ম্যান সিটি-বার্সা-জুভেন্টাস-বায়ার্ন-পিএসজিকে ছাড়িয়ে চূড়ায় লিভারপুল
টটেনহ্যাম হটস্পারকে হারানোর পর ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান ২০১৯-২০ মৌসুমের ২১ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট বেড়ে হয়েছে ৬১। ইউরোপের সেরা পাঁচ লিগের ইতিহাসে কোনো মৌসুমের প্রথম ২১ ম্যাচ পর সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড এটি। ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা পেছনে ফেলেছেন একই লিগের ম্যানচেস্টার সিটি, স্প্যানিশ লা লিগার বার্সেলোনা, ইতালিয়ান সিরি আ’র জুভেন্টাস, জার্মান বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ ও ফরাসি লিগ ওয়ানের প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।
১২ জানুয়ারি ২০২০, ০৪:৫৫ পূর্বাহ্ন
‘শিশুসুলভ ভুল’গুলোর পুনরাবৃত্তি চান না মেসি
অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে স্প্যানিশ সুপারকোপার সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়াটা মানতে খুবই কষ্ট হচ্ছে লিওনেল মেসির। বার্সেলোনার খেলোয়াড়রা ‘শিশুসুলভ ভুল’ করেছেন উল্লেখ করে ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পাশাপাশি জানিয়েছেন, এই ভুলগুলোর পুনরাবৃত্তি চান না তিনি।
১০ জানুয়ারি ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ন
ফাইনালে বার্সা নয়, অ্যাতলেতিকোকে পেল রিয়াল
স্প্যানিশ সুপারকোপার ফাইনালে শহর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ দিকে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার জালে বল জড়িয়ে বার্সেলোনাকে হারিয়ে শিরোপার মঞ্চে পা রেখেছে অ্যাতলেতিকো।
১০ জানুয়ারি ২০২০, ০৪:৫৪ পূর্বাহ্ন
সুপারকোপার নতুন নিয়ম পছন্দ নয় ভালভার্দের
চারটি ক্লাব নিয়ে মৌসুমের মাঝপথে সৌদি আরবের মাটিতে স্প্যানিশ সুপারকোপা আয়োজনের বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে।
৯ জানুয়ারি ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন
সিরি আ’তে রোনালদোর প্রথম হ্যাটট্রিক
রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৮ সালের জুলাইতে জুভেন্টাসে যোগ দেওয়ার পর ইতালিয়ান লিগে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
৭ জানুয়ারি ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ন
বার্সেলোনা কি ছেড়েই দিচ্ছেন ভিদাল?
দারুণ ছন্দে রয়েছেন বার্সেলোনার চিলিয়ান তারকা আর্তুরো ভিদাল। দলের মাঝমাঠ সামলে লক্ষ্যভেদেও দুর্দান্ত। চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ৬টি গোল। গোলে সহায়তাও করেছেন। কিন্তু মৌসুমের মাঝে জানুয়ারির দলবদলে তার ক্লাব ছাড়ার জোর গুঞ্জন চলছে। সে গুঞ্জনটা আরও চড়াও হয়েছে হয়েছে তার এজেন্ট ফের্নান্দো ফেলিচেভিচের ইতালি সফরে। ইন্টার মিলানের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা করতেই দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যম ক্যালসিওমার্কাতো।
৬ জানুয়ারি ২০২০, ১২:৪৫ অপরাহ্ন
ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
মাত্র দুই বছর হয় ফুটবল অঙ্গনে পা রেখেছে বসুন্ধরা কিংস। এর মধ্যেই জায়ান্ট দল হিসেবে পরিচিত পেয়েছে তারা। বাংলাদেশ লিগ শিরোপা জিতেছে গত মৌসুমেই। এবার নতুন মৌসুমের শুরুতে জিতে নিল ফেডারেশন কাপও। এদিন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির স্বপ্নযাত্রা থামিয়ে শিরোপা উল্লাসে মাতে দলটি। ফাইনালে তাদের ২-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুসনের শিষ্যরা।
৫ জানুয়ারি ২০২০, ০১:০৩ অপরাহ্ন
রিয়ালের জয়, পয়েন্ট হারিয়েও শীর্ষেই বার্সা
নতুন বছরের শুরুটা দুরকমভাবে হয়েছে স্প্যানিশ লা লিগার শীর্ষ দুদলের। লিগের আগের তিন ম্যাচে টানা ড্র করা রিয়াল মাদ্রিদ ফিরেছে জয়ে। আর কাতালান ডার্বিতে রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা। তারপরও লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ধরে রেখেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
৫ জানুয়ারি ২০২০, ০৪:৪৬ পূর্বাহ্ন
গোল্ডকাপ চ্যাম্পিয়নদের সঙ্গে একই গ্রুপে জামাল ভূঁইয়ারা
বঙ্গবন্ধু গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়ন প্যালেস্টাইনের সঙ্গে একই গ্রুপে পড়েছে আয়োজক বাংলাদেশ। ‘এ’ গ্রুপে জামাল ভূঁইয়াদের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
৪ জানুয়ারি ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন
হারতে ভুলে গেছে দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুল!
ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ কোন ম্যাচটি হেরেছিল লিভারপুল? মনে পড়ছে কি? অবিশ্বাস্য ব্যাপারই বটে! ঘরোয়া লিগে লিভারপুল সবশেষ ম্যাচটি হেরেছিল ঠিক ৩৬৫ দিন আগে! ২০১৯ সালের ৩ জানুয়ারি ম্যানচেস্টার সিটি তাদের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে। এরপর টানা এক বছর অপরাজিত অলরেডরা। চলতি মৌসুমের শুরু থেকে অদম্য গতিতে এগিয়ে চলা দলটি নতুন বছরের শুরুটাও করেছে একই ছন্দে। দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির সঙ্গে ১৩ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে শীর্ষে থাকা ইয়ুর্গেন ক্লপের দল।
৩ জানুয়ারি ২০২০, ০৪:৫৩ পূর্বাহ্ন
ছুটিতে বিশ্রাম নয়, জিমে অনুশীলন করছেন মেসি
স্প্যানিশ লিগে বড়দিনের ছুটিটা একটু লম্বাই। আর ছুটির এ সময়টা উপভোগ করছেন সব দলের প্রায় সব খেলোয়াড়রাই। কেউবা দেশে পরিবারকে সময় দিচ্ছেন, কেউবা ভ্রমণে সময় কাটাচ্ছেন। তবে এবারের বড়দিনের ছুটিতে খুব একটা অবকাশ নেননি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। মনোযোগ দিয়েছেন ফিটনেসের বাড়ানোর দিকে। তাই ব্যক্তিগতভাবে জিমে অনুশীলন করছেন এ আর্জেন্টাইন তারকা।
১ জানুয়ারি ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন
বাংলাদেশে আসছেন ম্যারাডোনা
অবশেষে সত্যি হলো সব জল্পনা-কল্পনা। আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।
৩১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৫ অপরাহ্ন
ফিরে দেখা ২০১৯: আন্তর্জাতিক ফুটবলে যা কিছু আলোচিত
অনেক সম্ভাবনা, অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল ২০১৯ সাল। ক্রীড়াঙ্গনের ক্ষেত্রেও একই কথা। অনেক কিছুই প্রাপ্তিতে রূপান্তরিত হয়েছে। অনেক কিছুই হয়নি। জমে আছে হতাশা হয়ে। দুয়ারে যখন কড়া নাড়ছে আরেকটি বছর, তখন কালের অতলে হারিয়ে যাওয়া বছরের কিছু খণ্ডচিত্র তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য।
৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ পূর্বাহ্ন
মরিনহোকে টেক্কা দিলেন গার্দিওলা
ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ হিসেবে দ্রুততম একশ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির এই ট্যাকটিশিয়ান পেছনে ফেলেছেন হোসে মরিনহোকে, যিনি বর্তমানে টটেনহ্যাম হটস্পারের দায়িত্বে আছেন।
৩০ ডিসেম্বর ২০১৯, ১২:০৯ অপরাহ্ন
ফিরে দেখা ২০১৯: জামালদের ঘিরে ফের অস্বস্তির চোরাকাঁটা
স্বস্তি ‘আসি আসি’ করেও যেন এলো না। ক্যালেন্ডারের পাতা থেকে আরেকটি বছর ঝরে গেলেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে অস্বস্তির চোরাকাঁটা থেকেই গেল।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৭ পূর্বাহ্ন
মিলানেই ফিরলেন ইব্রা
শেষ পর্যন্ত সত্যি হলো সব জল্পনা-কল্পনা। জ্লাতান ইব্রাহিমোভিচের নতুন ঠিকানা হলো এসি মিলান। আগামী বছরের জুন পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে খেলবেন সুইডেনের কিংবদন্তি স্ট্রাইকার। শর্ত অনুসারে, এই মেয়াদ শেষ হওয়ার পর আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করার সুযোগ থাকছে তার।
২৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৮ অপরাহ্ন
প্রথম সাক্ষাতেই ক্লপের পাঁড় ভক্ত ডু প্লেসি
লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে গেল নভেম্বরে হঠাৎই দেখা হয়ে যায় ফ্যাফ ডু প্লেসির। কেপটাউনের একটি রেস্টুরেন্টে। আর প্রথম সাক্ষাতেই জার্মান ট্যাকটিশিয়ানের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তার পাঁড় ভক্ত হয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।
২৫ ডিসেম্বর ২০১৯, ০৬:১৬ পূর্বাহ্ন
এবার ইব্রার ভাস্কর্যের নাক কেটে নিল দুর্বৃত্তরা
সুইডেনের ক্লাব মালমো’র স্টেডিয়ামের বাইরে অবস্থিত জ্লাতান ইব্রাহিমোভিচের ভাস্কর্য আবারও ভাঙচুর করা হয়েছে। এবার করাত দিয়ে ভাস্কর্যের নাক কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ পূর্বাহ্ন
মেসি ‘নজর’ রাখছেন জেনে আত্মতৃপ্তিতে এমবাপে
গেল মৌসুমের শেষভাগে জমে উঠেছিল ‘ইউরোপিয়ান গোল্ডেন শ্যু’র লড়াই। লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সময়টায় মেসি নিয়মিত খোঁজ রাখছিলেন এমবাপের সম্পর্কে- কোন ম্যাচে খেলছেন, কয়টা গোল করছেন, কয়টা ম্যাচ বাকি। উসমান দেম্বেলের মাধ্যমে নিজের ব্যাপারে মেসির বিশেষ ‘নজর’ রাখার বিষয়টি জানতে পেরেছিলেন এমবাপে। আর এটা তাকে দারুণ তৃপ্তি দিয়েছে।
২৪ ডিসেম্বর ২০১৯, ০৬:৪১ পূর্বাহ্ন
পিএসজিকে বড় জয় এনে দিলেন তিন গোলমেশিন
জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। জালের ঠিকানা খুঁজে নিলেন নেইমার আর মাউরো ইকার্দিও। তিন গোল মেশিনের কল্যাণে ফরাসি লিগ ওয়ানে টানা ষষ্ঠ জয় তুলে নিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
২২ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৪ পূর্বাহ্ন