বার্সেলোনায় নেইমারের ফেরার আপডেট জানালো পিএসজি
আবার কি বার্সেলোনায় ফিরছেন নেইমার? এ নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল সমর্থকদের। আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বিভিন্ন সময় বিভিন্ন ধরণের সংবাদ প্রকাশ করে যাচ্ছে। যদিও ভেতরের খবর খুব একটা প্রকাশ পাচ্ছে না। অন্যদিকে এর মধ্যেই প্রাক মৌসুম শুরু করে দিয়েছে দলগুলো। তবে আগের দিন ফরাসী গণমাধ্যম লা পার্শিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার নেইমারের ফেরা প্রসঙ্গে সবশেষ আপডেট দিয়েছেন প্যারিস সেইন্ত জার্মেইর (পিএসজি) স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
২১ জুলাই ২০১৯, ০৭:৪৪ পূর্বাহ্ন
হার দিয়ে প্রাক-মৌসুম শুরু করল হ্যাজার্ডের রিয়াল
নতুন মৌসুম শুরু হতে এখনও মাস খানেক বাকি। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নেমেছে ইউরোপিয়ান জায়ান্ট দলগুলো। তবে সেখানে শুরুটা ভালো হয়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। এডেন হ্যাজার্ডের উদ্বোধনী ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে বড় ব্যবধানেই হেরে গেছে তারা। ৩-১ গোলের ব্যবধানে হারে লস ব্লাঙ্কোসরা।
২১ জুলাই ২০১৯, ০৭:০৩ পূর্বাহ্ন
মানেদের হারিয়ে আফ্রিকার চ্যাম্পিয়ন মাহরেজরা
সাদিও মানের সেনেগালকে হারিয়ে ২৯ বছর পর ফের আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা জিতেছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া। দ্বিতীয়বারের মতো আফ্রিকার সেরা হওয়ার কৃতিত্ব দেখিয়েছে দলটি।
২০ জুলাই ২০১৯, ০৬:০৯ পূর্বাহ্ন
কাতার বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের সূচি
প্রাক-বাছাইয়ের বাধা পেরিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের মূল বাছাইপর্বে নাম লেখানো বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। এই পর্বে জেমি ডের শিষ্যদের প্রথম ম্যাচ আগামী সেপ্টেম্বরে। প্রতিপক্ষ আফগানিস্তান। দীর্ঘ নয় মাসব্যাপী বাছাইপর্বের শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিপক্ষ ওমান। ম্যাচটি মাঠে গড়াবে আগামী বছরের জুনে।
১৮ জুলাই ২০১৯, ০৮:০১ পূর্বাহ্ন
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে কাতার-ভারত
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে থাকা লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গী দলগুলো হলো বিশ্বকাপের আয়োজক কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান।
১৭ জুলাই ২০১৯, ১০:৩৩ পূর্বাহ্ন
জুভেন্টাসেই যোগ দিচ্ছেন দি লিট
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জুভেন্টাসে যোগ দিতে ইতালির তুরিনে পা রেখেছেন মাথিস দি লিট। ৭৫ মিলিয়ন (সাড়ে সাত কোটি) ইউরোর বিনিময়ে আয়াক্স আমস্টারডাম থেকে ইতালিয়ান চ্যাম্পিয়নদের শিবিরে নাম লেখাতে যাচ্ছেন এই তরুণ ডিফেন্ডার।
১৭ জুলাই ২০১৯, ০৭:৩৮ পূর্বাহ্ন
বার্সেলোনায় অনুশীলনে গ্রিজম্যান-ডি ইয়ং
নানা নাটক শেষে দুদিন আগে বার্সেলোনায় ডেরায় নাম লিখিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের আতোঁয়া গ্রিজম্যান। আর গত মৌসুমের মাঝামাঝি সময়েই কাতালান ক্লাবের সঙ্গে চুক্তি পাকা করে রেখেছিলেন আয়াক্সের ফ্রাঙ্কি ডি ইয়ং। তবে সোমবার প্রথমবারের মতো ক্লাবের হয়ে অনুশীলনে নামলেন এ দুই তারকা।
