প্রথম ম্যাচে অনিশ্চিত রুবেল

জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেসার রুবেল হোসেনকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গতকাল। জ্বর কমলেও এখনো পুরোপুরি সেরে না উঠায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। টুকটাক সমস্যা থাকলেও অধিনায়ক মাশরাফি মর্তুজা জানিয়েছেন দলের বাকি সবাই পুরো ফিট।
২০ অক্টোবর ২০১৮, ০১:০৮ অপরাহ্ন

তবু নিজেদেরই ফেভারিট ভাবছে জিম্বাবুয়ে

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সারির দলের বিপক্ষে নাজেহাল হয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচে এসেই বিসিবি একাদশের কাছে রীতিমতো উড়ে গেছে তারা। অথচ অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেদেরই ফেভারিট ভাবছেন।
২০ অক্টোবর ২০১৮, ১০:২৮ পূর্বাহ্ন

মিরপুরের উইকেটের আচরণ নিয়ে ভাবনায় মাশরাফি

কখনো বাড়তি বাউন্স, তো কখনো হুট বল হয়ে যায় নিচু। মাঝে মাঝে ব্যাট করার জন্য থাকে আদর্শ, আবার ইনিংসের মাঝপথেই উইকেট হয়ে যায় মন্থর। ক্ষণে ক্ষণেই রূপ বদলানো মিরপুরের উইকেট মেজাজ মর্জি ঘরের দল হয়েও দুর্বোধ্য বাংলাদেশের কাছেও। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক চাইলেন একটি চলনসই উইকেট। অন্তত রান যেন ছাড়াতে পারে আড়াইশ।
২০ অক্টোবর ২০১৮, ১০:০৬ পূর্বাহ্ন

দেশের ক্রিকেট সংস্কৃতির কারণেই পরীক্ষা নিরীক্ষায় ‘বাধা’

বিশ্বকাপ সামনে রেখে কম্বিনেশন ঠিক করার খুব বেশি সময় নেই বাংলাদেশের সামনে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিচ্ছে সে সুযোগ। সাকিব আল হাসান, তামিম ইকবাল নেই। এমনিতেই গুরুত্বপূর্ণ দুই জায়গা বাজিয়ে দেখতেই হবে। তবে দেশের ক্রিকেট সংস্কৃতির কারণেই এর বেশি পরীক্ষা নিরীক্ষার সুযোগ দেখছেন না অধিনায়ক মাশরাফি মর্তুজা।
২০ অক্টোবর ২০১৮, ০৯:৩৯ পূর্বাহ্ন

অথচ প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাই ছিল না সৌম্যর!

জাতীয় লিগের ম্যাচ খেলতে খুলনায় ছিলেন সৌম্য সরকার। হঠাৎ করেই জানতে পারলেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে হবে তাকে। প্রথমে মন টানেনি। পূজা পার্বনের সময় চেয়েছিলেন বাড়িতে ছুটি কাটাতে। কিন্তু খেলতে যখন হবে তাই সেরাটা দিয়েই খেলার চেষ্টা করেছেন। আর দারুণ এক সেঞ্চুরি করে ছন্দে ফেরার আভাস দিয়ে রাখলেন এ তরুণ।
১৯ অক্টোবর ২০১৮, ১২:৫৮ অপরাহ্ন

‘অতিসত্বর জাতীয় দলে ফিরবে সৌম্য’

অনেক দিন থেকেই বাজেসময়ের মধ্যে ছিলেন সৌম্য সরকার। তবে সে সময়ের প্রায় ইতি হতে চলেছে। আবারো রানের ধারায় ফিরেছেন এ ব্যাটসম্যান। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি পাওয়ার পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এ তরুণ। তার ব্যাটিং দেখে মুগ্ধ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, অতিসত্বর দলে ফিরে আসবে সৌম্য।
১৯ অক্টোবর ২০১৮, ১১:৫১ পূর্বাহ্ন

সৌম্যের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় বিসিবির

চলমান জাতীয় লিগেই ফর্মে ফেরার ইঙ্গিতটা দিয়েছিলেন সৌম্য সরকার। খুলনা বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি তুলেছিলেন তিনি। কিন্তু জাতীয় দলে ফের জায়গাটা ফিরে পেতে তা যথেষ্ট ছিল না। এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি তুলে নির্বাচকদের বার্তাটা দিয়ে রাখলেন তিনি। তার ব্যাটেই সফরকারীদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বিসিবি একাদশ।
১৯ অক্টোবর ২০১৮, ১০:৪১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াকে ৩৭৩ রানে হারিয়ে সিরিজ পাকিস্তানের

দুবাই টেস্টে অবিশ্বাস্য ব্যাটিং শৈলী উপহার দিয়ে ম্যাচ বাঁচিয়েছিল অস্ট্রেলিয়া। অবুধাবিতেও এমন কিছুর প্রত্যাশা করেছিল দলটি। তবে মোহাম্মদ আব্বাসের বিধ্বংসী বোলিংয়ে নতুন কোন গল্প রচনা করতে পারেনি তারা। ৩৭৩ রানের বিশাল ব্যবধানেই জয় পেয়েছে পাকিস্তান। ফলে দুই টেস্ট সিরিজে ১-০তে জয় পেল সরফরাজ আহমেদের দল।
১৯ অক্টোবর ২০১৮, ১০:১৫ পূর্বাহ্ন

এবার ম্যাচ বাঁচাতে পারবে অস্ট্রেলিয়া?

অবিশ্বাস্য ব্যাটিং করে দুবাই টেস্ট বাঁচিয়েছিল অস্ট্রেলিয়া। ৪৬২ রানের বিশাল লক্ষ্য সামনে রেখে প্রায় পাঁচ সেশন ব্যাট করে ড্রয়ের সন্তুষ্টি নিয়ে মাঠ ছেড়েছিল তারা। এবার আবুধাবি টেস্টেও এমন অবিশ্বাস্য কিছুর লক্ষ্যে নেমেছে দলটি। পাকিস্তানের দেওয়া ৫৩৮ রানের লক্ষ্যে ব্যাট করছে অসিরা। প্রশ্ন, এবার ম্যাচ বাঁচাতে পারবে তো দলটি?
১৮ অক্টোবর ২০১৮, ০২:০৯ অপরাহ্ন

সাড়ে চারশো উইকেটের মাইলফলকে এনামুল

কক্সবাজারে সিলেট ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচের খেলা বৃষ্টির কারণে হতে পারেনি দুদিন। বাকি দুদিনে ম্যাচ কারো পক্ষে বের করা প্রায় অসম্ভব। সেটা হয়ওনি। তবে ব্যক্তিগত মাইলফলকে পৌঁছে ম্যাচটিকে নিজের করে নিয়েছেন এনামুল হক জুনিয়র।
১৮ অক্টোবর ২০১৮, ০১:৪৭ অপরাহ্ন

আরও এক সেঞ্চুরিতে ১১ হাজার ছাড়ালেন তুষার

জাতীয় লিগে তুষার ইমরান নামলেই যেন পেয়ে যান সেঞ্চুরি। প্রথম শ্রেণীতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক নিজেকে আরও উচ্চতায় নিয়েছেন। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে পেয়েছেন আরও এক সেঞ্চুরি। তাতে ১১ হাজার ছাড়িয়ে গেছে তার রান।
১৮ অক্টোবর ২০১৮, ০১:১৫ অপরাহ্ন

সাকিব-তামিম না থাকার ফায়দা নিতে চায় জিম্বাবুয়ে

সাকিব আল হাসান আর তামিম ইকবাল না থাকায় ব্যাকআপ খেলোয়াড় ঝালাই করার সুযোগ দেখছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। কিন্তু প্রতিপক্ষে জিম্বাবুয়ের এই সুযোগে বাংলাদেশকে ভড়কে দিতে চায়।
১৮ অক্টোবর ২০১৮, ১২:৫০ অপরাহ্ন

শেষ দিনে শাহরিয়ার নাফীসের সেঞ্চুরি

বরিশালে চারদিনের ম্যাচে খেলাই হয়েছে দুদিন। ম্যাচের ফল নিয়ে তাই কারো ভাবনাও ছিল না। দেখার ছিল ব্যক্তিগত নৈপুণ্যে কে কতটা তুলে ধরতে পারেন। তাতে চওড়া হাসি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের। অনেকদিন পর প্রথম শ্রেনীতে সেঞ্চুরি পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
১৮ অক্টোবর ২০১৮, ১২:০০ অপরাহ্ন

