বার্সা ছাড়তে চাইছেন গ্রিজমান!
মৌসুমের প্রায় তিন ভাগের এক অংশ চলে গেলেও এখনও বার্সেলোনায় থিতু হতে পারেনি আতোঁয়ান গ্রিজমান। বার্সার প্রাণ ভোমরা লিওনেল মেসির সঙ্গে জমে ওঠেনি তার জুটি। উল্টো দূরত্ব যেন দিন দিন বাড়ছেই। তাই এ ফরাসী তারকা বার্সেলোনা ছাড়তে চাইছেন বলেই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও গোল।
৮ নভেম্বর ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন
প্রস্তুতি ম্যাচে ওমানের দলকে উড়িয়ে দিলেন জামালরা
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে ওমানের মুখোমুখি হওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়ারা হারিয়েছেন ওমানের পেশাদার লিগের শীর্ষ স্তরে খেলা মাস্কট ক্লাবকে।
৮ নভেম্বর ২০১৯, ০৬:০৭ পূর্বাহ্ন
মেসির পাশে বেনজেমা
আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টানা ১৫ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমা।
৭ নভেম্বর ২০১৯, ১২:১৪ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বায়ার্ন-পিএসজি
২০১৯-২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বের বাধা ডিঙিয়ে তাদের সঙ্গী হয়েছে ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)।
৭ নভেম্বর ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন
গালাতাসারাইয়ের জালে রিয়ালের গোল উৎসব
প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে বড় হার দিয়ে শুরু। পরে ঘরের মাঠে দুর্বল ক্লাব ব্রুসের বিপক্ষে হারতে হারতে ড্র। এরপর গালাতাসারাইয়ের বিপক্ষে তাদের মাঠে গিয়ে ন্যুনতম ব্যবধানে জয়ের মুখ দেখে দলটি। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তবে এবার এবার ঘরের মাঠে সেই গালাতাসারাইয়ের বিপক্ষে গোল উৎসব করে স্বরূপে ফিরে এলো লস ব্লাঙ্কোসরা।
৬ নভেম্বর ২০১৯, ১০:১১ অপরাহ্ন
কস্তার শেষ মুহূর্তের গোলে জুভেন্টাসের স্বস্তির জয়
শক্তি, সামর্থ্য ও ঐতিহ্য সবকিছুতেই এগিয়ে জুভেন্টাস। তবে ঘরের মাঠে তাদের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়েছিল লোকমোটিভ মস্কো। সমান তালে লড়াই করে ড্রয়ের পথেই এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তার জাদুকরী এক গোলে হার মানতে হয় তাদের।
৬ নভেম্বর ২০১৯, ০৭:৫৪ অপরাহ্ন
ন্যু ক্যাম্পে মেসির স্বপ্নযাত্রার সমাপ্তি টানল প্রাগ
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি যদি হয় ন্যু ক্যাম্পে, তাহলে অন্তত একটা গোল নিজে করেছেন কিংবা সতীর্থদের দিয়ে করিয়েছেন। ২০১২ সাল থেকে এমন রেকর্ডই ছিল হালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির। তবে বার্সেলোনা ফরোয়ার্ডের সে স্বপ্নযাত্রা আগের দিন আটকে দিয়েছে চেক রিপাবলিকের দল স্লাভিয়া প্রাগ। ইউরোপ সেরাদের আসরে সাত বছর পর ঘরের মাঠে খালি হাতে থেমেছেন রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।
৬ নভেম্বর ২০১৯, ০১:১৯ অপরাহ্ন
ছেলে ফুটবলারদের সমান বেতন পাবেন অস্ট্রেলিয়ার মেয়েরা
ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলা মেয়ে ফুটবলাররা এখন থেকে ছেলেদের সমান বেতন পাবেন।
৬ নভেম্বর ২০১৯, ০১:১৪ অপরাহ্ন
সন হিয়ুং-মিনের লাল কার্ড বাতিল করল এফএ
টটেনহ্যাম হটস্পারের আপিলের ভিত্তিতে সন হিয়ুং-মিনের পাওয়া লাল কার্ড বাতিল করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সংস্থাটির একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন মঙ্গলবার (৫ নভেম্বর) আপিলের পক্ষে রায় দেওয়ায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬ নভেম্বর ২০১৯, ১০:০৬ পূর্বাহ্ন
সেই গেঙ্কের বিপক্ষে লিভারপুলের কষ্টার্জিত জয়
৪৮ ঘণ্টা আগেই একটি ম্যাচ খেলেছে লিভারপুল। রোববার আবার ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলা। তাই ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল গেঙ্কের বিপক্ষে দলের বেশ কিছু সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিল দলটি। তবে কষ্টার্জিত হলেও প্রত্যাশিত জয় পেয়েছে দলটি। ২-১ গোলের জয়ে 'ই' গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ গেঙ্কের মাঠ থেকেই প্রথম লেগে ৫-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছিল ইয়র্গেন ক্লপের শিষ্যরা।
৫ নভেম্বর ২০১৯, ১০:০৮ অপরাহ্ন
বার্সেলোনাকে রুখে দিয়েছে স্লাভিয়া প্রাগ
এমন নয় যে, রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল স্লাভিয়া প্রাগ; রক্ষণ জমাট রেখে বার্সেলোনার সঙ্গে সমান তালেই আক্রমণে গিয়েছে তারা। ভাগ্য সঙ্গে থাকলেও হয়তো ভিন্ন ফলও হতে পারতো। পাঁচ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে তাদের মাঠেই আটকে দিয়েচে দলটি। গোলরক্ষক ওনদ্রেজ কোলারের অসাধারণ দক্ষতায় ন্যু ক্যাম্প থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরছে চেক রিপাবলিকের দলটি।
