রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করছেন ক্রুস

দলে থাকবেন না থাকবেন না এ নিয়ে রাজ্যের গুঞ্জন। তবে সব গুঞ্জন উড়িয়ে রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। রিয়ালের সঙ্গে আগামী ২০২৩ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করতে সমঝোতায় পৌঁছেছেন ২৯ বছর বয়সী এ খেলোয়াড়। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
২০ মে ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন

জারার রেকর্ড স্পর্শ করলেন মেসি

চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসি। সে ধারায় স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি জিতেছেন বার্সেলোনা অধিনায়ক। এ নিয়ে টানা ষষ্ঠবার পিচিচি জিতলেন তিনি। অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক কিংবদন্তি তেলমো জারাকে স্পর্শ করেছেন তিনি।
২০ মে ২০১৯, ০৮:৩৮ পূর্বাহ্ন

শেষটা ভালো হলো না বার্সেলোনা-রিয়ালের

লালিগার শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে আগেই। দ্বিতীয় ও তৃতীয় স্থানও নিশ্চিত ছিল আগেই। তার শেষ দিকের ম্যাচগুলো ছিল মর্যাদার। তবে তাতে ব্যর্থ হয়েছে স্পেনের সেরা দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই। লিওনেল মেসির জোড়া গোলে এগিয়ে গিয়েও এইবারের সঙ্গে ড্র করেছে বার্সা। আর রিয়াল বেটিসের কাছে তো হেরেই গেছে জিদানের শিষ্যরা।
১৯ মে ২০১৯, ০৫:৫৮ অপরাহ্ন

রিয়াল ছাড়ার হুমকি দিলেন জিদান

কোচ হিসেবে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদকে আড়াই বছরেই তিন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন জিনেদিন জিদান। দলকে কিভাবে সাজালে সাফল্য মেলে তা ভালোই জানা আছে তার। যদিও ফের দায়িত্ব নিয়ে খুব একটা ভালো করতে পারেননি। কিন্তু সাফল্যের জন্য পছন্দসই দল এখনও পাননি। আগামী মৌসুমের জন্য নিজ হাতে দল গড়তে চাইছেন। তবে তাতে আসছে বাধা। আর এমনটা চলতে থাকলে আবার রিয়াল ছেড়ে দিবেন বলে হুমকি দিয়েছেন এ ফরাসী।
১৯ মে ২০১৯, ১০:৪৫ পূর্বাহ্ন

ইতালিয়ান লিগের সেরা খেলোয়াড় রোনালদো

এক রাশ বিস্ময় উপহার দিয়ে চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। উদ্দেশ্য নতুন চ্যালেঞ্জ নেওয়া। আর তাতে অনেকটাই সফল হয়েছেন এ তারকা। প্রথম মৌসুমেই সিরিএ'র সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এর আগে ইংল্যান্ড ও স্পেনেও এ মর্যাদা পেয়েছিলেন এ পর্তুগিজ।
১৯ মে ২০১৯, ০৯:৫৬ পূর্বাহ্ন

ব্রাজিল দলে ফিরলেন নেইমার, নেই মার্সেলো

ইনজুরি কাটিয়ে এবারো ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার। ঘরের মাটিতে ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ আসর কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ তিতে। তাতে নেইমার ফিরলেও জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলোর। এছাড়াও রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে ডাকেননি তিতে।
১৮ মে ২০১৯, ০৮:৫২ পূর্বাহ্ন

ফুটবল থেকে অবসর নিয়েই ফেললেন ক্যাসিয়াস

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আগেই। তবে পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে নিয়মিত খেলে যেতেন স্প্যানিশ গোলরক্ষক ইকের ক্যাসিয়াস। সেটাও কেড়ে নিল একটি হার্ট অ্যাটাক। তা থেকে সুস্থ হয়েছেন বটে। কিন্তু চিকিৎসকদের সতর্কতা মেনে সেরা ফুটবলটা উপহার দেওয়া দুষ্কর। তাই অবসরের ঘোষণাই দিয়ে দিয়েছেন এ কিংবদন্তি।
১৭ মে ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন

মেসির সঙ্গে খেলতে তর সইছে না দি ইয়ংয়ের

বার্সেলোনার সঙ্গে চুক্তিটা হয়েছিল গত শীতের দলবদলে। তবে আগামী গ্রীষ্মের আগে তাকে নিতে পারবে এ শর্তেই তাকে বিক্রি করেছিল আয়াক্স। অবশেষে ডাচ ক্লাবে চলতি মৌসুম শেষ করেছেন তিনি। এবার পালা কাতালান ক্লাবে যোগ দেওয়ার। লিওনেল মেসিদের সঙ্গে খেলার। আর তার জন্য তর সইছে না এ ডাচ মিডফিল্ডারের।
১৬ মে ২০১৯, ১২:১৭ অপরাহ্ন

জুভেন্টাস ছাড়ছেন দিবালা!

