বিশ্বকাপের আগে চোটে পড়লেন মেসিও

লা পুল্গার চোটের খবরের সত্যতা নিশ্চিত করেছে তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। এর ফলে রোববার লিগ ওয়ানের ম্যাচে এফসি লোহিওঁর বিপক্ষে মাঠে নামতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা।
৫ নভেম্বর ২০২২, ০৪:২০ অপরাহ্ন

রবার্ট লেভানদোভস্কি: বয়স যার কাছে কেবলই সংখ্যা

বিশ্ব এখন কাঁপছে ফুটবল জ্বরে। মরুর বুকে কোন দল উঁচিয়ে ধরবে গৌরবের শিরোপা, আসরজুড়ে কোন তারকারা বিস্তার করবেন প্রভাব, সেসব নিয়ে চলছে তর্ক-বিতর্ক। ২০২২ বিশ্বকাপ শেষেই বিদায় বলবেন কেউ আবার খেলা চালিয়ে গেলেও অনেকের নাও মিলতে পারে আগামী (২০২৬) বিশ্বকাপে সুযোগ। দীর্ঘদিন আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়ানোর পর বয়সের কাছে হয়তো হার মানতে হবে একদিন, রবার্ট লেভানদোভস্কিকেও তো একদিন তুলেই রাখতে হবে বুট।
৫ নভেম্বর ২০২২, ০১:৪৭ অপরাহ্ন

ইব্রাহিমোভিচের আক্রমণ রসিকতায় উড়িয়ে দিলেন গার্দিওলা 

সময়ের অন্যতম সফল কোচের সঙ্গে ইব্রাহিমোভিচের দ্বন্দ্বের সূত্রপাত স্পেনে। ২০০৯ সালে তারকাখচিত বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন এই ফরোয়ার্ড। তখন কাতালান ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন গার্দিওলা। শুরু থেকেই কোচের সঙ্গে বনেনি তার।
৫ নভেম্বর ২০২২, ১২:৩২ অপরাহ্ন

ফুটবলকে রাজনৈতিক ও আদর্শগত দ্বন্দের বাইরে রাখার অনুরোধ ফিফার

ফুটবলের সবচেয়ে মর্যাদার এই আসরের প্রাক্কালে কাতারের মানবাধিকার পরিস্থিতিসহ মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়েই বিতর্ক হচ্ছে বেশি।
৫ নভেম্বর ২০২২, ০৫:০৮ পূর্বাহ্ন

পিকের জায়গায় মার্তিনেজকে চায় বার্সেলোনা

হুট করেই বার্সেলোনাকে বিদায় জানিয়ে দিয়েছেন জেরার্দ পিকে। ঠাসা সূচির কারণে স্বাভাবিকভাবেই একজন ডিফেন্ডারের অভাব বোধ করবে ক্লাবটি। তাই আগামী জানুয়ারির ট্রান্সফারে উইন্ডোতেই তার বিকল্প হিসেবে অ্যাথলেটিক বিলবাওয়ের সেন্টার ডিফেন্ডার ইনিগো মার্তিনেজকে চায় কাতালান ক্লাবটি।
৪ নভেম্বর ২০২২, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির ভের্নার

চেলসির হয়ে নিয়মিত একাদশে জায়গা না পাওয়ায় জাতীয় দলে জায়গাটা নড়বড়ে হয়ে গিয়েছিল টিমো ভের্নারের। বিশ্বকাপকে সামনে রেখে ছন্দে ফিরতে মৌসুমের শুরুতে ফিরে যান পুরনো ঠিকানা আরবি লাইপজিগে। আর পুরনো ক্লাবে ফিরেই নিজের চেনা ছন্দে ফিরেছেন এ ফরোয়ার্ড। কিন্তু সেই বিশ্বকাপেই যাওয়া হচ্ছে না তার।
৪ নভেম্বর ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন

কেন হঠাৎ ফুটবলকে বিদায় জানালেন পিকে?

