ফিরল লা লিগা, আর্জেন্টাইন-ব্রাজিলিয়ানের গোলে সেভিয়ার জয়
বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও শেষ হাসি হেসেছে স্বাগতিক সেভিয়া। বেতিসকে ২-০ গোলে হারিয়ে লিগে শুভ সূচনা করেছে দলটি।
১২ জুন ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ন
বাজেটে ফুটবলের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই
২০১৯-২০ অর্থবছরে ২০ কোটি টাকা বিশেষভাবে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু বাফুফে কেবল ১০ কোটি টাকা পেয়েছে।
১১ জুন ২০২০, ০৩:৩৮ অপরাহ্ন
অ্যাতলেতিকোর প্রস্তাবে রিয়ালের 'না'
চাইলেই অ্যাতলেতিকো মাদ্রিদের স্টেডিয়াম ওয়ান্দা মেত্রোপলিতানোকে নিজেদের মাঠ হিসেবে ব্যবহার করতে পারে রিয়াল মাদ্রিদ। কিন্তু অ্যাতলেতিকোর পক্ষ থেকে দেওয়া সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। লিগের ম্যাচগুলো আলফ্রেড ডি স্টেফানো ট্রেনিং গ্রাউন্ডে আয়োজনের সিদ্ধান্তই নিয়েছে তারা। এমনকি দর্শকদের মাঠে যাওয়ার অনুমতি মিললেও। এমন সংবাদই প্রকাশ করেছে মাদ্রিদভিত্তিক গণমাধ্যম মার্কা।
১১ জুন ২০২০, ০৮:১৩ পূর্বাহ্ন
দীর্ঘ বিরতি শেষে ফের চালু হচ্ছে মেসি-রামোসদের লিগ
লা লিগাও ফিরছে নানা ধরনের বাধ্যবাধকতা নিয়ে।
১১ জুন ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন
স্পেনে শুরু হওয়ার ১৭৯ দিন পর শেষ হলো ফুটবল ম্যাচ
গ্যালারিতে উপস্থিত স্বাগতিক দলের ভক্তরা আপত্তিকর শব্দ ব্যবহার করছিলেন। প্রতিপক্ষ দলের এক ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে তারা সুর তুলছিলেন- ‘নাৎসি’।
১১ জুন ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন
আমাকে ছাড়া বসুন্ধরা তাদের ইতিহাস লিখতে পারবে না: কলিনদ্রেস
বসুন্ধরা কিংসের সঙ্গে কোস্টারিকার ফুটবলার দানিয়েল কলিনদ্রেসের প্রায় দুই বছরের স্বপ্নযাত্রার ইতি ঘটেছে।
১০ জুন ২০২০, ০২:৪৪ অপরাহ্ন
'চাইলে অ্যাতলেতিকোর মাঠ ব্যবহার করতে পারবে রিয়াল'
ক্রমেই উন্নতি হচ্ছে স্পেনের অবস্থা। কমছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে দর্শকশূন্য মাঠে লা লিগা ফিরছে বৃহস্পতিবার থেকে। অবস্থার উন্নতিতে অনেকে আশা করছেন দ্রুতই হয়তো দর্শকদের উপস্থিতির অনুমতিও মিলবে। সেক্ষেত্রে বড় মাঠে বেশি দর্শকের সামনে খেলার সুযোগটা চাইলেই নিতে পারবে রিয়াল মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোকে লস ব্লাঙ্কোসদের ব্যবহারের অনুমতি দিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের প্রেসিডেন্ট এনরিক কেরেজো।
১০ জুন ২০২০, ১২:৪০ অপরাহ্ন
মেসি খেলবেন শুরু থেকে, সুয়ারেজকে নিয়ে দোলাচল
রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
১০ জুন ২০২০, ০৭:১০ পূর্বাহ্ন
বার্সেলোনায় খেলতে পারলে খুশিই হবেন দিবালা
ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকেই গুঞ্জনটা চড়া। গত মৌসুমে তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টাও করেছিল ক্লাবটি। এ মৌসুমেও আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত তুরিনেই আছেন পাওলো দিবালা। শেষ পর্যন্ত যদি দল বদল করতেই হয়, তাহলে বার্সেলোনায় লিওনেল মেসির পাশে খেলতে পারলে খুবই খুশী হবেন এ তরুণ।
৯ জুন ২০২০, ০১:০১ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করতে চায় মাদ্রিদ
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে ইউরোপের সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স লিগ। তবে আগস্টে ফের শুরু করার চিন্তা করছে উয়েফা। ভাবনায় রয়েছে ফাইনালের ভেন্যু বদলেরও। আর সে সুযোগটাই নিতে চান স্পেনের রাজধানী মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ। উয়েফাকে নিজেদের শহরে ফাইনাল আয়োজনের প্রস্তাব দিবেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
৯ জুন ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন
চোটে রিয়াল ডিফেন্ডার নাচো
লা লিগা পুনরায় শুরু হওয়ার আগেই দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ শিবিরে।
৯ জুন ২০২০, ০৫:০৯ পূর্বাহ্ন
অজি গোলরক্ষক ল্যাঙ্গেরাকের করোনা শনাক্ত
এই নিয়ে গেল এক সপ্তাহে নাগোয়া গ্রাম্পাসের দুজন ফুটবলারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ল।
৯ জুন ২০২০, ০৪:২৪ পূর্বাহ্ন
লা লিগায় মাঠে থুতু ফেলা-আলিঙ্গন করায় হলুদ কার্ড নয়
গেল মাসে মার্কার একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড দেখতে হবে লিগটির খেলোয়াড়দের।
৮ জুন ২০২০, ০২:০১ অপরাহ্ন
ভের্নার চুক্তি থেকে সরে আসার কারণ জানালেন লিভারপুল কোচ
অনেক দিন থেকেই ফুটবল পাড়ায় জোর গুঞ্জন আরবি লাইপজিগের জার্মান ফরোয়ার্ড টিমো ভের্নারকে কিনতে যাচ্ছে লিভারপুল। ভের্নারও ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবারই লিভারপুলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত এ চুক্তি থেকে সরে আসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। নাটকীয়ভাবে ঢুকে পড়ে আরেক ইংলিশ ক্লাব চেলসি। তবে কেন লিভারপুল এ চুক্তি থেকে সরে এসেছে তার কারণ ব্যাখ্যা করেছেন ক্লাবটির ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।
৮ জুন ২০২০, ১২:১৩ অপরাহ্ন
পিয়ানিচের হৃদয় পড়ে আছে বার্সেলোনায়!
