ভারত বধে নতুন চমক আনছেন মাশরাফি

তামিম ইকবাল ইনজুরিতে পরার পর লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত হতে শুরু করে হঠাৎ উড়িয়ে আনা সৌম্য সরকারকে দেওয়া চেষ্টা করা হয়ে গেছে। কিন্তু কোন কিছুতেই লাভ হয়নি বাংলাদেশের। ওপেনিংয়ে দুশ্চিন্তা থাকছেই। তাই ফাইনালে এবার নতুন চমকই উপহার দিবেন বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৩ অপরাহ্ন

মাশরাফি এশিয়া কাপ জিতে গেছেন সেদিনই!

প্রথম ম্যাচের পর তামিম ইকবাল নেই, ফাইনালের উঠার লড়াইয়ের আগে সাকিব আল হাসানও ছিটকে গেলেন। তবু ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। পাঁজরের ব্যথা নিয়ে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। অধিনায়ক মাশরাফি মর্তুজা নিজেও ডান হাতের কনিষ্ঠ আঙুলে পেয়েছেন আঘাত। এতসবের মধ্যে শক্তিশালী ভারতের বিপক্ষে কতটা আশা আছে বাংলাদেশের?
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৯ অপরাহ্ন

দেশের জন্য দৌড়াতে না পারলে উড়বেন মাশরাফি

মাত্র ০.৮৪ সেকেন্ড। তাতেই এক রাশ বিস্ময় উপহার দিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিড উইকেটে অধিনায়কের মাথার উপর দিয়ে সীমানা পার করতে চেয়েছিলেন শোয়েব মালিক। তখন ধনুকের মতো বাঁকিয়ে পাখির মতো উড়ে লুফে নিলেন সে বল। কে বলবে তার বয়সটা ৩৪ পেরিয়ে ৩৫ ছুঁইছুঁই।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩১ অপরাহ্ন

নিজেকে আমি সস্তা ভাবি না, ট্রফি দিয়ে বিচার করি না: মাশরাফি

গেল চার এশিয়া কাপে এই নিয়ে তিনবার ফাইনালে উঠল বাংলাদেশ। এশিয়া কাপ ছাড়াও ফাইনালে উঠার নজির আছে আরও তিন টুর্নামেন্টে। এরমধ্যে দুবার অধিনায়ক ছিলেন মাশরাফি মর্তুজা। খুব কাছে গিয়ে একবারও জেতা হচ্ছে না শিরোপা। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়ায় দেশে হাইপ উঠেছে এবার বুঝি মাশরাফি এনে দেবেন সেই অধরা শিরোপা, বাড়ছে প্রত্যাশার পারদ। কিন্তু মাশরাফি ভাবছেন অন্যভাবে।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩০ অপরাহ্ন

যেন ওদের পাকা ধানে মই দিল বাংলাদেশ

টুর্নামেন্টের সূচি দেখেই নাচানাচিটা শুরু হয়েছিল। রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। স্পন্সরওয়ালাদেরও অনেকদিন থেকে এই নিয়ে মাথায় বাড়ি। একাউন্ট ভারি করতে উপায় খুঁজছিল এসিসিও। এশিয়া কাপের সূচিটা তাই এমনভাবে করা হয়, যাতে ভারত-পাকিস্তানের তিনবার দেখা হতে পারে। অথচ সেখানেই বাগড়া দিয়েছে বাংলাদেশ।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ অপরাহ্ন

এই দুঃখ ভুলে গেছেন মুশফিক

যেভাবে খেলছিলেন মুশফিকুর রহিম সেঞ্চুরিটা ছিল তার পাওনা। দলের বিপর্যয়ের হাল ধরে পরিস্থিতি বদলেছে, পাঁজরের ব্যথা ভোগাচ্ছিল। থোড়াই কেয়ার করে এগিয়ে গেছেন। ডিহাইড্রেশনও পাত্তা দেননি। অথচ তিন অঙ্কের এক ধাপ দূরে থাকতেই হয়ে গেলেন আউট। আন্তর্জাতিক ক্রিকেটে এরকম ‘দুর্ভাগ্যের’ শিকার হননি আর কোন বাংলাদেশি ব্যাটসম্যান। দল জেতায় এসব ব্যক্তিগত দুঃখ হাওয়ায় উড়ে গেছে বলে জানান মুশফিক।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৩ পূর্বাহ্ন

‘অবশ্যই আমরা পারব’

এই নিয়ে গত চার এশিয়া কাপের মধ্যে তৃতীয়বার ফাইনালে উঠল বাংলাদেশ। ফাইনালে উঠার নজির আছে আরও একাধিক টুর্নামেন্টেও। তবে কোনবারই শিরোপা জেতা হয়নি। কাছে গিয়েও ফিরতে হয়েছে হতাশার যন্ত্রণা নিয়ে। এবার আর ভুল নয়, অবশ্যই জিততে পারবেন বলে আত্মবিশ্বাসী মুশফিকুর রহিম।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৫ পূর্বাহ্ন

‘বুড়ো বয়সেও একটা-দুটি ভালো ক্যাচ ধরতে পারি’

এই এশিয়া কাপের স্কোরকার্ডগুলো দেখলেই যেকেউ বলবে পাকিস্তান দলের ব্যাটিংয়ের আত্মা শোয়েব মালিক। বাংলাদেশের বিপক্ষে রান তাড়াতেও বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন তিনিই। অবিশ্বাস্য এক ক্যাচে তাকে থামিয়ে মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। মাঠ ছেড়ে বেরুনোর আগে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের দারুণ ক্যাচ নেন মুশফিকুর রহিমও। ম্যাচ শেষে দুজনেই দিয়েছেন প্রতিক্রিয়া।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৫ পূর্বাহ্ন

‘যুদ্ধে নামলে পেছনে তাকিয়ে থাকার সুযোগ নেই’

তামিম ইকবাল না থাকাতেই দল পেরেসানিতে। কোনমতে জোড়াতালি দিয়ে দাঁড় করানো হচ্ছে টপ অর্ডার। ম্যাচের আগের দিন ছিটকে গেলেন সাকিব আল হাসানও। এসব পরিস্থিতিতে চুপসে যাওয়ার শঙ্কাই থাকে। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে নামার আগে অধিনায়ক মাশরাফি মর্তুজার দলের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাতেই নাকি উবে যায় সব শঙ্কার মেঘ।
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৬ অপরাহ্ন

সব প্রতিকূলতা জিতে ফাইনালে বাংলাদেশ

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চোটে পড়ে বাদ তামিম ইকবাল, পাকিস্তানের বিপক্ষে নামার আগে নেই সাকিব আল হাসানও। টপ অর্ডারদের ফর্মহীনতা, চোট সমস্যা, বিরূপ কন্ডিশন, সব মিলিয়ে অনেক প্রতিপক্ষের বিপক্ষে নামতে হয়েছিল বাংলাদশকে। পাঁজরের ব্যথা নিয়ে সেইসব প্রতিকূলতা জিতিয়েছেন মুশফিকুর রহিম, অধিনায়কত্বের দাপট আর তাতিতে দেওয়ার আগ্রাসণ নিয়ে জিতিয়েছেন মাশরাফি মর্তুজা। বাংলাদেশ প্রতিকূলতা জিতেছে মোস্তাফিজুর রহমান-মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যেও।
২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৭ অপরাহ্ন

৯৯ তে বাংলাদেশের প্রথম ‘দুর্ভাগা’ মুশফিক

পাকিস্তানের বিপক্ষে ফাইনালে উঠার ম্যাচে বিপর্যয়ে পড়া দল তার ব্যাটেই আশা দেখছিল। মুশফিকুর রহিম খেলছিলেনও দারুণ। তবে ৯৯ রানে আউট হয়ে দুর্ভাগ্যজনক এক রেকর্ড সঙ্গী হয়েছে তার। যেকো ফরম্যাটে ৯৯ রানে আউট হওয়া প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যে তিনিই। এশিয়া কাপেও মুশফিকের আগে কোন ব্যাটসম্যান ৯৯ রানে আউট হননি।
২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৪ অপরাহ্ন

দেশে ফিরে গেছেন সাকিব, শীঘ্রই অস্ত্রোপচার

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন ফাইনালে উঠার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলছে, তখন সাকিব আল হাসান ধরছিলেন দেশের বিমান। আঙুলের ব্যথা হঠাৎ বেড়ে যাওয়ায় তড়িঘড়ি তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব সাকিবের আঙুলে অস্ত্রোপচারের সম্ভাবনা জানিয়েছেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
২৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৫ অপরাহ্ন

সাকিবের আঙুল ফুলে আছে, সে ব্যাটই ধরতে পারছে না: মাহমুদ

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। আঙুলের চোট নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শীর্ষ এই অলরাউন্ডারের আঙুলের ব্যথা নতুন করে বেড়েছে, আঙুল ফুলে গেছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৪ পূর্বাহ্ন

