আমেরিকার মতো ইউরোপেও আসছে অলস্টার লিগ!
পরিকল্পনাটা প্রথমে দিয়েছিলেন চেলসির নতুন মালিক টড বোহলি। প্রিমিয়ার লিগের সেরা তারকাদের নিয়ে উত্তর-দক্ষিণ একটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন। তখন এ নিয়ে অনেকে হাসাহাসিও করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে আরও বড় পরিসরে। ইউরোপের শীর্ষগুলোর মধ্যে আয়োজিত হতে পারে এমন একটি আসর।
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন
পিএসজিতে চতুর্থ ধাঁচের খেলোয়াড় চান কোচ!
লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে। বর্তমান সময়ের সেরা এই তিন তারকা একত্রে খেলছেন পিএসজির আক্রমণভাগে। খেলেছেনও দুর্দান্ত। কিন্তু তারপরও দলে একজন চতুর্থ ধাঁচের খেলোয়াড়ের প্রয়োজনীয়তা অনুভব করছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন
টিকা না লাগলেও কোভিড টেস্ট করাতে হবে কাতারে
কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে গেলে করোনাভাইরাসের টিকা দেওয়া বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে বিশ্বকাপের আয়োজক কমিটি। তবে দেশটিতে যাওয়ার আগে অবশ্যই কোভিড টেস্ট করাতে হবে দর্শকদের। এবং পরীক্ষায় নেগেটিভ হওয়ার প্রমাণ দেখাতে হবে তাদের।
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৯ পূর্বাহ্ন
জমকালো সংবর্ধনায় ঘরে ফিরলেন সাফজয়ী ফুটবলাররা
নেপালে ইতিহাস গড়ে বাংলাদেশকে প্রথমবারের মতো সাফ শিরোপা এনে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে পুরো দেশে উচ্ছ্বাসের শেষ নেই। দেশে ফিরে পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। সে ধারা চলছে এখনও। এমনকি নিজ নিজ বাড়িতে পৌঁছেও ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়ে উঠছেন ফুটবল কন্যারা। স্লোগানে স্লোগানে মুখরিত সংবর্ধনাস্থল।
২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৪ অপরাহ্ন
ইনিয়েস্তার চোখে নেইমার একটি মেশিন
সময়টা এখন নেইমারের। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন এ ব্রাজিলিয়ান। জাতীয় দল কি ক্লাব ফুটবল সব জায়গাতেই দুর্দান্ত। মাঠে নামলেই গোল-অ্যাসিস্ট পাচ্ছেন নিয়মিত। এমন দারুণ ছন্দে থাকা নেইমারকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসালেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ইনিয়েস্তা।
২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫ অপরাহ্ন
পর্তুগিজরা অসুস্থ, ইতর ও অকৃতজ্ঞ: রোনালদোর বোন
'যতো কম রোনালদো, ততো বেশি পর্তুগাল।' ঠিক এই শিরোনামেই সংবাদ প্রকাশ করেছে পর্তুগিজ সংবাদমাধ্যম 'এ বোয়া'। শুধু এই একটি নয়, স্থানীয় সকল সংবাদমাধ্যমে ক্রিস্তিয়ানোর রোনালদোকে অবসরে যাওয়ার জোর দাবি উঠেছে। সামাজিকমাধ্যমেও চলছে তার সমালোচনা। অনেক সাবেক ফুটবলার ও ফুটবল পন্ডিতরাও একই পরামর্শ দিচ্ছেন তাকে। আর এ সকল বিষয়ে বেজায় খেপেছেন রোনালদোর বোন কাতিয়া আভিয়েরো।
২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন
এবার থামো: রোনালদোকে কাসানো
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। গোলের দেখা তো পাচ্ছেনই না, এমনকি ম্যাচে তেমন কোনো প্রভাবও রাখতে পারছেন না এ পর্তুগিজ তারকা। তাই সময়টা আরও বাজে হয়ে যাওয়ার আগে এখনই তাকে ফুটবল থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ইতালিয়ান তারকা এন্তোনিও কাসানো।
২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন
নেশন্স লিগ: উত্তরণ, অবনমন ও সেরা চার
উয়েফা নেশন্স লিগের তৃতীয় আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে গতকাল। শেষ দিনে আগের দিন চতুর্থ দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের শেষ দিকের গোলে ক্রিস্তিয়ানো রোনালদোদের স্বপ্ন ভেঙে দেয় তারা। সেমি-ফাইনালের চারটি স্থানের সঙ্গে বিভিন্ন স্তরের উত্তরণ ও অবনমন দলগুলোও নির্ধারিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপ শেষেই আর্জেন্টিনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে কোচ লিওনেল স্কালোনির। তবে তাকে আরও একটি বিশ্বকাপে দেখতে চায় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এএফএ। চুক্তি নবায়নের খুব কাছে চলে এসেছে দুই পক্ষ। এরমধ্যেই স্কালোনির সঙ্গে একটি মৌখিক চুক্তি হয়ে গেছে বলে জানিয়েছেন এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৭ পূর্বাহ্ন
ভিডিওতে ব্রাজিলের পাঁচ গোল
বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। তিতের দল আফ্রিকান দলটিকে বিধ্বস্ত করে ৫-১ গোলে। দেখে নেওয়া যাক ব্রাজিলের সবগুলো গোল।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৪ পূর্বাহ্ন
নেইমারকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার চেষ্টা করেছে তিউনিসিয়া!
