সাকিবের রেকর্ডের ম্যাচে মোস্তাফিজরা কুপোকাত
মাত্র ১১৮ রানে গুটিয়ে মুখ গোমরা হয়ে গিয়েছিল সাকিব আল হাসানদের। মন্থর উইকেটের ফায়দা ষোলআনা তোলে বোলাররা ঠিকই সানরাইজার্স হায়দারাবাদকে এনে দিয়েছেন হাসি। মুম্বাই ইন্ডিয়ান্সকে একশোর নিচে গুটিয়ে ম্যাচ জিতে নিয়েছে তারা।
২৪ এপ্রিল ২০১৮, ০৬:৩০ অপরাহ্ন
টি-টোয়েন্টিতে অসাধারণ এক ডাবলের রেকর্ড সাকিবের
রেকর্ডের দোরগোড়ায় ছিলেন আগের দুই ম্যাচ থেকেই। হতে হতেও হচ্ছিল না, বাড়ছিল অপেক্ষা। অবশেষে এলো সেই ক্ষণ। টি-টোয়েন্টিতে ৪ হাজার রান করেছেন আগেই। এবার উইকেটও হয়ে গেল ৩০০টি। ডোয়াইন ব্রাভোর পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সব ধরণের টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়লেন সাকিব আল হাসান।
২৪ এপ্রিল ২০১৮, ০৫:১৬ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টির নেতৃত্বে ফিরলেন সালমা
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্যে বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ফের অধিনায়কত্বে ফিরেছেন অলরাউন্ডার সালমা খাতুন। ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন রুমানা আহমেদই।
২৪ এপ্রিল ২০১৮, ০৪:২৮ অপরাহ্ন
এবার কক্সবাজারে ১০০ বলের ক্রিকেট
টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি নয়। তবু এটা নাকি ক্রিকেটই। নতুন এই ফরম্যাটের নাম ১০০ বলের খেলা। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের ঘরোয়া ক্রিকেটে নতুন এই ফরম্যাটের কথা ভাবছে। আর বাংলাদেশে আগামী মাসেই তা বাস্তবায়নের পথে। যদিও বর্তমান ক্রিকেটাররা নন, খেলবেন সাবেক ক্রিকেটাররা।
২৪ এপ্রিল ২০১৮, ০১:০৩ অপরাহ্ন
মজিদ, সাদমানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে মধ্যাঞ্চল
শিরোপা জেতার সুযোগ নেই মধ্যাঞ্চলের সামনে। শেষ রাউন্ডের ম্যাচটি তাদের কাছে কেবল নিয়ম রক্ষার। তাতে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে প্রথম দিন নিজেদের করে নিয়েছেন আব্দুল মজিদ ও সাদমান ইসলাম।
২৪ এপ্রিল ২০১৮, ১২:৪৭ অপরাহ্ন
মাশরাফির ফেরার দিনে রাজ্জাকের রেকর্ড
পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা উত্তরাঞ্চলের জন্যে শিরোপা নিশ্চিতের ম্যাচ। চার বছর পর বিসিএলে খেলতে নামায় মাশরাফি মর্তুজাও ম্যাচটির বড় আকর্ষণের। এসবের মাঝে প্রথম দিনে আলোটা নিজের দিকে নিয়ে নিলেন আব্দুর রাজ্জাক। আরও একবার ৫ উইকেট নিয়ে প্রথম শ্রেণিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।
২৪ এপ্রিল ২০১৮, ০৮:৫৬ পূর্বাহ্ন
মাশরাফির ফেরার দিনে রাজ্জাকের রেকর্ড
পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা উত্তরাঞ্চলের জন্যে শিরোপা নিশ্চিতের ম্যাচ। চার বছর পর বিসিএলে খেলতে নামায় মাশরাফি মর্তুজাও ম্যাচটির বড় আকর্ষণের। এসবের মাঝে প্রথম দিনে আলোটা নিজের দিকে নিয়ে নিলেন আব্দুর রাজ্জাক। আরও একবার ৫ উইকেট নিয়ে প্রথম শ্রেণিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।
২৪ এপ্রিল ২০১৮, ০৮:৫১ পূর্বাহ্ন
ফিটনেস ধরে রাখতে চার বছর পর বিসিএলে মাশরাফি
টেস্ট খেলেন না বলে ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে নামা তার জন্য দরকারি কিছু নয়। তবে মাশরাফি বিন মর্তুজা দরকার মনে করছেন নিজেকে ফিট রাখার দিক থেকে। এই মৌসুমে জাতীয় লিগেও দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। ফ্রেঞ্চাইজি প্রথম শ্রেণির লিগ বিসিএলে নামলেন চারবছর পর। এর আগে ২০১৪ সালে একটাই ম্যাচ খেলেছিলেন।
২৪ এপ্রিল ২০১৮, ০৫:১৭ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশে সাকিব-তামিম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের বিশ্ব একাদশে ডাক পেয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৩১ মে লর্ডসে ক্যারিবিয়ানে হ্যারিক্যানের আঘাতে লণ্ডভণ্ড মাঠ সংস্কারের অর্থ সংগ্রহ করতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
২৩ এপ্রিল ২০১৮, ১১:৩৮ পূর্বাহ্ন
চোটের মিছিলে মাহমুদউল্লাহও
নাসির হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের পর মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেটারদের যেন চোটের মিছিল চলছে। এবার ডান পায়ের গোড়ালির চোটে বিসিএলের শেষ রাউন্ড খেলতে পারছেন না মাহমুদউল্লাহ।
২৩ এপ্রিল ২০১৮, ১০:৫৫ পূর্বাহ্ন
সাদামাটা মোস্তাফিজ, হারল মুম্বাই
প্রথম তিন ওভারে বেশ আঁটসাঁটো বল করেছিলেন মোস্তাফিজুর রহমান। নিজের শেষ ওভারের প্রথম বলে উইকেট নিলেও দিলেন ১৫ রান। রান তাড়ায় রাজস্থান রয়্যালসের চাপও তখন আলগা হতে শুরু। মোস্তাফিজদের পিটিয়ে রাজস্থানকে জমে উঠা ম্যাচ জিতিয়েছেন কৃষ্ণাপ্পা গৌতম।
২২ এপ্রিল ২০১৮, ০৬:৫৬ অপরাহ্ন
শেষ বলে সাকিবদের হার
বোলিংয়ে খরুচে সাকিব আল হাসান ব্যাটিং দিয়ে পুষিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। ভালো শুরু পেয়েও টানতে পারেননি ইনিংস। খরুচে বল করে ভিলেন বনে যাওয়া রশিদ খানও ব্যাটিং দিয়ে হিরো হওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত কিছুই হয়নি। কাছে গিয়েও হেরেছে তাদের দল সানরাইজার্স হায়দরাবাদ।
২২ এপ্রিল ২০১৮, ০২:৩৪ অপরাহ্ন
ব্যাটিং অর্ডার নিয়ে 'অবজেকশন' আছে মোসাদ্দেকের
চোখের ইনফেকশনে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মোসাদ্দেক হোসেন। ফেরার পর ছন্দ পেতে লাগছিল সময়। ওই সময় পর্যাপ্ত না খেলেও বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকে। এটা নিয়ে তার অনুযোগ না থাকলেও ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং অর্ডারের অবনমন কোনভাবেই মেনে নিতে পারছেন না মোসাদ্দেক, রীতিমতো অভিযোগই জানিয়েছেন তিনি।
২২ এপ্রিল ২০১৮, ১১:৩৬ পূর্বাহ্ন
এখনো মাশরাফির টি-টোয়েন্টিতে ফেরার আশায় নির্বাচকরা
বোর্ড প্রধানের আহবানেও টি-টোয়েন্টিতে ফেরার ব্যাপারে সাড়া দেননি মাশরাফি বিন মর্তুজা। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এখনো ছাড়ছেন না আশা। টি-টোয়েন্টিতে বোলার মাশরাফির প্রয়োজনীয়তার কথা ফের জানিয়েছেন তিনি।
২২ এপ্রিল ২০১৮, ১০:৪৮ পূর্বাহ্ন
নিদহাস ট্রফিতে আয়ের ইতিহাস লঙ্কান বোর্ডের
নিদহাস ট্রফিতে মাঠের খেলায় ফেল করেছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার, ঘরের মাঠে তারা যেতে পারেনি ফাইনালেও। তবে টুর্নামেন্ট আয়োজন করে শতভাগ সফল তাদের বোর্ড। এক টুর্নামেন্ট থেকে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ৯৪ কোটি আয় করেছে তারা।
২১ এপ্রিল ২০১৮, ০৮:৫৮ পূর্বাহ্ন
গেইলের তাণ্ডবের দিনে বিবর্ণ সাকিব
অসাধারণ এক রেকর্ডের সামনে ছিলেন সাকিব আল হাসান। আর এক উইকেট পেলেই টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট আর চার হাজার রানের ডাবলস হয়ে যেত। ক্রিস গেইলের দানবীয় সেঞ্চুরির দিনে স্পেল পুরো করতে পারেননি সাকিব। বেদম মার খেয়েছেন দলের সবাই। স্বাভাবিকভাবেই হেরেছে তার দল।
১৯ এপ্রিল ২০১৮, ০৬:৩৪ অপরাহ্ন
এবার তুষারের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ
নামলেই সেঞ্চুরি। সর্বশেষ কয়েক ম্যাচে তুষার ইমরানের রেকর্ড ছিল এমনই। চলতি বিসিএলে পেতে যাচ্ছিল পঞ্চম সেঞ্চুরি। একটুর জন্য এবার আক্ষেপে পুড়েছেন তিনি। তবে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে মাঝারি লিড গেছে দক্ষিণাঞ্চল।
১৯ এপ্রিল ২০১৮, ১২:৫৩ অপরাহ্ন
ইয়াসিন-শরিফুলের পেসের ঝাঁজে ইনিংস ব্যবধানে হারল পূর্বাঞ্চল
দুই ওপেনার ছিলেন অবিচ্ছিন্ন, স্কোর বোর্ডে রান ছিল ১১০। দিনের শুরুর এই অবস্থার সঙ্গে শেষের ফারাক যেন আকাশ-পাতাল। অবিশ্বাস্য ব্যাটিং ধসে এক দিনে ২০ উইকেট খুইয়ে উত্তরাঞ্চলের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে পূর্বাঞ্চল।
১৯ এপ্রিল ২০১৮, ১২:২২ অপরাহ্ন
তাসকিন-সৌম্য-সাব্বিরদের সব রকম সমর্থন দেবেন মাশরাফি
বিসিবির নতুন চুক্তি থেকে বাদ পড়া তাসকিন আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেনের মতো তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। দুঃসময়ে এই তরুণদের সব রকম সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
১৯ এপ্রিল ২০১৮, ১০:১২ পূর্বাহ্ন
রাজশাহীতে রাজ্জাকের ছয় উইকেট
অল্প রানে গুটিয়ে প্রথম দিনই ম্যাচের লাগাম হাতছাড়া করেছিল দক্ষিণাঞ্চল। দ্বিতীয় দিনে বল হাতে জ্বলে উঠেন আব্দুর রাজ্জাক। তবু মধ্যাঞ্চল পেয়ে গেছে বড় লিড।
১৮ এপ্রিল ২০১৮, ০৪:০২ অপরাহ্ন