ফরাসী লিগ চ্যাম্পিয়ন নেইমার-এমবাপেরা
গুঞ্জনটা আগেই ছিল। করোনাভাইরাসের কারণে লিগ ওয়ান মাঝপথে বন্ধ করে দেওয়ায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। শেষ পর্যন্তই তাই হয়েছে। দীর্ঘ আলোচনার পর ২০১৯-২০ মৌসুমের নেইমার-এমবাপেদের চ্যাম্পিয়ন ঘোষণা করেছে লিগ দা ফুটবল প্রফেশনাল (এলএফপি)। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তারা।
৩০ এপ্রিল ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন
ভারতীয় ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামীর চিরবিদায়
চুনীর ফুটবলজীবন ছিল অসংখ্য কীর্তিতে উজ্জ্বল। আর সেসবের মধ্যে সেরা অর্জন ছিল এশিয়ান গেমসে নেতৃত্ব দিয়ে ভারতকে সোনা জেতানো।
৩০ এপ্রিল ২০২০, ০১:৩০ অপরাহ্ন
ফরাসী লিগে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে নেইমারদের
মহামারি করোনাভাইরাসের কারণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ফুটবল ম্যাচ আয়োজন বন্ধ করতে বলেছে ফরাসী সরকার। ফলে মৌসুমের লিগ ওয়ান ফের মাঠে গড়ানোর সব আশাই শেষ। তাতে আরও একটি শিরোপা থেকে বঞ্চিত হওয়ার পথে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে তাদের জন্য আশার খবর দিয়েছে ফ্রান্সের শীর্ষস্থানীয় গণমাধ্যম লা'কিপ।
৩০ এপ্রিল ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন
মৃত্যুর আগে টটেনহ্যামকে একটা শিরোপা জেতাতে চান পচেত্তিনো
এইতো গত মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল টটেনহ্যাম হটস্পার্স। লিগে তো গত কয়েক মৌসুম ধরেই ধারাবাহিক। কিন্তু চলতি মৌসুমে যেন কি হয়ে যায় দলটির। একের পর এক ম্যাচ হেরে কে অর্থে বাতিল হয়ে যায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার আশা। ফলে চাকুরী হারান কোচ মাউরিসিও পচেত্তিনো। তবে আবার একদিন ক্লাবটি কোচ হবেন এবং অন্তত একটা শিরোপা জিতবেন বলে আশা করছেন এ আর্জেন্টাইন কোচ।
৩০ এপ্রিল ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন
নেইমারের পেছনে প্রতি ম্যাচে পিএসজির খরচ প্রায় ১৩ কোটি টাকা
ফরাসী লিগ ওয়ানে অনেক বছর থেকেই একক প্রাধান্য বিস্তার করে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতায় সাফল্য নেই। তাই অধরা চ্যাম্পিয়ন্স লিগ ছুঁয়ে দেখতে বছর তিনেক আগে ট্রান্সফার মার্কেটে বিশ্ব রেকর্ড গড়েই নেইমারকে বার্সেলোনা থেকে কিনে আনে তারা। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি ক্লাবটির। কারণ ফরাসী ক্লাবটি যোগ দেওয়ার পর থেকে চোট কিংবা নিষেধাজ্ঞায় মাঠের বাইরে থাকতে লম্বা সময়।
৩০ এপ্রিল ২০২০, ০৭:০৯ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর প্রিয় প্রতিপক্ষ কে?
প্রতিযোগিতাটা যদি হয় চ্যাম্পিয়ন্স লিগ তাহলে সেখানে সবচেয়ে সফল একজন খেলোয়াড় ধরা হয় ক্রিস্তিয়ানো রোনালদোকেই। পাঁচবার এ শিরোপা ছুঁয়ে দেখেছেন। সবার আগে একশ গোল করার অনন্য রেকর্ড গড়েছেন। গোলও করেছেন এ প্রতিযোগিতায় সর্বাধিক। তার চেয়ে বেশি গোল নেই আর কারও। বর্তমান সময়ে অন্যতম সেরা এ খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
২৯ এপ্রিল ২০২০, ১১:২২ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগে মেসির প্রিয় প্রতিপক্ষ কে?
চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম সফল একজন খেলোয়াড় লিওনেল মেসি। চারবার এ শিরোপা ছুঁয়ে দেখেছেন। গোলও করেছেন একশর বেশি। তার চেয়ে বেশি গোল কেবল রয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। বর্তমান সময়ে অন্যতম সেরা এ খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
২৯ এপ্রিল ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন
সোমবার থেকে অনুশীলনে নামছেন মেসি-রামোসরা
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে স্পেনে। তাতে ফের ফুটবল মাঠে নামার অপেক্ষায়। দলগুলোকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছিল আগেই। এবার নির্দিষ্ট তারিখ জানিয়ে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জুন নাগাদ সামাজিক জীবন স্বাভাবিক করতে মঙ্গলবার চার ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করেছেন তিনি। তার প্রথম ধাপে ৪ মে থেকে দেশটির পেশাদার খেলোয়াড়দের অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছে।
২৯ এপ্রিল ২০২০, ০৯:০৯ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগে এখন দুই লেগই 'অ্যাওয়ে ম্যাচ' নেইমার-এমবাপেদের জন্য
করোনাভাইরাসের কারণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে কোন ফুটবল ম্যাচ আয়োজনের অনুমতি নেই সরকারের পক্ষে থেকে। এমনকি দর্শকশূন্য মাঠেও আয়োজন সম্ভবপর নয় বলে জানিয়েছে তারা। ফলে চলতি মৌসুমের লিগ ওয়ান সম্পূর্ণ বাতিল।
২৯ এপ্রিল ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন
বাতিলই হয়ে গেল নেইমার-এমবাপেদের ‘লিগ ওয়ান’
মঙ্গলবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ আগামী ১১ মে থেকে লকডাউন কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছেন। কিন্তু এই শিথিল করা হলেও খেলা শুরুর বাস্তবতা নেই বলেও পরে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নির্দিষ্টভাবে আগেই স্থগিত হওয়া ২০১৯-২০ মৌসুমের খেলা বাতিলের নির্দেশ দেন।
২৯ এপ্রিল ২০২০, ০৫:৪৭ পূর্বাহ্ন
লিগ চালুর পরিকল্পনা জানাতে সময় বেঁধে দিল উয়েফা
বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৫ মের মধ্যে ২০১৯-২০ মৌসুমের নিজ নিজ ঘরোয়া লিগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে হবে উয়েফাকে। ৫৫ সদস্য ফেডারেশনকে ইতোমধ্যে চিঠি দিয়েছেন সংস্থাটির প্রধান আলেক্সান্দার সেফেরিন।
২৮ এপ্রিল ২০২০, ০২:০৭ অপরাহ্ন
করোনাভাইরাস যখন ম্যারাডোনার জন্য আশীর্বাদ!
মূলত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সিদ্ধান্তে বেঁচে গেছে হিমনাসিয়াসহ অবনমন ঝুঁকিতে থাকা সব দল। ইউরোপের বিভিন্ন লিগগুলো যখন ফের মাঠে খেলা গড়ানোর পথ খুঁজছে, তখন চলতি মৌসুমের ইতি টেনে দিয়েছে সংস্থাটি।
২৮ এপ্রিল ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
৮ জুন থেকে মাঠে গড়াতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ
মঙ্গলবার জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম তাদের একটি প্রতিবেদনে বলেছে, ২০১৯-২০ মৌসুম ফের চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার বৈঠকে বসবেন প্রিমিয়ার লিগের দলগুলোর কর্মকর্তারা।
২৮ এপ্রিল ২০২০, ১০:২০ পূর্বাহ্ন
মঙ্গলবার ইতালিতে ফিরছেন রোনালদো, থাকবেন ১৪ দিনের কোয়েরেন্টিনে
