রেকর্ড ষষ্ঠবার ফিফার বর্ষসেরা মেসি

লিওনেল মেসির তিন বছরের অপেক্ষার অবসান হলো। ফের সেরার মুকুট মাথায় পড়লেন তিনি। ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ভ্যান ডাইককে পেছনে ফেলে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ জিতেছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা। এই নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। তিনি পেছনে ফেলেছেন পাঁচবার এই পুরস্কারটি জেতা জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনালদোকে।
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৭ পূর্বাহ্ন

ফিফা দ্য বেস্ট- মেসি, রোনালদো না ভ্যান ডাইক?

ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার লিওনেল মেসি, পর্তুগাল ও জুভেন্টাসের ক্রিস্তিয়ানো রোনালদো এবং নেদারল্যান্ডস ও লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক। তাদের মধ্য থেকে একজনের হাতে উঠবে ২০১৯ সালের ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের ট্রফি।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫১ পূর্বাহ্ন

‘সেভিয়া দুর্গ’ জয় করল রিয়াল

সেভিয়ার মাঠে জিততে যেন ভুলেই গিয়েছিল রিয়াল মাদ্রিদ! হারটাই হয়ে উঠেছিল অবধারিত! টানা চার মৌসুম র‍্যামন সানচেজ পিসুয়ান থেকে খালি হাতে ফেরার পর অবশেষে লস ব্লাঙ্কোসরা মেলাতে পেরেছে ধাঁধা। জয় করতে পেরেছে ‘সেভিয়া দুর্গ’। করিম বেনজেমার হেড থেকে আসা একমাত্র গোলটিই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৫ পূর্বাহ্ন

ফের পিএসজির জয়ের নায়ক নেইমার

টানা দ্বিতীয় ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) রক্ষা করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গোলশূন্য ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই জ্বলে উঠলেন তিনি। ডি-বক্সের ভেতর থেকে করলেন দারুণ এক গোল। তার নৈপুণ্যে পূর্ণ পয়েন্ট নিয়ে ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৩ পূর্বাহ্ন

৯০২ ম্যাচ খেলে মালদিনিকে ছুঁয়ে ফেললেন বুফন

ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ইতালিয়ান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ২০০৯ সাল থেকে দখলে রেখেছিলেন কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি। এক দশক পর তার অনবদ্য অর্জনে ভাগ বসিয়েছেন আরেক কিংবদন্তি। গোলপোস্টের নিচের অতন্দ্র প্রহরী জিয়ানলুইজি বুফন ৯০২ ম্যাচ খেলে ছুঁয়ে ফেলেছেন জাতীয় দলের সাবেক সতীর্থকে।
২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন

বায়ার্নের জার্সিতে প্রথম গোলেই ইতিহাসের পাতায় কুতিনহো

বড় অঙ্কের অর্থের বিনিময়ে বার্সেলোনায় যোগ দিলেও থিতু হতে পারেননি ফিলিপ কুতিনহো। গেল মৌসুমের শেষভাগে ফর্ম পড়ে যাওয়ায় তার নতুন ঠিকানা হয়েছে বায়ার্ন মিউনিখ। লা লিগা চ্যাম্পিয়নদের থেকে ধারে তাকে দলে নিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। বাভারিয়ানদের জার্সিতে কুতিনহো নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন শনিবার রাতে (২১ সেপ্টেম্বর)। আর এতেই তৈরি হয়েছে ইতিহাস। ইউরোপের শীর্ষ চার লিগেই গোল করা ফুটবলারদের বিরল তালিকায় নিজের নাম যোগ করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগে সিটির নতুন রেকর্ড, অঁরি-রুনির পাশে আগুয়েরো

ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিটের মধ্যে ৫ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড বইয়ে নতুন করে নিজেদের নাম উঠিয়েছে ম্যানচেস্টার সিটি। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ওয়াটফোর্ডের বিপক্ষে জিতেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। এই ম্যাচে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়রোও। থিয়েরি অঁরি ও ওয়েইন রুনির পর প্রিমিয়ার লিগে একই ভেন্যুতে একশো বা তার চেয়ে বেশি গোল করা মাত্র তৃতীয় খেলোয়াড় এই আর্জেন্টাইন।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৬ পূর্বাহ্ন

