উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে যে ৩২ ক্লাব
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগামী ২০২২-২৩ মৌসুমের মূল পর্বের ৩২ ক্লাব চূড়ান্ত হয়ে গেছে। তারা লড়বে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের সেরা হওয়ার দৌড়ে।
বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স গ্রুপ পর্বের ড্র। একইসঙ্গে গত ২০২১-২২ মৌসুমে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়, বর্ষসেরা পুরুষ কোচ, বর্ষসেরা নারী খেলোয়াড় ও বর্ষসেরা নারী কোচের নামও ঘোষণা করা হবে।
এবার ২৬টি ক্লাব সরাসরি জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে। এদের মধ্যে রিয়াল মাদ্রিদ খেলছে গত আসরের চ্যাম্পিয়ন হিসেবে। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট গত মৌসুমের উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিচ্ছে। বাকি ছয়টি দল বাছাই পর্বের বাধা পেরিয়ে পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট।
অংশগ্রহণকারী ৩২টি দলকে চারটি পটে রাখা হয়েছে। ড্রয়ের পর তারা ভাগ হয়ে যাবে আটটি গ্রুপে।
চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমের মূল পর্ব শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর। ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ১০ জুন।
চ্যাম্পিয়ন্স লিগের ৩২ দল:
পট ১:
রিয়াল মাদ্রিদ
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
ম্যানচেস্টার সিটি
এসি মিলান
বায়ার্ন মিউনিখ
পিএসজি
এফসি পোর্তো
আয়াক্স আমস্টারডাম
পট ২:
লিভারপুল
চেলসি
বার্সেলোনা
জুভেন্তাস
অ্যাতলেতিকো মাদ্রিদ
সেভিয়া
আরবি লাইপজিগ
টটেনহ্যাম হটস্পার
পট ৩:
বরুশিয়া ডর্টমুন্ড
রেড বুল সালজবুর্গ
শাখতার দোনেস্ক
ইন্টার মিলান
নাপোলি
বেনফিকা
স্পোর্টিং লিসবন
বেয়ার লেভারকুসেন
পট ৪:
অলিম্পিক মার্সেই
ক্লাব ব্রুগে
সেলটিক
ভিক্টোরিয়া প্লাজেন
ম্যাকাবি হাইফা
রেঞ্জার্স
দিনামো জাগরেব
এফসি কোপেনহেগেন।