হৃদয় উজাড় করে দেশের জন্য খেলতে বলেছিলেন মাশরাফি

টেস্টে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সিরিজ পার করার পর অনেকটা দিশেহারা ছিল বাংলাদেশ দল। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা দলে যোগ দিয়ে পালটে দিয়েছেন দলের শরীরী ভাষা। প্রথম ওয়ানডেতেই দেখা মিলেছে অন্য বাংলাদেশের। তা কি এমন বলে দলকে চাঙা করলেন অধিনায়ক, এমন প্রশ্ন এসেছিল ম্যাচ শেষে।
২৩ জুলাই ২০১৮, ০৫:৪৬ পূর্বাহ্ন

পছন্দের ফরম্যাট, অনুপ্রেরণাদায়ী অধিনায়ক পেয়ে জয়ে ফিরল বাংলাদেশ

পছন্দের ফরম্যাট, মাননসই পিচ আর অনুপ্রেরণাদায়ী অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দিশেহারা বাংলাদেশ এই তিনটি পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো। উইকেটের হাবভাব পড়ে পরিণত ব্যাটিং, পরে শরীরী ভাষায় তেজ দেখানো বোলিং। সব মিলে যাওয়ার দিনে বাংলাদেশ জিতেছে বড় ব্যবধানে। ব্যাটে বলে দলের তিন বড় তারকা সাকিব আল হাসান, তামিম ইকবার আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রেখেছেন মূল ভূমিকা।
২২ জুলাই ২০১৮, ০৯:১৮ অপরাহ্ন

তামিমের সেঞ্চুরি, সাকিবের ‘প্রায় সেঞ্চুরি’তে চ্যালেঞ্জিং স্কোর

বল ব্যাটে আসছে ধীরে, স্পিনাররা পাচ্ছেন লোভনীয় টার্ন। এমন পিচে শুরুতে উইকেট হারানোর পরও তামিম ইকবাল ও সাকিব আল হাসানের রেকর্ড জুটিতে ২৭৯ রান করেছে বাংলাদেশ।
২২ জুলাই ২০১৮, ০৫:২৯ অপরাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। এবার মাঠে নামছে ওয়ানডে সিরিজে। এ সংস্করণে অবশ্য বেশ সাবলীল টাইগাররা। তাই ভালো কিছুর প্রত্যাশাই করছে বাংলাদেশ। শুরুটাও ভালো হয়েছে। টস জিতে নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।
২২ জুলাই ২০১৮, ০১:০৭ অপরাহ্ন

ওয়ানডেতে ভিন্ন কিছুর আশা দেখছেন মাশরাফি

টেস্ট সিরিজে বিপর্যস্ত বাংলাদেশ ফিরছে নিজেদের সবচেয়ে স্বস্তির ফরম্যাট ওয়ানডেতে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে ফিরছেন টেস্ট বিপর্যয়ে না থাকা কয়েকজন। এদের নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। ফরম্যাটটা ওয়ানডে বলেই এখানে ভিন্ন কিছুর আশা দেখছেন অধিনায়কও।
২২ জুলাই ২০১৮, ০৫:০৭ পূর্বাহ্ন

সাকিব বলেছে নাকি যে সে খেলতে চায় না, প্রশ্ন আকরামের

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানরা টেস্ট খেলতে অনাগ্রহী। এই খবর দিয়ে আগের দিনই শিরোনাম হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। ক্রিকেটারদের কারো কারো অনাগ্রহ আর চোট সমস্যা মিলিয়ে সাদা পোশাকে আলাদা দল তৈরিরও উপলব্ধি ছিল বিসিবি প্রধানের। তবে দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে সে বাস্তবতা দেখছেন না ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
২১ জুলাই ২০১৮, ১১:১৩ পূর্বাহ্ন

প্রথম ওয়ানডের পর যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

সব কিছু ঠিকঠাক হয়েই ছিল, বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও সেরে ফেলা হয়েছে। বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের মাঝেই যোগ দিচ্ছেন নিল ম্যাকেঞ্জি।
২০ জুলাই ২০১৮, ০৪:১৮ অপরাহ্ন

সাকিব, মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না: নাজমুল

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে চরম বিপর্যয়ের রেশ থাকতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে অনাগ্রহী। সাদা পোশাকে ভাল করতে হলে তাই একেবারে আলাদা একটা দল গড়া ছাড়া উপায় দেখছেন না তিনি।
২০ জুলাই ২০১৮, ০৩:০৭ অপরাহ্ন

প্রস্তুতি ম্যাচে মুশফিক, লিটনের ব্যাটে রান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটা স্বস্তিতে শেষ করেছে বাংলাদেশ। ক্রিস গেইল, আদ্রে রাসেলদের নিয়ে গড়া ইউনিভার্সিটি অব উইন্ডিজ ভাইস চ্যান্সেলর্স একাদশকে হারিয়েছে ৪ উইকেটে। ব্যাটিংয়ে রান পেয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। বল হাতে ঝলক দেখিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
২০ জুলাই ২০১৮, ০৩:৫৪ পূর্বাহ্ন

পেরেরার শতকে জিতল শ্রীলঙ্কা ‘এ’

১২৯ রানে ৭ উইকেট ফেলে দিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলকে চেপে ধরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে এরপরই খেলার মোড় ঘুরিয়ে দেন থিসিরা পেরেরা। এনে দেন ২৭৫ রানের লড়াইয়ের পূঁজি। ওই রান টপকাতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল।
১৯ জুলাই ২০১৮, ১২:০৮ অপরাহ্ন

ওয়ানডে সিরিজের আগেই যোগ দেবেন ব্যাটিং পরামর্শক

সর্বশেষ ছয় টেস্ট ইনিংসে দুশোর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। ওয়ানডে, টি-টোয়েন্টিতেও ধুঁকছেন ব্যাটসম্যানরা। এই জায়গায় একজন কোচের অভাব তাই ছিল অনেক দিন থেকেই। অবশেষে একটা সমাধানে পৌঁছেছে বিসিবি। ব্যাটিং পরামর্শক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তার নামটা জানায়নি বিসিবি।
১৮ জুলাই ২০১৮, ১০:৪৮ পূর্বাহ্ন

হেড কোচ পেল অনূর্ধ্ব-১৯ দল

সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার নাবিদ নেওয়াজকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২০ সালের যুব বিশ্বকাপ উপলক্ষে দল সাজানোর পুরো দায়িত্ব পাবেন তিনি।
১৭ জুলাই ২০১৮, ১২:৫৫ অপরাহ্ন

আরিফুলের অলরাউন্ড নৈপুণ্যে ২ রানে জিতল ‘এ’ দল

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজ হারার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আরিফুল হকের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে ২ রানে জিতেছে মোহাম্মদ মিঠুনের দল।
১৭ জুলাই ২০১৮, ১২:১০ অপরাহ্ন

যেখানে সাকিবদের চেয়ে এগিয়ে সালমারা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচ বোলারই লেগ স্পিনার। ওয়ানডেতেও ভালো করছেন লেগ স্পিনাররা। রিস্ট স্পিনার, চায়নাম্যান বোলারদের এমন রমরমা যুগে কেবল বাংলাদেশ দলেই নেই তেমন কেউ। কিন্তু বাংলাদেশের আরেক দলে প্রথম একাদশেই খেলেন দুজন লেগ স্পিনার। তাদের হাত ধরে সাফল্যও পাচ্ছে বাংলাদেশ নারী দল।
১৭ জুলাই ২০১৮, ১০:০৮ পূর্বাহ্ন

ফরম্যাট ভিন্ন বলেই আশা দেখছেন এনামুল

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে নাজেহাল হতে হয়েছে বাংলাদেশকে। দুই টেস্টেই বিশাল ব্যবধানে তিনদিনে হার। করা যায়নি সামান্য লড়াই। এই অবস্থায় ওয়ানডেতে তার রেশ থাকার শঙ্কা থাকে। কিন্তু ফরম্যাট ভিন্ন, বল ভিন্ন বলেই সেখানে আশা দেখছেন এই সংস্করণে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী এনামুল হক বিজয়।
১৭ জুলাই ২০১৮, ০৮:৩১ পূর্বাহ্ন

কড়া শাস্তিই পেলেন হাথুরুসিংহে আর চান্দিমাল

ক্রিকেটের চেতনাবিরোধি আচরণ করায় শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল, কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আশঙ্কা গুরুসিংহের শাস্তি অবধারিতই ছিল। শুনানির পর রায় ঘোষণার আগে থাকতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গল টেস্টেও। শুধু এই টেস্ট সিরিজই না, তাদের শাস্তি বেড়েছে আরও। নিষিদ্ধ হয়েছেন দুই টেস্ট ও চার ওয়ানডের জন্য।
১৬ জুলাই ২০১৮, ১২:২৮ অপরাহ্ন

টেস্টে ফের নয়ে নেমে গেল বাংলাদেশ

আড়াই মাস আগে ওয়েস্ট ইন্ডিজকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের আটে উঠেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো এই অবস্থান পেলেও তা ধরে রাখা যায়নি সাকিব আল হাসানের দলের। ওয়েস্ট ইন্ডিজে গিয়েই বেহাল দশায় ফের নেমে আসতে হয়েছে নয়ে।
১৬ জুলাই ২০১৮, ১২:০৮ অপরাহ্ন

ফের সেই হতশ্রী ব্যাটিং, ফের বিশাল হার

৩৩৫ রান তাড়া করে বাংলাদেশের কাছে জেতার আশা বোধহয় কেউ করেননি, কিন্তু লড়াইয়ের আশা বাড়াবাড়ি ছিল না। হারের চক্রে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত দল তাও করতে পারল না। ওয়েস্ট ইন্ডিজ ফলোঅন না করানোর পরও জ্যামাইকা টেস্টের আয়ু বাড়েনি। সাকিব আল হাসানের দল হেরেছে তিন দিনেই।
১৫ জুলাই ২০১৮, ০৩:৪১ পূর্বাহ্ন

সাকিবের ছয় উইকেট

জ্যামাইকা টেস্টে ব্যাটিংটাই যা ডোবাচ্ছে কিন্তু বাকিসব ছিল ঠিকঠাক। এমনকি একাদশে বাড়তি স্পিনার খেলানোটাও যে সঠিক তা দেখিয়ে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান নিজেই। ক্যারিয়ারে ১৮তম বারের মতো পাঁচ বা তারবেশি উইকেট পেলেন তিনি। তাতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে।
১৪ জুলাই ২০১৮, ০৬:৪৫ অপরাহ্ন

আইরিশদের উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাছাইপর্বের ফাইনালে উঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছিল বাংলাদেশ নারী দলের। ফাইনালে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারানোও ছিল প্রত্যাশিত। আইরিশ মেয়েদের লড়াইই করতে দেয়নি সালমা খাতুনের দল। ২৫ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
১৪ জুলাই ২০১৮, ০৫:১৮ অপরাহ্ন