সান মারিনোর বিপক্ষে ফিরলেন জিকো, নতুন মুখ স্বাধীন
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পিডব্লিউডি (গণপূর্ত) স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন।
আজ থেকেই কিংস অ্যারেনায় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে।
তিন প্রবাসী ফুটবলার — হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ ঢাকা ক্যাম্পে থাকছেন না। তারা সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ইতিমধ্যেই ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছেন।
ঢাকায় ছয় দিন অনুশীলনের পর ৩১ মে সান মারিনোর উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। নতুন কোচ থমাস ডুলির অধীনে এটিই হতে যাচ্ছে জাতীয় দলের প্রথম ম্যাচ।
গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দল থেকে এবারের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন আরমান ফায়সাল আকাশ ও সুমন রেজা।
অন্যদিকে, নিষেধাজ্ঞার কারণে সিঙ্গাপুর ম্যাচে খেলতে না পারা ডিফেন্ডার ততু বর্মন দলে ফিরেছেন। তবে পারিবারিক কারণে উইঙ্গার রাকিব হোসেনকে এবারের দলে রাখা হয়নি।
গোলরক্ষক পজিশনেও পরিবর্তন এনেছে কোচিং স্টাফ। মিতুল মারমা ও সুজন হোসেনের সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি জায়গা পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণের বদলে।
বাংলাদেশ দল:
মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইশা ফয়সাল, মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী, ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও রফিকুল ইসলাম।