সেই ২০১৬ সালে তৎকালীন কোচ লুইস এনরিকে তাকে ন্যু ক্যাম্পে আনার চেষ্টা করছিলেন, তখন থেকেই স্বপ্ন দেখার শুরু। এরপর আরও কয়েকবার হতে হতেও হয়নি এ ট্রান্সফার। এখনও জুভেন্টাসেই আছেন মিরালেম পিয়ানিচ। কিন্তু চলতি মৌসুমে তার পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল বার্সেলোনা। তাতে স্বপ্নের পরিধিটা বেড়েছে। রীতিমতো বার্সেলোনায় নিজের মন প্রাণ সব দিয়ে ফেলেছেন বসনিয়ান তারকা!
৮ জুন ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন
বর্তমানে সবচেয়ে বড় রোগ বর্ণবাদ: স্টার্লিং
বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা পৃথিবীর জনজীবন বিপর্যস্ত। চার লাখেরও বেশি মানুষ এর মধ্যেই মারা গিয়েছে। তবে করোনাভাইরাসের এ সময়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল পুরো বিশ্ব। জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর থেকেই আন্দোলন তুমুল হয়ে উঠেছে। আর বর্ণবাদকে বর্তমান সময়ের সবচেয়ে রোগ জানিয়ে আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং।
৮ জুন ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন
এশিয়ান ফুটবলার হিসেবে বুন্ডেসলিগায় হাসিবির রেকর্ড
এশিয়ান ফুটবলার হিসেবে বুন্ডেসলিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি।
৭ জুন ২০২০, ০৫:৪৫ অপরাহ্ন
রোনালদোই এ প্রজন্মের সেরা: ডি লিট
আয়াক্সে থাকাকালীন সময়ে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন ছিল সবচেয়ে বেশি। কিন্তু কাতালানদের হতাশ করে যোগ দেন জুভেন্টাসে। তার অন্যতম কারণই ছিল ক্রিস্তিয়ানো রোনালদো। তার খেলায় বরাবরই মুগ্ধ তরুণ তারকা মাতাইস ডি লিট। এবার রোনালদোকে তার প্রজন্মের সেরা খেলোয়াড় বলে দাবি করলেন এ ডাচ তরুণ।
৭ জুন ২০২০, ০১:০০ অপরাহ্ন
লাউতারোকে কিনতে চায় রিয়াল-ম্যানইউ-লিভারপুলও
ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজকে পাওয়ার জন্য অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। এ নিয়ে দফায় দফায় আলোচনাও হচ্ছে দুই ক্লাবের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত চুক্তির কোনো ইঙ্গিতই মিলেনি। রিলিজ ক্লজের পুরো অর্থ চাই ইন্টারের। অন্যদিকে খেলোয়াড় বিনিময়ে নারারুজ্জিদের রাজি করানোর চেষ্টা চালাচ্ছে কাতালান ক্লাবটি। নতুন সংবাদ, বার্সার ব্যর্থতার সুযোগ নিতে মুখিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সহ দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল।
৭ জুন ২০২০, ১২:৩২ অপরাহ্ন
জৈব সুরক্ষিত পরিবেশে লালা ব্যবহারে ঝুঁকি দেখছেন না পোলক
ক্রিকেট বলের শাইন বজায় রাখতে থুতু বা লালা ব্যবহার করে থাকেন ক্রিকেটাররা। তবে করোনাভাইরাসের কারণে এ অভ্যাসকে বিপজ্জনকই ভাবছেন অনেকে। স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে তাই লালা ব্যবহার নিষিদ্ধের সুপারিশ করেছে আইসিসি ক্রিকেট কমিটি। তবে জৈব সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করলে যতোটা বিপজ্জনক ভাবা হয়েছিল, ঠিক তেমন সমস্যা তৈরি করবে না বলে মনে করেন আইসিসির ক্রিকেট কমিটির সদস্য শন পোলক।
৭ জুন ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন