ভক্তরা পিকেকে নিয়ে কি ভাবেন গোনায় ধরেন না জাভি
ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না জেরার্দ পিকে। ৭৮তম মিনিটে যখন মাঠে নামেন ততক্ষণে বার্সার জয় প্রায় নিশ্চিত। কিন্তু তখন ঘটল বিরল এক ঘটনা। দীর্ঘ ১৪ বছর ব্লগ্রানাদের জার্সি গায়ে চাপিয়ে কাটিয়ে দেওয়া এ ডিফেন্ডারকে কি-না দুয়ো দিচ্ছিল নিজেদের সমর্থকরা।
২১ অক্টোবর ২০২২, ১০:১১ পূর্বাহ্ন
'শাস্তি' পাওয়ার পর সেই কাণ্ডের ব্যাখ্যা দিলেন রোনালদো
টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শেষ না হওয়ার আগেই মাঠ ছাড়ার বড় শাস্তিই পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পরবর্তী ম্যাচে চেলসির বিপক্ষে স্কোয়াডেই রাখা হয়নি তাকে। যা আবার আলাদা করে বিবৃতি দিয়ে প্রকাশ করেছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যারিয়ারের শেষ বেলায় এসে এমনটা নিঃসন্দেহে বিব্রতকর তার জন্য।
২১ অক্টোবর ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন
ছাঁটাই হলেন জেরার্ড
নিজের ভাগ্যটা ফুলহ্যামের মাঠেই বুঝতে পেরেছিলেন স্টিভেন জেরার্ড। টানা ব্যর্থতায় এমনিতেই পেন্ডুলামের মতো ঝুলছিল তার ভাগ্য। আর চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা দলটির বিপক্ষে বড় হারে এক প্রকার নিশ্চিত হয়ে যায়। ছাঁটাই-ই হলেন সাবেক লিভারপুল তারকা।
২১ অক্টোবর ২০২২, ০৫:২৬ পূর্বাহ্ন
এবার স্কোয়াড থেকেই বাদ রোনালদো
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথম একাদশে সুযোগ মিলছিল না। খেলতেন বদলি হিসেবে। সবশেষ টটেনহ্যাম হটস্পার্স ম্যাচে ছিলেন না বদলি হিসেবেও। এবার সে ধারায় স্কোয়াড থেকেই বাদ পড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। চেলসির বিপক্ষে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে এ পর্তুগিজ তারকাকে।
২০ অক্টোবর ২০২২, ০৬:৪৫ অপরাহ্ন
ম্যারাডোনার বিশ্বকাপ ফাইনাল জয়ী জার্সি ফিরল আর্জেন্টিনায়
ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার একক নৈপুণ্যে ১৯৮৬ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সে ফাইনালে যে জার্সিটি পরে খেলেছিলেন এ কিংবদন্তি তা অবশেষে ফিরেছে দেশটিতে। ৩৬ বছর পর নিজ ভূমে তার জার্সি ফিরে আশায় দারুণ উল্লাসে মেতেছে আর্জেন্টাইনরা।
২০ অক্টোবর ২০২২, ০৩:১৭ অপরাহ্ন
ম্যাচ শেষের আগেই মাঠ ছাড়লেন রোনালদো, কোচ বললেন 'দেখব'
মূল একাদশে জায়গা না পেলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে প্রায় নিয়মিতই নামছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু আগের দিন টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে জুটল না সেটাও। আর এ বিষয়টি সহজে হজম করতে পারেননি এ পর্তুগিজ তারকা। মাঠ ছাড়েন খেলা শেষ হওয়ার আগেই।
২০ অক্টোবর ২০২২, ১০:২৭ পূর্বাহ্ন
জেমি ডের পাওনা পরিশোধ না করায় বাফুফেকে ফিফার জরিমানা
সংবাদ বিজ্ঞপ্তিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দেওয়া নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
১৯ অক্টোবর ২০২২, ০২:০৪ অপরাহ্ন
বিশ্বকাপে কান্তেকে পাচ্ছে না ফ্রান্স
হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে অস্ত্রোপচার করানোয় চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফ্রান্স ও চেলসি মিডফিল্ডার। ফলে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে পাওয়া যাচ্ছে না তাকে।
১৯ অক্টোবর ২০২২, ০৫:০৭ পূর্বাহ্ন
বিশ্বকাপের আগে জোতাকে নিয়ে দুঃসংবাদ পেল পর্তুগাল
পায়ের মাংসপেশির চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেল দিয়োগো জোতার।
১৮ অক্টোবর ২০২২, ০২:২৯ অপরাহ্ন
আমি এখনও খেলছি, হালান্ডকে লেভানদোভস্কির হুঙ্কার
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৭ গোল করেন ৩৪ বছর বয়সী লেভানদোভস্কি। টানা দ্বিতীয়বারের মতো এক বছরে বিশ্ব ফুটবলে সর্বোচ্চ গোল করার কৃতিত্ব দেখালেন বার্সা ফরোয়ার্ড।
