কীর্তি গড়ার উৎসবে মেতেছেন স্মিথ
প্রথম ইনিংসে করেছিলেন ১৪৪ রান। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৪২ রান। কে বলবে গেল ১৬ মাস কোনো টেস্ট ম্যাচ খেলেননি স্টিভ স্মিথ! জোড়া সেঞ্চুরি করে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে চালকের আসনে তো বসিয়েছেন-ই তিনি, সেই সঙ্গে গড়েছেন বেশ কয়েকটি অসাধারণ কীর্তি।
৫ আগস্ট ২০১৯, ০৬:৩৭ পূর্বাহ্ন
সাইফউদ্দিনের সমস্যা জানতে বিদেশে পাঠাবে বিসিবি
অনূর্ধ্ব-১৫'এর হয়ে খেলার সময়ই পিঠে ব্যথা অনুভব করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তখন থেকেই চিকিৎসা চলছে। কিন্তু সেই সমস্যা থেকে আজও সম্পূর্ণ মুক্তি মেলেনি তার। এর মূল কারণই হচ্ছে এ ব্যথার উৎসই খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের চিকিৎসকরা। এবার পূর্ণ পরিত্রাণের লক্ষ্যে ব্যথার উৎস খুঁজতে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় তাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
৪ আগস্ট ২০১৯, ০২:০৮ অপরাহ্ন
সাকিবের রংপুরে চুক্তি আমলে নিচ্ছে না বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বেশ ঘটা করেই বিষয়টি জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। কারণ খেলোয়াড়দের ক্যাটাগরিই যে নির্ধারিত হয়নি। সবচেয়ে বড় কথা বিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর চুক্তির মেয়াদও শেষ। চুক্তি নবায়ন করার আগেই এমন সিদ্ধান্ত। তাই এ নিয়ে বিসিবির বক্তব্য জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা। কিন্তু এ বিষয়ে কোন প্রতিক্রিয়াই দেখায়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
৪ আগস্ট ২০১৯, ১২:৪৪ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার দু প্লেসি
পুরুষ ক্যাটাগরিতে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দলটির অধিনায়ক ফ্যাফ দু প্লেসি। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার উঠেছে নারী দলের অধিনায়ক ডেন ভ্যান নিকার্কের হাতে।
৪ আগস্ট ২০১৯, ০৮:৪৮ পূর্বাহ্ন
উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানকে ছুঁয়ে ফেলল ভারত
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিদেশের মাটিতে ৫০ বা তার চেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এতদিন কেবল ছিল পাকিস্তানের একার। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই কীর্তিতে ভাগ বসিয়েছে দলটির চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
৪ আগস্ট ২০১৯, ০৭:১০ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়াকে আশা দেখাচ্ছেন স্মিথ
ইংল্যান্ডের প্রথম ইনিংসের লিডটা ফুলে-ফেঁপে উঠতে দেয়নি অস্ট্রেলিয়া ঠিকই, তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়েছিল দলটি। সেখান থেকে টেনে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ। ১৬ মাস পর টেস্টে ফেরা এই ব্যাটসম্যান প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করার পর হাল ধরেছেন আবারও।
৪ আগস্ট ২০১৯, ০২:৪০ পূর্বাহ্ন
উইন্ডিজের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতল ভারত
বিগহিটারে পূর্ণ ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশোর নিচে বেঁধে ফেললেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে ভারতকে। উত্তেজনায় ঠাসা লো-স্কোরিং ম্যাচে বিরাট কোহলি বাহিনীর জয়টা এসেছে মাত্র ৪ উইকেটের ব্যবধানে।
৩ আগস্ট ২০১৯, ০৬:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং দল, সূচি চূড়ান্ত
তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং (হাইপারফরম্যান্স) দল। তিন সপ্তাহের বেশি সময়ের সফরে লঙ্কানরা ঢাকায় পা রাখবে আগামী ১৬ আগস্ট।
৩ আগস্ট ২০১৯, ১০:২১ পূর্বাহ্ন
ভারতের কোচ হতে আগ্রহী সৌরভ গাঙ্গুলি
ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার নেতৃত্বেই আক্রমণাত্মক ক্রিকেট খেলা শুরু করেছিল তারা। ভারতীয় দলের সঙ্গে আবারও যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই সাবেক তারকা ক্রিকেটার। গাঙ্গুলি জানিয়েছেন, ঠিক এখনই না হলেও ভবিষ্যতে কোনো একটা সময়ে দলটির কোচ হতে চান তিনি।
৩ আগস্ট ২০১৯, ০৯:০৬ পূর্বাহ্ন
প্রথম দুটি টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিলেন রাসেল
ভারতের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তবে চোটের কারণে প্রথম দুটি ম্যাচে খেলবেন না দলটির তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
৩ আগস্ট ২০১৯, ০৫:৪৪ পূর্বাহ্ন
বার্নসের সেঞ্চুরিতে ইংল্যান্ডের দিন
ক্যারিয়ারে এর আগে ৭টা টেস্ট ম্যাচ খেলেছেন রোরি বার্নস। ২টি ফিফটি করতে পারলেও সেঞ্চুরির দেখা মেলেনি। অভিষেক সেঞ্চুরির জন্য শুভ দিনের অপেক্ষা করছিলেন এ ওপেনার। অবশেষে মিলল সে দিন। ক্যারিয়ারের প্রথম অ্যাশেজ ম্যাচ খেলতে নেমেই করলেন সেঞ্চুরি। তার হার না মানা সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে দারুণ জবাব দিচ্ছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ৪ উইকেটে ২৬৭ রান তুলেছে দলটি। অস্ট্রেলিয়া থেকে মাত্র ১৭ রানে পিছিয়ে আছে তারা।
২ আগস্ট ২০১৯, ০৫:৫৭ অপরাহ্ন
মেসি নন, কোহলির চোখে রোনালদো সবচেয়ে সফল
ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, ফুটবল ক্যারিয়ারে সফলতার দিক থেকে প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির চেয়ে এগিয়ে এই পর্তুগিজ তারকা।
২ আগস্ট ২০১৯, ১০:৫৯ পূর্বাহ্ন
‘আবার ক্রিকেটে ফেরা হবে কি-না, জানতাম না’
১৬ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেই ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেছেন স্টিভেন স্মিথ। তার চোখ ধাঁধানো ব্যাটিং অস্ট্রেলিয়াকে যেমন বিপদ থেকে উদ্ধার করেছে, তেমনি ক্রিকেটপ্রেমীদের দিয়েছে নিখাঁদ বিনোদন। ক্যারিয়ারের কালো অধ্যায় পেরিয়ে প্রত্যাবর্তনের গল্পটা এর চেয়ে ভালো কি আর হতে পারত? ১৪৪ রানের স্মরণীয় ইনিংসটি খেলার পর স্মিথ অবশ্য স্বীকার করতে পিছপা হননি যে, বল টেম্পারিংয়ের ঘটনার পর তিনি সংশয়ে পড়ে গিয়েছিলেন। তার মনের মধ্যে এই দুশ্চিন্তা উঁকি দিয়েছিল যে, আর হয়তো ক্রিকেটে ফিরতে পারবেন না।
২ আগস্ট ২০১৯, ০৮:১৯ পূর্বাহ্ন
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দেশটিতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। ৭২ রানের বড় ব্যবধানে জিতে আকবর আলির নেতৃত্বাধীন দল সবার আগে জায়গা করে নিয়েছে শিরোপার লড়াইয়ের মঞ্চে।
২ আগস্ট ২০১৯, ০৫:৩৮ পূর্বাহ্ন
স্মিথের বীরত্বমাখা প্রত্যাবর্তন
নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভেন স্মিথ ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আগেই। তবে শুভ্র পোশাকের ক্রিকেট খেলতে গিয়ে যে দাগ মেখে নিষিদ্ধ হয়েছিলেন সেই টেস্টে ফিরলেন প্রায় ১৬ মাস পর। ফিরলেন প্রধান প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে, ফিরলেন সবচেয়ে অভিজাত সিরিজ অ্যাশজ দিয়েই। এবং ফিরলেন কি অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ের পসরা সাজিয়ে। প্রত্যাবর্তনের গল্প আর কতটা আলো ঝলমলে হতে পারত!