আগেই বলেছিলেন বার্সেলোনার পর আর কোনো দল থাকবে না। শেষ পর্যন্ত তাই হতে যাচ্ছে। বয়সটা ৩৫ হলেও আরও কিছু দিন খেলে যেতেই পারতেন তিনি। কিন্তু হুট করে মৌসুমের মাঝে কেন বিদায় নিতে হচ্ছে এ ডিফেন্ডারকে? নিজ থেকেই সরে যাচ্ছেন নাকি সরিয়ে দেওয়া হচ্ছে তাকে?
৪ নভেম্বর ২০২২, ০৪:৩৯ পূর্বাহ্ন

হুট করেই ফুটবলকে বিদায় বললেন পিকে

খেলা ছাড়লেও অন্য কোন ভূমিকায় বার্সেলোনায় ফিরে আসার ইচ্ছা জানিয়েছেন এই ফুটবলার।
৩ নভেম্বর ২০২২, ০৮:১১ অপরাহ্ন

গ্যারেথ বেল: ২০২২-ই কি তবে প্রথম ও শেষ!

প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। মহা এই আসরকে কেন্দ্র করে উন্মাদনায় মাতেন ভক্ত, খেলোয়াড়, সাবেক থেকে শুরু করে সাধারণ মানুষও। পছন্দের তারকাকে বিশ্বমঞ্চে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। আবার প্রিয় তারকার শেষ বিশ্বকাপে অশ্রুসজল হয়ে ওঠে অনেকের চোখ। তেমনি ২০২২ বিশ্বকাপও হতে চলেছে অনেক তারকার শেষ, গ্যারেথ ফ্রাঙ্ক বেল আর কখনও নাও পেতে পারেন বিশ্বমঞ্চে ওয়েলসের প্রতিনিধিত্ব করার সুযোগ।
৩ নভেম্বর ২০২২, ০১:১৬ অপরাহ্ন

আশা করছি আমি কাতারে থাকব: রামোস

রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর গত মৌসুমটা ভালো কাটেনি সের্জিও রামোসের। অনেকটা সময় ছিলেন মাঠের বাইরেও। তবে চলতি মৌসুমে দারুণ খেলছেন তিনি। এরমধ্যেই পিএসজির অপরিহার্য সদস্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিজেকে। তাতে কাতার বিশ্বকাপে স্পেন দলে থাকবেন বলে আশা করছেন এ স্প্যানিশ ডিফেন্ডার।
৩ নভেম্বর ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ন

বিশ্বকাপে অনিশ্চিত দ. কোরিয়ার সন

আর কিছু দিন পরই কাতারে শুরু হতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ। এর আগে বড় ধাক্কা খেয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। চোখে চোট পেয়েছেন দলের সেরা তারকা সন হিউং-মিন। লাগে অস্ত্রোপচারও। ফলে কাতার বিশ্বকাপে তার থাকা নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে।
৩ নভেম্বর ২০২২, ১১:২৩ পূর্বাহ্ন

ফার্গুসনের রেকর্ডে ভাগ বসানোর পর আনচেলত্তির রসিকতা

চ্যাম্পিয়ন্স লিগে ফার্গুসনের ১০২ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ইতালিয়ান কোচ।
৩ নভেম্বর ২০২২, ০৮:৫২ পূর্বাহ্ন

খেলোয়াড়দের ওপর প্রতিবাদের দায়িত্ব দেওয়া উচিত নয়: ক্লপ

আসন্ন কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে একদিকে যেমন উন্মাদনা সৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রতিনিয়তই ইউরোপিয়ান দেশগুলোর প্রতিবাদ ও সমালোচনার মুখে পড়ছে আয়োজকরা।
৩ নভেম্বর ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল যে ১৬ ক্লাব

আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল নকআউট পর্বের ১৪টি ক্লাব। ফাঁকা ছিল দুটি স্থান।
৩ নভেম্বর ২০২২, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিশ্বকাপের প্রস্তুতি নিতে পিএসজির কাছে ছুটি চেয়েছেন মেসি

কাতারেই হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। অধরা এ শিরোপা উঁচিয়ে ধরার শেষ সুযোগ। তাই প্রস্তুতিটা জমাট ভাবেই নিতে চান এ মহাতারকা। যে কারণে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে ছুটি চেয়েছেন রেকর্ড সাত বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা। এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক আন্দ্রেস ইয়োসেন।
২ নভেম্বর ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

করিম বেনজেমা: যার ফিরে আসার গল্প হার মানায় সিনেমাকেও

চলতি নভেম্বরেই কাতারে বাজবে ফুটবল বিশ্বকাপের দামামা। সবচেয়ে মর্যাদার এই বিশ্বআসরে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে থাকেন বিশ্বের সকল ফুটবলারই। তবে সেই সৌভাগ্য সবার হয় না, আবার যাদের হয় তাদেরও বয়সের বেড়াজালে থাকতে হয় বন্দী। ফর্ম সঙ্গ না দিলে ৩০ পেরোলেই থাকতে হয় বাতিলের খাতায় পড়ে যাবার শঙ্কায়। আবার দুরন্ত ফর্মে থাকলেও আজীবন এই সৌভাগ্য হয় না কারও, একটা সময় বয়সের কারণেই বলতে হয় বিদায়।
১ নভেম্বর ২০২২, ০৬:১০ অপরাহ্ন

এক নজরে বিশ্বকাপের ৩২টি দলের সেরা সাফল্য

দুয়ারে কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। আর কিছু দিন পরই মরুর বুকে বসতে চলেছে ২০২২ ফিফা বিশ্বকাপ। কাতারেই এবার শেষবারের মতো ৩২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আসরটি। এ আসরকে সামনে রেখে এরমধ্যেই ভক্ত-সমর্থকদের মধ্যে শুরু হয়ে গেছে নানা উম্মাদনা। চলুন এক নজরে দেখে নেয়া যাক বিশ্বকাপ ইতিহাসে দলগুলোর সেরা সাফল্য কেমন।
১ নভেম্বর ২০২২, ০২:৩৮ অপরাহ্ন

'জাপানি মেসি'কে নিয়েই কাতার যাচ্ছে জাপান

কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জাপানের ম্যানেজার হাজিমে মোরিয়াসু। মঙ্গলবার বিশ্বকাপের জন্য ঘোষিত এ দলে বার্সেলোনার সাবেক যুব তারকা তাকেফুসা কুবোকে অন্তর্ভুক্ত করেছেন তিনি। সুযোগ পেয়েছেন ব্রাইটন উইঙ্গার কাওরু মিতোমাও।
১ নভেম্বর ২০২২, ১২:০৯ অপরাহ্ন

১৯৩০: প্রথম শিরোপা উরুগুয়ের

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এরপর শুরু হচ্ছে ফুটবল তথা ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। গোটা বিশ্বের মানুষ যে আসরে বুঁদ হয়ে থাকে টিভি পর্দায়। আগামী ২০ নভেম্বর থেকে মরুর বুক কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের মহাযজ্ঞ। এবারের আসরে অন্য যে কোনো আসরের চেয়ে একটু বেশিই নজরে থাকবে ফুটবল ভক্তদের। কারণ এবারই হতে পারে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ ছুঁয়ে দেখার শেষ সুযোগ। এরমধ্যেই ভক্তরা মেতে উঠেছেন তাদের প্রিয় দল কিংবা খেলোয়াড়দের সম্ভাবনা নিয়ে। মেতে উঠেছেন প্রিয় দলের অতীত সাফল্য নিয়ে। দ্য ডেইলি স্টারের পাঠকদেরও আমরা নিয়ে যাচ্ছি অতীতে। আজ প্রকাশ করা হচ্ছে প্রথম পর্ব।
৩১ অক্টোবর ২০২২, ০৬:২৬ অপরাহ্ন

সুখে নেই লেভানদোভস্কি!

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানদোভস্কি। যে ধারায় আগের মৌসুমগুলো খেলেছিলেন, সে ধারায় খেলতে পারলে হয়তো এবার সেঞ্চুরিও পূরণ হয়ে যেত তার। কিন্তু বার্সেলোনায় যোগ দেওয়ার পর সব গেল বদলে। খেলতে হবে কি-না ইউরোপা লিগে। তাতে আর কীভাবে সুখে থাকেন এ পোলিশ তারকা?
৩১ অক্টোবর ২০২২, ১২:৪২ অপরাহ্ন