১৮ অক্টোবর ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন
ব্যালন ডি'অরের সেরা ত্রিশে কার অবস্থায় কোথায়
ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া এই সম্মাননা প্রথমবারের মতো জেতেন ৩৪ বছর বয়সী বেনজেমা।
১৮ অক্টোবর ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন
ফ্রান্স ফুটবল সাময়িকীর আয়োজনে কে কোন পুরস্কার জিতলেন
জমকালো অনুষ্ঠানে ফরাসি সাময়িকী 'ফ্রান্স ফুটবল' প্রদত্ত পুরস্কার ব্যালন ডি'অর জিতেছেন করিম বেনজেমা।
১৮ অক্টোবর ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন
দলকে প্রাধান্য দিয়েই ব্যালন ডি'অর বেনজেমার, মত মরিনহোর
দলের জন্য নিজেকে নিংড়ে দিলে মেলে ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি। করিম বেনজেমা ঠিক সে কাজটাই করেছেন বলে মনে করেছেন জোসে মরিনহো।
১৮ অক্টোবর ২০২২, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্যালন ডি'অর জিতলেন রিয়াল মাদ্রিদের বেনজেমা
মঞ্চটা সাজানো ছিল করিম বেনজেমার জন্যই। গত মৌসুমে যে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড, তাতে তার ধারেকাছে ছিলেন না কেউই।
১৭ অক্টোবর ২০২২, ০৭:১৬ অপরাহ্ন
এটা সম্পূর্ণ মিথ্যা: পিএসজি ছাড়তে চাওয়া প্রসঙ্গে এমবাপে
বেশ কিছু দিন ধরেই ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন পিএসজি ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপে। আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমই নিজেদের বিশ্বস্ত সূত্রের বরাতে এ সংবাদ প্রকাশ করে ফলাও করে। এ বিষয়ে এতো চুপ থাকলেও এবার মুখ খুলেছেন এমবাপে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন এ ফরাসি তরুণ।
১৭ অক্টোবর ২০২২, ০২:৫৫ অপরাহ্ন
২০২৩ এশিয়ান কাপের আয়োজকও কাতার
এএফসির ১১তম কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। কাতারের বিড গৃহিত হওয়ায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েসনকে অভিনন্দন জানান তিনি।
১৭ অক্টোবর ২০২২, ০৭:৩১ পূর্বাহ্ন
সালাহর গোলে সিটিকে হারাল লিভারপুল
ইংলিশ লিগে জালের দেখা পাচ্ছিলেন না শেষ পাঁচ ম্যাচে ধরে। তবে চ্যাম্পিয়ন্স লিগে কদিন আগেই ছয় মিনিটে হ্যাটট্রিক করে দারুণ এক রেকর্ড গড়েছেন। এদিনও বেশ কয়েকটি দারুণ সুযোগ নষ্ট হওয়ায় মনে হচ্ছিল আরও একটি হতাশার ম্যাচই উপহার দিতে যাচ্ছেন মোহামেদ সালাহ। শেষ পর্যন্ত জালের দেখা পেয়েছেন এ মিশরীয় তারকা। তার গোলেই মৌসুমে সিটিজেনদের প্রথম হার উপহার দিল রেডরা।
১৬ অক্টোবর ২০২২, ০৫:২৯ অপরাহ্ন
বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে রিয়াল
আবারও সেই রক্ষণভাগের ব্যর্থতায় প্রথমার্ধেই জোড়া গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। শেষদিকে একটি গোল শোধ করতে পারলেও যোগ করা সময়ে পেনাল্টি উপহার দিয়ে হজম করে আরও একটি গোল। ফলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হারল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েই লা লিগার পয়েন্ট টেবিলে ফের শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
১৬ অক্টোবর ২০২২, ০৪:১৩ অপরাহ্ন
মেসিদের ম্যাচ মাঠে বসে দেখবেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের নেতৃত্বের ভার তার কাঁধেই। তবে আসরে নিজেদের খেলা শেষ করে লিওনেল মেসিদের খেলা দেখতে কাতারে উড়ে যাবেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার।
১৬ অক্টোবর ২০২২, ১২:৪৭ অপরাহ্ন
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ব্রাজিলের রিচার্লিসন
বিশ্বকাপ শুরুর আর মাস খানেক বাকি। কিন্তু এর আগে বড় দুশ্চিন্তা ভর করেছে ব্রাজিলিয়ান শিবিরে। আর্থুর মেলোর পর রিচার্লিসনও বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বড় শঙ্কায় রয়েছেন। আগের দিন ইংলিশ লিগে টটেনহ্যামের হয়ে এভারটনের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন তিনি।
১৬ অক্টোবর ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন