‘এর উত্তর আমার কাছে নাই’

দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানোর সেঞ্চুরিটাই রাখলেন এগিয়ে। তবে যে প্রথমটাতে করেছেন বাড়তি উদযাপন? উত্তরটা সবাই জানেন। তবু মুমিনুলের মুখ থেকে যদি কিছু বেরোয়। পেশাদারিত্বের জায়গায় জমাট থাকা মুমিনুল এমন বাউন্সারও হেসেই ছেড়ে দিলেন।
৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৯ পূর্বাহ্ন

‘বিশ্বাসটা ছিল সবার ভেতরে’

ম্যাচ সেরা মুমিনুল হক জানালেন মনের ভেতর ভয় না থাকাতেই জয় করতে পেরেছেন পরিস্থিতি।
৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৪ পূর্বাহ্ন

শঙ্কার মেঘ কাটিয়ে নির্বিঘ্নে ড্র

খেলা শেষ হওয়ার তখনো এক ঘণ্টার বেশি সময় বাকি। হাতে ৫ উইকেট নিয়ে ১০৭ রানের লিড হয়ে গেছে বাংলাদেশের। এই ম্যাচ থেকে কোন ফল বের করার তখন আর বাস্তবতা নেই। শেষ পানি পানের বিরতির ঠিক আগে তাই দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর দিনেশ চান্দিমাল মেনে নিলেন ড্র।
৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৯ পূর্বাহ্ন

একটুর জন্য হলো না লিটনের

ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও শেষ পর্যন্ত প্রথম টেস্ট সেঞ্চুরিটা পাওয়া হলো না তার।
৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:১৩ পূর্বাহ্ন

মুমিনুলের জোড়া সেঞ্চুরির রেকর্ড

লাকসান সান্দাকানের বলটা কাভার আর পয়েন্টের মাঝে ঠেলে গিয়েই এক রান। মাঠের দর্শকরা তো বটেই প্রেসবক্সের সাংবাদিকরাও উঠে দাঁড়ালেন। আরও একটি সেঞ্চুরি হয়ে গেল মুমিনুল হকের। প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ডও গড়লেন তিনি।
৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৫৯ পূর্বাহ্ন

১৮০ রানের জুটির পর ফিরলেন মুমিনুল

চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়ে আস্থা দেখাচ্ছেন মুমিনুল ও লিটন। ফিফটি তুলে ফেলেছেন মুমিনুল, লিটন আছেন ফিফটির কাছাকাছি।
৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৩৪ পূর্বাহ্ন

‘আমাদের সামনে ম্যাচ জেতার দারুণ সুযোগ’

দুদলের প্রথম ইনিংস শেষ হতেই হয়ে গেছে চতুর্থ দিন বিকেল। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের নড়বড়ে ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্ট হেলে পড়েছে শ্রীলঙ্কার দিকে
৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৬ অপরাহ্ন

ভাবার অনেক কিছু আছে আবার কিছুই নেই: তাইজুল

তবে কি বাংলাদেশ আরও একবার প্রথম ইনিংসে পাঁচশোর বেশি রান করেও হেরে যাবে? নাকি শেষ দিন ম্যাচটা বাঁচাতে পারবেন ব্যাটসম্যানরা? টেস্টের প্রথম দিন আর চতুর্থ দিনে যে আকাশ-পাতাল ফারাক বুঝিয়ে দিয়েছে চট্টগ্রাম টেস্ট। দলের হয়ে কথা বলতে আসা তাইজুল ইসলাম আমতা আমতা করে দিয়েছেন জবাব।
৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪২ পূর্বাহ্ন

এই ম্যাচেও চোখ রাঙাচ্ছে ‘হার'

পঞ্চম দিনে ৭ উইকেট হাতে নিয়ে পুরো ৯০ ওভার টিকে থাকার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের। মুমিনুল হকের ঝলমলে ইনিংসে টেস্টের প্রথম দিনের দাপট যেন কোন দূরের অতীত!
৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০০ পূর্বাহ্ন

২০০ রানের লিড নিয়ে নিস্তার দিল শ্রীলঙ্কা

দুইশ ওভারের বেশি ব্যাট করে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই ম্যাচ থেকে নিজেদের পক্ষে ফল বের করা বাংলাদেশের জন্য এখন প্রায় অসম্ভব। দ্বিতীয় ইনিংসে মূলত ম্যাচ বাঁচাতেই খেলতে হবে মাহমুদউল্লাহর দলের।
৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৪ পূর্বাহ্ন

রান দেওয়ায় টাইগার বোলারদের সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি!