এক মৌসুম আগেও জুভেন্টাসের প্রাণভোমরা ছিলেন পাওলো দিবালা। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো দলে যোগ দিতেই পাল্টে গেল সব। আশানুরূপ পারফর্ম করতে না পাড়ায় প্রথম একাদশে জায়গা মেলাই কঠিন হয়ে দাঁড়ায় এ তরুণ তুর্কির জন্য। কিন্তু মূল একাদশে থেকে আরও বেশি সময় খেলতে চান তিনি। তাই খুব শিগগিরই তিনি তুরিন ছাড়ছেন বলে জানিয়েছেন তার ভাই ও এজেন্ট গুস্তাভো দিবালা।
১৬ মে ২০১৯, ১০:২২ পূর্বাহ্ন

আগুয়েরো ফিরলেও জায়গা হয়নি রোমেরোর

রাশিয়া বিশ্বকাপের পর লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ফিরেছেন লিওনেল মেসি। তবে এখনও ফেরা হয়নি আরেক তারকা সের্জিও আগুয়েরোর। কোপা আমেরিকাতেই ফিরতে পারেন এ ফরোয়ার্ড। কারণ এ টুর্নামেন্টের জন্য কোচ লিওনেল স্কালোনির ঘোষিত প্রাথমিক ৩২ জনের স্কোয়াডে রয়েছেন তিনি।
১৬ মে ২০১৯, ০৯:২৯ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লীগে এবারের আসরের শেষ দিন পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। ম্যানচেস্টার সিটি ও লিভারপুল দাঁতে দাঁত চেপে লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। তাতে সিটিজেনদের। টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লীগ শিরোপা জিতে দলটি। ক্লাবের মতো টানা দ্বিতীয়বার ব্যক্তিগত সাফল্য মিলেছে কোচ পেপ গার্দিওলার। এবারও মৌসুমের বর্ষসেরা কোচ মনোনীত হয়েছেন এ স্প্যানিশ কোচ। মঙ্গলবার লিগ ম্যানেজার্স এসোসিয়েশন এ্যাওয়ার্ড সন্ধ্যায় গার্দিওলাকে বর্ষসেরার পুরস্কার তুলে দেয়া হয় তার হাতে।
১৫ মে ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন

কখনোই বলিনি মেসি ব্যালন ডি'অর প্রাপ্য না: আগুয়েরো

স্প্যানিশ গণমাধ্যম মার্কায় আগের দিন একটি সংবাদ প্রকাশ হওয়ার পর বেশ শোরগোল পড়ে গিয়েছে ফুটবল পাড়ায়। সের্জিও আগুয়েরোর একটি উক্তিই এর মূল কারণ। উক্ত উক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট দুই দল টটেনহ্যাম ও লিভারপুল থেকে কোন খেলোয়াড় ব্যালন ডি'অর পাওয়া উচিৎ। আর তা হলে এটা পাচ্ছেন না অন্যতম দাবীদার জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসি। কিন্তু বুধবার সামাজিক মাধ্যমে এক বার্তায় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন আগুয়েরো।
১৫ মে ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন

অ্যাতলেতিকোকে বিদায় বলে দিলেন গ্রিজম্যান

বার্সেলোনার পক্ষ থেকে ঘোষণাটি এখনও আসেনি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর ন্যু ক্যাম্পে যোগ দিচ্ছেন আতোঁয়া গ্রিজম্যান। আর এ সংবাদ যে সত্যি তার এক প্রকার নিশ্চিত করে দিলেন এ ফরাসী তারকা। অ্যাতলেতিকো মাদ্রিদকে বিদায় বলে দিয়েছেন তিনি। ক্লাবের সঙ্গে আলোচনার পর সামাজিক মাধ্যমে এক বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিজম্যান।
১৫ মে ২০১৯, ০৭:৩৬ পূর্বাহ্ন