১৫ জুলাই ২০১৯, ০২:৫৩ অপরাহ্ন
ছুটি কাটিয়ে তুরিনে ফিরেছেন রোনালদো
জুভেন্টাসের নতুন কোচ মাউরিজিও সারির অধীনে প্রথমবার অনুশীলন করতে তুরিনে ফিরেছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ক্যাসেল বিমানবন্দরে অবতরণ করে রোনালদোকে বহনকারী বিমানটি। সেখান থেকে রোলস রয়েসে চড়ে বিমানবন্দর ছাড়েন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
১৩ জুলাই ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ন
মেসির চেয়েও রিলিজ ক্লজ বেশি গ্রিজম্যানের
নানা নাটকের পর আগের দিন বার্সেলোনায় যোগ দিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসী তারকা আতোঁয়া গ্রিজম্যান। তার রিলিজ ক্লজের পুরো ১২০ মিলিয়ন ইউরো পরিশোধ করেছে কাতালান ক্লাবটি। আর পাঁচ বছরের নতুন চুক্তিতে এ তারকার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৮০০ মিলিয়ন ইউরো। যা দলের সেরা তারকা পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসির চেয়েও বেশি।
১৩ জুলাই ২০১৯, ০৯:১২ পূর্বাহ্ন
বার্সেলোনায় যোগ দিলেন গ্রিজম্যান
গত মৌসুমেও চড়া গুঞ্জন ছিল। কিন্তু শেষ মুহূর্তে চুক্তিটি আর হয়নি। এবারও মৌসুমের শুরু থেকেই চলছিল এ গুঞ্জন। গত মৌসুমে না হলেও গুঞ্জনটা এবার সত্যি হয়েছে। বার্সেলোনায় যোগ দিলেন অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসি তারকা আতোঁয়া গ্রিজম্যান। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
১২ জুলাই ২০১৯, ০১:৪৪ অপরাহ্ন
নিজের পক্ষে সাফাই গাইলেন পেনাল্টি না দেওয়া কোপার রেফারি
কোপা আমেরিকার সেমি-ফাইনালে দুটি পেনাল্টির আবেদন তুলেছিল আর্জেন্টিনা। কিন্তু রেফারি রদি জামব্রানো কোনোটাতেই সাড়া দেননি। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা জিতে নেয় ২-০ গোলে। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
১০ জুলাই ২০১৯, ১২:৫৫ অপরাহ্ন
‘১০ নম্বর’ জার্সি ছোঁবে না, হামেসকে ম্যারাডোনা পুত্রের হুঁশিয়ারি
কলম্বিয়ার তারকা ফরোয়ার্ড হামেস রদ্রিগেজকে দলে নিতে মরিয়া নাপোলি। দলবদলের বাজারে গুঞ্জনটা চড়া। এমন সংবাদে ভীষণ উচ্ছ্বসিত নাপোলি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পুত্র। হামেসকে ইতালিয়ান ক্লাবটির জার্সিতে দেখতে পেলে যারপরনাই খুশি হবেন বলে জানিয়েছেন দিয়েগো ম্যারাডোনা জুনিয়র। কিন্তু গোল বেঁধেছে অন্যখানে।
১০ জুলাই ২০১৯, ০৮:২১ পূর্বাহ্ন
দুই বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন মেসি
কোপা আমেরিকার আয়োজক দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও রেফারিদের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়ে নিজেরই মহাবিপদ ডেকে আনলেন না তো লিওনেল মেসি? আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমালোচনা করার প্রেক্ষিতে দুই বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা।
৮ জুলাই ২০১৯, ০৭:৫০ পূর্বাহ্ন
মেসির কড়া সমালোচনায় ব্রাজিল কোচ তিতে