ফাইনালে বাংলাদেশ

দলের সেরা দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান নেই। কিন্তু তারপরও দুরন্ত টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দলটি। ৩৭ রানের জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। ফলে টানা তৃতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার দুবাইয়ে ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ভারত।
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮ পূর্বাহ্ন

এশিয়া কাপের যে ইতিহাস পক্ষে আছে বাংলাদেশের

এবারের এশিয়া কাপে এরমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। আজ আবুধাবিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী হবে ভারতের ফাইনালের প্রতিপক্ষ। ফাইনালে উঠার লড়াইয়ে নামার আগে এশিয়া কাপের একটি ইতিহাস পক্ষে কথা বলছে বাংলাদেশের। ১৯৮৪ সাল থেকে এই পর্যন্ত এশিয়া কাপের তেরো আসরে মধ্যে একবারও যে ফাইনালে দেখা হয়নি ভারত-পাকিস্তানের।
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ পূর্বাহ্ন

যেন বাংলাদেশ ভাবনাতেই নেই!

শোয়েব মালিকের সংবাদ সম্মেলন শেষ হতেই বাংলাদেশি এক সাংবাদিক উঠে দাঁড়িয়ে বললেন- ‘এ দেখি পাকিস্তান ক্রিকেটের সংকট ও সম্ভাবনার ফিরিস্তি, বাংলাদেশ ম্যাচ নিয়ে তো কিছুই নেই!’ পাকিস্তানি ও ভারতীয় সাংবাদিকরা মালিককে প্রশ্ন করেছেন তাদের ক্রিকেটের হালচাল নিয়ে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। চেষ্টা করেও প্রশ্ন করার সুযোগ মেলেনি বাংলাদেশি সাংবাদিকদের। যে কারণে সংবাদ সম্মেলনের আয়োজন, সেই ‘সেমিফাইনাল’ হয়ে উঠা বাংলাদেশ ম্যাচের প্রসঙ্গ তাই আসেইনি ওইভাবে।
২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৩ পূর্বাহ্ন

অধিনায়ক ধোনির ফেরার ম্যাচ রোমাঞ্চকর টাই

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি তো আগেই বিশ্রামে। ফাইনালের আগে গুরুত্বহীন ম্যাচে বিশ্রাম মিলল এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মারও। বিশ্রাম পেলেন শেখর ধাওয়ানও। তাই ৬৯৬ দিন পর ফের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে নিজের ২০০তম ম্যাচে। তবে ফেরাটা খুব একটা সুখকর হয়নি তার। অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষে জয় পায়নি তারা। রোমাঞ্চকর টাই হয় ম্যাচটি।
২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৬ অপরাহ্ন

যেখানে অনুশীলনের চেয়ে ‘বিশ্রাম ভালো’

রোববার আবুধাবিতে আফগানিস্তানকে হারিয়ে আসার পর কাহিল অবস্থা ছিল পুরো দলের। সোমবার তাই অনুশীলনের কথা ভাবেইনি বাংলাদেশ। মঙ্গলবারও অনেককে রাখা হলো বিশ্রামে। কয়েকজনকে নিয়ে ঐচ্ছিক অনুশীলন হয়েছে ঢিমেতালে। কোচ স্টিভ রোডস বলছেন, বিরূপ আবহাওয়ায় অনুশীলনের চেয়ে বরং বিশ্রামটাই বেশি দরকার।
২৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:১০ অপরাহ্ন

পাকিস্তানি পেসারদের গতিতে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ!

এশিয়ায় পেস বোলারদের ঐতিহ্যে বরাবরই নামডাক পাকিস্তানের, গতি আর বাউন্সে প্রতিপক্ষের জন্য তারা হয়ে যান ভাবনার কারণ। অথচ বাংলাদেশের কোচ স্টিভ রোডস মনে করছেন , আবুধাবিতে ফাইনালে উঠার ম্যাচে পাকিস্তানি পেসাররাই বাড়তি সুবিধা করে দিতে পারেন বাংলাদেশের।
২৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:০০ অপরাহ্ন

টপ অর্ডার নিয়ে উদ্বেগ, আসতে পারে পরিবর্তন

এশিয়া কাপে মোট চার ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। কোন ম্যাচেই উদ্বোধনী জুটি এনে দিতে পারেনি ভালো শুরু। ১, ১৫, ১৫ এবং ১৬। এই ছিল চার ম্যাচের ওপেনিং জুটির রান। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আগে তাই মাথা ব্যথার কারণ হওয়া টপ অর্ডারে আসতে পারে পরিবর্তন।
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪০ পূর্বাহ্ন