ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি
আগামী দুই মৌসুমের জন্য ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ক্লাব লাইসেন্স ও ফেয়ার প্লে নীতির ‘মারাত্মক লঙ্ঘন’ করায় ইংলিশ ক্লাবটিকে এই শাস্তি দেওয়া হয়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন
মেসি সর্বকালের সেরা, তবে রোনালদোর সঙ্গে খেলতে মুখিয়ে রাকিতিচ
বার্সেলোনার ইভান রাকিতিচের পরবর্তী ঠিকানা হতে পারে জুভেন্টাস। বার্সা সতীর্থ লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলারের তকমা দিলেও এই অভিজ্ঞ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার সময়ের আরেক সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গেও খেলতে মুখিয়ে আছেন।
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৮ অপরাহ্ন
ডর্টমুন্ডের বিপক্ষেও অনিশ্চিত নেইমার
পাঁজরের চোটের কারণে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সবশেষ তিন ম্যাচে খেলা হয়নি নেইমারের। ফরাসি লিগ ওয়ানে আমিয়াঁর বিপক্ষেও ব্রাজিলিয়ান তারকাকে পাচ্ছে না দলটি। এমনকি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়েও তাকে পাওয়া যাবে কি-না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন
সুয়ারেজের বিকল্প হিসেবে বার্সার তালিকায় আছেন যারা
হাঁটুর ইনজুরিতে পড়ে চলতি মৌসুমটাই শেষ হয়ে গেছে লুইস সুয়ারেজের। ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গেছে উসমান দেম্বেলেরও। তাই ফরোয়ার্ড লাইনে বেশ বড়সড় ঘাটতি দেখা দিয়েছে বার্সেলোনা শিবিরে। সে ঘাটতি পূরণ করতে সদ্য শেষ হওয়া শীতের দলবদলে একজন ফরোয়ার্ড কিনতে হন্যে হয়ে চেষ্টা করেছে দলটি। কিন্তু লাভ হয়নি। তবে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আগামী মৌসুমে অন্তত একজন ভালো মানের নম্বর নাইন দলে টানতে বেশ কিছু তরুণ খেলোয়াড়কে টার্গেট করেছে কাতালান ক্লাবটি।
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪ পূর্বাহ্ন
দিজোঁকে গোল বন্যায় ভাসাল পিএসজি
দুর্বল প্রতিপক্ষ দিজোঁকে গোল বন্যায় ভাসিয়েছে পরাশক্তি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুর্দান্ত জয়ে টমাস টুখেলের শিষ্যরা উঠে গেছে ফরাসি কাপের সেমি-ফাইনালে।
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২২ পূর্বাহ্ন
শেষ মুহূর্তের গোলে বিদায় বার্সেলোনারও
মাঠে নামার সময় জানতে পেরেছিল কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এবার তাদের মতোই বাড়ির পথ ধরল বার্সেলোনাও। ম্যাচের শেষ মুহূর্তে ইনাকি উইলিয়ামসের দেওয়া গোলে বিদায় নিশ্চিত হয়ে যায় কাতালানদের। প্রতিপক্ষের মাঠে এদিন ০-১ গোলের ব্যবধানে হারে গতবারের ফাইনালিস্টরা।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৮ অপরাহ্ন
সোসিয়েদাদের কাছে হেরে কোপা থেকে বিদায় রিয়ালের
বলের নিয়ন্ত্রণ ছিল তদেরই বেশি। মাঝ মাঠের দখলও। কিন্তু রক্ষণভাগটাই ছিল ছন্নছাড়া। আর তার খেসারৎ ষোলোআনা দিতে হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিল দলটি। দারুণ এক জমজমাট ম্যাচ শেষে ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় সোসিয়েদাদ।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৬ অপরাহ্ন
সিলেটে হবে আফগানদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ
২০২২ কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের চারটি ম্যাচ হয়ে গেছে গত বছরই। বাকী চারটি ম্যাচ হবে এ বছর। শুরুতেই প্রতিপক্ষ আফগানিস্তান। সে ম্যাচটি হবে বাংলাদেশে। কিন্তু খেলতে নামবে ২৬ মার্চ। ওইদিন বাংলাদেশের স্বাধীনতা দিবস। তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাষ্ট্রীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। তাই বিশেষ পরিস্থিতিতে সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৪ অপরাহ্ন
বার্সায় যে কারণে টিকে গেল আবিদালের চাকরি
