সুস্থ হয়ে উঠছি, বললেন করোনা আক্রান্ত আর্সেনাল কোচ
করোনাভাইরাসে আক্রান্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের কোচ মিকেল আর্তেতা দিয়েছেন আশার সংবাদ। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সতার সঙ্গে আলাপচারিতায় সাবেক এই ফুটবলার বলেছেন, সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন তিনি।
২৪ মার্চ ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল স্থগিত
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের গেল সপ্তাহের ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে পূর্ব নির্ধারিত সূচিতে আসর দুটি শেষ করা যাবে কি-না তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। আর সেটাকে সত্যি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল স্থগিত করেছে উয়েফা।
২৩ মার্চ ২০২০, ০৬:০২ অপরাহ্ন
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল স্প্যানিশ লা লিগা
করোনাভাইরাস হানার দেওয়ার প্রেক্ষিতে প্রথমে দুই সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছিল স্প্যানিশ লা লিগা। আগামী ৩ এপ্রিল ফের খেলা শুরুর সম্ভাবনার কথা জানিয়েছিল লিগ কর্তৃপক্ষ। কিন্তু গত কয়েক দিনে স্পেনের অবস্থার আরও অবনতি হয়েছে। তাই অনুমতিভাবেই লিওনেল মেসিদের মাঠে ফেরা স্থগিত হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য।
২৩ মার্চ ২০২০, ০৪:২৬ অপরাহ্ন
‘স্টে অ্যাট হোম’ চ্যালেঞ্জে নাম লেখালেন জামালও
করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। আর সবার মতো ফুটবলাররাও ঘরে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এই অলস সময়কে আনন্দময় করে তুলতে অনলাইনে তারা শুরু করেছেন ‘স্টে অ্যাট হোম’ চ্যালেঞ্জ অর্থাৎ টয়লেট পেপার রোল জাগল করা (পা দিয়ে একটানা স্পর্শ করা)।
২২ মার্চ ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন
করোনা কেড়ে নিল রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতির প্রাণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ। শরীরে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ হওয়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
২২ মার্চ ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ন
এএফসির সেরা ‘ম্যাজিক মোমেন্টস’ তালিকায় আবাহনী
আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানির যোগ করা সময়ের গোলে সেই সমীকরণ মিলিয়ে অনন্য অর্জনের উচ্ছ্বাসে ভেসেছিল আকাশি-নীল জার্সিধারীরা। আবাহনীর স্মরণীয় সেই জয় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ‘ম্যাজিক মোমেন্টস’ তালিকার সেরা তিনে জায়গা করে নিয়েছে।
২২ মার্চ ২০২০, ০৫:৫৫ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত কিংবদন্তি ইতালিয়ান ফুটবলার মালদিনি
৫১ বছর বয়সী মালদিনি বর্তমানে ইতালিয়ান ক্লাব এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তার ছেলে ১৮ বছর বয়সী দানিয়েল একই দলের হয়ে খেলেন। চলতি মৌসুমেই মিলানের জার্সিতে ইতালিয়ান সিরি আ’তে অভিষেক হয়েছে তার।
২১ মার্চ ২০২০, ০৮:২৮ অপরাহ্ন
করোনায় আক্রান্ত হয়েছেন, এবার নিজেই জানালেন দিবালা
এ নিয়ে আগেও সংবাদ প্রকাশ হয়েছে দুই দফা। প্রথমবারে জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্জেন্টাইন তারকা তা অস্বীকার করায় ফের আবার সংবাদ। তবে শেষ পর্যন্ত, এ ভাইরাসের ভয়াল থাবা থেকে মুক্তি পেলেন তিনি। সবশেষ পরীক্ষায় কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে দিবালার শরীরে। শুধু তা-ই নয়, তার বান্ধবি আর্জেন্টাইন গায়িকা ও মডেল ওরিয়ানা সাবাতিনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২১ মার্চ ২০২০, ০৭:২২ অপরাহ্ন
কোয়ারেন্টিনে পেলে
বয়সটা প্রায় ৮০। তার উপর নানা জটিলতায় প্রায়ই হাসপাতাল থাকতে হচ্ছে তাকে। আর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হলে বেঁচে থাকাই খুব কষ্টকর হয়ে যাবে। তাই ফুটবল কিংবদন্তি পেলেকে বাধ্য হয়েই কোয়ারেন্টিনে রেখেছে তার পরিবার। অথচ এখনও ব্রাজিলিয়ান সরকারও কারো জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেনি।
২১ মার্চ ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন
না ফেরার দেশে ভারতীয় ফুটবল কিংবদন্তি পিকে ব্যানার্জি
ভারতীয় ফুটবল কিংবদন্তি পিকে (প্রদিপ কুমার) ব্যানার্জি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আজ শুক্রবার কলকাতায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুটবলের জন্য গোটা জীবন উৎসর্গ করা এই সাবেক তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
২০ মার্চ ২০২০, ০২:৪৩ অপরাহ্ন
