সেই টেস্টে একশো করতে বাংলাদেশের এগারো জন পন্টিং লাগত!
মাত্র তিন ইনিংস আগের ঘটনা। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েই চরম বিব্রতকর অবস্থা হয়েছিল বাংলাদেশের। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দল গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৩ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সেই তেতো স্মৃতি মনে করিয়ে দিতেই বাংলাদেশের কোচ স্টিভ রোডস জানালেন কতটা কষ্ট ছিল অ্যান্টিগার উইকেটে টিকে থাকা।
১ নভেম্বর ২০১৮, ১০:৩৬ পূর্বাহ্ন
রোডসের দেখা সেরা অধিনায়ক সাকিব
বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর দুজন অধিনায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে স্টিভ রোডসের। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে কাজ করবেন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গেও। তবে এদের মধ্যে তো বটেই তার দেখা সবচেয়ে তীক্ষ্ম ক্রিকেট বুদ্ধির অধিনায়ক সাকিব আল হাসান।
১ নভেম্বর ২০১৮, ১০:০৪ পূর্বাহ্ন
ঐতিহ্যের ঘণ্টায় শুরু হবে সিলেটের অভিজাত পথচলা
চারপাশে চা বাগান, উঁচুনিচু টিলা। সবুজের সমারোহের মাঝেই নয়নাভিরাম মাঠ। আছে ব্রিটিশ স্থাপত্যের আদলে তৈরি করা দৃষ্টিনন্দন ভবন, গ্রিন গ্যালারি। সব মিলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢুকলেই যে কারো চোখ জুড়িয়ে যায়। দেশের বাদবাকি ভেন্যুর চেয়ে সিলেট যেন একটু আলাদা। অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেকও একটু আলাদা ছাপ রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। লর্ডসের ঐতিহ্যবাহী ‘দ্য ফাইভ মিনিট বেল’ বাজিয়ে শুরু হবে সিলেটের অভিষেক টেস্ট।
৩১ অক্টোবর ২০১৮, ০২:০৮ অপরাহ্ন
আমিরাতে টি-টোয়েন্টি খেলার অনুমতি পেলেন সাকিব
আঙুলের চোটে পুনর্বাসনের মধ্যে থাকা সাকিব আলা হাসান সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অনুমতি পেয়েছেন। আসছে ডিসেম্বরে দুবাই, শারজাহ ও আবুধাবিতে টি-টোয়েন্টি এক্স নামের ফ্রেঞ্চাইজি ভিত্তিক আসরে সাকিব যোগ দিতে পারেন স্টিভেন স্মিথ, আন্দ্রে রাসেল ও শহীদ আফ্রিদিদের সঙ্গে।
৩১ অক্টোবর ২০১৮, ০১:০৩ অপরাহ্ন
ঘরের মাঠে নামতে মুখিয়ে আবু জায়েদ
আবু জায়েদ চৌধুরী রাহির সিলেটের বাসা থেকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব কত? চাইলে রিকশায় করে যাওয়া যায়। সিএনজি অটোরিকশায় গেলেও মিনিট বিশেকের বেশি লাগার কথা নয়। বলা যায় বাড়ির উঠোনেই টেস্ট খেলতে নামছেন তিনি। যে স্বপ্ন যত্ন করে জমিয়ে রেখেছিলেন এই মাঠে প্রথম শ্রেণীর ম্যাচে নামার দিনই।
৩১ অক্টোবর ২০১৮, ১১:০৬ পূর্বাহ্ন
ঘরের মাঠে নামতে মুখিয়ে আবু জায়েদ
আবু জায়েদ চৌধুরী রাহির সিলেটের বাসা থেকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব কত? চাইলে রিকশায় করে যাওয়া যায়। সিএনজি অটোরিকশায় গেলেও মিনিট বিশেকের বেশি লাগার কথা নয়। বলা যায় বাড়ির উঠোনেই টেস্ট খেলতে নামছেন তিনি। যে স্বপ্ন যত্ন করে জমিয়ে রেখেছিলেন এই মাঠে প্রথম শ্রেণীর ম্যাচে নামার দিনই।
৩১ অক্টোবর ২০১৮, ১১:০২ পূর্বাহ্ন
টেস্টে যেমন মনোভাব চান মিঠুন
ঠান্ডা মেজাজের মানুষ। কথা বলেন ধীরলয়ে। জীবন যাপনেও বেশ নির্বিকার মোহাম্মদ মিঠুন। দারুণ আনন্দের খবর কিংবা চরম দুঃসময়েও থাকেন স্বাভাবিক। ওয়ানডেতে এই মিঠুনকেই ক্রিজে গিয়ে ব্যাটকে উত্তাল করতে দেখা গেছে। দ্রুত রান বাড়ানোর অ্যাপ্রোচে বাহবা কুড়িয়েছেন। ওয়ানডের ছন্দ তাকে দেখিয়েছে টেস্টের প্রবেশ পথও। তবে দীর্ঘ পরিসরের ক্রিকেটে যে দাবি অন্য। উইকেটে গিয়ে কাটাতে হবে লম্বা সময়। মিঠুন জানালেন, সেই রেসিপিও জানা আছে তার।
৩১ অক্টোবর ২০১৮, ১০:৩৭ পূর্বাহ্ন
টেস্ট ক্রিকেট সবচেয়ে উপভোগ করি: আবু জায়েদ
ওয়েস্ট ইন্ডিজ সফরে রুবেল হোসেন টেস্ট খেলতে চান না বলে খবর বেরিয়েছিল। সে খবর নিশ্চিত হওয়া না গেলেও পেসারদের টেস্ট খেলার প্রতি অনীহা টের পাওয়া গেছে আগেও। অথচ ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই টেস্টে শুরু করা আবু জায়েদ রাহি বলছেন এই সংস্করণটাই তার সবচেয়ে প্রিয়।
৩১ অক্টোবর ২০১৮, ১০:২৭ পূর্বাহ্ন
সেই ম্যাচ ইনিংস ব্যবধানে হারল মেট্রো
প্রথম ইনিংসে মাত্র ৫৯ রানেই ইনিংস ঘোষণা করেছিল। তাতে বেশ শোরগোল পরে গিয়েছিল। কেউ বলছেন, প্রতিপক্ষকে বোলিং বোনাস না দিতে এমনটা করা। আবার কেউ বলছেন কন্ডিশনের সহায়তা নিতেই এই আত্মঘাতী সিদ্ধান্ত। তবে কিছুই কাজে লাগেনি ঢাকা মেট্রোর। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৬৬ রানে। ফলে ঢাকা বিভাগের কাছে ইনিংস ও ১৬১ রানের বিশাল ব্যবধানেই হারল মেট্রো।
৩১ অক্টোবর ২০১৮, ০৯:৫২ পূর্বাহ্ন
তুষার, রাজ্জাকদের কাছ থেকে প্রেরণা নিচ্ছেন মিঠুন
ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে টেস্ট দলে ফেরার দাবি জানিয়েছিলেন তুষার ইমরান। জিম্বাবুয়ের বিপক্ষে নির্বাচকরা তাকে বিবেচনা না করে সুযোগ দিয়েছেন মোহাম্মদ মিঠুনকে। সেই মিঠুনই আবার বড় মঞ্চে টিকে থাকতে প্রেরণা নিচ্ছেন তুষারের কাছ থেকে। ব্যাটসম্যান মিঠুনকে প্রেরণাদায়ক খুলনা দলের সতীর্থ আব্দুর রাজ্জাকের বোলিংও।
৩১ অক্টোবর ২০১৮, ০৯:২০ পূর্বাহ্ন
৬ টেস্ট পর কিপিংয়ে ফিরছেন মুশফিক
দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রম টেস্ট থেকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটন টেস্ট। এই ছয় টেস্টে কেবল ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন মুশফিকুর রহিম। কিপিংয়ের ভার কমিয়ে ব্যাটসম্যান মুশফিককে নির্ভার রাখতে চেয়েছিল বাংলাদেশ দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে আবার উইকেটকিপিং গ্লাভস ফিরে পাচ্ছেন তিনি।
৩০ অক্টোবর ২০১৮, ০১:৫০ অপরাহ্ন
‘কাল আবার খারাপ করলে সবকিছু ভুলে যাবেন’
ওয়ানডেতে রান পেয়ে প্রশংসায় ভাসছেন ইমরুল কায়েস। জীবনের সেরা ছন্দ তাকে তুলেছে নতুন উচ্চতায়। তবে চারপাশের এই বাহবা, মাতামাতিতে মগ্ন নন ইমরুল কায়েস। তিনি ঠিক জানেন, আবার খারাপ করলেই উলটে যাবে পাশার দান।
৩০ অক্টোবর ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ন
ছন্দে থাকলে রান করা মাথায় সাজানো থাকে: ইমরুল
ওয়ানডেতে ইমরুল কায়েস রানের ফোয়ারা বইয়ে চলেছেন। তাকে বাদ দিয়ে দল এখন ভাবাই যায় না। অথচ টেস্টে ঠিক বিপরীত অবস্থা। চরম রান খরায় থাকায় ওয়েস্ট ইন্ডিজে বেঞ্চে বসে কাটাতে হয়েছে। তামিম ইকবাল না থাকায় এবার একাদশে জায়গা পাওয়া নিয়ে অবশ্য সংশয় নেই। এই সুযোগে তাই দীর্ঘ পরিসরে পুরনো ছন্দে ফেরার আশা তার।
৩০ অক্টোবর ২০১৮, ১০:১৬ পূর্বাহ্ন
রোহিতের একার রানই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ
পর পর দুই ম্যাচে টাই আর জেতার পর সিরিজ জমিয়ে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চতুর্থ ওয়ানডেতেই রীতিমতো ধসে গেছে তারা। ভারতের বিশাল রানের নিচে চাপা পড়ে হেরেছে বড় ব্যবধানে। এক রোহিত শর্মা যা রান করেছেন পুরো দল মিলেও তা করতে পারেনি সফরকারীরা।
২৯ অক্টোবর ২০১৮, ০৩:২৬ অপরাহ্ন
৫৯ রানে ৮ উইকেট খুইয়েও ইনিংস ঘোষণা!
সালাউদ্দিন শাকিলের তোপের মুখে মাত্র ৫৯ রানে ৮ উইকেট খুইয়ে বসেছিল ঢাকা মেট্রো। এমন অবস্থায় যত বেশি রান যোগ করা যায় তাই চাইবে যেকোনো দল। কিন্তু ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব ইনিংস ঘোষণাই করে বসলেন। অবশ্য এর পেছনে একটা মাজেজা আছে। অলআউট হয়ে প্রতিপক্ষকে বোনাস পয়েন্ট দিতে চায়নি দলটি। জবাব দিতে নেমে রনি তালুকদার আর সাইফ হাসানের ব্যাটে বড় লিডের পথে ঢাকা বিভাগ।
২৯ অক্টোবর ২০১৮, ০১:৩১ অপরাহ্ন
জিম্বাবুয়েকে এবার কেবল স্পিন দিয়েই ঘায়েল নয়
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্পিনাররাই থাকেন মূল চালিকাশক্তি। পেসারদের ভূমিকা থাকে একাদশে জায়গা পূরণের। মূল শক্তি স্পিন থাকলেও এবার আর একঘেয়ে আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছে না বাংলাদেশ। নির্বাচক হাবিবুল বাশার জানালেন, তাদের আশা সিলেটের উইকেট থেকে সবার জন্যই থাকবে কিছু না কিছু।
২৯ অক্টোবর ২০১৮, ১০:০২ পূর্বাহ্ন
বাংলাদেশ ‘বেশি ভালো’ করাতেই তুষারদের ‘দুর্ভাগ্য’
গেল ক’বছ থেকেই ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে চলেছেন তুষার ইমরান। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি সুযোগ পান কিনা এই নিয়ে ছিল কৌতূহল। তবে নতুন তিনজনকে নেওয়া হলেও উপেক্ষিত থেকে যান তুষার। অভিষেকের অপেক্ষায় থাকা তিনজনের মধ্যে দুজনই আবার বোলার। নির্বাচক হাবিবুল বাশার মনে করেন ব্যাটসম্যানরা ভাল করায় জাতীয় দলে জায়গা ফাঁকা হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটের পারফর্মাররা তাই হাবিবুলের কাছে ‘দুর্ভাগা’।
২৯ অক্টোবর ২০১৮, ০৯:০১ পূর্বাহ্ন
'আশরাফুলই চিটাগংয়ের বড় পাওয়া'
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থেকেই নিষেধাজ্ঞায় পড়েছিলেন মোহাম্মদ আশরাফুল। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরলেন সেই বিপিএলে। ষষ্ঠ আসরে খেলবেন চিটাগং ভাইকিংসের হয়ে। আর তাকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। তাকেই দলের সবচেয়ে বড় পাওয়া বলে জানালেন তিনি।
২৮ অক্টোবর ২০১৮, ০৩:১১ অপরাহ্ন
বিপিএলে দল পাননি শাহরিয়ার নাফীস
স্থানীয় খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম সেঞ্চুরিয়ান তিনি। বাংলাদেশ জাতীয় দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের নেতৃত্বও দিয়েছিলেন। সেই শাহরিয়ার নাফীস দল পাননি বিপিএলের ষষ্ঠ আসরে। তার সঙ্গে দল পাননি আব্দুর রাজ্জাকের মতো স্পিনারও। এমনকি তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনেও কেউ আগ্রহ দেখায়নি।
২৮ অক্টোবর ২০১৮, ১১:৩০ পূর্বাহ্ন
সৌম্য এবার রাজশাহীর
বিপিএলের গেল আসরে চিটাগাং ভাইকিংসের আইকন প্লেয়ার হয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি সৌম্য সরকার। এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও রান খরা চলছিল তার। আইকন থেকে নেমে গিয়েছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। তবে ছন্দে ফেরা এই ব্যাটসম্যানের কদর ঠিকই আছে আগের মতো। এবার প্রথম সুযোগেই তাকে দলে নিয়েছে রাজশাহী কিংস।
২৮ অক্টোবর ২০১৮, ১০:২১ পূর্বাহ্ন