সাকিব-তামিম না থাকা রোডসের কাছে ইতিবাচক

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ খেলতে নামছে দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই। চোটের কারণে নেই তারা দুজন। তবে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস এই দুজনের না থাকায় খুঁজে পাচ্ছেন ইতিবাচক দিক। তার মতে অন্যদের ঝালাই করে নেওয়ার এইতো সুযোগ।
১৮ অক্টোবর ২০১৮, ১১:৪৭ পূর্বাহ্ন

আইয়ুব বাচ্চুর জন্য ক্রিকেটারদের শোক

সকালে আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ যখন আসে তখন জিম্বাবুয়ে সিরিজের অনুশীলনে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। প্রিয় শিল্পীর আকস্মিক মৃত্যুতে অনুশীলনের মাঝেই তাদের থমকে যেতে হয়েছে খানিকটা। কষ্ট হয়েছে এই দুঃসংবাদ হজম করতে। পরে প্রিয় শিল্পীর জন্য সবাই জানিয়েছেন শোক।
১৮ অক্টোবর ২০১৮, ০৭:১৩ পূর্বাহ্ন

পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও সৌম্যের ঝলক

দারুণ বল করে দলকে লিড পাইয়ে দেওয়ার কাছে নিয়ে গিয়েছিলেন। পরে ব্যাট হাতে দায়িত্বশীল ফিফটি করে দলকে রাখলেন লড়াইয়ে। সন্ধ্যায় সৌম্য সরকার শুনেছেন বিসিবি একাদশকে নেতৃত্ব দেওয়ার খবর। সৌম্যের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের বিপক্ষে শক্ত অবস্থা খুলনা।
১৭ অক্টোবর ২০১৮, ০১:৪২ অপরাহ্ন

আবুধাবি টেস্টের লাগাম পাকিস্তানের হাতে

আবুধাবি টেস্টের প্রথম দিনটা ছিল অস্ট্রেলিয়ার। তবে দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উল্টো ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১৪৫ রানে গুটিয়ে দিয়েছে দলটি। দ্বিতীয় দিনেই ২৮১ রানের লিড নিতে সমর্থ হয়েছে সরফরাজ আহমেদের দল। এখনও হাতে আছে ৮ উইকেট।
১৭ অক্টোবর ২০১৮, ০১:৪০ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অধিনায়ক সৌম্য

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য সৌম্য সরকারকে অধিনায়ক করে ১২ জনের দল দিয়েছে বিসিবি। বিসিবি একাদশ নাম নিয়ে এই দল শুক্রবার বিকেএসপিতে সফরকারীদের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে নামবে।
১৭ অক্টোবর ২০১৮, ১১:১৪ পূর্বাহ্ন

চিন্তার বদল আর বৈচিত্র্যে উন্নতি মিরাজের

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে হুট করে ‘এ’ দলে ডাকা হয় অফ স্পিনার সোহাগ গাজীকে। ভাবনাটা ছিল ওয়ানডে ঘিরে। রঙিন পোশাকে একজন কার্যকর অফ স্পিনারের সংকট নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ এক সদস্য। সেই উদ্বেগ থেকেই গাজীকে দলে নেওয়ার চিন্তাও করা হয়। পরে যদিও সেটা হয়নি। ওয়ানডেতে আস্থার জায়গায় না থাকা মেহেদী হাসান মিরাজ ওই সিরিজে থেকেই নিজেকে নতুন করে চেনাতে শুরু করেন।
১৭ অক্টোবর ২০১৮, ০৯:৫৯ পূর্বাহ্ন

লায়নের থাবার পর ফখর-সরফরাজের ৬ রানের আক্ষেপ

১ উইকেটে ৫৭ থেকে মুহূর্তেই ৫ উইকেটে ৫৭। অসি অফ স্পিনার ন্যাথান লায়নের স্পিনে টালমাটাল হয়ে পড়েছিল পাকিস্তানের ইনিংস। ওই অবস্থা থেকে তিন অঙ্ক পেরুনোও ছিল শঙ্কায়। চরম বিপর্যয়ে দলকে টেনেছেন ফখর জামান ও সরফরাজ আহমেদ। তবু দিনশেষে আক্ষেপে পুড়তে হয়েছে দুজনকেই।
১৬ অক্টোবর ২০১৮, ০৩:৫৩ অপরাহ্ন