১ আগস্ট ২০১৯, ০৬:৩৩ অপরাহ্ন
১১৭ বছরের রেকর্ড ভাঙলেন স্মিথ
এর চেয়ে ভালো প্রত্যাবর্তন আর কি হতে পারতো। ১৬ মাস আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে বল টেম্পারিং কাণ্ডে সাজা পেয়েছিলেন স্টিভ স্মিথ। আবার সাদা জার্সিতে ফিরেই করলেন সেঞ্চুরি। তাও আবার সবচেয়ে মর্যাদার টেস্ট সিরিজ অ্যাশেজে, যখন দরকার ছিল সবচেয়ে বেশি। শুধু যে সেঞ্চুরি করেছেন তাও নয়, রীতিমতো খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন। তার সেঞ্চুরিতে ভর করেই সম্মান রক্ষা করেছে অস্ট্রেলিয়া। অন্যথায় দেড় সেশনেই গুটিয়ে যেতে পারতো দলটি।
১ আগস্ট ২০১৯, ০৫:৫৪ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধের প্রচারণায় সাকিব
বছর ছয় আগের কথা। নিউজিল্যান্ড সিরিজের মাঝ পথে প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে জানা যায় ডেঙ্গু হয়েছে তার। বড় কোন দুর্ঘটনা না ঘটলেও ডেঙ্গুর ভয়াবহতা ভালোভাবেই জেনেছেন সাকিব। বর্তমানে দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এমন পরিস্থিতিতে নিজেকে ঘরে আটকে রাখেন কি করে এ বিশ্বসেরা অলরাউন্ডার। নেমে পড়েছেন প্রতিরোধের প্রচারণায়।
১ আগস্ট ২০১৯, ০১:২৮ অপরাহ্ন
নম্বর ও নাম সংবলিত জার্সিতে অ্যাশেজ, আরও যা কিছু নতুন
এজবাস্টন টেস্ট দিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) মাঠে গড়িয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৭১তম অ্যাশেজ সিরিজ। ১৮৮৩ সালে ক্রিকেটের প্রাচীনতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে মর্যাদার এই দ্বৈরথ শুরু হয়েছিল। তারও আগে এই দুটি দলই ইতিহাসের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ১৮৭৭ সালে।
১ আগস্ট ২০১৯, ১২:৩৭ অপরাহ্ন
পরবর্তী তিন-চার বছরের জন্য পরিকল্পনার তাগিদ অনুভব করছেন সাকিব
বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকে বিদায় নেওয়ার পর শ্রীলঙ্কা সিরিজেও ভরাডুবি হয়েছে বাংলাদেশের। নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতির সঙ্গে যুক্ত রয়েছে স্কোয়াডে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যানদের ফর্মহীনতা, দুর্বল বোলিং ও ফিল্ডিং পারফরম্যান্স। যে ব্যাটিং লাইনআপ নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ তাক লাগিয়ে দিয়েছিল, লঙ্কানদের বিপক্ষে তা ছিল একেবারে সাদামাটা মানের। বিশ্বকাপের পরপরই প্রধান কোচ স্টিভ রোডস বিদায় নেওয়ায় অন্তর্বর্তী কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনেই লঙ্কাদ্বীপে খেলতে হয়েছে দলকে। তিনি ইতিবাচক কিছু করে দেখাতে পারেননি।
১ আগস্ট ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন
তামিমের উচিত খুব ভালো একটা বিশ্রাম নেওয়া: সাকিব
বিশ্বকাপটা তামিম ইকবালের একেবারেই ভালো যায়নি। ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার কাঁধে ওঠে বাংলাদেশের অধিনায়কত্ব। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা তামিম এই বাড়তি দায়িত্বের চাপ সামলাতে না পেরে হয়ে পড়েন আরও বিবর্ণ। তিন ম্যাচে করেন যথাক্রমে ০, ১৯ ও ২ রান। এই ফর্মহীন অবস্থা থেকে উত্তরণের জন্য দেশসেরা ওপেনারকে ‘বিশ্রাম’ নেওয়ার পরামর্শ দিয়েছেন সাকিব আল হাসান।
১ আগস্ট ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন