বিশেষায়িত পেস বোলিং ক্যাম্পে শরিফুল, হাসান, ইয়াসিন

জাতীয় দলের আশেপাশে থাকা পেসারদের ফিটনেস বাড়াতে হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে কক্সবাজারে বিশেষায়িত ট্রেনিং ক্যাম্প করছে বিসিবি। তাতে জায়গা হয়েছে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাতের মতো তরুণদের। আছেন জাতীয় দলে খেলা পাঁচ পেসার।
৯ মে ২০১৮, ১২:১৩ অপরাহ্ন

বিসিবি এইচপি দল ঘোষণা

২৪ সদস্যের বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ১৬ সপ্তাহের ট্রেনিং ক্যাম্প হবে মিরপুর জাতীয় একাডেমিতে। এছাড়া ১৫ জন পেসারকে নিয়ে কক্সবাজারে হবে বিশেষ ট্রেনিং।
৯ মে ২০১৮, ১১:৫১ পূর্বাহ্ন

প্রাথমিক দলে চমকের নাম ইয়াসিন আরাফাত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ৩১ জনের প্রাথমিক দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ পেসার ইয়াসিন আরাফাত। আছেন আকস্মিকভাবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ফেরা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক তবে জায়গা হয়নি লেগ স্পিনার জুবায়ের হোসেনের।
৮ মে ২০১৮, ০২:৫৮ অপরাহ্ন

আফগানিস্তানের অভিষেক টেস্টে মূল ক্রিকেটারদের বিশ্রাম দিল ভারত

টেস্টে অভিষেক হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক বিরাট কোহলিসহ মূল চারজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারত। নিয়মিত অধিনায়কের বিশ্রামে এক ম্যাচ টেস্ট সিরিজের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।
৮ মে ২০১৮, ০২:৩৮ অপরাহ্ন

মানের তুলনায় কম মূল্য পান সাকিব, মত লক্ষ্মণের

আইপিএলে এবার নতুন দলে ভিড়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। তার দল সানরাইজার্স হায়দরবাদও খেলছে দারুণ। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এরমধ্যে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। দলের টানা জয় ভূমিকা আছে সাকিবের। বিশেষ করে বল হাতে দলের চাহিদা মেটাচ্ছেন তিনি। হায়দরবাদের মেন্টর ভিভিএস লক্ষণের মতে সাকিব যে মানের তার তুলনায় তিনি আন্ডাররেটেড।
৮ মে ২০১৮, ১১:১৪ পূর্বাহ্ন

‘আফগানদের সঙ্গে পুরো শক্তির দল নিয়ে জেতাও বড় চ্যালেঞ্জ’

টেস্ট পরিবারের নতুন দল আফগানিস্তান ওয়ানডেতে পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। আগামী মাসে তাদের বিপক্ষে সিরিজে তাই বড় চ্যালেঞ্জ দেখছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
৭ মে ২০১৮, ০৭:৫৩ অপরাহ্ন

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, জিতল হায়দরাবাদ

গুরুত্বপূর্ণ সময়ে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫, পরে বল হাতে দামি ২ উইকেট। সাকিব আল হাসানের ব্যাটে বলে অবদান রাখার দিনে জয়যাত্রা অব্যাহত সানরাইজার্স হায়দরাবাদের।
৭ মে ২০১৮, ০৬:৩৬ অপরাহ্ন

বিশ্ব একাদশে সাকিব-তামিমের সঙ্গী যারা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশে বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ কয়েকজনের নাম আগেই দেওয়া হয়েছিল। একাদশ পূরণ করতে এবার দেওয়া হলো বাকিদের নাম। শেষ দুই নাম হিসেবে একাদশে জায়গা হয়েছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার লুক রনকি ও মিচের ম্যাকগ্লাগান।
৭ মে ২০১৮, ০৩:০৯ অপরাহ্ন

প্রতিভার খোঁজে নেমেছে বিসিবি

জাতীয় দলের খারাপ সময় আসলে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত না বলে রব উঠে। হাহাকার আছে লেগ স্পিনার, চায়নাম্যান বোলারের, ঝড় তুলতে পারা ব্যাটসম্যানের অভাবও টের পাওয়া যায় টি-টোয়েন্টিতে। পাইপলাইনে খেলোয়াড় সংখ্যা বাড়াতে এবার তাই বেসরকারি ক্রিকেট একাডেমিগুলোর দিকে নজর দিয়েছে বিসিবি। রাজধানীর ৩২টি ক্রিকেট একাডেমিকে নিয়ে বসছে একাডেমি কাপ।
৭ মে ২০১৮, ১২:১৭ অপরাহ্ন

‘আগে পরিণত ছিলাম না তাই ভুল করেছি’

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচ বোলারই লেগ স্পিনার। টেস্ট, ওয়ানডেও দলগুলোর ট্রাম্প কার্ড লেগ স্পিনাররা। বিশ্বজুড়ে লেগ স্পিনারদের জয়জয়কারের সময়ে বাংলাদেশে হাহাকার। একমাত্র যিনি সে অভাব পূরণ করতে পারতেন সেই জুবায়ের হোসেন লিখন হারিয়ে গেছেন হুট করেই। তবে সেই হারানোর দায় নিজের উপর নিয়ে ঘুরে দাঁড়ানোর সংকল্প তার।
৬ মে ২০১৮, ১১:০১ পূর্বাহ্ন

জিতেই চলেছে সাকিবের দল

শেষ ওভারে দরকার ছিল ১৪ রানের। চার-ছক্কা মেরে প্রথম পাঁচ বলেই খেলে শেষ করে দেন ইউসুফ পাঠান। নবম ম্যাচে নেমে সানরাইজার্স হায়দরবাদ পায় সপ্তম জয়। দিল্লি ডেয়ারডেভিলসকে উড়িয়ে দেওয়ার দিনে অবশ্য বল হাতে তেমন সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান।
৫ মে ২০১৮, ০৬:৩০ অপরাহ্ন

নাকাল বল নিয়ে কাজ করছেন রুবেল

এবার আইপিএলে পেসারদের নিয়মিত অস্ত্র হয়ে দাঁড়িয়েছে নাকাল বল। আঙুলের ডগায় জোর দিয়ে ফেলা ডেলিভারিতে ভড়কেও যাচ্ছেন ব্যাটসম্যানরাও। রুবেল হোসেন মনে করেন তার করা বাটারফ্লাই ডেলিভারিটাই এখন পরিচিত হয়েছে নাকাল বল নামে। আর সেই ডেলিভারির অনুশীলন তিনি করে আসছেন অনেক দিন থেকেই। বোলিংয়ের এই বৈচিত্র্য আরও ভালোভাবে রপ্ত করতে আরও কাজ করছেন তিনি।
৫ মে ২০১৮, ১১:১৬ পূর্বাহ্ন

চুক্তিতে লিটন দাস 'অটোমেটিক পছন্দ'

কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার সংখ্যা ১৬ থেকে কমিয়ে ১০ জন করার পর বলা হয়েছিল রুকি শ্রেণিতে নেওয়া হবে আরও তিনজনকে। সেই তিনজনের একজন যে লিটন দাস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তা জানিয়ে দিয়েছেন অকপটেই।
৫ মে ২০১৮, ০৫:৩৬ পূর্বাহ্ন

আফগানিস্তান সিরিজের সূচি এই সপ্তাহেই

জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি সূচি। তবে এক সপ্তাহের মধ্যেই তা হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে শনিবার ঘোষণা করা হতে পারে প্রাথমিক দলও।
৩ মে ২০১৮, ১২:১৯ অপরাহ্ন

ল্যাঙ্গারই পেলেন অসিদের দুঃসময় পার করার দায়িত্ব

ড্যারেন লেম্যানের পর জাস্টিন ল্যাঙ্গারই অস্ট্রেলিয়ার কোচ হতে তৈরি ছিলেন। বল টেম্পারিং বিতর্কে ল্যামেনের আগেভাগে সরে দাঁড়ানোর পরই তার নাম স্বাভাবিক কারণে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে সাবেক এই টেস্ট ওপেনারের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
৩ মে ২০১৮, ১১:২৭ পূর্বাহ্ন

সমালোচনা শুনতেও ভালো লাগে সৌম্যের

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বছর দুয়েক টানা আলো ছড়িয়েছিলেন সৌম্য সরকার। বাংলাদেশকে জিতিয়েছেন বড় বড় ম্যাচ। বাহবা কুড়িয়েছেন অনেক। সেই ফর্ম যখন হুট পড়ল তখন আবার ধেয়ে এলো সমালোচনার ঝড়। মিষ্টি কিংবা তেতো, কথা যাই হোক। মানুষ তাকে নিয়ে চিন্তা করছে এই ভেবে ভালো লাগে সৌম্যের।
২ মে ২০১৮, ১২:১৬ অপরাহ্ন

ওয়ানডেতে সাতে অবস্থান আরও পোক্ত বাংলাদেশের

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগুলেও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আগের মতই সাতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ৩ রেটিং পয়েন্ট বাড়ায় আটে থাকা শ্রীলঙ্কা থেকে বেশ খানিকটা এগিয়ে আছে মাশরাফি মর্তুজার দল। আর ভারতকে হটিয়ে শীর্ষে উঠেছে ইংল্যান্ড।
২ মে ২০১৮, ১০:১২ পূর্বাহ্ন

বাইরে বসে দলের হার দেখলেন মোস্তাফিজ

আগের ম্যাচের মতো এদিনও একাদশে জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। তিনি না থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্স আগের ম্যাচ জিতেছিল। এবার মোস্তাফিজ বাইরে বসেই দেখলেন দলের হার।
১ মে ২০১৮, ০৬:৩৮ অপরাহ্ন

যে ‘বিশেষ ড্রিলে’ টি-টোয়েন্টিতে মুশফিকের উন্নতি

নিখুঁত টেকনিক আর ব্যাকরণ সম্মত ব্যাটিংয়ে বাংলাদেশে সবার আগে আসে মুশফিকুর রহিমের নাম। সেকারণে টেস্টে দলের মূল ব্যাটসম্যানও ধরা হয় তাকে। কিন্তু মার কাটারি ক্রিকেট টি-টোয়েন্টিতে মুশফিক পাচ্ছিলেন না সাফল্য। উপায় খুঁজতে খুঁজতে ধর্না দেন কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। তার কাছ থেকেই পাওয়া ডানহাতের বিশেষ এক ড্রিল বদলে দিয়েছে মোড়।
১ মে ২০১৮, ১১:১৯ পূর্বাহ্ন

আমরা যে উন্নতির ধারায় আছি এটা তারই ফল: মুশফিক

ওয়ানডেতে ধারাবাহিক বাংলাদেশ ভুগছিল টেস্টে। বছর তিনেক ধরে ঘরে মাঠে সাদা পোশাকেও মিলছে সাফল্য। নিজেদের ইতিহাসে প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের আটে উঠা তারই ফল বলে মনে করছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
১ মে ২০১৮, ১০:২৩ পূর্বাহ্ন