পিছিয়ে পড়েও রোনালদোর নৈপুণ্যে জিতল জুভেন্টাস

সিরি আ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা দুই ম্যাচে জয়হীন ছিল ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তার ওপর ঘরের মাঠে শুরুতেই তারা পিছিয়ে পড়ে হেলাস ভেরোনার বিপক্ষে। তাতে জয়খরা দীর্ঘ হওয়ার শঙ্কা জাগে। কিন্তু জ্বলে ওঠেন ক্রিস্তিয়ানো রোনালদো। সতীর্থকে দিয়ে গোল করানোর পর নিজেও খুঁজে পান জালের ঠিকানা। পর্তুগিজ তারকার এমন অসাধারণ নৈপুণ্যে জয়ে ফিরেছে জুভরা।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২০ পূর্বাহ্ন

গ্রানাদার মাঠে বাজে খেলে হারল বার্সেলোনা

দুই মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে ফিরেছে গ্রানাদা। খর্বশক্তির এই দলটির বিপক্ষে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাই ছিল চূড়ান্ত মাত্রায় ফেবারিট। কিন্তু প্রত্যাশার ছিটেফোঁটাও প্রমাণ করে দেখাতে পারেনি কাতালানরা। গোটা ম্যাচে বিবর্ণ ফুটবল খেলে গ্রানাদার কাছে হেরে গেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩২ পূর্বাহ্ন

সাকিবের হাত ধরে কাটল আফগান জুজু

বিশ্বরেকর্ড ধারী হলেও আফগানরা যে অজেয় কোন দল নয় তা আগের দিনই বুঝিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। টানা জয়ের রথ থামিয়ে দিয়েছে হেসেখেলেই। সে ধাক্কা সামলাতে না সামলাতে এবার আফগান ডেরায় হানা দিয়েছে টাইগাররাও। ফাইনালের ড্রেস রিহার্সালের ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অথচ কদিন আগে এই বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টিতে টানা জয়ের বিশ্বরেকর্ডটি সমৃদ্ধ করেছিল তারা। এদিন পাল্টা জবাব দিয়ে সাগরিকায় ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দলটি। আর এর পুরো কৃতিত্বই সাকিব আল হাসানের।
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১০ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ শুরু বাংলাদেশের

খেলা শুরুর বাঁশি বাজানোর পর মিনিট না গড়াতেই গোল পেয়ে যায় যুবারা। দ্বিতীয়ার্ধের শেষদিকে আরও দুবার লক্ষ্যভেদ করে তারা। ফলে শ্রীলঙ্কাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ন

দুবার এগিয়ে গিয়েও অস্ট্রেলিয়ার সঙ্গে মেয়েদের ড্র

ম্যাচের প্রথমার্ধে তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। লিড ধরে রাখে ৭৬তম মিনিট পর্যন্ত। এরপর অস্ট্রেলিয়া সমতায় ফিরলেও পরের মিনিটেই ফের বল জালে জড়ান তহুরা। তাতে তৈরি হয় জয়ের সম্ভাবনা। কিন্তু সকারুরা আবার ঘুরে দাঁড়ানোয় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে।
২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ন

ফাতি এখন স্পেনের নাগরিক, বিপাকে পড়বে বার্সা?

বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর থেকেই ফুটবল বিশ্বের আলোচনায় অন্যতম ইস্যু আনসু ফাতি। ১৬ বছর বয়সী এই টিনএজ উইঙ্গারকে নিয়ে চলছে মাতামাতি। এসবের মধ্যেই একটি সুসংবাদ পেয়েছেন এই বিস্ময় প্রতিভা। স্পেনের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাকে। অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে দেশটির প্রতিনিধিত্ব করতে এখন থেকে কোনো বাধা এই তার। ফলে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্প্যানিশ জার্সিতে দেখা যেতে পারে ফাতিকে। শেষ পর্যন্ত যদি তিনি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেন, তবে আবার বিপাকে পড়তে পারে তার ক্লাব বার্সা!
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৭ পূর্বাহ্ন

ব্রাজিল দলে তিন নতুন মুখ, ফিরলেন জেসুস, বাদ ভিনিসিয়ুস

আগামী মাসে খেলতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন তিন ফুটবলার। তারা হলেন অ্যাথলেটিকো পারানেঞ্জের গোলরক্ষক সান্তোস, অ্যাতলেটিকো মাদ্রিদের লেফট ব্যাক রেনান লোদি ও গ্রেমিওর মিডফিল্ডার ম্যাথেউস হেনরিকে।
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৫ পূর্বাহ্ন

