ধর্ষণ মামলায় গ্রেফতার প্রথম করোনা আক্রান্ত প্রিমিয়ার লিগ ফুটবলার

ইংলিশ প্রিমিয়ার লিগে সবার আগে সবার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন চেলসির ইংলিশ ফুটবলার কালাম জেমস হডসন-ওডোই। সুস্থও হয়েছেন। তবে আবারও সংবাদের শিরোনামে এ তরুণ। এবার তার বিরুদ্ধে এক মডেলকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অবশ্য গ্রেফতারের এক ঘণ্টা পর জামিনে ছাড়াও পেয়েছেন ১৯ বছর বয়সী এ তরুণ।
১৮ মে ২০২০, ০১:৪২ অপরাহ্ন

সেলটিককে চ্যাম্পিয়ন ঘোষণা করে বাতিল স্কটিশ লিগ

জার্মানিতে ফের ফুটবল ফিরেছে। ফুটবল ফেরার কক্ষপথে আছে স্পেন, ইতালি ও ইংল্যান্ডও। কিন্তু ঠিক এ সময়েই ইউরোপে আরও একটি লিগ বাতিল করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শেষ পর্যন্ত বাতিলই করা হয় স্কটিশ প্রিমিয়ার লিগ। আর পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার জন্য চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় সেলটিককে। এটা স্কটিশ লিগে টানা নবম শিরোপা সেলটিকের।
১৮ মে ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন

'নেইমারকে আর বার্সেলোনায় ফেরানো ঠিক হবে না'

গত মৌসুমেও নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল বেশ চড়া। যদিও শেষ পর্যন্ত ফ্রান্সেই থাকতে হয় তাকে। চলতি মৌসুমেও একই গুঞ্জন ডানা মেলেছে ফুটবল পাড়ায়। বার্সেলোনাও তাকে ফেরানোর জন্য চেষ্টা করছে বলে সংবাদ প্রকাশ হচ্ছে প্রায় নিয়মিতই। কিন্তু তাকে বার্সেলোনায় দেখতে চান না তারই স্বদেশী সাবেক বায়ার্ন মিউনিখ তারকা জিওভান্নে এলবের। নেইমারকে ফেরানো ঠিক হবে না বলেই মনে করেন তিনি।
১৮ মে ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন

বায়ার্নের জয়ে লেওয়ানডস্কির লক্ষ্যভেদ

জার্মান বুন্ডেসলিগার টানা সাতবারের চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে।
১৭ মে ২০২০, ০৬:২৬ অপরাহ্ন

দলীয় অনুশীলন শুরু করছে বার্সা-রিয়াল

আগামীকাল সোমবার থেকে দলীয় অনুশীলন শুরু করতে পারবে স্প্যানিশ লা লিগার ক্লাবগুলো।
১৭ মে ২০২০, ০৩:২৭ অপরাহ্ন

মৌসুম শেষেই এসি মিলান ছাড়বেন ইব্রাহিমোভিচ!

দীর্ঘদেহী এই সুইডিশ ফুটবলার মৌসুম শেষে আর সেখানে থাকতে চাচ্ছেন না। তিনি নিজেই না-কি সে কথা বলেছেন সার্বিয়ান কোচ মিহাইলোভিচের কাছে।
১৭ মে ২০২০, ১২:৫৯ অপরাহ্ন

লিভারপুলে থাকতে রিয়ালকে 'না' করে দিয়েছিলেন সালাহ

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ। লিভারপুলে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। তার চোখ ধাঁধানো পারফরম্যান্সে ২০১৮ তাকে কিনতে চেয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এ মিশরীয় তারকা। এমনটাই বলেছেন মিশর ফুটবল দলের সাবেক সহকারী কোচ হ্যানি রামজি।
১৭ মে ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন

জার্মান ফুটবলে মজেছেন এমবাপে-রাশফোর্ডরা

বর্তমান বিশ্বের সেরা তারকারাও এখন বুন্ডেসলিগার ম্যাচ দেখছেন। পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড গোপন রাখেননি নিজেদের উচ্ছ্বাসও।
১৭ মে ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ পরিত্যক্ত ঘোষণা করল বাফুফে

দেশের ঘরোয়া ফুটবলের ২০১৯-২০ মৌসুমের বাকি অংশ বাতিল করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
১৭ মে ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

তিন খেলোয়াড় দিয়ে বিনিময়ে এ তরুণকে চায় বার্সেলোনা!

বায়ার লিভারকুসেনের জার্মান মিডফিল্ডার কাই হ্যাভার্টজ। বয়সটা মাত্র ২০। এখনই জাতীয় দলের হয়ে ৭টি ম্যাচ খেলে ফেলেছেন। মেসুত ওজিল, টনি ক্রুসদের উত্তরসূরি হিসেবে অনেকেই ভাবতে শুরু করেছেন তাকে। কিন্তু তারকা খ্যাতি এখনও মিলেনি। সে মিডফিল্ডারকে পেতে মুখিয়ে আছে বার্সেলোনা। এর বিনিময়ে লিভারকুসেনকে তিন খেলোয়াড়কে দিতে চাইছে স্পেনের ক্লাবটি! এমন সংবাদই প্রকাশ পেয়েছে জার্মান গণমাধ্যমগুলোতে।
১৭ মে ২০২০, ১০:২৪ পূর্বাহ্ন

মাঠে ফিরল বুন্ডেসলিগা, শালকেকে উড়িয়ে দিলো ডর্টমুন্ড

বুন্ডেসলিগা ফেরার প্রথম দিনেই জালের ঠিকানা খুঁজে নিলেন এরলিং ব্রাট হালান্ড।
১৬ মে ২০২০, ০৩:২৫ অপরাহ্ন

বুন্ডেসলিগার ফুটবলাররা পরীক্ষাগারের ইঁদুর নন: রয়িস

ইঁদুর এবং মানুষের শারীরিক প্রক্রিয়াগুলো প্রায় একই রকমভাবে পরিচালিত হয়ে থাকে। তাই পরীক্ষাগারে পরীক্ষা চালানোর জন্য ইঁদুরকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
১৬ মে ২০২০, ০১:১২ অপরাহ্ন

কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন নেইমার

শারীরিক গড়ন ঠিক রাখতে এবং নিজেকে তৈরি রাখতে কঠোর পরিশ্রম করছেন এই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।
১৬ মে ২০২০, ১২:২৫ অপরাহ্ন

‘চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন মাত্রায় পৌঁছে যান রোনালদো’

সরাসরি এ ধরনের কোনো প্রশ্ন করা হয়নি পর্তুগিজ ফরোয়ার্ডের জুভেন্টাস সতীর্থ জর্জিও কিয়েলিনিকে। তবে নিজস্ব অভিজ্ঞতার আলোকে এই ইতালিয়ান ডিফেন্ডারের বিশ্লেষণ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান রোনালদো।
১৬ মে ২০২০, ১২:০৪ অপরাহ্ন

নানা নিয়মকানুন নিয়ে ফিরছে বুন্ডেসলিগা, দেখে নিন সূচি

সংক্রমণের ঝুঁকি এড়াতে জার্মান ফুটবল লিগ (ডিএফএল) সব ক্লাবকে ৫১ পৃষ্ঠার একটি নির্দেশিকা দিয়েছে।
১৫ মে ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন

টুথপেস্ট কিনতে বের হওয়ার মাশুল দিলেন বুন্ডেসলিগার কোচ

কোয়ারেন্টিনের নিয়ম ভাঙায় জার্মান বুন্ডেসলিগা ফের শুরু হওয়ার দিনে ডাগআউটে থাকতে পারবেন না তিনি।
১৫ মে ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন

গৃহবন্দী জীবন ছিল কঠিন তবে শারীরিকভাবে ভালো আছি: মেসি

করোনাভাইরাসের কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সব ধরনের ফুটবল। এমনকি বাইরে অনুশীলন করার সুযোগও ছিল না। অথচ যখন হাঁটতে শিখেছেন তখন থেকেই ফুটবল তার জীবন সঙ্গী। এমন জীবন কীভাবে ভালো লাগবে লিওনেল মেসির? লাগেওনি। রীতিমতো দুঃসহ হয়ে উঠেছিল তার জীবন। আর টানা ঘরে থাকায় ফিটনেস নিয়ে চিন্তা ছিল। তবে শারীরিকভাবেও ভালো আছেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
১৫ মে ২০২০, ০৯:১১ পূর্বাহ্ন

জুনে প্রিমিয়ার লিগ ফেরাতে 'ইতিবাচক' ইংলিশ সরকার

করোনাভাইরাস মহামারির কারণে দুইমাসের বেশি সময় ধরে বন্ধ ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। তবে কদিন আগেই আগামী ১ জুন থেকে ফের চালুর আভাস মিলেছে। মূলত ব্রিটিশ সরকার লকডাউন পর্যায়ক্রমে শিথিল করার পরও এ গুঞ্জন শুরু হয়। তবে এবার সরকারের তরফ থেকেও 'ইতিবাচক' সাড়া মিলেছে। এমন সংবাদই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।
১৫ মে ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

বুন্ডেসলিগায় স্টেডিয়ামে যাওয়ার অনুমতি নেই জার্মান কোচেরও!

দুই মাসের বেশি সময় স্থগিত থাকার পর আবারও মাঠে ফিরছে জার্মান শীর্ষ লিগ বুন্ডেসলিগা। শানিবার থেকেই মাঠে গড়াচ্ছে এ লিগ। ক্লাবগুলোও প্রস্তুত। বিদেশি খেলোয়াড়ের ছড়াছড়ি থাকলেও এ লিগে বেশির খেলোয়াড় জার্মানিরই। তাই স্বাভাবিকভাবে শিষ্যদের খোঁজ-খবর রাখতে মাঠে বসে খেলা দেখতে চান কোচ জোয়াকিম লো। কিন্তু স্টেডিয়ামে যাওয়ারই তার অনুমতি নেই। এমন সংবাদই প্রকাশ করেছে জার্মানির শীর্ষস্থানীয় গণমাধ্যম বিল্ড।
১৫ মে ২০২০, ০৫:৫৬ পূর্বাহ্ন

অগাস্ট থেকে জেমি ডের সঙ্গে বাফুফের নতুন চুক্তি

নতুন করে আরও দুই বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করতে যাচ্ছে বাফুফে।
১৪ মে ২০২০, ০৪:০৬ অপরাহ্ন