রেফারিরা দুর্নীতি পরায়ণ, ব্রাজিলকে শিরোপা জেতানোর জন্যই এসব করা হয়েছে- এমন নানা অভিযোগ এবারের কোপা আমেরিকায় তুলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। এমনকি চিলিকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করার পরও প্রতিবাদ হিসেবে নিতে যাননি পদক। অভিযোগগুলো মূলত সে ম্যাচকেই ঘিরে। চিলির বিপক্ষে তিনি নিজেই পেয়েছিলেন বিতর্কিত লাল কার্ড। তার আগে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার দুটি পেনাল্টির আবেদনও রেফারি নাকচ করে দিয়েছিলেন। সবমিলিয়ে ক্ষোভ উগড়ে দেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
৮ জুলাই ২০১৯, ০৬:৩৩ পূর্বাহ্ন
পেরুকে গুঁড়িয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল
গ্যাব্রিয়েল জেসুস একটি গোল করলেন, আরেকটি করালেন। পরে লাল কার্ড পেয়ে বেরিয়েও গেলেন। শেষ দিকে পেনাল্টিতে ব্রাজিল পেল আরেক গোল। ঘটনাবহুল ফাইনালে পেরুকে গুঁড়িয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল।
৭ জুলাই ২০১৯, ১০:৪৮ অপরাহ্ন
চিলিকে হারিয়ে তৃতীয় আর্জেন্টিনা, লাল কার্ড পেলেন মেসি
ম্যাচের প্রথমার্ধের ৩৮তম মিনিটে লাল কার্ড দেখলেন লিওনেল মেসি। চিলির গ্যারি মেদেলও একইসঙ্গে দেখলেন লাল কার্ড। তবে রেফারির সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত ছিল, তা নিয়ে হতে পারে বিতর্ক। ধাক্কাধাক্কিতে দুজন জড়িয়েছিলেন ঠিকই, তবে মেদেলের মতো আগ্রাসী, মারমুখী ভূমিকায় ছিলেন না আর্জেন্টাইন তারকা। মেদেলই বা লাল কার্ড পাওয়ার কতখানি যোগ্য ছিলেন, তা নিয়েও থাকল প্রশ্ন। নেওয়া হয়নি ভিএআর প্রযুক্তির সাহায্যও।
৬ জুলাই ২০১৯, ০৯:০৯ অপরাহ্ন
পিএসজি ছেড়ে জুভেন্তাসে ফিরলেন বুফন
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) মাত্র এক মৌসুম কাটিয়ে ফের ঘরে ফিরছে ঘরের ছেলে। বলা হচ্ছে, ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের কথা। এক বছরের চুক্তিতে আবার জুভেন্তাসে যোগ দিয়েছেন তিনি।
৪ জুলাই ২০১৯, ০২:৩৩ অপরাহ্ন
কোপা আমেরিকা ফাইনাল: পেরুর বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?
সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে স্বাগতিক ব্রাজিল কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছিল আগেই। আজ (৪ জুলাই) দলটি জেনে গেছে শিরোপার লড়াইয়ের মঞ্চে তাদের প্রতিপক্ষের নাম। আরেক সেমিতে আগের দুই আসরের চ্যাম্পিয়ন চিলিকে বিদায় করে ফাইনালে নাম লিখিয়েছে পেরু।
৪ জুলাই ২০১৯, ০৭:১৬ পূর্বাহ্ন
বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে ফাইনালে পেরু
১৯৭৫ সালে শেষবার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল পেরু। এরপর চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, প্রতিযোগিতাটির ফাইনালেই খেলতে পারেনি দলটি। ৪৪ বছরের দীর্ঘ এই অপেক্ষার অবসান হয়েছে আজ (৪ জুলাই)। বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে চমক দেখিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে পেরু।
৪ জুলাই ২০১৯, ০৪:৫৩ পূর্বাহ্ন
আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
বল দখলের লড়াইটা প্রায় সমান সমান হলেও দারুণ সব আক্রমণ করেছিল আর্জেন্টিনাই। দুই দুইবার তো বার পোস্টও কাঁপায় তারা। কিন্তু কাজের কাজটি করতে পারেনি। অন্যদিকে, স্বল্প সুযোগ পেলেও তার নিখুঁত ফিনিশিং দেয় ব্রাজিল। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে তারা।
৩ জুলাই ২০১৯, ০২:১৯ পূর্বাহ্ন