বার্সেলোনার তিন তারকাকে কিনতে বলেছেন রোনালদো

নতুন চ্যালেঞ্জ নিতে চলতি মৌসুমের শুরুতে জুভেন্টাসে যোগ দেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম আসরটা অবশ্য খুব একটা ভালো যায়নি তার। নিজে দারুণ খেললেও সতীর্থদের কাছ থেকে আশানুরূপ সাহায্য না পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় তারা। তবে আগামী মৌসুমে এ শিরোপাটা চান পাঁচ বারের ব্যলন ডির জয়ী এ তারকা। আর তার জন্য দলকে শক্তি বাড়ানোর তাগিদ দিচ্ছেন এ পর্তুগিজ।
১৪ মে ২০১৯, ১০:৪৭ পূর্বাহ্ন

বার্সেলোনায় যোগ দিচ্ছেন গ্রিজম্যান!

গুঞ্জনটা গত মৌসুমেও শোনা গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এ চুক্তি থেকে সরে আসে বার্সেলোনা। এবারও চাউর। বার্সেলোনায় যোগ দিচ্ছেন অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসী তারকা আতোঁয়া গ্রিজম্যান। স্প্যানিশ গণমাধ্যমে এমন সংবাদই প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, সংবাদ অনুযায়ী চুক্তি হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। কার্যক্রম খুব কাছাকাছি পৌঁছেছে।
১৩ মে ২০১৯, ১২:১২ অপরাহ্ন

এবার ইনজুরিতে কৌতিনহো

এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোর। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বাজে খেলার পর থেকেই নিজ দলের সমর্থকদের রোষানলে পড়েছেন। তার উপর আরও একটি দুঃসংবাদ শুনলেন এ তারকা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এ ব্রাজিলিয়ান। ফলে কোপা দেল রে'র ফাইনালে তাকে পাওয়া নিয়ে বড় সংশয় সৃষ্টি হয়েছে।
১৩ মে ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন

ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

গ্লেন মারে যখন দারুণ হেডে লক্ষ্যভেদ করলেন তখন কিছুটা আশায় বুক বেঁধেছিল লিভারপুল সমর্থকরা। কারণ অ্যানফিল্ডে তখন সাদিও মানের গোলে এগিয়ে অলরেডরা। কিন্তু মিনিটখানেক না পার হতেই সের্জিও আগুয়েরো গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। এরপর বাকী কাজ সারেন সতীর্থরা। পরে আরও তিনটি গোল দিয়ে ৪-১ গোলের বড় জয়ই পায় দলটি। তাতে টানা দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয় সিটিজেনদের। অন্যদিকে জয় তুলেও রানার্সআপ সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
১২ মে ২০১৯, ০৩:৫২ অপরাহ্ন

গ্রীষ্মেই ১০ খেলোয়াড় ছাড়ছে বার্সেলোনা!

চ্যাম্পিয়ন্স লীগে লিভারপুলের কাছে বিস্ময়কর হারের পর বিষাদময় সময় কাটছে কাতালানদের। তবে নতুন মৌসুমে পূর্ণ উদ্যমে শুরু করতে চায় দলটি। আর তাই দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে বার্সেলোনার। ১০ জন খেলোয়াড় আগামী গ্রীষ্মেই দল ছাড়তে পারেন বলে সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম এএস।
১২ মে ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন

‘পিএসজির অধিনায়ক হওয়ার যোগ্যতা হয়নি নেইমারের’

ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক তিনি। তার নেতৃত্বে প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছে দেশটি। অথচ সেই নেইমারের একটি ক্লাবের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এখনও হয়নি! এমনটাই বলেছেন প্যারিস সেইন্ত জার্মেইর (পিএসজি) কোচ টমাস টুখেল।
১২ মে ২০১৯, ০৯:১৯ পূর্বাহ্ন

নিষিদ্ধই হলেন নেইমার

সময়টা ভালো যাচ্ছে না নেইমার। ইনজুরি থেকে ফিরেছেন খুব বেশি দিন হয়নি। ইনজুরি কাটিয়ে উঠতে না উঠতেই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বাদ পড়াকে ঘিরে নিষিদ্ধ হয়েছিলেন। এবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে দর্শককে ঘুষি দিয়ে হলেন তিন ম্যাচের জন্য নিষিদ্ধ।
১০ মে ২০১৯, ১১:০৪ পূর্বাহ্ন