বিপিএলের প্লেয়ার ড্রাফট ২৫ অক্টোবর, থাকছে ডিআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নতুন মৌসুমের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। জাতীয় নির্বাচনের পর বিপিএল শুরুর তারিখ ৫ জানুয়ারিই রাখা হয়েছে। এবার বিপিএলে নতুনত্ব হিসেবে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৩ অপরাহ্ন
‘সাব্বির অনুতপ্ত, অনেক কিছু স্বীকার করেছে’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হতে যাওয়া ক্রিকেটার সাব্বির রহমান নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত, তিনি অনেক কিছু স্বীকারও করেছেন। সাব্বিরকে শাস্তির সুপারিশ করার পর এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাস নিষিদ্ধ হচ্ছেন সাব্বির
সাব্বির রহমান শাস্তি পাচ্ছেন এটা আঁচ করাই যাচ্ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা একের পর এক শৃঙ্খলাভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই ব্যাটসম্যানকে ছয় মাস নিষিদ্ধ করার সুপারিশ করেছে বিসিবি ডিসিপ্লিনারি কমিটি। বিসিবি সভাপতির অনুমোদনের পর এই নিষেদ্ধাদেশ রোববার থেকেই কার্যকর হবে। তবে এই সময়ে তিনি ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন।
১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭ পূর্বাহ্ন
এশিয়া কাপে বিশ্রামে কোহলি, ভারতের নেতৃত্বে রোহিত
অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। টানা খেলার মধ্যে থাকায় কোহলিকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। এশিয়া কাপে তাই ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১ পূর্বাহ্ন
ভারতকে এগিয়ে রাখলেন পূজারা
চেতশ্বর পূজারার সঙ্গে বিরাট কোহলির জুটির সময় মনে হচ্ছিল বড় লিডই পেতে যাচ্ছে ভারত। কিন্তু কোহলির আউটের পরই দৃশ্যপটের আমূল বদল। মঈন আলির স্পিনে হুট করে ধসে পড়া ভারতীয় ইনিংস ইংলিশদের দিচ্ছিল লিডের আশা। তবে পূজারা শেষ পর্যন্ত একাই টেনে লিড পাইয়ে দেন ভারতকে। চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি করে লড়াই জমিয়ে তুলেছেন এই ব্যাটসম্যান।
৩১ আগস্ট ২০১৮, ০৬:০৭ অপরাহ্ন
পেসারদের তোপে ভারতের দাপট
ইংল্যান্ড সফরের একদম শুরু থেকেই তেতে আছে ভারতের পেস আক্রমণ। পুরো সিরিজ জুড়ে নজরকাড়া জাসপ্রিত বোমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি আর হার্দিক পান্ডিয়া আবারও জ্বলে উঠেছিলেন। ওদের তোপে বিপদে পড়া ইংল্যান্ডের মান বাঁচিয়েছেন স্যাম ক্যারন।
৩০ আগস্ট ২০১৮, ০৬:৫১ অপরাহ্ন
দলে না রেখেই সাব্বিরকে বার্তা, শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত
কেবল পারফরম্যান্স নয়, সাব্বির রহমানকে এশিয়া কাপের দলে না রাখার পেছনে মাঠের বাইরের ঘটনারও প্রভাব আছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। শৃঙ্খলতাজনিত কারণে এই ক্রিকেটারের বিরুদ্ধে উঠা অভিযোগের শুনানি হবে শনিবার। তারপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
৩০ আগস্ট ২০১৮, ১২:৩৫ অপরাহ্ন
এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেন সাব্বির, এনামুল
এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন নানা ঘটনায় বিতর্কিত ব্যাটসম্যান সাব্বির রহমান। ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যর্থতার জেরে নেই ওপেনার এনামুল হক। প্রথমবার ওয়ানডে দলে এসেছেন আরিফুল হক। ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ মিঠুন।
৩০ আগস্ট ২০১৮, ১০:৫৩ পূর্বাহ্ন
এখনো সামর্থ্যের পুরোটা দিতে পারছেন না মোস্তাফিজ
চোট থেকে সেরে উঠে ওয়েস্ট ইন্ডিজ সফরে রঙিন পোশাকে মাঠে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলের সিরিজ জেতায় ছিল তার অবদান। তবু নিজের পারফরম্যান্সে নাকি এখনো খুশি নন। তার মনে হচ্ছে এখনো ঠিক সেরা ছন্দটা খুঁজে পাচ্ছে না তিনি।
৩০ আগস্ট ২০১৮, ০৯:৩৭ পূর্বাহ্ন
আফগান স্পিনাররা এবার ‘সফল হবে না’
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের আতঙ্কের নাম ছিল তাদের স্পিনাররা। তিন ম্যাচেই ওদের ঘূর্ণিতে নাজেহাল হয়ে হারতে হয়েছিল বাংলাদেশকে। কদিন পর সেই আফগান স্পিনারদের আবার সামনে পাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ সঙ্গী যে রশিদ খানরাই। তবে এবার আর এমনটি নয়, ফরম্যাট ভিন্ন বলেই আফগান স্পিনাররা সফল হতে পারবে না বলে মনে করছেন সৌম্য সরকার।
২৯ আগস্ট ২০১৮, ০১:৫২ অপরাহ্ন
সিনিয়রদের পারফরম্যান্সে তরুণদের জন্য চ্যালেঞ্জ দেখছেন সৌম্য
বিগত বেশ কদিন থেকেই সব ফরম্যাটেই বাংলাদেশকে টানছেন পাঁচ সিনিয়র ক্রিকেটার। তারা ভালো খেললেই ফল আসে বাংলাদেশের পক্ষে। অন্য দিকে প্রতিশ্রুতি দিয়ে দলে আসা তরুণরা কেউই রাখতে পারছেন না ধারাবাহিকতার ছাপ, হতে পারছেন না থিতু, এতে বাড়ছে দলের সংকটও। ফর্ম হারিয়ে দলে আসা-যাওয়ার মধ্যে থাকা সৌম্য সরকারও মনে করছেন সিনিয়রদের সঙ্গে তাদের পারফম্যান্সের পার্থক্য এখন বিস্তর।
২৯ আগস্ট ২০১৮, ১২:০৪ অপরাহ্ন
অ-১৯ দলে লেগ স্পিনার রিশাদ, পেসার শরিফুল
যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ আহমেদ। দলে আছেন জাতীয় দলের ক্যাম্পে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
২৮ আগস্ট ২০১৮, ০৬:৪৬ অপরাহ্ন
আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন মিরাজ
এবার এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের। পিএসএল খেলার সুবাদে সেখানে অনেক ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দলে তরুণ হলেও আমিরাতে খেলার অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজেরও। ২০১৪ যুব বিশ্বকাপে খেলেছেন ওখানেই। দুবাই আর আবুধাবির উইকেট নিয়ে তাই নিজের ধারণা থাকার কথা জানিয়েছেন তিনি।
২৮ আগস্ট ২০১৮, ১২:৪৩ অপরাহ্ন
নতুন কৌশলে ক্যাচ ধরার অনুশীলন
এক সময় ফিল্ডিংয়ে বেশ নামডাক ছিল বাংলাদেশের। তবে বিগত কয়েক সিরিজ ধরে বাংলাদেশের অন্যতম ভোগান্তির নাম ফিল্ডিং। গুরুত্বপূর্ণ সময়ে হাত ফসকে বেরিয়ে যাওয়া ক্যাচ বদলে দিচ্ছে ম্যাচের পরিস্থিতি, বাড়ছে হতাশা। এবার এশিয়া কাপের আগে তাই ফিল্ডিং নিয়ে আলাদা কাজ শুরু করেছেন কোচ স্টিভ রোডস। মেহেদী হাসান মিরাজ জানালেন দুই হাতের ক্যাচগুলোও এক হাতে নিয়ে দক্ষতা বাড়াচ্ছেন তারা। চলছে বাউন্ডারি লাইনে শরীরের ভারসাম্য রেখে ক্যাচ ধরার অনুশীলন।
২৮ আগস্ট ২০১৮, ১১:২৬ পূর্বাহ্ন
‘মাশরাফি ভাই চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস দিয়েছেন’
ছয় দলের এশিয়া কাপের প্রাথমিক পর্ব এবার হবে দুই গ্রুপে। সেখানে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের স্বপ্নের সীমানা অনেক বড়। দুবার শিরোপার কাছে গিয়েও জিততে না পারার হতাশা এবার কাটাতে চায় বাংলাদেশ। প্রস্তুতির প্রথম দিনে ড্রেসিং রুমে বৈঠকে অধিনায়ক মাশরাফি মর্তুজা এমন বার্তায় দিয়েছেন বলে জানান পেসার আবু জায়েদ রাহি।
২৭ আগস্ট ২০১৮, ১১:১৫ পূর্বাহ্ন
রবির ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করছে না বিসিবি
মাঝপথে স্পন্সরশীপ চুক্তি বাতিল করায় বেসরকারি মোবাইল কোম্পানি রবির সিদ্ধান্তে হতবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি বাতিল করে দেওয়া প্রতিষ্ঠানটির ব্যাখ্যাও গ্রহণযোগ্য মনে করেছে না বোর্ড। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, রবির এমন সিদ্ধান্তের পর এশিয়া কাপের আগে নতুন স্পন্সরের জন্য দুএকদিনের মধ্যে বিজ্ঞপ্তি দেবেন তারা।
২৭ আগস্ট ২০১৮, ১০:৪৮ পূর্বাহ্ন
হুট করে বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করল রবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সঙ্গে স্পন্সরশীপ চুক্তি মাঝপথেই বাতিল করেছে বেসরকারি মোবাইল সেবাদাতা কোম্পানি রবি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রাসঙ্গিকতা হারানোর সরে যাচ্ছে তারা।
২৬ আগস্ট ২০১৮, ০৩:১৩ অপরাহ্ন
অভাবনীয় এক রেকর্ড ইরফানের
৪-৩-১-২! চার ওভার বল করে তিনটাই মেডেন। শেষ ওভারে দিলেন মাত্র ১ রান, নিয়েছেন ২ উইকেটও। এমন বিস্ময়কর বোলিং করে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান গড়েছেন রেকর্ড। টি-টোয়েন্টিতে এটাই এখন সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির।
২৬ আগস্ট ২০১৮, ১১:৫৪ পূর্বাহ্ন
তামিমের সঙ্গে ফের জম্পেশ জুটির আশায় ইমরুল
ওয়ানডেতে তামিম ইকবালের যোগ্য ওপেনিং সঙ্গী কে? গত বেশ কয়েকমাস থেকেই এই প্রশ্নের উত্তর নেই বাংলাদেশের ক্রিকেটে। সুযোগ দেওয়া হয়েছে অনেককেই, তবে কেউই পারেননি থিতু হতে। তামিমের সঙ্গে ওপেনিংয়ে সবচেয়ে বেশি রান যিনি করেছেন, সেই ইমরুল কায়েস গত কয়েকমাসে আবার খুব একটা সুযোগ পাননি। আবারও একবার সুযোগ পেলে পুরনো রসায়নটা কাজে লাগাতে চান এই ওপেনার।
২৬ আগস্ট ২০১৮, ১১:০৪ পূর্বাহ্ন
দারুণ জয়ে সিরিজে ফিরল ভারত
ট্রেন্ট ব্রিজ টেস্টের পঞ্চম দিনে ভারতের জেতাটা ছিল কেবল আনুষ্ঠানিকতা। তা সারতে লাগল মাত্র ১৭ বল। রবীচন্দ্র অশ্বীন জেমস অ্যান্ডারসনের উইকেট তুলে নিতেই আগের দিনের জমিয়ে রাখা জয়ৎসব সেরেছে ভারত। সিরিজে প্রথম দুই টেস্ট হেরে পিছিয়ে থাকা বিরাট কোহলির সিরিজেও ফিরেছে দারুণভাবে।
২২ আগস্ট ২০১৮, ১১:৪৮ পূর্বাহ্ন