৫ নভেম্বর ২০১৯, ০৭:৫৩ অপরাহ্ন
আজই অস্ত্রোপচার করা হচ্ছে গোমেজের পায়ে
ভয়ঙ্কর এক ট্যাকলে পা ভেঙে গেছে এভারটনের পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেজের পা। ক্যারিয়ারটাই এখন প্রায় ধ্বংসের মুখে। তবে দ্রুত সুস্থতার আজ সোমবারই (৪ নভেম্বর) অস্ত্রোপচার করানো হচ্ছে তাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ফুটবল ক্লাব এভারটন।
৪ নভেম্বর ২০১৯, ০৮:৪৫ পূর্বাহ্ন
বিমানে যান্ত্রিক ত্রুটি: জাতীয় ফুটবল দল নিয়ে ঢাকায় জরুরি অবতরণ
বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মূল ম্যাচ ১৪ নভেম্বর হলেও বাড়তি প্রস্তুতি ও ওমানের কন্ডিশনে মানিয়ে নিতে দিন দশেক আগেই গতকাল ঢাকা ছেড়েছিল তারা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে মাসকটের বিমানবন্দরে নামতে পারেনি জেমি ডের শিষ্যদের বহনকারী বিমানটি। প্রায় এক ঘণ্টা উড্ডয়নের পর হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরী অবতরণ করেছে।
৪ নভেম্বর ২০১৯, ০৬:০৫ পূর্বাহ্ন
লা লিগা বিশ্বের সেরা, বলছেন রামোস
পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সেলোনা হেরে গেছে অষ্টম স্থানে থাকা লেভান্তের কাছে। এরপর চতুর্দশ স্থানে থাকা রিয়াল বেতিসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তাতে শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে তারা। একই দিনের দুই ম্যাচে এমন ভ্রু কুঁচকে ওঠা ফলের পর রিয়াল অধিনায়ক সার্জিও রামোস লা লিগাকে বিশ্বের সেরা লিগের তকমা দিয়েছেন। তার মতে, স্পেনের ক্লাব ফুটবলের শীর্ষ স্তরে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়।
৩ নভেম্বর ২০১৯, ০৭:৫৬ পূর্বাহ্ন
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন বার্সা কোচ ভালভার্দে
লেভান্তের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর গুঞ্জন ওঠে, বাজে ফলের দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন এর্নেস্তো ভালভার্দে। তবে দলকে সংগ্রাম করতে হচ্ছে বলে মেনে নিলেও সরে দাঁড়ানোর ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন ৫৫ বছর বয়সী বার্সেলোনা কোচ, জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
৩ নভেম্বর ২০১৯, ০৬:৪৮ পূর্বাহ্ন
এমবাপের লক্ষ্যভেদের পরও অঘটনের শিকার পিএসজি
ম্যাচের শুরুর দিকে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু বিরতির আগে-পরে মিলিয়ে তিন মিনিটের মধ্যে দুটি গোল হজম করে বসে টমাস টুখেলের দল। এরপর খেলায় মরিয়া ভাব দেখালেও কাঙ্ক্ষিত গোল আদায় করে নিতে পারেনি দলটি। ফলে দুর্বল দিজোঁর কাছে হেরে গেছে তারা।
২ নভেম্বর ২০১৯, ০৫:২২ পূর্বাহ্ন
তেভেজের দৃষ্টিতে মেসি-রোনালদো
এক দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবল শাসন করে চলেছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। দুই জনই জিতেছেন পাঁচটি করে ব্যলন ডি'অর। সৌভাগ্যক্রমে এ দুই খেলোয়াড়েরই সতীর্থ ছিলেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। তাই দুই তারকা সম্পর্কেই খুব ভালো করে জানেন তিনি। তাদের তুলনামূলক চিত্রটাও তাই খুব করে উল্লেখ করলেন এ আর্জেন্টাইন।
১ নভেম্বর ২০১৯, ১২:১৫ অপরাহ্ন
শেখ কামাল ক্লাব কাপের তৃতীয় আসর থেকে যা জানা গেল
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের পর্দা নেমেছে বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। এমএ আজিজ স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক দল চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি।
১ নভেম্বর ২০১৯, ০৭:৩১ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি মাসে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। গেল জুলাইতে কোপা আমেরিকা চলার সময় দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার কারণে আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বার্সেলোনা তারকা।
১ নভেম্বর ২০১৯, ০৫:০৪ পূর্বাহ্ন
ফাইনালে হেরে গেল চট্টগ্রাম আবাহনী
প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনীর খেলায় কোন প্রাণ ছিল না। ফাইনাল ম্যাচের স্নায়ুচাপে পড়ে পুরো ম্যাচ জুড়েই ভুল পাসের ছড়াছড়ি। ফলে মাঝ মাঠের দখলে পুরোটাই ছিল টেরেঙ্গানু এফসি। তার ফায়দা উঠিয়ে প্রথমার্ধেই দুটি গোল আদায় করে নেয় দলটি। দ্বিতীয়ার্ধে আবাহনী ঘুরে দাঁড়ালেও এক গোলের বেশি শোধ করতে পারেনি। ফলে শিরোপা পুনরুদ্ধার করা হয়নি বন্দর নগরীর দলটির।
৩১ অক্টোবর ২০১৯, ০১:৫২ অপরাহ্ন