ইন্টারের কাছে হেরে গেল বার্সেলোনা

স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা পারল না ধারা বজায় রাখতে।
৫ অক্টোবর ২০২২, ০২:০১ পূর্বাহ্ন

ইউনাইটেড ছাড়তে চাইলে রোনালদোকে আটকাবেন না টেন হাগ

চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। অনেক চেষ্টা করেও নতুন কোনো গন্তব্য ঠিক করতে পারেননি। ক্লাব থেকে সবুজ সংকেত ছিল না তখন। তবে আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কিংবা তার পরে যদি ইউনাইটেড ছাড়তে চান এ পর্তুগিজ তারকা, তাহলে তাকে আটকে রাখবেন না কোচ এরিক টেন হাগ।
৪ অক্টোবর ২০২২, ০২:৪৪ অপরাহ্ন

মেসি-রোনালদোরাও সংগ্রাম করে: ক্লপ

সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের। মাঠে প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না তার দল। ইংলিশ লিগে এরমধ্যেই শীর্ষে থাকা দলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগেও প্রায় একই অবস্থা। তবে খুব শীগগিরই তার দল ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন এ জার্মান কোচ।
৪ অক্টোবর ২০২২, ০২:০১ অপরাহ্ন

ভাগ্যের কারণেই রিয়ালের এত সফলতা মানতে নারাজ আনচেলত্তি

দূর্বার ফুটবল খেলে গোল মিসের মোহরা দেয় প্রতিপক্ষ। আর ক্ষণিকের ঝটকায় একাধিক গোল আদায় করে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের পুরো আসরেই ছিল এই একই গল্প। অনেকেই বলছেন, ভাগ্য সঙ্গে ছিল বলেই হয়েছে এমনটা! তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এটা মানতে নারাজ। সেরা দল হিসেবেই জিতেছেন বলে দাবি করেন এ ইতালিয়ান কোচ।
৪ অক্টোবর ২০২২, ০১:২০ অপরাহ্ন

'মেসিকে শান্তিতে থাকতে দিন'

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার আলোচনা যখন চড়া, তখন জাভি হার্নান্দেজের কণ্ঠে পাওয়া গেল উত্তাপ কমানোর প্রয়াস।
৪ অক্টোবর ২০২২, ১২:৫৪ অপরাহ্ন

ইন্টারের বিপক্ষে বার্সেলোনার প্রতিশোধের ভাবনায় নেই জাভি

দুই পরাশক্তি ফের যখন মুখোমুখি হতে যাচ্ছে, তখন এক যুগ আগের হারের প্রতিশোধ নেওয়ার ভাবনায় নেই জাভি হার্নান্দেজ।
৪ অক্টোবর ২০২২, ১২:০৯ অপরাহ্ন

ফুটবলকে বিদায় জানালেন হিগুয়েইন

এমন নয় যে বয়সের ভারে নুয়ে পড়েছেন। মাত্র তো ৩৪ বছর বয়স। তার বড় অনেক খেলোয়াড়ই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন শীর্ষ লিগগুলোতে। ছন্দহীনতাও ভুগছেন না। শেষ ১৪ ম্যাচে করেছেন ১২টি গোল। কিন্তু এখনই পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন গঞ্জালো হিগুয়েইন। আর বিদায় বেলা কান্না আটকাতে পারেননি এ আর্জেন্টাইন তারকা।
৩ অক্টোবর ২০২২, ০৫:৪৯ অপরাহ্ন

মেসির সঙ্গে হালান্ডের পার্থক্য জানালেন গার্দিওলা

আট ম্যাচে ১৪ গোল! তাও ফুটবল বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ইংলিশ প্রিমিয়ার লিগে। রীতিমতো অবিশ্বাস্য এক পরিসংখ্যান। সব মিলিয়ে ১১ ম্যাচে করেছেন ১৭টি গোল। যা করতে পারেননি আর কোনো ফুটবল তারকা, তাই করে দেখিয়েছেন আর্লিং হালান্ড। পুরো বিশ্ব মেতেছে এ তরুণের বন্দনায়।
৩ অক্টোবর ২০২২, ০১:৩৭ অপরাহ্ন

রোনালদো ও ইব্রাহিমোভিচের মিশ্রণ হালান্ড!

কেভিন ডি ব্রুইন যখন ডান প্রান্ত থেকে ডি-বক্সে ক্রস করলেন তখন বেশ পেছনেই ছিলেন আর্লিং হালান্ড। কিন্তু উড়ে এসে কীভাবে যেন বলে পা লাগিয়ে পাঠিয়ে দিলেন জালে। গতি আর ক্ষিপ্রতার মিশ্রণেই তা সম্ভব হয়েছে। একই সঙ্গে কার্যকরী ভূমিকা রেখেছে তার লম্বা পাও।
৩ অক্টোবর ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন

'রোনালদোকে অসম্মান করছে ম্যানচেস্টার ইউনাইটেড'

'ক্রিস্তিয়ানোকে নামাইনি তার এবং তার অসাধারণ ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়ে,' ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর ক্রিস্তিয়ানো রোনালদোকে না নামানোর ব্যাখ্যায় এমনটাই বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। অথচ ঠিক তার উল্টোটাই বলছেন সাবেক ইউনাইটেড কিংবদন্তি রয় কিন। রোনালদোকে অসম্মান করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
৩ অক্টোবর ২০২২, ০৯:১৩ পূর্বাহ্ন

হালান্ড-ফোডেনের হ্যাটট্রিকে ইউনাইটেডকে হারাল ম্যানসিটি

একই শহরের দুই প্রতিপক্ষ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দলের দ্বৈরথে বরাবরই উত্তেজনা থাকে চরমে। কিন্তু এদিন ম্যাচটাকে প্রায় এক পেশে করে দিলেন আর্লিং হালান্ড ও ফিল ফোডেন। দুইজনই তুলে নেন হ্যাটট্রিক। তবে তবে দ্বিতীয়ার্ধে লড়াই করে তিন গোল শোধ করলেও বড় হার এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ডার্বি জিতে নেয় ম্যানচেস্টার সিটি।
২ অক্টোবর ২০২২, ০২:৩৭ অপরাহ্ন

ভিএআর ফুটবলের রোমাঞ্চ নষ্ট করে দিয়েছে: অঁরি

উত্তেজনায় ঠাসা এক ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয় এক গোল। স্বাভাবিকভাবেই বাঁধভাঙা উদযাপন করে থাকেন খেলোয়াড়রা। অনেকে তো জার্সি খুলে একটি হলুদ কার্ড খাওয়াকেও কিছু মনে করেন না। কিন্তু একটি পরেই যদি জানা যায় ভিএআর বিবেচনায় বাতিল হয়েছে গোলটি, তখন যেন সব রোমাঞ্চ হারায় ম্যাচটির। এ বিষয়টিই তুলে ধরেছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি।
২ অক্টোবর ২০২২, ১২:৪৬ অপরাহ্ন

ফুটবল বিশ্বকাপ শুরুর গল্প

একসময় 'গ্রেটেস্ট শো অন আর্থ' বলা হতো অলিম্পিককে। তবে সেই তকমা এখন গায়ে জড়িয়েছে ফুটবল বিশ্বকাপ। আর এই জায়গায় আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি। যে দেশে ফুটবলের জন্ম, সেই ইংল্যান্ডই তীব্র বিরোধিতা করেছিল বিশ্বকাপ আয়োজনের। তাচ্ছিল্য করে প্রথম তিন আসরে তো অংশই নেয়নি দেশটি। তাদের সঙ্গে তাল মিলিয়ে বেঁকে বসেছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা স্কটল্যান্ডও। সেই ফুটবল বিশ্বকাপই এখন পৃথিবীর জনপ্রিয় ক্রীড়া উৎসব।
২ অক্টোবর ২০২২, ১২:০২ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, পদদলনে নিহত ১২৯

পদদলনে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইশর বেশি লোক।
২ অক্টোবর ২০২২, ০৩:০৫ পূর্বাহ্ন

মেসি ফের বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবে: গালতিয়ে

সংবাদ সম্মেলনে মেসির ফের ফুটবল দুনিয়ার চূড়ায় ওঠার আশাবাদ জানান পিএসজি কোচ।
২ অক্টোবর ২০২২, ০২:৪১ পূর্বাহ্ন

জিদানের রেকর্ড ভাঙলেন জাভি

স্প্যানিশ লা লিগায় কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে প্রতিপক্ষের মাঠে একটানা সবচেয়ে বেশি ম্যাচ না হারার কীর্তি এখন তার।
২ অক্টোবর ২০২২, ০১:৪৬ পূর্বাহ্ন

মেসি ও বদলি এমবাপের গোলে শীর্ষে ফিরল পিএসজি

লিগে প্যারিসিয়ানদের এটি টানা পঞ্চম জয়। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম।
১ অক্টোবর ২০২২, ০৮:৩৪ অপরাহ্ন

ফের লেভানদোভস্কির লক্ষ্যভেদ, কষ্টের জয়ে এক নম্বরে বার্সা

চেনা আঙিনায় নিজেদের উজাড় করে দিল মায়োর্কা।
১ অক্টোবর ২০২২, ০৮:৩৪ অপরাহ্ন

কলসিন্দুরের ৮ ফুটবল কন্যাকে জেলা পুলিশের সংবর্ধনা

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে দেশে ফিরে বিরোচিত সংবর্ধনা পাওয়ার পর কলসিন্দুরের ৮ ফুটবল কন্যা নিজ জেলা ময়মনসিংহে অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন।
৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:১৬ অপরাহ্ন

আর্জেন্টিনার জার্সিতে মেসির ৯০ গোলের খুঁটিনাটি

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদো ও আলি দাইয়ির পরেই অবস্থান করছেন তিনি।
৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন