রোনালদোর সতীর্থ হতে বুসকেতসকে ১৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব

বিশাল অঙ্ক খরচ করে হালের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোকে কিনে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর। তবে তাদের চমকের এখানেই শেষ নয়, ইউরোপ থেকে আরও নামীদামী তারকা খেলোয়াড় কেনায় মনোযোগী ক্লাবটি। এবার তাদের নজরে পড়েছে বার্সেলোনা অধিনায়ক সের্জিও বুসকেতসে।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন

ভূমিকম্পে চাপা পড়েছিলেন চেলসির সাবেক ফুটবলারও

তুরস্কের ক্লাব হাতাইস্পোরে খেলতেন ঘানার আতসু। পরশু ম্যাচ খেলার পর আন্তাকিয়া এলাকার একটি হোটেলে ছিলেন ৩১ বছর বয়েসী এই ফুটবলার। সেই ভবনটি ধসে পড়লে আরও অনেকের সঙ্গে চাপা পড়েন তিনি।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন

আর্থিক নিয়ম ভাঙার দায়ে অভিযুক্ত ম্যান সিটি

আর্থিক নিয়ম ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। চার বছর তদন্তের পর তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে ক্লাবটিকে একটি স্বাধীন কমিশনের কাছে হস্তান্তর করেছে তারা।
৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫২ অপরাহ্ন

আলবা-রাফিনহাদের ঝলক, ছুটছে বার্সেলোনা

রোববার রাতে ন্যু ক্যাম্পে সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জাভি হার্নান্দেজের দল
৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০১ পূর্বাহ্ন

আত্মঘাতী গোল আর পেনাল্টি মিসে হারল রিয়াল

শুরুর দিকে আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। নিয়মিত খেলোয়াড়দের কয়েকজনের অনুপস্থিতিতে তাদের পারফরম্যান্স হলো বিবর্ণ। পেনাল্টি থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগও তারা নষ্ট করল। শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৪ অপরাহ্ন

সমতায় শেষ বাংলাদেশ-ভারত লড়াই

বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ভারত খুঁজে পেল না জালের ঠিকানা। বাংলাদেশও ব্যর্থ হলো ঘরের মাঠে চেনা ছন্দের ছাপ রাখতে। ফলে সমতায় শেষ হলো দুই দলের মধ্যকার সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের লড়াই।
৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৪ অপরাহ্ন

কেইনকে দেখে উন্নতি করতে পারেন হালান্ড, মত গার্দিওলার

তরুণ তারকা আর্লিং হালান্ড ছুটে চলেছেন অপ্রতিরোধ্য গতিতে। গত জুলাইতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে গোলের ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছেন তিনি। নরওয়েজিয়ান স্ট্রাইকারের নৈপুণ্যে মুগ্ধ হলেও তার উন্নতির অনেক সুযোগ দেখছেন ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। তার মতে, টটেনহ্যাম হটস্পারের অভিজ্ঞ স্ট্রাইকার হ্যারি কেইনকে দেখে শিখতে পারেন হালান্ড।
৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন

এমবাপের চোট নিয়ে পিএসজির বক্তব্যে বায়ার্ন কোচের অবিশ্বাস

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন কিলিয়ান এমবাপে। মঁপেলিয়ের বিপক্ষে চোটে পড়ার পর ফরাসি স্ট্রাইকারকে নিয়ে এমন বক্তব্য দিয়েছে পিএসজি। তবে সেটা বিশ্বাস করছেন না বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান। এমবাপে খেলবেন ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।
৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন

‘ক্যানসারের বিরুদ্ধে যারা লড়ছেন তাদের প্রতি এই গোল আমার বার্তা’

ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ও সাহস যুগাতে ৪ ফেব্রুয়ারি পালন হয় ‘বিশ্ব ক্যানসার দিবস’। এমন এক দিনে নিজেকে আলোয় নিয়ে এলেন সেবাস্টিয়ান হলার। এমনিতে খুব নামি দামি ফুটবলার নন তিনি। কিন্তু ক্যানসারকে হারিয়ে জীবনের গান গাওয়া এই ফুটবলার গোল করলেন এই দিনেই। অনেকটা যেন প্রতিকী হয়ে গেল তা।
৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন

কাসেমিরোর শাস্তি মেনে নিলেও একপেশে সিদ্ধান্তে ক্ষোভ টেন হাগের

শনিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। ম্যাচ জিতলেও বড় আলোচনা কেড়ে নেয় ৭০ মিনিটের ঘটনা। যার রেশে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে।
৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন

নেইমার-এমবাপেহীন ম্যাচে পিএসজির জয়ে মেসির গোল

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে জয়সূচক গোলটি আসে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির পা থেকে।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন

মেসিই সর্বকালের সেরা: রামোস

দুই তারকা ছিলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতিনিধি। দুই দলের নেতৃত্বের দায়িত্বও কাঁধে ছিল তাদের। সেখানে অনেকবার লিওনেল মেসির বিপক্ষে ভুগতে হয়েছিল সের্জিও রামোসকে। সময়ের আবর্তে এখন সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখন সতীর্থ। পুরনো সবকিছু ভুলে এখন সেই মেসিকেই সর্বকালের সেরার স্বীকৃতি দিচ্ছেন এ স্প্যানিশ ডিফেন্ডার।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন

সারা জীবন আক্ষেপ থাকবে: মুয়ানি

ঘড়িতে তখন সময় ১২৩ মিনিট। নির্ধারিত সময়ের খেলা তখন শেষ হয়েও চলছিল যোগ করা সময়ের খেলা। ঠিক সেই মুহূর্তেই সুবর্ণ এক সুযোগ পেলেন রান্ডাল কোলো মুয়ানি। কিন্তু অবিশ্বাস্য দক্ষতায় তার শট আটকে দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজ। যা কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ছবি হয়েই রয়েছে।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ন

সৌদিতে গোলের দেখা পেলেন রোনালদো

অফসাইডের কারণে মিলল না গোল, এরপর বাঁধা পেল ক্রসবারে। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার পেনাল্টি গোলেই সৌদি আরবের প্রো লিগে আল–ফাতেহর বিপক্ষে ম্যাচে হার এড়িয়েছে আল-নাসর।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৭ পূর্বাহ্ন

নেপালকে হারিয়ে শুরু বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভালো সূচনা করেছে বাংলাদেশ। নেপালকে হারিয়ে আসর শুরু করেছে স্বাগতিকরা।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে এমবাপেকে পাচ্ছে না পিএসজি

পিএসজি কোচ ত্রিস্তফ গালতিয়ে জানিয়েছিলেন যে চোট গুরুতর নয়। কিন্তু তার কথা বাতিল হতে খুব বেশি সময় লাগল না। মঁপেলিয়ের বিপক্ষে পাওয়া চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে কিলিয়ান এমবাপেকে।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভালোবাসা দেখেছেন মেসি

সবশেষ কাতার বিশ্বকাপ চলাকালে তৈরি হয়েছিল এক অভাবনীয় পরিস্থিতির। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের গল্প ফলাও করে প্রচার হয় সারা বিশ্বের গণমাধ্যমে। এবার সেই ভালোবাসারই প্রাপ্তিস্বীকার করলেন তাদের অধিনায়ক ও সেরা তারকা লিওনেল মেসি।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন মেসি

২০২৬ বিশ্বকাপ যখন মাঠে গড়াবে, তখন লিওনেল মেসির বয়স বেড়ে হবে ৩৯ বছর। ওই বয়সে পেশাদার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার নজির বিরল। তবে ফিট ও ফুটবল উপভোগ করতে থাকলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠেয় আসরে দেখা যেতে পারে তাকে।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন

রাফিনহা বার্সেলোনার ভবিষ্যৎ: জাভি

চেলসি ও আর্সেনালের সঙ্গে লড়াই করেই রাফিনহাকে মৌসুমের শুরুতে কিনে এনেছিল বার্সেলোনা। তবে প্রত্যাশা খুব এক পূরণ হয়নি ক্লাবটির। স্পেনে খুব একটা খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি। তাতে সমালোচনাও কম হচ্ছে না তাকে নিয়ে। তারপরও বার্সেলোনায় এ তারকার দারুণ ভবিষ্যৎ দেখছেন কোচ জাভি হার্নান্দেজ।
২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ভারান

কাতার বিশ্বকাপ ফাইনালে ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার।
২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন