ভিনিসিয়ুস-রদ্রিগোর গোলে রিয়ালের জয়ের ধারা অব্যাহত
স্প্যানিশ লা লিগার এবারের আসরে শিরোপাধারী লস ব্লাঙ্কোসদের এটি টানা চতুর্থ জয়।
৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ অপরাহ্ন
সালাহদের কোচ যোগ দিচ্ছেন বাংলাদেশের ক্লাব ফর্টিসে
৪০ বছর বয়সী দা কস্তার জন্ম ভারতে। তবে তিনি এখন পর্তুগালের নাগরিক।
৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৭ অপরাহ্ন
রিয়াল অধ্যায় শেষে অলিম্পিয়াকোসে যোগ দিলেন মার্সেলো
তার সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে দলটি। শর্ত অনুসারে, চুক্তির মেয়াদ বাড়তে পারে আরও ১২ মাস।
৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩ অপরাহ্ন
ইংলিশ লিগে কিছু কাজ এখনও বাকি অবামেয়াংয়ের
প্রতি মৌসুমেই কম বেশি বড় চমক উপহার থাকে গ্রীষ্মের দল-বদলের শেষ দিনে। তবে এবার ঠিক তেমন কিছু দেখেনি ফুটবল বিশ্ব। এর মাঝে কিছুটা উত্তেজনা সৃষ্টি করেছেন পিয়েরে-এমরিক অবামেয়াং। লন্ডনে ফিরেছেন তিনি। তবে এবার যোগ দিয়েছেন সাবেক ক্লাব আর্সেনালের প্রতিদ্বন্দ্বী চেলসিতে। আর সেখানে যোগ দিয়েই জানালেন, ইংলিশ প্রিমিয়ার লিগে কিছু কাজ এখনও বাকি রয়েছে তার।
২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন
ডেড লাইন ডের উল্লেখযোগ্য ট্রান্সফার
অবশেষে শেষ হলো চলতি মৌসুমের গ্রীষ্মকালীন দল-বদল। শুরু থেকেই নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করেছে ক্লাবগুলো। তবে অনন্য মৌসুমের মতো এবার খুব বেশি চমক ছিল না দল-বদলে। এমনকি ডেড লাইন ডে'তেও খুব একটা চমক দেখা যায়নি। যদিও শেষ দিনে অনেক দল-বদলই হয়েছে। চলুন দেখে নেওয়া যাক শেষ দিনে কোন খেলোয়াড় ঘর বাঁধলেন কোথায়?
২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৭ পূর্বাহ্ন
ডেড লাইন ডে ট্রান্সফার লাইভ: নেইমারকে চেলসিতে বিক্রির প্রস্তাব পিএসজির
আর কয়েক ঘণ্টা পরেই বন্ধ হয়ে যাবে ইউরোপের ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল। শেষ মুহূর্তে নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করছে ক্লাবগুলো। ডেড লাইন ডে'তে ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকে হাত বাড়াচ্ছে ক্লাবগুলো।
১ সেপ্টেম্বর ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন
৫ ম্যাচ খেলেই প্রিমিয়ার লিগে হালান্ডের রেকর্ড
টানা দ্বিতীয় হ্যাটট্রিকের সুবাদে নয় গোল নিয়ে ম্যানচেস্টার সিটির তারকা সবাইকে ছাড়িয়ে উঠলেন চূড়ায়।
১ সেপ্টেম্বর ২০২২, ০১:২৪ পূর্বাহ্ন
নেইমার-এমবাপের গোল, মেসির জোড়া অ্যাসিস্ট, পিএসজির জয়
জয়ে ফিরল লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজি। ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা গুঁড়িয়ে দিল তুলুজকে।
৩১ আগস্ট ২০২২, ১১:২০ অপরাহ্ন
হালান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ম্যান সিটির বিশাল জয়
দুরন্ত ছন্দে আছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। আরও একবার গোলমুখে নিজের বিধ্বংসী রূপ মেলে ধরলেন তিনি।
৩১ আগস্ট ২০২২, ১০:১৯ অপরাহ্ন
ইউনাইটেডে থাকছেন রোনালদো, ইঙ্গিত কোচ টেন হাগের
ইউরোপের ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা শেষ হতে বাকি আর কয়েক ঘণ্টা।
৩১ আগস্ট ২০২২, ০১:১২ অপরাহ্ন
কাতার বিশ্বকাপে দিবালার আলো ছড়ানোর ভবিষ্যদ্বাণী মরিনহোর
বিনা ট্রান্সফার ফিতে পাওলো দিবালার এএস রোমায় যোগ দেওয়ায় বড় ভূমিকা ছিল জোসে মরিনহোর।
৩১ আগস্ট ২০২২, ১২:০৬ অপরাহ্ন
ট্রান্সফার লাইভ: আয়াক্সে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার ওকোম্পোস
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
৩১ আগস্ট ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন
সিরিআয় দিবালার সেঞ্চুরি
মোনজার বিপক্ষে মাঠে নামার আগেই রোমার হয়ে তিন ম্যাচ খেলেছিলেন পাওলো দিবালা। দারুণ পারফরম্যান্সে গোলে সহায়তা করলেও নিজে গোল করতে পারেনি। আগের দিন মোনজার বিপক্ষেই পেলেন জোড়া গোল। তাতে অনন্য এক সেঞ্চুরি পূরণ করলেন এ আর্জেন্টাইন তারকা। সিরিআয় এখন তার গোল সংখ্যা ১০০।
৩১ আগস্ট ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন
ট্রান্সফার লাইভ: রোনালদো ইউনাইটেড ছাড়লে খুশি হবেন সতীর্থরা
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
৩০ আগস্ট ২০২২, ১০:১৩ পূর্বাহ্ন
নেইমার-এমবাপের মনোভাবে দারুণ খুশি কোচ
প্রথম শট নেবেন কিলিয়ান এমবাপে, দ্বিতীয়টি নেইমার। পিএসজি পেনাল্টি পেলে এমন ক্রমেই স্পট কিক নেওয়ার কথা তাদের। কিন্তু মোনাকোর বিপক্ষে দেখা গেল ভিন্ন চিত্র। পেনাল্টি পাওয়ার পর কিক নিয়েছেন নেইমার। মূলত দুই তারকা আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। আর তাতে দারুণ খুশি এ কোচ।
৩০ আগস্ট ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন
অবামেয়াংকে মারধোর করে ডাকাতি দুর্বৃত্তদের
সোমবার ভোরে নিজ বাড়িতে সহিংসতাপূর্ণ ডাকাতির শিকার হয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। শুধু ডাকাতিই নয়, বেশ কয়েকজন সশস্ত্র লোক তাকে মারধর করেছে বলেও অভিযোগ করেন গ্যাবনের এ ফরোয়ার্ড। এমন সংবাদই প্রকাশ পেয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।
২৯ আগস্ট ২০২২, ০৮:২৬ পূর্বাহ্ন
ট্রান্সফার লাইভ: চেলসির সঙ্গে ফের আলোচনায় রোনালদোর এজেন্ট
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
২৯ আগস্ট ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন
জোড়া গোলে রিয়ালকে জেতালেন বেনজেমা
গত মৌসুমে তো প্রায় একাই রিয়াল মাদ্রিদকে লা লিগায় চ্যাম্পিয়ন করেছিলেন করিম বেনজেমা। একই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্বাদও পাইয়েছিলেন দলকে। যার পুরষ্কার কদিন আগেই উয়েফার বর্ষসেরা হয়ে পেয়েছেন তিনি। সে ধারা ধরে রেখেছেন চলতি মৌসুমেও। আগের দিনও পয়েন্ট খোয়াতে বসা রিয়ালকে এনে দিলেন দারুণ এক জয়।
২৯ আগস্ট ২০২২, ০৪:৩৩ পূর্বাহ্ন
নেইমারের গোলে হার এড়াল পিএসজি
আগের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭টি গোল দিয়েছিল পিএসজি। তাদের আগ্রাসন থেকে বাঁচতে পারেনি এক মৌসুম আগেই লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়া দল লিলও। তাদের জালে ৭টি গোল দিয়েছিল তারা। তবে সবশেষ ২০১৬-১৭ আসরে চ্যাম্পিয়ন হওয়া মোনাকোর বিপক্ষে প্রায় হারতে বসেছিল দলটি। নেইমারের গোলে কোনোমতে হার এড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৯ আগস্ট ২০২২, ০৩:৫৪ পূর্বাহ্ন
লেভানদোভস্কির জোড়া গোলে সহজ জয় বার্সার
লা লিগায় নিজের অভিষেক ম্যাচে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি রবার্ট লেভানদোভস্কি। তখনই নানা কথা উঠেছিল এ ফরোয়ার্ডকে নিয়ে। বুন্ডেসলিগার মতো কাজ সহজ হবে না বলেই মন্তব্য করেছিলেন অনেকে। তবে জবাব দিতে খুব বেশি দেরি করেননি তিনি। পরের ম্যাচেই জোড়া গোল। সে ধারায় আগের দিন রিয়াল ভায়াদলিদের বিপক্ষেও পেলেন জোড়া গোল।
২৯ আগস্ট ২০২২, ০৩:১৬ পূর্বাহ্ন