নিউজিল্যান্ডে হেরেই চলেছে পাকিস্তান

প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে পাকিস্তানকে চাপা দিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে পরে ব্যাট করেও জিতল অনায়াসে । দুই ম্যাচেই বাগড়া দিল বৃষ্টি। তাই ডি/এল মেথডে এবার কিউইদের জয় ৮ উইকেটে।
৯ জানুয়ারি ২০১৮, ০৭:২০ পূর্বাহ্ন

পেসারদের দাপটের টেস্টে ফিল্যান্ডারে কুপোকাত কোহলিরা

দুদলের ৪০ উইকেটের ৩৭টিই পড়ল পেসারদের বলে। কোন দলই করতে পারেনি তিনশ রান, আসেনি কোন সেঞ্চুরি। কেউপটাউন টেস্টে ৭২ রানে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
৮ জানুয়ারি ২০১৮, ০৫:১৮ অপরাহ্ন

দলে ফেরা ছিল চ্যালেঞ্জের : এনামুল

এনামুল হক বিজয় দল থেকে ছিটকে পড়েছিলেন চোটে পড়ে। তার হারানো জায়গা আরও ভালো পারফরম্যান্স দিয়ে ধরে রেখেছিলেন ইমরুল কায়েস আর সৌম্য সরকার। এবার ঘরোয়া লিগে টানা ধারাবাহিকতা রেখে দলে ফেরাটা ছিল তার জন্য চ্যালেঞ্জের।
৮ জানুয়ারি ২০১৮, ০৩:১১ অপরাহ্ন

মাশরাফি আস্থা না রাখলে ‘পারতেন না’ মিঠুন

ফিকে হতে থাকা জাতীয় দলে ফেরার স্বপ্ন আবার জাগে এবার বিপিএলের পারফরম্যান্সে। সঙ্গে রংপুর রাইডার্সে পেয়েছিলেন মাশরাফি মর্তুজার ভরসার হাত। তাতেই ফের পেলেন লাল-সবুজ জার্সি।
৮ জানুয়ারি ২০১৮, ০২:৩৫ অপরাহ্ন

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের টিকেট কত টাকায়, কোথায় মিলবে

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য টিকেটের মূল্য নির্ধারণ ও প্রাপ্তিস্থান ঘোষণা করেছে বিসিবি। এবারও টিকেট পাওয়া যাবে অনলাইনে ও খেলার দিন স্টেডিয়াম বুথে।
৮ জানুয়ারি ২০১৮, ০২:০১ অপরাহ্ন

‘চুল বড় রাখা আম্মুর খুব পছন্দের’

খবর রটেছিল জাতীয় দলে সুযোগ না পাওয়া পর্যন্ত নাকি চুল কাটবেন না এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন। জানালেন অন্য কোন কারণ নয়, মায়ের পছন্দেই রেখেছেন লম্বা চুল। মায়ের পছন্দ আপাতত থাকছে এমন সজ্জা।
৮ জানুয়ারি ২০১৮, ০১:৪১ অপরাহ্ন

দিন সাতেকের অপেক্ষা আল-আমিনের

বিপিএলে বোলিং অ্যাকশন ফের প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষা দিয়েছেন পেসার আল-আমিন হোসেন। সপ্তাহখানেক পর পরীক্ষার ফল আসা পর্যন্ত কোন ম্যাচ খেলতে পারবেন না তিনি।
৮ জানুয়ারি ২০১৮, ০৮:১০ পূর্বাহ্ন

আরও একবার আফগানিস্তানের কাছে হারল জুনিয়র টাইগাররা

নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাওয়া যুবদল সুসংবাদ দিতে পারছে না। ওটাগো 'এ' দলের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচেই হারার পর এবার অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে হারল আফগানিস্তানের যুবাদের কাছে।
৮ জানুয়ারি ২০১৮, ০৭:৪৬ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের দলে টেইলর-জার্ভিস

কোলপাক চুক্তি থেকে সরে এসে সাদা পোশাকে আগেই জিম্বাবুয়ের হয়ে ফিরেছেন ব্র্যান্ডন টেইলর ও কাইল জার্ভিস। এবার রঙিন পোশাকেও প্রত্যাবর্তন হচ্ছে তাদের। বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে নাম আছে এই দুজনের।
৮ জানুয়ারি ২০১৮, ০৭:২৬ পূর্বাহ্ন

