অবামেয়াংকে মারধোর করে ডাকাতি দুর্বৃত্তদের

সোমবার ভোরে নিজ বাড়িতে সহিংসতাপূর্ণ ডাকাতির শিকার হয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। শুধু ডাকাতিই নয়, বেশ কয়েকজন সশস্ত্র লোক তাকে মারধর করেছে বলেও অভিযোগ করেন গ্যাবনের এ ফরোয়ার্ড। এমন সংবাদই প্রকাশ পেয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।
২৯ আগস্ট ২০২২, ০৮:২৬ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: চেলসির সঙ্গে ফের আলোচনায় রোনালদোর এজেন্ট

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২৯ আগস্ট ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন

জোড়া গোলে রিয়ালকে জেতালেন বেনজেমা

গত মৌসুমে তো প্রায় একাই রিয়াল মাদ্রিদকে লা লিগায় চ্যাম্পিয়ন করেছিলেন করিম বেনজেমা। একই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্বাদও পাইয়েছিলেন দলকে। যার পুরষ্কার কদিন আগেই উয়েফার বর্ষসেরা হয়ে পেয়েছেন তিনি। সে ধারা ধরে রেখেছেন চলতি মৌসুমেও। আগের দিনও পয়েন্ট খোয়াতে বসা রিয়ালকে এনে দিলেন দারুণ এক জয়।
২৯ আগস্ট ২০২২, ০৪:৩৩ পূর্বাহ্ন

নেইমারের গোলে হার এড়াল পিএসজি

আগের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭টি গোল দিয়েছিল পিএসজি। তাদের আগ্রাসন থেকে বাঁচতে পারেনি এক মৌসুম আগেই লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়া দল লিলও। তাদের জালে ৭টি গোল দিয়েছিল তারা। তবে সবশেষ ২০১৬-১৭ আসরে চ্যাম্পিয়ন হওয়া মোনাকোর বিপক্ষে প্রায় হারতে বসেছিল দলটি। নেইমারের গোলে কোনোমতে হার এড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৯ আগস্ট ২০২২, ০৩:৫৪ পূর্বাহ্ন

লেভানদোভস্কির জোড়া গোলে সহজ জয় বার্সার

লা লিগায় নিজের অভিষেক ম্যাচে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি রবার্ট লেভানদোভস্কি। তখনই নানা কথা উঠেছিল এ ফরোয়ার্ডকে নিয়ে। বুন্ডেসলিগার মতো কাজ সহজ হবে না বলেই মন্তব্য করেছিলেন অনেকে। তবে জবাব দিতে খুব বেশি দেরি করেননি তিনি। পরের ম্যাচেই জোড়া গোল। সে ধারায় আগের দিন রিয়াল ভায়াদলিদের বিপক্ষেও পেলেন জোড়া গোল।
২৯ আগস্ট ২০২২, ০৩:১৬ পূর্বাহ্ন

১০ দিনের মধ্যেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল ভারতের ফুটবল

ফেডারেশনের ওপর  ‘তৃতীয় পক্ষের অন্যায্য হস্তক্ষেপের’ কারণে ভারতকে ফুটবল থেকে নির্বাসনে পাঠিয়েছিল ফিফা। ফিফার নিষেধাজ্ঞার পর পরই ভারতের সর্বোচ্চ আদালত তাদের তৈরি করে দেওয়া কমিটি ভেঙ্গে দিলে দ্রুত আসে ফল।
২৭ আগস্ট ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন

রোনালদোর রেকর্ড স্পর্শ করা অসম্ভব, বলছেন বেনজেমা

স্বপ্নের মৌসুম শেষে বর্ষসেরা ফুটবলারের প্রধান দাবিদার ছিলেন তিনিই। অনুমিতভাবেই উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদে একটা সময় ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় থাকতে হয়েছে তাকে। রোনালদো চলে যাওয়ার পর তিনিই রিয়ালের প্রধান তারকা।
২৬ আগস্ট ২০২২, ০৭:৪৩ পূর্বাহ্ন

উয়েফার বর্ষসেরা খেলোয়াড় বেনজেমা

গত মৌসুম অনেকটা স্বপ্নের মতোই কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক সব জায়গায় দূর্বার ছিলেন এ ফরাসি ফরোয়ার্ড। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বর্ষসেরা হওয়ার দৌড়ে বাকি সব খেলোয়াড়দের চেয়ে বেশ এগিয়েই ছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী তার হাতেই উঠেছে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার।
২৫ আগস্ট ২০২২, ০৫:২১ অপরাহ্ন

বায়ার্নের সঙ্গে মৃত্যুকূপে বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরেও বায়ার্ন মিউনিখের সঙ্গে একই গ্রুপে পড়েছিল বার্সেলোনা। এবারও এ দুটি দল পড়েছে একই গ্রুপে। উল্টো এবার তাদের গ্রুপে পড়েছে ইতালিয়ান লিগের অন্যতম জায়ান্ট দল ইন্টার মিলান। ফলে গ্রুপ পর্বেই মৃত্যুকূপে পড়েছে কাতালান ক্লাবটি।
২৫ আগস্ট ২০২২, ০৪:০২ অপরাহ্ন

ট্রান্সফার লাইভ: ইউনাইটেডের রাডারে আসেনসিও, ডি ইয়ংকে চায় লিভারপুল

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২৫ আগস্ট ২০২২, ১২:৩০ অপরাহ্ন

ট্রান্সফার লাইভ: মেমফিসে নজর ইউনাইটেডের, ডি ইয়ংয়ে বায়ার্ন

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২৪ আগস্ট ২০২২, ০১:০৮ অপরাহ্ন

রোনালদোকে নিয়ে নাসরির মজা!

অনেক দিন থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেষ্টা করে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মূলত চ্যাম্পিয়ন্স লিগে খেলতেই এমনটা চাইছেন এ তারকা। অনেক ক্লাবকে তার এজেন্ট প্রস্তাব দিলেও সে অর্থে ইতিবাচক সাড়া পাননি কোথাও। বাধ্য হয়ে তাই থাকতে হচ্ছে ইউনাইটেডে।
২৩ আগস্ট ২০২২, ০২:২৭ অপরাহ্ন

'অপমান করতেই ক্যারাঘেরকে না দেখার ভান করেছেন রোনালদো'

বিতর্কিত কাণ্ড ঘটানো নতুন কিছু নয় রোনালদোর জন্য। ভক্তের মোবাইল ভাঙা, সাংবাদিকের মাইক্রোফোন ছুঁড়ে ফেলা, রেফারিকে আঘাত করা, ট্যাক্স ফাঁকি দেওয়া থেকে শুরু করে অনেক বিতর্কে জড়িয়েছেন এ পর্তুগিজ তারকা। এমনকি একাধিকবার ধর্ষণ মামলার আসামীও হয়েছেন। তবে তার বেশিরভাগই আবেগের বসে অথবা অনিচ্ছাকৃত। কিন্তু আগের দিন ইচ্ছাকৃতভাবে লিভারপুল কিংবদন্তি জিমি ক্যারাঘেরকে অপমান করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন এ পর্তুগিজ তারকা।
২৩ আগস্ট ২০২২, ১২:১৩ অপরাহ্ন

'মেসি-এমবাপে-নেইমার একে অপরের জন্য খেলেছে'

সপ্তাহ আগের কথা। একটি পেনাল্টি নিয়ে রীতিমতো বিতর্কে দলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার। সে পেনাল্টি নিতে এগিয়ে যাওয়ার পথে আবার লিওনেল মেসিকে ধাক্কা মারেন এমবাপে। তারকা খেলোয়াড়দের মধ্যে যে দ্বন্দ্ব তা এক প্রকার স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু আগের দিন লিলের বিপক্ষে ম্যাচে কে বলবে নিজেদের মধ্যে বিন্দু মাত্র সমস্যা হয়েছিল। তিন তারকাই যেন একে অপরের জন্য খেলেছেন।
২২ আগস্ট ২০২২, ০২:৪৮ অপরাহ্ন

কেঁদে রিয়ালকে বিদায় জানালেন কাসেমিরো

বিদায় অনুষ্ঠানটা শুরু হয় একটি ভিডিওর মাধ্যমে। পৌরাণিক সেই সব গোলগুলো, যা রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে করেছিলেন হোসে হেনরিক কাসেমিরো। ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দলকে এগিয়ে দেওয়া সেই গোল। উদযাপন, নাটকীয় মুহূর্ত, আনন্দ, ট্রফি... তখন অপর পাশে অশ্রুসিক্ত নয়ন মুছতে ব্যস্ত এ ব্রাজিলিয়ান। জায়ান্ট স্ক্রিনে তখন লেখা 'ধন্যবাদ কাসেমিরো'।
২২ আগস্ট ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন

রোনালদোকে 'ড্রপ করার উপদেশ' রুনির

প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচেই হার। এমন দুর্দিন গত একশ বছরেও দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তার উপর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ লিভারপুল। দুর্দশা না আরও বড় হয় সে শঙ্কায় ইউনাইটেড শিবির। হাই ভোল্টেজ এ ম্যাচের আগে কোচ এরিক টেন হাগকে কিছু পরামর্শ দিয়েছেন ইউনাইটেডের সাবেক তারকা ও ডিসি ইউনাইটেডের কোচ ওয়েইন রুনি। ক্রিস্তিয়ানো রোনালদো ও মার্কাস রাশফোর্ডকে 'ড্রপ' করতে বলেছেন তিনি।
২১ আগস্ট ২০২২, ১২:২৬ অপরাহ্ন

সেল্টা ভিগোর জালে রিয়ালের ৪ গোল

শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্টার মাঠে গিয়ে ৪-১ গোলের বড় জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। কার্লো আনচেলত্তির দলের হয়ে গোল পান করিম বেনজেমা, লুক মদ্রিচ, ভিনিসিউস জুনিয়র ও ফেদে ভালভেরদে।
২১ আগস্ট ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন

নতুন চ্যালেঞ্জ নিতে চান কাসেমিরো

শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন কাসেমিরো। এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বলেই জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ফলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া সময়ের ব্যাপারই মাত্র!
১৯ আগস্ট ২০২২, ০১:০৫ অপরাহ্ন

নেইমার-এমবাপেকে অন্তত ক্যামেরার সামনে ভালো থাকার অনুরোধ পিএসজির

মুখোমুখি অবস্থানে পিএসজির দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার। অবস্থা এমন যেন মুখ দেখাদেখিই বন্ধ। তাতে স্বাভাবিকভাবেই বড় অস্বস্তিতে পড়েছে ফরাসি ক্লাবটি। এ ঝামেলা থেকে উত্তরণে সম্প্রতি এ দুই তারকাকে নিয়ে আলোচনা সভায় বসেছিল ক্লাব কর্তৃপক্ষ। সেখানে এ দুই তারকাকে অন্তত ক্যামেরার সামনে ভালো থাকার অনুরোধ জানিয়েছে তারা। পিএসজির এক কর্মকর্তার সূত্র মারফত এমন সংবাদই প্রকাশ করেছে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল।
১৯ আগস্ট ২০২২, ১২:৪০ অপরাহ্ন

ট্রান্সফার লাইভ: কাসেমিরো ইউনাইটেডে, গিমারেসে নজর রিয়ালের

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
১৯ আগস্ট ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন