পিএসজিকে জেতালেন এমবাপে-নেইমার
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক গোল করে দলকে এগিয়ে নিলেন কিলিয়ান এমবাপে, শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ালেন নেইমার। তাদের কল্যাণে নঁতেকে হারিয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
৫ ডিসেম্বর ২০১৯, ০৩:২৯ পূর্বাহ্ন
এভারটনকে উড়িয়ে ক্লপকে শততম জয় উপহার দিলেন ওরিগি-মানেরা
মার্সিসাইড ডার্বি শুরুর আগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল লিভারপুল। তাদের প্রতিবেশী এভারটন ছিল তলানির দিকে- ১৮ নম্বরে। তাই ম্যাচের ফল কি হতে যাচ্ছে তার একটা ধারণা পাওয়া গিয়েছিল। ঘটেছেও তা-ই। উড়তে থাকা লিভারপুল পাত্তা দেয়নি এভারটনকে। অবনমন অঞ্চলে থাকা দলটিকে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার এক নম্বর জায়গাটা মজবুত করেছে অলরেডরা।
৫ ডিসেম্বর ২০১৯, ০২:০৬ পূর্বাহ্ন
এবার ব্যালন ডি'অর জিতবেন নিজেও ভাবেননি মেসি
মৌসুমের শুরুতেই উয়েফার সেরা খেলোয়াড়ের খেতাব জিতে নেন ভার্জিল ভ্যান ডাইক। তখন থেকেই ফুটবল মহলে রব উঠে যায় এবার সব পুরস্কার জিততে যাচ্ছেন লিভারপুলের এ ডাচ তারকা। এমনকি এটা ভেবেছিলেন খোদ লিওনেল মেসিও। সিএনএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন লিওনেল মেসির মা কেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি।
৪ ডিসেম্বর ২০১৯, ০৪:২৬ অপরাহ্ন
আসল চুরিটা হয়েছে গত বছর: কিয়েলিনি
দুদিন আগেই রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি'অর জিতে নিয়েছেন লিওনেল মেসি। তাতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোকে ফের পেছনে ফেলেছেন এ আর্জেন্টাইন। তবে জিয়র্জিও কিয়েলিনি মনে করছেন গত মৌসুমেই এ রেকর্ডটা গড়তে পারতেন তার ক্লাব সতীর্থ রোনালদো। রিয়াল মাদ্রিদ তার পুরস্কারটি চুরি করেছেন বলে তোপ দাগান এ ইতালিয়ান ডিফেন্ডার।
৪ ডিসেম্বর ২০১৯, ১০:১৫ পূর্বাহ্ন
কোপা আমেরিকা ২০২০: একই গ্রুপে আর্জেন্টিনা-উরুগুয়ে-চিলি
কোপা আমেরিকার আগামী আসর যৌথভাবে আয়োজন করবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এরই মধ্যে হয়ে গেছে ড্র। ‘এ’ গ্রুপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে উরুগুয়ে ও চিলির সঙ্গে।
৪ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৩ পূর্বাহ্ন
রোনালদো পঞ্চম ব্যালন ডি’অর জেতায় কষ্ট পেয়েছিলেন মেসি
২০১৫ সালে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। দুই বছর পর তার কীর্তিতে ভাগ বসিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে রেকর্ড ভাগাভাগি করার বিষয়টা বেশ আহত করেছিল মেসিকে। গেল সোমবার রাতে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে ফের এককভাবে শীর্ষে ওঠার পর আর্জেন্টাইন তারকা নিজেই জানিয়েছেন এমন তথ্য। বলেছেন, রোনালদো পঞ্চম ব্যালন ডি’অর জেতায় তিনি কিছুটা কষ্ট পেয়েছিলেন।
৪ ডিসেম্বর ২০১৯, ০৫:২৬ পূর্বাহ্ন
এগিয়ে থেকেও মালদ্বীপের সঙ্গে ড্র করল বাংলাদেশ
প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ভুটানের কাছে হার। তাতে ফাইনালে উঠার স্বপ্নে বড় ধাক্কা। টুর্নামেন্টে ভালো কিছু করতে হলে এদিন মালদ্বীপের বিপক্ষে জেতার বিকল্প ছিল না বাংলাদেশের। তবে হতাশ করেছেন জামাল ভুঁইয়ারা। মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করেছে তারা। ১-১ গোলের ড্রয়ে ফাইনালে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেল জেমি ডের শিষ্যদের।
৩ ডিসেম্বর ২০১৯, ০১:৪৪ অপরাহ্ন
মেসির কাছে মাত্র ২ ভোটে হেরেছেন ভ্যান ডাইক
আক্ষেপটা ভার্জিল ভ্যান ডাইক করতেই পারেন। কারণ আর মাত্র দুটি ভোট পেলেই এবারের ব্যালন ডি'অরটা উঠত তার হাতে। মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে হেরেছেন লিভারপুলের এ ডাচ তারকা। ব্যালন ডি'অরের পয়েন্ট তালিকা প্রকাশ হওয়ার পর এমনটাই দেখা গিয়েছে। তাতে মেসি পেয়েছেন ৬৮৬ পয়েন্ট। আর ৬৭৯ পয়েন্ট পেয়েছেন ভ্যান ডাইক।
৩ ডিসেম্বর ২০১৯, ১২:১২ অপরাহ্ন
পুরস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত গাড়ি থেকে নামেননি রোনালদো!
ফ্রান্সে যখন ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি'অর ঘোষণার অনুষ্ঠান চলছিল, ইতালিতে তখন চলছিল সিরি আর বর্ষসেরা পুরস্কার ঘোষণার অনুষ্ঠান। ফ্রান্সে ক্রিস্তিয়ানো রোনালদোকে হটিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি'অর জিতে নেন লিওনেল মেসি। আর ইতালিয়ান লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন রোনালদো। তবে এ পুরস্কার ঘোষণা না হওয়া পর্যন্ত নিজের গাড়ির মধ্যেই অপেক্ষা করেন এ পর্তুগিজ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম গাজেত্তা দেল্লো।
৩ ডিসেম্বর ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন
আরও বেশি কিছু করতে পারি, ব্যালন ডি’অর জয়ের পর মেসি
সারা বিশ্বের সাংবাদিকদের ভোটে ভার্জিল ভ্যান ডাইক ও ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার ব্যালন ডি’অর জিতে নিয়েছেন লিওনেল মেসি। রেকর্ড ষষ্ঠবারের মতো। অসামান্য এই অর্জনের পর বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। বলেছেন, তিনি বিশ্বাস করেন যে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আরও কয়েক বছর সেরাটা দিয়ে যেতে পারবেন এবং আরও দারুণ কিছু করে দেখাতে পারবেন।
৩ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৭ পূর্বাহ্ন
এমবাপে কাছে ১০ বছরের দায় মেটালেন দ্রগবা
১০ বছরের একটি বাচ্চা ছেলে দৌড়ে আসে তার প্রিয় তারকার কাছে। উদ্দেশ্য একটাই- একটি ছবি তুলে স্মৃতি ধরে রাখবে সে। কিন্তু প্রিয় তারকা তাকে সরাসরি না বলে দেয়! স্বাভাবিকভাবেই হৃদয় ভাঙে সে বালকের। তিনি আর কেউ নন, হালের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে! আর ফরাসি স্ট্রাইকার ছবি তুলতে গিয়েছিলেন আইভরি কোস্টের কিংবদন্তি খেলোয়াড় দিদিয়ের দ্রগবার সঙ্গে!