তাসকিন-সৌম্যদের নিয়ে বিসিএল শুরু মঙ্গলবার

ওয়ানডে দল থেকে বাদ পড়া সৌম্য সরকার, তাসকিন আহমেদদের নিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। নিষেধাজ্ঞা কাটিয়ে ফ্রেঞ্চাইজিভিত্তিক এই আসরে খেলার অনুমতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুলও।
৭ জানুয়ারি ২০১৮, ০২:২৭ অপরাহ্ন

‘যথেষ্ট ভালো খেলেই সুযোগ করে নিয়েছে এনামুল’

প্রধান নির্বাচক মনে করেন পারফর্ম করে সুযোগটা এনামুল অর্জন করে নিয়েছেন।
৭ জানুয়ারি ২০১৮, ০১:৪৮ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অধিনায়ক শান্ত

ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দল দিয়েছে বিসিবি। এ দল ও হাই পারফরম্যান্স স্কোয়াডকে অধিনায়কত্ব করার পর এই তরুণ এবার নেতৃত্ব দেবেন বিসিবি একাদশের
৭ জানুয়ারি ২০১৮, ০১:২২ অপরাহ্ন

ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করতে হবে তাসকিনকে

দক্ষিণ আফ্রিকায় গিয়ে খরুচে বোলিং করে দলে জায়গা হারালেন তিনি। দলে ফিরতে নিজেকে প্রমাণ করতে ঘরোয়া ক্রিকেটে বড় কিছু করে দেখাতে হবে তাসকিনকে।
৭ জানুয়ারি ২০১৮, ১২:০৪ অপরাহ্ন

‘সৌম্যকে একটু ব্রেক দিয়েছি’

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন অবশ্য তার বেলায় ‘বাদ’ শব্দটা ব্যবহার না করে বললেন ‘ব্রেক’ দিয়েছি সৌম্যকে।
৭ জানুয়ারি ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ন

তাসকিন-সৌম্য বাদ, ফিরলেন এনামুল-রাজু

​অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে। প্রথমবারের মতো পারফম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। দীর্ঘদিন পর ফিরেছেন ওপেনার এনামুল হল বিজয় ও আবুল হাসান রাজু।
৭ জানুয়ারি ২০১৮, ০৯:০৭ পূর্বাহ্ন

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

মধ্য জানুয়ারির ঘন কুয়াশা মাথায় রেখে ত্রিদেশীয় সিরিজের সূচি দিয়েছে বিসিবি। দিবারাত্রীর হলেও সবগুলো খেলাই শুরু হবে দুপুর ১২টায়। শেষ হওয়ার সময় রাত ৭টা ৪৫।
৭ জানুয়ারি ২০১৮, ০৪:১৩ পূর্বাহ্ন

তাসকিন-সৌম্যর বাদ পড়ার গুঞ্জন, ফিরতে পারেন এনামুল

শনিবার প্রস্ততি ম্যাচে সৌম্য সরকারের শরীরী ভাষাই জানান দিচ্ছিল তার মনের অবস্থা। উইকেট পেয়ে উল্লাস করলেও তাসকিনকে চেহারাতেও দেখা গেছে কালো মেঘ।
৬ জানুয়ারি ২০১৮, ০৪:৫১ অপরাহ্ন

তামিমের সেঞ্চুরি, মাহমুদউল্লাহর ঝড়, মুশফিকের দুইবার ব্যাটিং

ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভালোভাবেই ব্যাটিং ঝালাই করে নিয়েছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়দ। আগে ব্যাটিং পেয়ে তামিম করেছেন সেঞ্চুরি, সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ।
৬ জানুয়ারি ২০১৮, ০৩:২২ অপরাহ্ন

‘মাশরাফি ভাই সেরা নেতা, কথা বলে তাতিয়ে দেন’

প্রধান কোচের পদ খালি। বোর্ড সভাপতি দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসানের উপরই ছেড়ে দিয়েছেন দলের সব দায়িত্ব। ইমরুল কায়েসের মতে দুই নেতাই দুই রকম প্রেরণা দিয়ে টিমমেটদের চাঙা করে রাখছেন।
৫ জানুয়ারি ২০১৮, ০৩:০৬ অপরাহ্ন

কথায় নয় কাজে বিশ্বাসী ইমরুল

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশই ফেভারিট বলে একবাক্য সায় দিয়েছেন সাকিব, মাশরাফি, তামিমরা। ইমরুল কায়েস নিজেদের এগিয়ে রেখেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চান মাঠে নেমেই।
৫ জানুয়ারি ২০১৮, ১০:২৪ পূর্বাহ্ন