রোনালদোকে খাবার দেওয়া সেই মেয়েদের একজনের খোঁজ মিলল

তখন ক্রিস্তিয়ানো রোনালদোর বয়স ছিল ১১ বা ১২ বছর। বর্তমানের অর্থ-যশ-খ্যাতি-প্রতিপত্তির কোনো কিছুই তার ছিল না। ছিল কেবল ফুটবলার হওয়ার তীব্র বাসনা। সেজন্য শিশু অবস্থাতেই পরিবার থেকে দূরে থাকতে হতো তাকে। লিসবনের ওই জায়গায় তার মতোই আরও অনেক ক্ষুদে খেলোয়াড়রা থাকত। তিন মাস পরপরই কেবল মাদেইরায় নিজের বাড়িতে যাওয়ার- প্রিয় মুখগুলো দেখার সুযোগ পেতেন রোনালদো। অর্থ সংকট থাকায় সময়টা ছিল ভীষণ কষ্টের। সেই দুঃসময়ে প্রায়ই গভীর রাতে রোনালদো ক্ষুধার তাড়নায় চলে যেতেন লিসবনের ম্যাকডোনাল্ডসে।
২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯ পূর্বাহ্ন

শীর্ষে বেলজিয়াম, পাঁচ ধাপ পেছাল বাংলাদেশ

সবশেষ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। ২০২০ উয়েফা ইউরোর বাছাইপর্বে স্যান ম্যারিনো ও স্কটল্যান্ড দুদলকেই ৪-০ গোলে হারানোর সুফল হিসেবে এক নম্বর স্থানটা নিজেদের অধিকারে রেখেছে রেড ডেভিলরা। এদিকে, র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় পাঁচ ধাপ নেমে যৌথভাবে ১৮৭ নম্বরে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা।
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৫ পূর্বাহ্ন

১৪ বছর পর ফ্রান্সেই যে তিক্ত অভিজ্ঞতা হলো রিয়ালের

স্প্যানিশ লা লিগায় চার ম্যাচ খেলে অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। দুটি জয়ের সঙ্গে দুটি ড্র। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পা রেখেই নতুন মৌসুমের প্রথম হার দেখতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। তাদেরকে স্রেফ উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ন

শেষ মুহূর্তের গোলে রোনালদোদের রুখে দিল অ্যাতলেটিকো

উত্তেজনা, রোমাঞ্চ আর আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুতে দুই গোল করে এগিয়ে গেল জুভেন্টাস। কিন্তু হাল ছাড়েনি অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রবল পরাক্রম নিয়ে ঘুরে দাঁড়ায় তারা। ম্যাচের শেষ মুহূর্তে সমতাসূচক গোল আদায় করে ক্রিস্তিয়ানো রোনালদো-গঞ্জালো হিগুয়াইনদের রুখে দিয়েছে তারা।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩১ পূর্বাহ্ন

ডি মারিয়ার জোড়া গোল, পিএসজি উড়িয়ে দিল রিয়ালকে

চোটের কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি। নিষেধাজ্ঞা পাওয়ায় ছিলেন না নেইমারও। আক্রমণভাগের সেরা তিন অস্ত্রের অনুপস্থিতি মাঠে টের পেতে দেননি অ্যাঙ্গেল ডি মারিয়া। নিজের পুরনো ক্লাবের বিপক্ষে করেন জোড়া গোল। বিপরীতে, বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডরা। ফলে ইউরোপের সেরা ক্লাব আসরের শুরুতেই প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে বড় হারের স্বাদ নিতে হয়েছে তাদের।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০২ পূর্বাহ্ন

লিভারপুলই শিরোপা জিতবে, নাপোলি কোচের রসিকতা

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা লিভারপুল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই ধাক্কা খেয়েছে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা হেরে গেছে নাপোলির মাঠে। শিরোপাধারীদের বিপক্ষে জয় তুলে নেওয়ায় খোশ মেজাজে রয়েছেন ইতালিয়ান দলটির কোচ কার্লো অ্যানচেলোত্তি। পূর্ণ তিন পয়েন্ট প্রাপ্তির পর লিভারপুল গুরু জুর্গেন ক্লপের সঙ্গে রসিকতা করতেও ছাড়েননি তিনি।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৭ পূর্বাহ্ন