২ ডিসেম্বর ২০১৯, ০৯:১৯ অপরাহ্ন
রোনালদোকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি'অর মেসির
বেশ কিছু দিন থেকেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল ফুটবল মহলে। সামাজিক মাধ্যমে তো একটি ফাঁস হওয়া তালিকাও ভাইরাল। প্রসঙ্গ ছিল একটিই, এবারের ব্যালন ডি'অর জিততে যাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। ২০১৯ সালের ব্যালন ডি'অর জিতে নিলেন বার্সা অধিনায়ক। রোনালদোকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠবারের মতো এ সম্মানজনক পুরস্কার জিতলেন মেসি।
২ ডিসেম্বর ২০১৯, ০৮:১২ অপরাহ্ন
ভুটানের কাছে হেরে গেল বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারত প্রতিযোগিতায় অংশ নেয়নি। তাতে বড় স্বপ্ন নিয়েই এসএ গেমসে যোগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছে তারা। ভুটানের কাছে ০-১ গোলের ব্যবধানে হেরে গেল দলটি। ফলে স্বর্ণ জয়ের স্বপ্নেও লাগল বড় আঘাত।
২ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন
মেসি জাদুতে অ্যাতলেতিকোকে হারিয়ে ফের শীর্ষে বার্সা
আক্রমণ প্রতি-আক্রমণে ম্যাচ এগিয়ে যাচ্ছিল। বেশ কিছু দারুণ আক্রমণ থেকে গোল পায়নি অ্যাতলেতিকো মাদ্রিদ। বঞ্চিত হয়েছিল বার্সেলোনাও। ম্যাচ তখন মনে হচ্ছিল গোলশূন্য ড্রই হতে যাচ্ছে। তবে শেষদিকে একাই ম্যাচের পার্থক্য গড়ে দেন লিওনেল মেসি। তার দুর্দান্ত গোলে প্রথমবারের মতো ওয়ান্দা মেত্রোপলিতানোয় জয় পেল বার্সেলোনা। ১-০ গোলের স্বস্তির জয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে ফের শীর্ষে উঠে আসে দলটি।
১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৭ অপরাহ্ন
জুভেন্টাসকে রুখে দিয়েছে পুঁচকে সাসসুয়োলো
ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল সাসসুয়োলোর বিপক্ষে মাঠে নেমেছিল টানা আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দলটি। যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল দলটি। তারপরও তাদের রুখে দিয়েছে পুঁচকে সাসসুয়োলো। এক সময় তো এগিয়েছিলও তারা। পরে ক্রিস্তিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে সমতা ফেরে। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। তাতে প্রথমবারের মতো জুভেন্টাসের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারলো সাসসুয়োলো।
১ ডিসেম্বর ২০১৯, ০১:৩৫ অপরাহ্ন
সামাজিক মাধ্যমে ভাইরাল ফাঁস হওয়া ব্যালন ডি'অর তালিকা
বেশ কিছু দিন থেকেই জোর গুঞ্জন বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি'অর এবার বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির হাতেই উঠছে। আর সে গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি তালিকা। ২০১৯ ব্যালন ডি'অরের এ তালিকায় সর্বোচ্চ ভোট পেয়েছেন এ আর্জেন্টাইন তারকাই।
১ ডিসেম্বর ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন
কঠিন চ্যালেঞ্জ দেখছেন দেশাম, মৃত্যুকূপে পড়েও খুশি লো
ইউরো ২০২০ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। ‘এফ’ গ্রুপে পড়েছে তিন শিরোপাপ্রত্যাশী দল পর্তুগাল, জার্মানি ও ফ্রান্স। তাই একে মৃত্যুকূপ অর্থাৎ ‘গ্রুপ অব ডেথ’ বলতে আপত্তি নেই ফরাসি কোচ দিদিয়ের দেশাম ও জার্মান কোচ জোয়াকিম লোর। মৃত্যুকূপে পড়ায় দেশাম কঠিন চ্যালেঞ্জ দেখলেও লো অবশ্য বেশ খুশিই হয়েছেন!
১ ডিসেম্বর ২০১৯, ০৯:২৬ পূর্বাহ্ন
ইউরোতে একই গ্রুপে পর্তুগাল-জার্মানি-ফ্রান্স
আগামী ২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ‘গ্রুপ অব ডেথ’- এ পড়েছে শিরোপাপ্রত্যাশী তিন দল। ‘এফ’ গ্রুপে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে আছে আসরের রানার্সআপ ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইউরোর তিনবারের শিরোপাজয়ী জার্মানি।
১ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৩ পূর্বাহ্ন
রামোস, কারভাহালের গোলে ফের শীর্ষে রিয়াল
প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণে বাধা পেয়ে গোল বঞ্চিত রিয়াল মাদ্রিদ বিরতির পরই সার্জিও রামোসের গোলে এগিয়ে গিয়েছিল, কিন্তু খানিক পরা লুকাস পেরেজ পেনাল্টিতে আলাভেসকে এনে দিয়েছিলেন সমতা। পরে দানি কারভাহালের গোলে ২-১ গোলে জিতে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা।
৩০ নভেম্বর ২০১৯, ০২:৩০ অপরাহ্ন
‘রোমা ট্র্যাজেডি’ ফিরে আসতে পারে, সতর্ক করেছিলেন মেসি
২০১৭-১৮ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান ক্লাব এএস রোমার মাঠে অনুষ্ঠিত হয়েছিল এক রোমাঞ্চকর ম্যাচ। বার্সেলোনার জন্য অবশ্য তা বিয়োগান্তক অধ্যায়। প্রথম লেগে ৪-১ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল তারা।
৩০ নভেম্বর ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ন