলেও তাদের করার অনেক কিছুই দেখছেন তিনি।
২০ নভেম্বর ২০১৯, ০১:২০ অপরাহ্ন

গোধূলি বেলায় বল দেখা নিয়ে দুই দলই চিন্তায়

দিবারাত্রির টেস্ট ম্যাচ শুরু হবে কলকাতার স্থানীয় সময় দুপুর ১টায়। দিনের আলোয় তাই গোলাপি বল খুব বেশি ফারাক তৈরি না করলেও ঠিক সন্ধ্যে নামার সময়টায় নাকি তৈরি হতে পারে বিভ্রম। বাংলাদেশ, ভারত দুই দলই বলছে আলো থেকে আঁধারে যাওয়ার ওই সময়টাই নাকি হতে পারে ভীষণ কঠিন।
২০ নভেম্বর ২০১৯, ১২:৩৪ অপরাহ্ন

রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

এক সময় মনে হয়েছিল ম্যাচটা বুঝি হেসে খেলেই জিতে নিবে ভারত অনূর্ধ্ব-২৩ দল। লক্ষ্য তাড়ায় অর্ধেকের বেশি রান তারা করে ফেলেছিল ১ উইকেট হারিয়েই। কিন্তু সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দল। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে রোমাঞ্চকর এক জয় পায় তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালের টিকেট কাটে দলটি।
২০ নভেম্বর ২০১৯, ১১:১৫ পূর্বাহ্ন

গোলাপি বলের টেস্ট ঘিরে কলকাতায় উন্মাদনা, কী থাকছে জানালেন সৌরভ

ইডেন গার্ডেন্সে ঢুকতেই দেখা গেল প্রচুর মানুষের ভিড়। তারা টিকেট কিনতে এসেছেন। কিন্তু স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার পর বিফলে ফিরতে হচ্ছে বেশিরভাগকেই। টেস্ট ম্যাচের টিকেট নিয়ে এই উন্মাদনা উপমহাদেশে কি আগে কখনো হয়েছিল? অবশ্য গোলাপি বলের টেস্টও আগে উপমহাদেশে হয়নি। বিশেষ এই টেস্ট ম্যাচ ঘিরে যে কত বিপুল আয়োজন করা হয়েছে তা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙুলি।
২০ নভেম্বর ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন

নাঈমের মাথায় বলের আঘাত, চিকিৎসক বলছেন ‘গুরুতর নয়’

কলকাতায় অনুশীলনে নেমেই সকাল বেলা দুঃসংবাদ শুনতে হয় বাংলাদেশকে। হাতের চোটে ম্যাচ থেকে ছিটকে যান অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ হাসান। বেলা বাড়তে আরেকটি বিপত্তি। অনুশীলনে মাথায় বল লেগে চোট পান অফ স্পিনার নাঈম হাসান। তবে আশার খবর হলো তার চোট গুরুতর নয়।
২০ নভেম্বর ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন

ইডেনের উইকেটে ঘাস থাকবে, শক্ত হবে: কিউরেটর

উপমহাদেশের প্রথম গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টের উইকেটে রাখা হচ্ছে ঘাস, মাটি থাকবে বেশ শক্ত। তবে এতে ব্যাটসম্যান-বোলার সবার জন্যই সমান সুযোগ থাকার কথা জানিয়েছেন ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখার্জি।
২০ নভেম্বর ২০১৯, ০৯:৪৩ পূর্বাহ্ন

গোলাপি বল চ্যালেঞ্জের মুখে ফেলবে আম্পায়ারদেরও: টাফেল

দিবা-রাত্রির টেস্টে গোলাপি বলে খেলতে সমস্যায় পড়তে হয় ব্যাটসম্যানদের। কারণ ফ্লাডলাইটের আলোতে এই বলে খেলার অভ্যস্ততা এখনও তাদের তৈরি হয়নি সেভাবে। তবে কেবল ব্যাটারদের নয়, গোলাপি বলে আম্পায়ারদেরও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে উল্লেখ করেছেন সাইমন টাফেল। কলকাতার ইডেন গার্ডেন্সে এক দিন পরই শুরু হতে যাওয়া ভারত-বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের আগে এমন মন্তব্য করেছেন সাবেক এই তারকা আম্পায়ার।
২০ নভেম্বর ২০১৯, ০৬:৫০ পূর্বাহ্ন

ইনজুরিতে মাশরাফী

বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় চার মাস। বলতে গেলে তখন থেকেই ক্রিকেটের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার। এদিকে আর দিন বিশেক পরই শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে আকর্ষণীয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর আগে নিজেকে ঝালিয়ে নিতে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছিলেন মাশরাফী। তবে তার শুরুতেই পড়েছেন ইনজুরিতে।
২০ নভেম্বর ২০১৯, ০৬:০৬ পূর্বাহ্ন

কলকাতা টেস্ট থেকে ছিটকে গেলেন সাইফ

আগের টেস্টে বাংলাদেশের দুই ওপেনারই হয়েছেন ব্যর্থ। সাদমান ইসলাম ও ইমরুল কায়েস করেছেন হতাশ। তাই কলকাতায় এক দিন পরই শুরু হতে যাওয়া ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের জন্য বাংলাদেশ দলের নির্বাচকদের ভাবনায় ছিলেন সাইফ হাসান। তবে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণ ডানহাতি ব্যাটসম্যান হাতে পাওয়া চোট থেকে এখনও সেরে ওঠেননি। ফলে ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছে না তার।
২০ নভেম্বর ২০১৯, ০৫:১০ পূর্বাহ্ন

হৃদয়ের টানা তৃতীয় সেঞ্চুরি, লঙ্কানদের হোয়াইটওয়াশ করল যুবারা

আগের ম্যাচেই যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছিলেন তৌহিদ হৃদয়। সিরিজে যা ছিল তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। ধারাবাহিকতার অনবদ্য নিদর্শন রেখে সংখ্যাটাকে তিনে উন্নীত করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার কীর্তির দিনে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হোয়াইটওয়াশ করার স্বাদ নিয়েছে তারা।
১৯ নভেম্বর ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন

জাতীয় লিগের রেকর্ড সপ্তম শিরোপা ঘরে তুলল খুলনা

জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা বিভাগ। প্রথম স্তরের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগকে হারিয়ে অপরাজিতভাবে এবারের আসর শেষ করেছে তারা।
১৯ নভেম্বর ২০১৯, ০৯:২৬ পূর্বাহ্ন