বেফাঁস মন্তব্যে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির বিরাগভাজনে পরিণত হয়েছিলেন স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল। তাতে গুঞ্জন চড়া ছিল চাকরি চলে যেতে পারে তার। কিন্তু শেষ পর্যন্ত টিকে গেছেন তিনি। বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া ও প্রধান নির্বাহী অস্কার গ্রাউয়ের সঙ্গে দুই ঘণ্টা রুদ্ধদ্বার আলোচনা শেষে টিকে যায় তার চাকরি। তবে জানা গেছে সাবেক সতীর্থের সঙ্গে বাকযুদ্ধের পর বার্সা প্রেসিডেন্ট বার্তেমেউকে ঘটনা বড় হতে না দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। অনেকটা সে কারণেই টিকে গেছে আবিদালের চাকরি।
৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:১০ পূর্বাহ্ন
মাজিয়ার সঙ্গে ড্র করে সমীকরণ কঠিন আবাহনীর
দুই বার গোল করে এগিয়ে গিয়েছিল মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। দুবারই গোল ফিরিয়ে দেয় আবাহনী। হার এড়াতে পারলেও ঘরের মাঠে ড্র করে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে তাদের।
৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:২০ অপরাহ্ন
মেসির সঙ্গে দ্বন্দ্বে চাকরি হারানোর দশা আবিদালের
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, আবিদালের বিকল্প হিসেবে এরই মধ্যে সাবেক তারকা কার্লোস পুয়োলের সঙ্গে আলোচনা করেছেন বার্তেমেউ।
৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:১১ অপরাহ্ন
বার্সার ঘরে আগুন, মেসি-আবিদাল দ্বন্দ্ব
এবার প্রায় গৃহযুদ্ধ লাগার অবস্থা! রীতিমতো বাকযুদ্ধে অবতীর্ণ হয়েছেন ক্লাবটির স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদাল ও প্রাণ ভোমরা অধিনায়ক লিওনেল মেসি।
৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
২০২০ সালে রোনালদোকে হাতছানি দিচ্ছে যেসব রেকর্ড
৩৫- এ পা দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ১৯৮৪ সালে এই দিনেই (৫ ফেব্রুয়ারি) পর্তুগালের মাদেইরাতে জন্মগ্রহণ করেছিলেন সময়ের তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন
এক ম্যাচেই দুবার লাল কার্ড!
এক ম্যাচে দুবার লাল কার্ড দেখেছেন ফিউয়েনলাব্রাদার মিডফিল্ডার ক্রিস্তোবাল মার্কেজ!
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন
ফাতি-মেসির জুটিতে জয়ে ফিরল বার্সেলোনা
লেভান্তের বিপক্ষে জোড়া গোল করেন ১৭ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড ফাতি।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১১ পূর্বাহ্ন
জুভেন্টাসের জার্সিতে রোনালদোর ‘৫০’
রোনালদোকে ৫০ গোল করতে খেলতে হয়েছে ৭০ ম্যাচ।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৬ অপরাহ্ন
মেসির সতীর্থ খেলবেন বসুন্ধরা কিংসে
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিতে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সতীর্থ হিসেবে খেলার অভিজ্ঞতা আছে তার।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন
বেনজেমার গোলে মাদ্রিদ ডার্বিতে জিতল রিয়াল
লালিগায় রিয়াল মাদ্রিদের স্বপ্ন যাত্রা ছুটে চলেছেই। শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ জয় পেয়েছে দলটি। করিম বেনজেমার দেওয়া একমাত্র গোলে শীর্ষস্থান মজবুদ করেছে তারা। এ নিয়ে সাতটি লিগ ম্যাচে অপরাজিত রইল জিনেদিন জিদানের শিষ্যরা।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৩ অপরাহ্ন
বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত মেসি, তবে...
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। তবে এ চুক্তিতে একটি নতুন শর্ত জুড়ে দিয়েছেন এ আর্জেন্টাইন তারকা। চাইলেই যে কোন মৌসুমের শেষে বিনা রিলিজ ক্লজে দল ছাড়ার অনুমতি দিতে হবে তাকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপার্তিভো।
১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৪ অপরাহ্ন
ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যাথিউস যোগ দিচ্ছেন বার্সেলোনায়
পাঁচ বছরের চুক্তিতে পালমেইরাস ছেড়ে ন্যু ক্যাম্পে যাচ্ছেন ম্যাথিউস।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৩ পূর্বাহ্ন