জিতেও স্বস্তিতে নেই পিএসজি
দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেলেও দুশ্চিন্তা ভর করেছে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের কপালে। কারণ, অন্যতম সেরা তারকা নেইমার পড়েছেন ইনজুরিতে।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৩ অপরাহ্ন
মেসির শেষ মুহূর্তের গোলে জিতল পিএসজি
দুর্দান্ত সূচনায় দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। কিন্তু এরপর ধীরে ধীরে ম্যাচের দখল নিয়ে নেয় লিল। এক সময় উল্টো লিড পেয়ে যায় তারা। নির্ধারিত সময়ের শেষ দিকে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। এরপর ম্যাচের প্রায় অন্তিম মুহূর্তে মেসির গোল। তাতে হারের বৃত্ত ভাঙতে পেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
রেফারিকে অর্থ প্রদানের অভিযোগ নিয়ে 'রসিকতাও করেছে' বার্সেলোনা
বার্সেলোনার বিরুদ্ধে স্পেনের ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির এক সময়ের সহ-সভাপতিকে ১৪ লাখ ইউরো প্রদানের অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে মাথা ঘামাতে নারাজ দলটির কোচ জাভি হার্নান্দেজ। এমনকি অভিযোগটি নিয়ে নিজেদের মধ্যে তারা রসিকতাও করতেও ছাড়েননি।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন
কর্নারের সময় আর্সেনালের ডি-বক্সে যাওয়া এমিলিয়ানোর সমালোচনায় কোচ
ম্যাচের একদম শেষ মুহূর্ত। অ্যাস্টন ভিলা পিছিয়ে ৩-২ গোলে। সেসময় একটি কর্নার মিললে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আর্সেনালের ডি-বক্সে গেলেন তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০ অপরাহ্ন
রিয়াল ম্যাচের আগে দুশ্চিন্তায় লিভারপুল
ম্যাচের দশম মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন নুনেজ। ৫৯তম মিনিটে বল দখলের লড়াইয়ে কিয়েরান ট্রিপিয়ারের সঙ্গে সংঘর্ষে কাঁধে আঘাত লেগে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন
বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল রিয়াল
আক্রমণভাগে ভুগতে থাকা রিয়াল মাদ্রিদ পথের দিশা খুঁজে পেল শেষদিকে। হোঁচট খাওয়ার শঙ্কা এড়িয়ে তারা আদায় করে নিল পূর্ণ পয়েন্ট।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন
তুরস্কের ভূমিকম্প: ধ্বংসস্তূপে মিলল চেলসির সাবেক তারকার মৃতদেহ
তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর মৃতদেহ পাওয়ার খবর দিয়েছেন তার এজেন্ট নানা সেচেরে।
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন
বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ
সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে হারের বড় শঙ্কায় ছিল দলটি। শেষ পর্যন্ত অবশ্য ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তারা। তবে বড় কথা ঘরের মাঠে এগিয়ে থাকার বড় সুযোগ হাতছাড়া করেছে দলটি। তার উপর আরও বড় দুঃসংবাদ শুনতে হয়েছে তাদের। ইনজুরির কারণে আগামী কয়েক সপ্তাহ দলের সেরা তারকা পেদ্রিকে পাচ্ছে না তারা।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন
জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় ড্র বার্সা-ম্যানইউর লড়াই
ইউরোপা লিগের শেষ ষোলোতেই ফাইনালের উত্তাপ। কারণ মুখোমুখি ইউরোপের অন্যতম শক্তিশালী দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। আর লড়াইটাও হলো প্রত্যাশা অনুযায়ী। জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তাতে জয়ও পায়নি কোনো দল। সমতা মেনেই মাঠ ছেড়েছে তারা।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন
দলবদল: নেইমারকে চায় চেলসি, পিএসজিতে চুক্তি নবায়ন করছেন না মেসি
নেইমারের জন্য খেলাইফির সঙ্গে বোহলির সাক্ষাৎ, পিএসজিতে চুক্তি নবায়ন করছেন না মেসি, রাশফোর্ডকে পর্যবেক্ষণ করছে আর্সেনাল, গুন্দোগানের সঙ্গে আলোচনায় বার্সেলোনা
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন
বার্সেলোনায় হোর্হে মেসি!
বর্তমানে বার্সেলোনায় অবস্থান করছেন লিওনেল মেসির বাবা ও তার মুখপাত্র হোর্হে মেসি। বুধবার বার্সেলোনা বিমানবন্দরে তাকে দেখা গিয়েছে। জানা গেছে পিএসজির সঙ্গে অসফল আলোচনা শেষে ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনা করতে এসেছেন মেসির বাবা।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন
'রিয়াল মাদ্রিদে কোনো কিছুই অসম্ভব না'
সহজ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। ২১ ম্যাচে বার্সার অর্জন ৫৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
প্রথমার্ধের 'জঘন্য' কৌশল পাল্টেই আর্সেনালকে হারালেন গার্দিওলা
প্রায়শ নানা রকমের চমকপ্রদ কৌশল ব্যবহার করে থাকেন পেপ গার্দিওলা। উপকারে আসার বদলে মাঠে সেগুলো কখনও আবার উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন
ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বার্সা
বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্পেনের ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির সাবেক সহ-সভাপতিকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করার।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন
বার্সেলোনার বিরুদ্ধে রেফারি কমিটির কর্মকর্তাকে অর্থ প্রদানের অভিযোগ
লা লিগার শিরোপা পুনরুদ্ধারে দুরন্ত গতিতে ছুটছে বার্সেলোনা। এমন সময়ে তাদের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
দল-বদল: দি মারিয়ার সামনে দুটি বিকল্প
শেষ পর্যন্ত আরাহোকে কিনেছে বার্সেলোনা তবে কাতালান ক্লাব ছাড়তে চান না ফাতি। এমিলিয়ানোকে বিক্রি করতে চাইলেও চাপ নেই ভিলার। এদিকে বেলিংহ্যামকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছে চেলসি।
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
বায়ার্নের বিপক্ষে শুরু থেকেই খেলতে চেয়েছিলেন এমবাপে
ইনজুরির কারণে আক্রমণভাগের তিন তারকারই খেলা নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত লিওনেল মেসি ও নেইমার শুরুর একাদশে থাকলেও দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে কার্লোস সোলারের পরিবর্তে মাঠে নামেন এমবাপে।
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ন
অবশেষে মেসির জার্সি পেলেন ডেভিস
তখন বার্সেলোনায় খেলতেন মেসি। এক লেগের সে ম্যাচে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয় তার দল। বিধ্বস্ত মেসি সেবার ফিরিয়ে দিয়েছিলেন ডেভিসের অনুরোধ।
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন
টটেনহ্যামকে প্রথমবার হারাল এসি মিলান
মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে ইতালিয়ান জায়ান্টরা। দলের হয়ে একমাত্র গোল করেন ব্রাহিম দিয়াস। ৮ মার্চ ফিরতি লিগ খেলতে টটেনহ্যামের মাঠে যাবে তারা।
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন
পিএসজিকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের পথে বায়ার্ন
প্রথমার্ধে তো একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বায়ার্ন। দ্বিতীয়ার্ধের প্রথম অর্ধেক সময় গেল একই ধারায়। এ সময়ে এগিয়েও যায় দলটি। তবে শেষ ২০ মিনিটে সমতায় ফিরতে প্রবল চাপ সৃষ্টি করে পিএসজি। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় প্যারিসের ক্লাবটির।
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৩ অপরাহ্ন