ব্যালন ডি'অর: সংক্ষিপ্ত তালিকায় রিয়াল, লিভারপুল ও ম্যান সিটির প্রাধান্য

By স্পোর্টস ডেস্ক

২০২২ সালের ব্যালন ডি'অরের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির প্রাধান্য দেখা গেছে। এই তিন ক্লাবের প্রত্যেকটি থেকে সমান ছয় জন করে ফুটবলার আছেন বর্ষসেরার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের দৌড়ে।

শুক্রবার রাতে ব্যালন ডি'অরের লড়াইয়ে থাকা ৩০ ফুটবলারের নামের তালিকা প্রকাশ করেছে ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবল। আগামী ১৭ অক্টোবর প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হবে এবারের জয়ীর নাম।

গত ২০২১-২২ মৌসুমে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল। সংক্ষিপ্ত তালিকায় থাকা তাদের খেলোয়াড়রা হলেন থিবো কোর্তোয়া, ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা, অ্যান্টোনিও রুডিগার, লুকা মদ্রিচ ও কাসেমিরো।

লিভারপুলের মোহামেদ সালাহ, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, লুইস দিয়াজ, ফাবিনহো, দারউইন নুনেজ ও ভার্জিল ভ্যান ডাইক আছেন ব্যালন ডি'অরের লড়াইয়ে। তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটির প্রতিনিধিত্ব করছেন বার্নার্দো সিলভ, রিয়াদ মাহরেজ, ফিল ফোডেন, আর্লিং হালান্ড, জোয়াও কানসেলো ও কেভিন ডে ব্রুইনা।

ব্যালন ডি'অরের নিয়মে পরিবর্তন আনা হয়েছে গত মার্চে। আগে পুরো বছরের পারফরম্যান্স হিসাব করা হতো। চলতি বছর থেকে বিবেচনায় নেওয়া হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের একটি পূর্ণাঙ্গ মৌসুমের সময়কে (এক বছরের অগাস্ট থেকে পরের বছরের জুলাই পর্যন্ত)।

২০২২ ব্যালন ডি'অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:

থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)

রাফায়েল লেয়াও (এসি মিলান)

ক্রিস্তোফার এনকুনকু (আরবি লাইপজিগ)

মোহামেদ সালাহ (লিভারপুল)

জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)

ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (লিভারপুল)

ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি)

লুইস দিয়াজ (পোর্তো/লিভারপুল)

রবার্ত লেভানদভস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা)

রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি)

কাসেমিরো (রিয়াল মাদ্রিদ)

সন হিউং মিন (টটেনহ্যাম হটস্পার)

ফাবিনহো (লিভারপুল)

করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)

মাইক মাইগনান (এসি মিলান)

হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার)

দারউইন নুনেজ (বেনফিকা/ লিভারপুল)

ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি)

সাদিও মানে (লিভারপুল/বায়ার্ন মিউনিখ)

সেবাস্তিয়ান হলার (আয়াক্স আমস্টারডাম/বরুশিয়া ডর্টমুন্ড)

ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড)

অ্যান্টোনিও রুডিগার (চেলসি/রিয়াল মাদ্রিদ)

কেভিন ডে ব্রুইনা (ম্যানচেস্টার সিটি)

লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)

আর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি)

দুসান ভ্লাহোভিচ (ফিওরেন্তিনা/জুভেন্তাস)

জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি)

কিলিয়ান এমবাপে (পিএসজি)

ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল)।