আগামী ৪ মে থেকে ব্যক্তিগত অনুশীলনে নামছে ইতালির ক্লাবগুলোর খেলোয়াড়রা। আর ১৮ মে থেকে তো শুরু দলীয় অনুশীলনই। তাই দলের সঙ্গে যোগ দিতে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ইতালির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। তবে সেখানে পৌঁছেই ১৪ দিনের জন্য কোয়েরেন্টিনে থাকতে হবে পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকাকে।
২৮ এপ্রিল ২০২০, ০৯:৪৩ পূর্বাহ্ন
লাউতারোর বার্সেলোনায় যাওয়া উচিত নয়, পরামর্শ ক্যাপোলোর
গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে ২০১৮ সালে অবসরে যাওয়া সাবেক এই কোচ শঙ্কা জানিয়ে বলেছেন, বার্সায় শুরু থেকে খেলার সুযোগ পাবেন না লাউতারো।
২৮ এপ্রিল ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন
বদলি খেলোয়াড় ৫ জন করার প্রস্তাব দিয়েছে ফিফা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত গোটা বিশ্বের সব ফুটবল লিগ। তবে ইউরোপে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লিগ শুরুর প্রস্তুতি নিচ্ছে লিগ কর্তৃপক্ষরা। আর শুরু করা গেলে ঘাটতি পোষাতে ঠাঁসা সূচিতে খেলতে হবে ক্লাবগুলোকে। টানা খেলার ধকলের কারণে বাড়তি চাপে থাকবেন খেলোয়াড়রা। বাড়বে ইনজুরির ঝুঁকিও। এ সকল দিক চিন্তা করে বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এমন সংবাদই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
২৮ এপ্রিল ২০২০, ০৮:৫৯ পূর্বাহ্ন
এক ম্যাচে তিনবার বল ও মাঠ জীবাণুমুক্ত করে খেলা চালানোর পরিকল্পনা!
স্প্যানিশ ফুটবলের টিম ডক্টরস অ্যাসোশিয়েশেনের সভাপতি রাফায়েল রামোস সরাসরিই বলে দিয়েছেন, ‘পরিস্থিতি উন্নতির দিকে গেলে ফুটবল হবে, তবে এতদিন যেভাবে হয়েছে ঠিক সেভাবে নয়।’
২৮ এপ্রিল ২০২০, ০৩:৩৫ পূর্বাহ্ন
কাগজপত্র জাল জেনে অবাক হয়ে গিয়েছিলেন রোনালদিনহো
একটি দাতব্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে পালাজ্জো ক্যাসিনোর মালিক নেলসন বেলত্তির আমন্ত্রণে প্যারাগুয়ে এসেছিলেন ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহো ও তার ভাই। আর সেখানে গিয়েই পড়েন মহাঝামেলায়। কারণ যে কাগজপত্র নিয়ে সেখানে গিয়েছিলেন তার সবই ছিল ভুয়া। আর এমনটা জানার পর বিস্মিত হয়ে গিয়েছিলেন এ সাবেক তারকা ফুটবলার।
২৭ এপ্রিল ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন
অবসর ভেঙে ফের ফুটবলে ফিরতে চান রোবেন!
সব ধরনের ফুটবল থেকে অবসর নিয়েছেন এক বছরও পার হয়নি। এর মধ্যেই ফুটবলকে প্রচণ্ড রকম মিস করতে শুরু করেছেন সাবেক বায়ার্ন মিউনিখও নেদারল্যান্ডসের তারকা ফুটবলার আরিয়েন রোবেন। তাই আবারও ফুটবলে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন এ ডাচ তারকা।
২৭ এপ্রিল ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন
৪ মে থেকেই অনুশীলনে নামছেন রোনালদো-লুকাকুরা
করোনাভাইরাসের ভয়ঙ্কর রূপ ইউরোপে সবার আগে দেখেছে ইতালি। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা এ দেশটিতেই বেশি। তবে আশার খবর সাম্প্রতিক সময়ে এর ভয়াবহতা কিছুটা কমেছে। এ ভাইরাসের বিস্তারে কিছুটা লাগাম টানতে পেরেছে তারা। তাই এবার দেশটির ফুটবল মাঠে ফেরার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ৪ মে থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারবেন রোনালদো-লুকাকুরা। আর ১৮ মে থেকে সিরি আ ক্লাবগুলো দলীয় অনুশীলনে ফিরতে পারবে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে।
২৭ এপ্রিল ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ন