বোলিংয়ে ঝাঁজ নেই, নেই হরহামেশা উইকেটের দেখা। ওদিকে রান বাড়ছে তরতর করে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের নিয়মিত চার বোলারই তিন অঙ্কের সমান রান দিয়ে পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে।
৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:২৮ পূর্বাহ্ন

চতুর্থ দিনেও একই মেজাজে ব্যাট করার পণ শ্রীলঙ্কার

পুরো দিনে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা যেভাবে খেলেছেন মনে হচ্ছিল তা চাইলে কেউ তাদের ফেরাতে পারবে না। তৃতীয় দিনে বাংলাদেশ লঙ্কানদের কেবল ২ উইকেটই ফেলতে পেরেছে। চতুর্থ দিন লাঞ্চ পর্যন্তও একই মেজাজে ব্যাট করে যেতে চায় লঙ্কানরা।
২ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৫৫ অপরাহ্ন

এখনো ম্যাচে ফেরার আশায় বাংলাদেশ

বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ৩ উইকেটেই ৫০৪ রান করে ফেলেছে শ্রীলঙ্কা। অনায়াসে বড় লিডের প্রত্যাশা তারা করতেই পারে। এই ম্যাচ থেকে ফল পক্ষে আনা বাংলাদেশের জন্য বেশ কঠিন।
২ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৩০ অপরাহ্ন

বোলিং -ফিল্ডিং নিয়ে হতাশা খালেদ মাহমুদের

ব্যাটসম্যানদের এনে দেওয়া ভালো সংগ্রহের মান রাখতে পারেননি বাংলাদেশের বোলার-ফিল্ডাররা। বোলিং হয়েছে সাদামাটা, ফিল্ডারদের হাত গলে বেরিয়েছে ক্যাচ। তাই চট্টগ্রাম টেস্টের তিন দিন শেষে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের দাপটে কাবু বাংলাদেশ
২ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৫ অপরাহ্ন

লঙ্কানদের রান উৎসবে বাংলাদেশের নেতিয়ে পড়ার দিন

লঙ্কানদের রান উৎসবে নেতিয়ে পড়েছে টাইগারদের শরীরী ভাষাও। তৃতীয় দিনশেষে মলিন বাংলাদেশ মাঠ ছেড়েছে রাজ্যের অন্ধকার নিয়ে।
২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৫ পূর্বাহ্ন

ডাবল সেঞ্চুরির আগে ফিরেছেন মেন্ডিস, তবু দাপট লঙ্কানদের

দুই সেঞ্চুরিরান আউট হলেও ম্যাচের লাগাম লঙ্কানদের হাতেই। ৩ উইকেটে ৪১৬ রান তুলে চা বিরতিতে যায় তারা।
২ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশকে পাল্টা জবাব শ্রীলঙ্কার

ব্যাটের জবাব ব্যাট হাতেই দিচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ৫১৩ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাটের ঝাঁজ দেখিয়ে লড়াই রেখেছে সমানে-সমান।
১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৫ পূর্বাহ্ন

উইকেট থেকে আরও স্পিন আশা করেছিলেন তামিম

ম্যাচের আগে দুদলের চিন্তায় ছিল উইকেটের ধরণ। স্পিনাররা বাড়তি টার্ন পাবেন দেখে এক পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। তবে প্রথম দিন শেষে উইকেট থেকে স্পিনাররা সেভাবে সুবিধা না পাওয়ায় কিছুটা অবাক তামিম ইকবাল।
৩১ জানুয়ারি ২০১৮, ১২:৪০ অপরাহ্ন

মুমিনুলের উদযাপনের কারণ জানেন তামিম

এমনিতে শান্ত স্বভাবের মানুষ মুমিনুল হক। টেস্টে এর আগে করেছেন আরও চার সেঞ্চুরি। কোনবারই এমন বাঁধভাঙ্গা উল্লাস করেননি। পঞ্চম সেঞ্চুরিটা করেই লাফ দিয়ে শূন্যে হাত ছুঁড়েছেন, শরীরী ভাষায় দেখিয়েছেন কিছু করে দেখানোর ঝাঁজ
৩১ জানুয়ারি ২০১৮, ১২:২৩ অপরাহ্ন

বাংলাদেশকে ৫০০ রানের নিচে আটকাতে চায় শ্রীলঙ্কা

শেষ বিকেলে তড়িৎ দুই উইকেট হারালেও চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পর শক্ত অবস্থানে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩৭৪ রান, হাতে আছে এখনো ৬ উইকেট। শ্রীলঙ্কান ব্যাটিং কোচ থিলান সামারাবীরা মনে করেন এই অবস্থা থেকে বাংলাদেশকে ৫০০ রানের নিচে আটকাতে পারাই হবে তাদের সাফল্য।
৩১ জানুয়ারি ২০১৮, ১২:০৫ অপরাহ্ন