অসুস্থ মাকে দেখতে কোয়ারেন্টিন ভাঙলেন হিগুয়েইন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের দুই খেলোয়াড়ের। তাই বাধ্য হয়েই দলের সকল খেলোয়াড়, কোচ ও অন্যান্য স্টাফদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়ে আর নিজেকে ঘরে আটকে রাখতে পারেননি দলটির অন্যতম ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন। ইতালি ছেড়ে ইতোমধ্যে আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন তিনি।
২০ মার্চ ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন
বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জেমি ডের
বৈশ্বিক মহামারির উদ্বেগজনক পরিস্থিতিতে বাংলাদেশের জন্যও দুশ্চিন্তা বাড়ছে ডের। তাই বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
২০ মার্চ ২০২০, ১১:১২ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডের সব ফুটবল ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত
আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল আগেই। নতুন করে দর্শকশূন্য মাঠে খেলা হবে কি না এ নিয়ে ইংলিশ ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ ও ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। তবে তাতে ইতিবাচক কোনো সংবাদ মিলেনি। উল্টো আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডে সব ধরণের ফুটবল স্থগিত করেছে তারা।
১৯ মার্চ ২০২০, ০১:৫৩ অপরাহ্ন
করোনাভাইরাস পরীক্ষার কিট পেয়েও ফিরিয়ে দিল রোনাল্ডোর ক্লাব
করোনাভাইরাস বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম। বর্তমানে ইউরোপে এটা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় এ ভাইরাস শনাক্ত করার জন্য কিটও দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। এ অবস্থায় নিজেদের ক্লাবের সবার জন্য করোনাভাইরাস পরীক্ষা করার সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান লিজেন্ড রোনাল্ডোর ক্লাব রিয়াল ভায়াদলিদ। অথচ ইতালির পর স্পেনেই সবচেয়ে আক্রান্ত হওয়ার খবর মিলছে প্রতিদিন।
১৯ মার্চ ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
দর্শকশূন্য মাঠে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ
আগামী ৩০ জুনের মধ্যে ইউরোপের সব ফুটবল লিগের সমাপ্তি চায় উয়েফা। এক বিবৃতিতে আগের দিন এমন অনুরোধই করেছিল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আর তাদের অনুরোধের পর উঠেছে নতুন গুঞ্জন, শেষ ৯২টি ম্যাচ 'বন্ধ দরজায়' দর্শকশূন্য মাঠে আয়োজনের কথা ভাবছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য সান।
১৮ মার্চ ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
ভ্যালেন্সিয়ার পর এস্পানিয়লে করোনার প্রকোপ
স্প্যানিশ লা লিগার ক্লাব এস্পানিয়লের ছয় ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে স্পেনের আরেক ক্লাব ভ্যালেন্সিয়ায় কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
১৮ মার্চ ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন
রোনালদোর জুভেন্টাস সতীর্থ মাতুইদি করোনায় আক্রান্ত
ইতালিয়ান সিরি আ’র সফলতম ক্লাব জুভেন্টাসের মিডফিল্ডার ব্লেইস মাতুইদি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তুরিনের দলটির দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ল।
১৮ মার্চ ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
ইউরোর পর পিছিয়ে গেল কোপা আমেরিকাও
করোনাভাইরাসের কারণে এক বছর স্থগিত করা হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার সে ধারাও পিছিয়ে গেল কোপা আমেরিকাও। মঙ্গলবার বিকেলে এ সংবাদ নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমিবল)। অল্প সময়ের ব্যবধানে দুই মহাদেশীয় টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার খবর মিলল।
১৭ মার্চ ২০২০, ০৩:৫২ অপরাহ্ন
এক বছরের জন্য স্থগিত ইউরো
করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। বিশেষ করে ইউরোপে। ইতালি ও স্পেনে প্রতিনিয়তই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। লোকজন মারাও যাচ্ছে ব্যাপক হারে। তাই ইউরোপের প্রায় সব ধরণের খেলাই স্থগিত হয়ে গেছে। ফুটবল তো বটেই। তাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজন নিয়েও ছিল শঙ্কা। শেষ পর্যন্ত সে শঙ্কাটাই সত্যি হয়েছে। এক বছরের জন্য স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটি। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
১৭ মার্চ ২০২০, ০১:৩৮ অপরাহ্ন
ভ্যালেন্সিয়ার ৩৫ শতাংশ খেলোয়াড়-স্টাফ করোনায় আক্রান্ত
দুদিন আগে স্প্যানিশ লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়া জানিয়েছিল, আর্জেন্টাইন ডিফেন্ডার এজেকিয়েল গ্যারায়সহ তাদের পাঁচ ফুটবলার-স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪৮ ঘণ্টা না পেরোতেই ভাইরাসটি মহামারি আকার ধারণ করেছে ক্লাবটিতে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ দলটির মোট ৩৫ শতাংশের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
১৭ মার্চ ২০২০, ০৫:৩৬ পূর্বাহ্ন