একাশি বছর বয়সেও হিল্লি-দিল্লি ঘুরে গ্যালারি মাতান তিনি

বয়স পেরিয়েছে ৮০। এই বয়সে সাধারণত শুয়ে বসেই কাটায় মানুষ। কিন্তু ‘মুক্তিযোদ্ধা’ নূর বক্সের মনে হলো তিনি কুয়োর ব্যাঙ হবেন না। বরং বেরিয়ে পড়বেন। নানান রকমের মানুষ দেখবেন, দেখবেন বহু জনপদ। তীব্র ইচ্ছা আর ক্রিকেটপ্রেমে বাংলাদেশের ঝিনাইদহ থেকে হিল্লি দিল্লি ঘুরে চলে এসেছেন মধ্যপ্রদেশে। গ্যালারিতে বসে উড়াচ্ছেন বাংলাদেশের পতাকা।
১২ নভেম্বর ২০১৯, ০৩:০৪ অপরাহ্ন

এই বোলিং আক্রমণ নিয়েই ভারতকে দু’বার অলআউট!

টেস্টের বাংলাদেশের বোলিং লাইনআপকে ধরা হয় সবচেয়ে দুর্বল। উপমহাদেশের বাইরের দলের সঙ্গে ঘরের মাঠে খেলা হলেও তাও স্পিন দিয়ে দুর্বলতা ডেকে পাওয়া যায় সাফল্য। কিন্তু ঘরের বাইরে কিংবা উপমহাদেশের কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামলেই বেরিয়ে আসে বোলিংয়ের কঙ্কাল। এবারও ভারত সফরে বাংলাদেশের বড় চিন্তার নাম টেস্ট বোলিং। কিন্তু মোহাম্মদ মিঠুন মনে করছেন এই আক্রমণ দিয়েই শক্তিশালী ভারতকে দুবার আলআউট করে দিতে পারেন তারা।
১২ নভেম্বর ২০১৯, ০১:০৮ অপরাহ্ন

বাংলাদেশকে নিয়ে বারবার একটাই কথা রাহানের

সীমিত পরিসরে ভারতকে কয়েকবারই হারিয়েছে বাংলাদেশ। দুদলের খেলা হলেই সব সময়ই থাকে জম্পেশ লড়াইয়ের আভাস। মাঠের ক্রিকেট হয় প্রতিদ্বন্তিতাপূর্ণ। কিন্তু টেস্টে? দীর্ঘ পরিসরে দুইদলের শক্তির তফাত এতটাই বেশি যে ম্যাচ জেতার কথা মুখেও আনার সাহস পায় না বাংলাদেশ। ভারতের সহ-অধিনায়ক অবশ্য বাংলাদেশ প্রসঙ্গে কথা উঠতেই বারবার ঝরালেন প্রংশসা। রঙ্গিন পোশাকের পারফরম্যান্স আর উপমহাদেশের কন্ডিশন বিচার করে দক্ষিণ আফ্রিকা সিরিজের চেয়ে কঠিন কিছুর আভাস দেখলেন তিনি।
১২ নভেম্বর ২০১৯, ১২:২৩ অপরাহ্ন

জাতীয় লিগের চারটি ম্যাচই ড্র

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে প্রথম ও দ্বিতীয় স্তরের সবগুলো ম্যাচই নিষ্প্রাণ ড্র হয়েছে। ফলে আরও একটি শিরোপার খুব কাছাকাছি চলে এসেছে খুলনা বিভাগ। পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে তাদের শিরোপা। তবে সুযোগ থাকছে ঢাকাও। শেষ রাউন্ডে খুলনাকে হারাতে পারলে চ্যাম্পিয়ন হবে তারা।
১২ নভেম্বর ২০১৯, ১১:৪৬ পূর্বাহ্ন

লাল বলের টেস্টেও গোলাপি বলের আলাপ

আজিঙ্কা রাহানের সংবাদ সম্মেলনে ২০ ভাগ কথা যদি হয় প্রথম টেস্ট নিয়ে, ৮০ ভাগ কথাই হলো গোলাপি বলে হতে যাওয়া পরের টেস্ট নিয়ে। রাহানেসহ টেস্ট স্কোয়াডের সদস্যরা ইন্দোরে আসার আগে অনুশীলনও করে এসেছেন গোলাপি বলে। এমনকি ইন্দোরেও আজ দুই নেটে থ্রো ডাউনে গোলাপি বল খেলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বলা যায়, পুরো টেস্ট সিরিজটাই এখন গোলাপি চাদরে মোড়া। যার ফাঁকে কেবল হয়ে যাবে প্রথম টেস্ট।
১২ নভেম্বর ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন

ভারতীয় স্পিন সামলাতে অনুশীলনে ম্যাকেঞ্জির টোটকা

অধিনায়ক মুমিনুল হক নেটে ব্যাট করছিলেন স্পিনারদের বিপক্ষে। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি তখন উইকেটকিপারের ভূমিকায়। কয়েকটা শট শুধরে দিলেন। খানিক আগে মাহমুদউল্লাহ যখন ব্যাট করছেন, তখন আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে ম্যাকেঞ্জি। প্রতিটা শটের পরই আসছিল কোচের নির্দেশনা। সকালে এসে নেটে লম্বা সময় কাটানো মুশফিকুর রহিমকে অনুশীলনের সময় শেষ হওয়ার পরও দেখা গেল আবার নেটে, সঙ্গী ওই ম্যাকেঞ্জিই। লম্বা আলোচনার পর পর একেকটি শট। ইন্দোরে বাংলাদেশ দলের অনুশীলনে ব্যাটসম্যানদের নিয়ে ম্যাকেঞ্জিকে পাওয়া গেল এমন নিবিড়ভাবে সম্পৃক্ত ভূমিকায়।
১২ নভেম্বর ২০১৯, ১০:১৪ পূর্বাহ্ন

সৌদিতে চার দল নিয়েই হচ্ছে সুপার কোপা

আগেই জানা গিয়েছিল, স্প্যানিশ সুপার কোপার নিয়মটা বদলে যাচ্ছে। শেষ পর্যন্ত ৩৭ বছর ধরে চলে আসা নিয়ম বদলের আনুষ্ঠানিক ঘোষণা দিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এবার সুপার কোপা অনুষ্ঠিত হবে চার দলের। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়াকে নিয়ে প্রথমবারের মতো সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
১২ নভেম্বর ২০১৯, ০৮:১৫ পূর্বাহ্ন

ছন্দহীন মোস্তাফিজের করণীয় বাতলে দিলেন ইরফান

বাংলাদেশের সেরা বোলিং অস্ত্র মোস্তাফিজুর রহমানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বলা চলে, যাচ্ছেতাই সময় পার করছেন এক সময় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া এই বাঁহাতি। সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে পুরোপুরি হতাশ করেছেন কাটার মাস্টার খ্যাত পেসার। তার চেয়েও ভয়ানক ব্যাপার হলো, তার বোলিংয়ে ছিল না কোনো পরিকল্পনা, লাইন-লেংথে ছিল না কোনো ছন্দ। এই কঠিন সময় থেকে উত্তরণের জন্য মোস্তাফিজকে কি কেবল সমর্থন যুগিয়ে যাওয়াটাই যথেষ্ট?
১২ নভেম্বর ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন

গোলাপী বলের টেস্ট নিয়ে বাড়ছে বাংলাদেশের অস্বস্তি

ভারতের কাছ থেকে গোলাপী বলে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব আসার পর দ্বিধায় ছিলেন খেলোয়াড়রা। কিন্তু ভারতের প্রস্তাব ফেলতে পারেনি বিসিবি। ক্রিকেটারদেরও রাজী না হয়ে উপায় কি। কিন্তু টেস্ট সিরিজ কাছে আসতেই বাংলাদেশের খেলোয়াড়দের হাবেভাবে টের পাওয়া গেল গোলাপী বল নিয়ে আছে তাদের অস্বস্তি, অজানার ভয়। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তো বলেই ফেললেন, দিবারাত্রির টেস্টের আগে অন্তত দুইদিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলা দরকার ছিল তাদের।
১১ নভেম্বর ২০১৯, ০৩:০৯ অপরাহ্ন

গোলাপি বলের টেস্ট নিয়ে বাড়ছে বাংলাদেশের অস্বস্তি

ভারতের কাছ থেকে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব আসার পর দ্বিধায় ছিলেন খেলোয়াড়রা। কিন্তু ভারতের প্রস্তাব ফেলতে পারেনি বিসিবি। ক্রিকেটারদেরও রাজি না হয়ে উপায় কি। কিন্তু টেস্ট সিরিজ কাছে আসতেই বাংলাদেশের খেলোয়াড়দের হাবেভাবে টের পাওয়া গেল গোলাপি বল নিয়ে আছে তাদের অস্বস্তি, অজানার ভয়। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তো বলেই ফেললেন, দিবারাত্রির টেস্টের আগে অন্তত দুইদিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলা দরকার ছিল তাদের।
১১ নভেম্বর ২০১৯, ০৩:০৫ অপরাহ্ন

‘ওরা বলেছে দক্ষিণ আফ্রিকার চেয়ে আমরা ভাল করব’

বাণিজ্যিকভাবে সফল নয় বলে এতদিন বাংলাদেশকে তাদের মাঠে আমন্ত্রণ জানাতে অনীহা ছিল ভারতের। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের জম্পেশ লড়াইয়ের পর সেই ভাবনায় নাকি এসেছে বড় বদল। ঘরের মাঠে ভারত যাদের বিপক্ষে নিয়মিত খেলে সেসব প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশ প্রতিদ্বন্দিতাপূর্ণ ক্রিকেট উপহার দিয়েছে। বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, ভারত মনে করছে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভারতের মাঠে এগিয়ে বাংলাদেশই। টেস্ট সিরিজেও প্রোটিয়াদের চেয়ে বাংলাদেশই ভাল করবে।
১১ নভেম্বর ২০১৯, ০১:১৯ অপরাহ্ন

রুবেলের ৭ উইকেট, নাসিরের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় দিনে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন রুবেল হোসেন। আগুন ঝরা বোলিংয়ে একাই সাতটি উইকেট তুলে নিয়ে রাজশাহীকে অল্প রানেই গুটিয়ে দিয়েছেন এ পেসার। অন্যদিকে ঢাকা বিভাগের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে অপরাজিত রয়েছেন নাসির হোসেন। আর তরুণ মুকিদুল ইসলাম তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফাইফার। আর ঢাকা মেট্রোর হয়ে দারুণ ব্যাটিং করেছেন আজমির আহমেদ ও মার্শাল আইয়ুব।
১১ নভেম্বর ২০১৯, ১২:৩০ অপরাহ্ন

হরভজনদের বাহবা পাওয়ার পরও নাঈমের বড় আক্ষেপ

হতে পারতেন বড় নায়ক, কেড়ে নিতে পারতেন সব আলো। অভাবনীয় কিছু পেতে মোহাম্মদ নাঈম শেখ নিজের কাজটা করেছিলেন ঠিকই। কিন্তু এই তরুণের এনে দেওয়া ভিত হেলায় হারিয়েছেন বাকিরা। ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে তাদেরই ডেরায় নিজেকে চেনাতে পারার তৃপ্তি আছে ঠিকই। কিন্তু তিনি আক্ষেপে পুড়ছেন আসলে দলের জন্য। দল না জিতলে ব্যক্তিগত সাফল্যের আর কি দাম। তাই ম্যাচ শেষে পাওয়া ভারতের সাবেক তারকাদের অভিনন্দনেও সান্ত্বনা মেলেনি।
১১ নভেম্বর ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহর তৃপ্তি, মাহমুদউল্লাহর অতৃপ্তি

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার সুবিধাটা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তো হেরেছে জয়ের খুব ভালো সুযোগ তৈরি করেও। তাতে ভারতের সঙ্গে লড়াই করা গেলেও সিরিজ জেতার স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। এই চূড়ান্ত অতৃপ্তির মাঝেও বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহকে তৃপ্তি দিচ্ছে দলে নতুন আসা তরুণদের দুরন্ত পারফরম্যান্স।
১১ নভেম্বর ২০১৯, ০৬:৩২ পূর্বাহ্ন

৩৪ রানে শেষ ৮ উইকেট হারানোর কি ব্যাখ্যা?

ম্যাচ জিততে ৪৩ বলে দরকার ছিল ৬৫ রান, হাতে আছে ৮ উইকেট। অর্থাৎ মুখে তুলে দেওয়া খাবার, কেবল গেলাটাই বাকি। সেটাই করতে পারেনি বাংলাদেশ। অবিশ্বাস্য ধসে আর ৩৪ রান তুললেই অলআউট হয়ে ৩০ রানে হার। এমন ম্যাচও কেন জিততে পারল না দল। দারুণ এক সুযোগ এভাবে হাতছাড়া কেন হলো? অধিনায়ক মাহমুদউল্লাহ দিতে পারলেন না কোন স্পষ্ট ব্যাখ্যা।
১০ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ অপরাহ্ন

চ্যাম্পিয়ন মোস্তাফিজকে সব সময় সমর্থন করতে হবে: মাহমুদউল্লাহ

উইকেট ছিল তার বোলিংয়ের ধরণের জন্য মাননসই। নিতে পারতেন বাড়তি সুবিধা। কিন্তু জুতসই উইকেটেও দৃষ্টিকটু বল করে দেদারসে রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। একই উইকেটে অন্য দুই পেসার আল-আমিন হোসেন আর শফিউল ইসলাম তো বটেই, এমনকি অনিয়মিত সৌম্য সরকারও ছিলেন দারুণ। পুরো সিরিজেই উইকেটশূন্য আর খরুচে থাকা মোস্তাফিজ তবু পাশে পাচ্ছেন অধিনায়ককে।
১০ নভেম্বর ২০১৯, ০৯:১৭ অপরাহ্ন

‘জরুরী পারিবারিক কারণে’ দেশে ফিরে যাচ্ছেন মোসাদ্দেক

চোটের কারণে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামা হয়নি মোসাদ্দেক হোসেনের। এই ম্যাচ পর জানা গেল, টেস্ট স্কোয়াডে থাকা এই ব্যাটসম্যানের জরুরী পারিবারিক প্রয়োজনে ফিরতে হচ্ছে দেশে।
১০ নভেম্বর ২০১৯, ০৮:০৬ অপরাহ্ন

নাঈম একা ৮১, বাকি ১০ জনে মিলে ৬৩

লক্ষ্য বড় হলেও জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তরুণ মোহাম্মদ নাঈম শেখ। ২০ বছর বয়সী এ তরুণ বুক চিতিয়ে লড়াই করে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। কিছু সময় সঙ্গে পেয়েছিলেন মোহাম্মদ মিঠুনকে। তার গড়েছেন দারুণ এক জুটি। কিন্তু তার লড়াই বৃথা গেল বাকী ব্যাটসম্যানদের ব্যর্থতায়। আশা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন তারা। ফলে ভারতের মাঠ থেকে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ মিস করে বাংলাদেশ। ৩০ রানের বড় ব্যবধানেই হারে টাইগাররা। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।
১০ নভেম্বর ২০১৯, ০৫:২৫ অপরাহ্ন

তরুণ নাঈমের অমন ব্যাটিংয়ের পরও পারল না বাংলাদেশ

মাঠ ছিল শিশিরে ভেজা। স্পিনারদের জন্য বল গ্রিপ করা ছিল শক্ত। তবু ১৭৫ রান টপকানো যেকোনো পরিস্থিতিতেই কঠিন। অথচ শুরুর ধাক্কার পর তরুণ নাঈম শেখের ব্যাটে সেই কঠিন পথ অনেকটাই সহজ করে ফেলেছিল বাংলাদেশ। হাতে ৬ উইকেট নিয়ে শেষ পাঁচ ওভারে মেলাতে হতো ৫০ রানের সমীকরণ। কিন্তু আবারও শেষটা করতে না পারায় পুরনো রোগ জেগে উঠায় হতাশায় ডুবতে হলো বাংলাদেশকে।
১০ নভেম্বর ২০১৯, ০৫:২৩ অপরাহ্ন

বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

শিশিরে ভেজা মাঠে স্পিনাররা বল গ্রিপ করতে পারছিলেন না। মূল পেসার মোস্তাফিজুর রহমান ছিলেন বিবর্ণ। এরমধ্যে হাত ফসকে বেরোয় একাধিক সহজ ক্যাচও। শফিউল ইসলামের এনে দেওয়া দারুণ শুরু তাই ধরে রাখা যায়নি। মাঝের ওভারে অনিয়মিত সৌম্য সরকার পুষিয়ে দিয়েছিলেন, আল-আমিন হোসেন এদিনও ছিলেন বুদ্ধিদীপ্ত। কিন্তু লোকেশ রাহুল আর জীবন পাওয়া শ্রেয়ার আইয়ারের দুই ফিফটিতে দারুণ চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ভারত।
১০ নভেম্বর ২০১৯, ০৩:১৪ অপরাহ্ন