দুই দলের মধ্যে কোনো বিশেষ কোনো দ্বৈরথ নেই। কোনো প্রতিযোগিতামূলক ম্যাচও নয়। নেহায়েত একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তিউনিশিয়া ও ব্রাজিল। কিন্তু তারপরও ম্যাচে বেশ আগ্রাসী মনোভাব নিয়ে খেলেছে আফ্রিকান দলটি। বিশেষকরে নেইমারকে বেশ কয়েকবার কড়া ফাউল করেছে তারা। বিষয়টি উদ্দেশ্যমূলকভাবে করেছে বলেই অভিযোগ করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫১ পূর্বাহ্ন
রিচার্লিসনকে কলা ছুঁড়ে মারলেন সমর্থকরা
তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোল করার পর সতীর্থদের সঙ্গে রিচার্লিসন তখন উদযাপনে ব্যস্ত। পার্ক দে প্রিন্সেসের তখন ঘটে যায় এক ন্যক্কারজনক ঘটনা। রিচার্লিসনের উদ্দেশ্যে কলা ছুঁড়ে মারতে থাকেন সমর্থকরা।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৭ পূর্বাহ্ন
জ্যামাইকার বিপক্ষে ৫ পরিবর্তনের কথা ভাবছেন আর্জেন্টিনা কোচ
প্রীতি ম্যাচ হলেও বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। যাচাই বাছাই করে নেওয়ার শেষ সুযোগ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির সামনে। সবশেষ হন্ডুরাসের বিপক্ষে খেলা ম্যাচ থেকে এ ম্যাচে পাঁচ পরিবর্তনের কথা ভাবছেন এ কোচ। এমন সংবাদই প্রকাশ করেছেন ক্রীড়াভিত্তিক আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮ অপরাহ্ন
'এমবাপে একা সবকিছু করতে পারবে না'
দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ইনজুরিতে। ফলে কিলিয়ান এমবাপের দিকেই তাকিয়ে ছিল ফ্রান্স। কারণ ক্লাবের হয়ে সাম্প্রতিক সময়ে উড়ছিলেন এ তরুণ। কিন্তু ডেনমার্কের বিপক্ষে জাতীয় দলের হয়ে জ্বলে উঠতে পারলেন না সময়ের অন্যতম সেরা এ তারকা। অন্যদের সহায়তা ছাড়া এমবাপে একা সবকিছু করতে পারবেন না বলেই জানান ফরাসি কোচ দিদিয়ার দেশম।
২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন
সেই ফ্রান্সকেই অবনমন থেকে রক্ষা করল ক্রোয়েশিয়া!
রাশিয়ায় প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ সামনে এসেছিল ক্রোয়েশিয়ার সামনে। কিন্তু ফরাসিদের বিপক্ষে ফাইনালে পেরে ওঠেনি লুকা মদ্রিচের দল। ৪-২ গোলের ব্যবধানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট হতে হয় তাদের। সেই দলটিই আগের দিন বড় লজ্জা থেকে বাঁচিয়েছে ফ্রান্সকে!
২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ন
সম্পদ বিক্রি নিয়ে বার্সাকে সতর্ক করলেন খেলাইফি
দেনার পরিমাণ বিলিয়ন ইউরোরও বেশি। যে কারণে নতুন খেলোয়াড় কিনা অসম্ভব ছিল বার্সেলোনার জন্য। পরে নানা দাগে ক্লাবের কিছু সম্পদ বিক্রি করে নতুন স্বাক্ষরের জন্য অর্থ সংগ্রহ করে ক্লাবটি। দারুণ সব খেলোয়াড়ও টানে। তাতে মাঠের পারফরম্যান্স গিয়েছে বদলে। তবে এ সকল বিষয় ভালো লাগছে না পিএসজি মালিক নাসের আল খেলাইফির। বার্সেলোনাকে বর্তমান নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেন তিনি।
২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৬ পূর্বাহ্ন
নেশন্স লিগের ম্যাচে রক্তাক্ত রোনালদো
উয়েফা নেশনন্স লিগের ম্যাচে আগের দিন বড় জয় পেয়েছে পর্তুগাল। তবে এ ম্যাচে বড় আঘাত পেয়েছেন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। গোলরক্ষকের হাতে লেগে নাক ফেটে রক্ত ঝরে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকার।
২৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন
বার্সা শিবিরে চোটের মিছিল
আগামী মাসের মাঝেই এল ক্লাসিকো। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে দুইবার খেলতে হবে ইন্টার মিলানের বিপক্ষে। সেল্তা ভিগো, ভিয়ারিয়াল ও অ্যাথলেতিক বিলবাও-ও ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু এর আগে বড় দুঃসংবাদ শুনতে হয়েছে বার্সেলোনাকে। একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত বার্সেলোনা শিবির।
২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৬ পূর্বাহ্ন
ক্ষতিপূরণের দ্বিগুণ পেলেন কৃষ্ণা-সানজিদা-শামসুন্নাহার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উইমেন উইংসের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, খোয়া যাওয়া জিনিস পাওয়া না গেলে ক্ষতিপূরণ দেবেন তারা। শেষ পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন তারা
২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০৯ অপরাহ্ন
সেই পোস্টের পেছনের গল্প শোনালেন সানজিদা
বাংলাদেশ দলের এই রাইট উইঙ্গার দ্য ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাতকারে শুনিয়েছেন তার সেই পোস্টের পেছনের গল্প।
২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:০৭ অপরাহ্ন