বিশ্বকাপের আগে জেল হতে পারে নেইমারের

কাতার বিশ্বকাপে নেইমারকে ঘিরেই স্বপ্ন দেখছে ব্রাজিল। তবে সে স্বপ্নে বড় ধাক্কার মতোই এসেছে সংবাদটা। জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে কাতার বিশ্বকাপ শুরুর এক মাস আগে বিচারের মুখোমুখি হতে হবে নেইমারকে। আগামী ১৭ অক্টোবর স্পেনের একটি আদালতে শুনানি শুরু হবে।
২৮ জুলাই ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: জুভদের কাছে ডিপাইকে কেনার প্রস্তাব দিল বার্সেলোনা

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২৮ জুলাই ২০২২, ০৫:৪৩ পূর্বাহ্ন

রোনালদোর এটিই শেষ বিশ্বকাপ নয়?

৩৭ বছর বয়েসে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদো। ২০২৬ সালে পরের বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪১। বিস্ময়কর হবে তার সেই বিশ্বকাপে খেলা। মানুষটা রোনালদো বলেই কাকা দেখছেন সম্ভাবনা।
২৭ জুলাই ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন

অ্যাতলেতিকোও 'না' বলছে রোনালদোকে!

ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে পাওয়ার চেষ্টায় গত কয়েকদিন বেশ দৌড়ঝাঁপ করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এ পর্তুগিজ তারকাকে দলে টানতে কিছু খেলোয়াড় বিক্রির চেষ্টাতেও ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই হয়তো বৃথা যেতে যাচ্ছে ক্লাবটির। ফলে মাদ্রিদে ফেরার ইচ্ছা পূরণ হচ্ছে না পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকার।
২৭ জুলাই ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন

রোমায় রাজকীয় অভ্যর্থনা দিবালার

ইতারনাল সিটির সবচেয়ে আইকনিক ভবনগুলোর একটির সিঁড়িতে বসেছিলেন দিবালা। সামনে অগ্নিশিখা দিয়ে ধোঁয়ায় পরিণত করছে রাতের আকাশ। মুখের অভিব্যক্তিই দেয় রোমার সমর্থকদের এমন অভ্যর্থনা প্রত্যাশা করেননি মোটেও। বিস্ময় ভরা নয়নে কেবল দেখেই গেলেন। হাজার হাজার সমর্থকরা ক্লাবের মূল সঙ্গীত গেয়ে বরণ করে নিচ্ছেন সদ্যই রোমায় যোগ দেওয়া এ ফুটবলারকে। ঠিক যেমনটা স্তাদিও অলিম্পিকোতে কিক-অফের আগে করে থাকেন তারা।
২৭ জুলাই ২০২২, ০৬:৫৩ পূর্বাহ্ন

রিয়ালকে রুখে দিল আমেরিকা

বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে প্রাক-মৌসুম শুরু করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় ম্যাচে এসেও জয় পায়নি দলটি। মেজর সকার লিগে টেবিলের তলানিতে থাকা দুর্বল আমেরিকার বিপক্ষেও ড্র করেছে তারা।
২৭ জুলাই ২০২২, ০৫:১৭ পূর্বাহ্ন

দেম্বেলের জোড়া গোলের পরও জিততে পারেনি বার্সা

আগের দুই প্রস্তুতি ম্যাচে বদলি নামলেও এদিন প্রথম একাদশেই ছিলেন উসমান দেম্বেলে। আর প্রথম একাদশে থেকেই অসাধারণ পারফরম্যান্সে নজর কাড়েন এ ফরাসি ফরোয়ার্ড। দলের হয়ে জোড়া গোল করে প্রথমার্ধেই দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে জুভেন্টাসের ইতালিয়ান ফরোয়ার্ড ময়েস কিনের জোড়া গোলে জয় পায়নি বার্সেলোনা। ড্র মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।
২৭ জুলাই ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকছেন ফার্গুসনও

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২৬ জুলাই ২০২২, ০১:৪২ অপরাহ্ন

বার্সায় এসে এখনও '৮-২' নিয়ে কথা বলেননি লেভানদোভস্কি

এক মাসেরও বেশি সময় ধরে নানা নাটকীয়তার পর বার্সেলোনার ডেরায় রবার্ট লেভানদোভস্কি। তাও হয়েছে সপ্তাহ খানেকের বেশি হয়ে গেল। কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স লিগের সেই ঐতিহাসিক ম্যাচ নিয়ে কথা বলেননি এ পোলিশ তারকা। যে ম্যাচে বার্সেলোনাকে ৮-২ গোলের ব্যবধানে হারিয়েছিল লেভার বায়ার্ন মিউনিখের কাছে।
২৬ জুলাই ২০২২, ০১:১০ অপরাহ্ন

বিতর্কিত ডাইভে সমালোচনায় নেইমার

জাপানের জে লিগের দল গাম্বা ওসাকার বিপক্ষে সোমবার ৬-২ গোলের বড় ব্যবধানে জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলের জয়ে দুই গোল করেছেন নেইমার। তবে এই সাফল্যে লেগেছে কালিমা।
২৬ জুলাই ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন

দিবালাকে দেখে বাতিস্তুতাকে স্মরণ দেলভেচ্চিওর

ক্যারিয়ারের সুবর্ণ সময়টা ফিউরেন্টিনার হয়ে খেলেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তবে ২০০০ সালে হুট করেই এএস রোমায় যোগ দেন এ আর্জেন্টাইন। এবারও ঠিক অনেকটা হঠাৎ করেই জিয়ালোরোজিদের ক্লাবে যোগ দেন পাওলো দিবালা। এ আর্জেন্টাইন তারকার এমন আবির্ভাবে আরেক বাতিস্তুতাকে স্মরণ করলেন সাবেক রোমা মার্কো দেলভেচ্চিও।
২৫ জুলাই ২০২২, ০১:৫০ অপরাহ্ন

ট্রান্সফার লাইভ: ফিরমিনোর জন্য ২৩ মিলিয়ন ইউরোর প্রস্তাব জুভেন্টাসের

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২৫ জুলাই ২০২২, ১২:২৮ অপরাহ্ন

মেসি-নেইমার-এমবাপেদের গোল উৎসবে শেষ হলো পিএসজির প্রস্তুতি

প্রতিপক্ষ জে লিগের অবনমন অঞ্চলে লড়াই করা দল গাম্বা ওসাকা। তবে দলটির বিপক্ষে প্রস্তুতি পর্বটা ভালোভাবে সেরে নেওয়াই মূল লক্ষ্য ছিল পিএসজির। আর সে কাজটি দারুণভাবেই করেছে ফরাসি দলটি। গাম্বা ওসাকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। জাপান সফরের আগের দুই ম্যাচেও জয় পেয়েছিল সফরকারী দলটিই।
২৫ জুলাই ২০২২, ১২:২১ অপরাহ্ন

এক ঝাঁক তরুণদের নিয়ে দারুণ আশাবাদী ব্রাজিল কোচ

গত দুটি বিশ্বকাপে নেইমারকে কেন্দ্র করেই এগিয়েছে ব্রাজিলের সব পরিকল্পনা। হেক্সা জেতার মিশনে দুবারই হতে হয়েছে হতাশ। আসছে বিশ্বকাপে কেবল নেইমারের উপর আর ভর করবে না ব্রাজিল
২৫ জুলাই ২০২২, ০৩:০৩ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: অ্যাতলেতিকোয় যেতে বেতন কমাচ্ছেন রোনালদো!

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২৪ জুলাই ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন

বার্সেলোনায় মেসির অধ্যায় শেষ হয়ে যায়নি!

হুট করে আসা সুনামির মতো খবরটা ছড়িয়েছিল ফুটবল মহলে। বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। লা লিগার আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে কাতালানদের সঙ্গে ২১ বছরের সম্পর্কের অবসান হয় তার। তবে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা এখনও মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী।
২৪ জুলাই ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন

পিকে বল পেলেই 'শাকিরা শাকিরা' বলে দুয়ো সমর্থকদের

ম্যাচটা যখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের, তখন প্রীতি ম্যাচও থাকে উত্তেজনায় ঠাসা। মাঠের লড়াইয়ে যেমন ছাড় দেননি দুই দলের খেলোয়াড়রা। তেমনি মাঠের বাইরে সমর্থকরাও মেতেছেন লড়াইয়ে। বল পেলেই রিয়াল মাদ্রিদ সমর্থকরা 'শাকিরা শাকিরা' বলে দুয়ো দিয়েছেন জেরার্দ পিকেকে।
২৪ জুলাই ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন

রাফিনহার গোলে রিয়ালকে হারাল বার্সেলোনা

প্রাক-মৌসুমের নিছকই একটা প্রীতি ম্যাচ। কিন্তু ম্যাচটা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে, তখন সে লড়াইও হয়ে যায় মহারণ। মৌসুম শুরুর আগেই এল ক্লাসিকোর আসল ঝাঁজ। তাতে অবশ্য জয় মিলেছে বার্সেলোনার। চলতি মৌসুমেও দলে টানা রাফিনহার গোলে জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
২৪ জুলাই ২০২২, ০৫:৫১ পূর্বাহ্ন

'আর্জেন্টিনা যে কোনো দলকে হারাতে পারে'

বছর দুই আগেও বেশ বাজে অবস্থার মধ্যে ছিল আর্জেন্টিনা। সেই পরিস্থিতি পেছনে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে এখন আলবিসেলেস্তারা। ৩৩ ম্যাচ ধরে তো অপরাজিতই রয়েছে তারা। প্রায় ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে গত বছর জিতেছে কোপা আমেরিকাও। সেই দলটির পক্ষেই এবার বিশ্বকাপে বাজী রাখছেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য হোর্হে ভালদানো।
২২ জুলাই ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন

রোনালদো একজন কিংবদন্তি: ভারানে

সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়ে অনেক বিতর্কের মধ্যে পড়েছেন। তার উপর নতুন কোনো ক্লাবেও যোগ দেওয়া নিশ্চিত করতে পারছেন না এ পর্তুগিজ তারকা। তবে দুঃসময়ে সতীর্থ রাফায়েল ভারানেকে পাশে পেলেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
২২ জুলাই ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন