এক কিকেই বাস্কেটবল ছেড়ে ফুটবলার দিবালা

বর্তমান সময়ের অন্যতম উদীয়মান খেলোয়াড়দের মধ্যে জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা অন্যতম। তবে এ খেলোয়াড়ের ফুটবলার হওয়ার কথা ছিল। শুরুতে বাস্কেটবল খেলোয়াড় হওয়ার চেষ্টা করেছিলেন। তবে বাস্কেটবল খেলতে গিয়ে একদিন বুঝতে পেরেছেন ফুটবলই আসলে তার খেলা। সম্প্রতি ইতালিয়ান গণমাধ্যম করিয়েরে ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এ তরুণ।
২৪ এপ্রিল ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন

মেসিকে দ্বিতীয়ার্ধে নামানোর ব্যাখ্যা দিলেন বার্সা কোচ

আলাভেসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে নেমেছিলেন। কিন্তু তার আগেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় দল। জয় ছিল অনেকটাই নিশ্চিত। এরপরও মাঠে নামেন অধিনায়ক। মূলত বিরতির আগে গোল দিতে না পারায় তখনই মেসিকে নামানোর সিদ্ধান্ত নেন দলের কোচ এরনেস্তো ভালভার্দে।
২৪ এপ্রিল ২০১৯, ১২:২২ অপরাহ্ন

আজ অ্যাতলেতিকো হারলেই শিরোপা বার্সেলোনার

শিরোপা থেকে আর মাত্র একটি জয় দূরে রয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। আগামী শনিবার লেভান্তের বিপক্ষে জয় পেলেই শিরোপা কাতালান ক্লাবের। তবে টানা দ্বিতীয় শিরোপার জন্য সে ম্যাচ পর্যন্ত অপেক্ষা নাও করতে হতে পারে তাদের। রাতে ভ্যালেন্সিয়ার কাছে অ্যাতলেতিকো মাদ্রিদ হারলেই আজই নিশ্চিত হয়ে যাবে স্প্যানিশ লিগের মুকুট।
২৪ এপ্রিল ২০১৯, ১০:৪৭ পূর্বাহ্ন

গোল চাই, কে দিল এ নিয়ে ভাবেন না স্বপ্না

সতীর্থকে পাস দিলেই গোল। কিন্তু তা না করে নিজেই চেষ্টা করলেন। ফলাফল মিস। এমন চিত্রই ছিল পুরো ম্যাচে। তা সে যে কোন খেলোয়াড় হোক না কেন। প্রত্যেকেই চেষ্টা করেছেন নিজে গোল দিতে। এমনকি ডিফেন্ডাররা বল পেলেও তাই করেছেন। ভাব দেখে মনে হয়েছিল নিজেদের গোল সংখ্যা বাড়িয়ে নেওয়াতেই মনোযোগ তাদের। কিন্তু সবচেয়ে বেশি যে সুযোগ পেয়েছেন সেই সিরাত জাহান স্বপ্না বললেন ভিন্ন কথা।
২৩ এপ্রিল ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন

মেয়েরা স্বার্থপর ফুটবল খেলেনি দাবী মৌসুমির

ম্যাচের ২০তম মিনিটে একক প্রচেষ্টায় আরব আমিরাতের তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে দাঁড়িয়ে নিরীহ শটে গোলরক্ষকের হাতে বল তুলে দিলেন সামসুন্নাহার। অথচ অপর পাশে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে স্বপ্না, মৌসুমি ও কৃষ্ণা। তাদের যে কোন একজনকে দিলেই গোল হতো নিশ্চিত। এটাই ছিল পুরো ম্যাচের চিত্র। যেখানে কোন খেলোয়াড় গোল মুখে বল পেলে ফাঁকায় দাঁড়িয়ে থাকা কোন খেলোয়াড়কেই পাস দেননি তারা।
২৩ এপ্রিল ২০১৯, ১০:২৫ পূর্বাহ্ন

তবুও অতৃপ্ত কৃষ্ণা

আরব আমিরাতকে এর আগে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে তিন ম্যাচে মোট ১৭টি গোল দিয়েছিল বাংলাদেশ। সে দলের অধিনায়ক ছিলেন কৃষ্ণা রানি সরকার। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে নেতৃত্ব হয়তো হারিয়েছেন। কিন্তু এখনও ফরোয়ার্ড লাইনের প্রধান অস্ত্র। এদিন ঠিক সময়ে জ্বলেও উঠলেন। তাতে স্বস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু তারপরও অতৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছেন কৃষ্ণা।
২২ এপ্রিল ২০১৯, ০৩:৪৪ অপরাহ্ন

ফিনিশিংয়ে দুর্বলতায় বড় জয় পায়নি বাংলাদেশ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছে মেয়েরা। আসরের প্রথম ম্যাচে জয় পেয়ে দারুণ খুশী বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন। কিন্তু ব্যবধানটা হতে পারতো আরও বড়। ফরোয়ার্ডদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ব্যবধান না বাড়ার কারণ ফিনিসিংয়ের দুর্বলতাকেই বড় করে দেখছেন কোচ।
২২ এপ্রিল ২০১৯, ০৩:১৩ অপরাহ্ন

আমিরাতকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের

গোল করেছেন সিরাত জাহান স্বপ্না। গোল করেছেন কৃষ্ণা রানি সরকারও। তাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলের জয় বাংলাদেশের। কিন্তু এ দুই তারকা মিলেই মিস করেছেন কমপক্ষে দুই হালি গোল। ফাঁকা বার পোস্টে কিংবা গোলরক্ষককে একা পেয়েও বুদ্ধিদীপ্ত শট নিতে পারেননি তারা। এমনকি ফাঁকায় দাঁড়ানো সতীর্থদেরও পাস দেননি। ফলে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে বড় জয় মেলেনি লাল-সবুজ জার্সিধারীদের।
২২ এপ্রিল ২০১৯, ০১:৩৬ অপরাহ্ন

৫০ টাকায় দেখা যাবে বঙ্গমাতা গোল্ডকাপ

সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলছে বাংলাদেশের মেয়েরা। গত কয়েক বছরে ফুটবলে সাফল্যগুলো এসেছে মেয়েদের হাট ধরেই। একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন। বিশাল বিশাল জয়। এবার সেই মেয়েরা নামছে ঘরের মাঠে। প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে বাংলাদেশে। ধারাবাহিক সাফল্য পাওয়া দলটি এবার বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে এবার দারুণ কিছু করতে চায়। আর তাদের এ ম্যাচগুলো মাঠে বসে দেখতে খরচ হবে মাত্র ৫০ টাকা।
২১ এপ্রিল ২০১৯, ০১:৫৩ অপরাহ্ন

ছয় কোচের দৃষ্টিতে ফেবারিট তকমা পাচ্ছে কোন দল?

‘মেয়েদের অতীতের ম্যাচের ফলগুলো যদি দেখেন… বাংলাদেশ অবশ্যই ফেভারিট।’ আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের ফেবারিট দাবী করে এমনটাই বলেছিলেন বাংলাদেশ কোচ গোলাম রাব্বানি ছোটন। রোববারও বললেন প্রায় একই কথা। তবে এদিন প্রতিপক্ষ দলগুলোও এগিয়ে রাখলেন বাংলাদেশকে।
২১ এপ্রিল ২০১৯, ০১:২১ অপরাহ্ন

চ্যালেঞ্জ আছে তবে চাপ নেই বাংলাদেশের

ঘরের মাঠে প্রথমবারের মতো মেয়েদের আন্তর্জাতিক টুর্নামেন্ট। তার উপর গত কয়েক বছর ধরে মেয়েদের টানা সাফল্য। সবমিলিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপের ফেবারিট বাংলাদেশই। তাই কিছুটা প্রত্যাশার চাপে থাকতেই পারে দলটি। কিন্তু কোচ গোলাম রাব্বানি ছোটন এমনটা ভাবছেন না। স্পষ্টই জানিয়েও দিলেন তা। তবে চ্যালেঞ্জটা ঠিকই দেখছেন এ কোচ।
২১ এপ্রিল ২০১৯, ১২:২৪ অপরাহ্ন

অনন্য ইতিহাসে রোনালদো

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে একাধিকবার শিরোপা জিতিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ইতালিয়ান সিরি-আ তে জুভেন্টাসকে শিরোপা জিতিয়েছেন। আর এতে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ তিন লিগ জেতা হয়ে গেল তার।
২০ এপ্রিল ২০১৯, ০৭:১১ অপরাহ্ন

সেরা হতে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

গেল কয়েক বছরে মেয়েদের ফুটবল মানেই যেন হয়ে গিয়েছিল চমক জাগানিয়া সব খবর। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের নারী ফুটবলের বিপ্লব নজর কাড়ছিল আলাদাভাবে। তবে গেল সাফ ফুটবলে সে সাফল্যে লেগেছে ধাক্কা। এবার ঘরের মাঠে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে ফের জাগরণের গল্প শুনাতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা।
২০ এপ্রিল ২০১৯, ০২:৫৮ অপরাহ্ন

বার্সেলোনাতেই যোগ দিচ্ছেন দি লিট!

গুঞ্জন ছিল নানা ধরণের। আয়াক্স অধিনায়ক মাতাইস দি লিটকে পেতে চাইছে বার্সেলোনার সঙ্গে জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদসহ বেশ কিছু নামীদামী দল। কিন্তু শেষ পর্যন্ত কাতালান ক্লাবেই নাম লেখাচ্ছেন হালের অন্যতম এ সেরা ডিফেন্ডার। এমন সংবাদই প্রকাশ করেছে ইএসপিএন এফসি।
১৯ এপ্রিল ২০১৯, ০৯:৪৬ পূর্বাহ্ন

দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের সময়সূচী

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের চার দল নিশ্চিত হয়েছে গত রাতেই। তাতে জায়গা করে নিয়েছে দুটি ইংলিশ দল লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। এছাড়াও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ডাচ ক্লাব আয়াক্স। কাদের বিপক্ষে কারা খেলবেন তাও নিশ্চিত আগেই। তবে সময়সূচী নিশ্চিত ছিল না। বৃহস্পতিবার তা জানিয়ে দিয়েছে উয়েফা। ৩০ এপ্রিল টটেনহ্যামের নতুন স্টেডিয়ামে আতিথেয়তা নিবে আয়াক্স। ১ মে ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে লড়বে লিভারপুল।
১৮ এপ্রিল ২০১৯, ০১:৩২ অপরাহ্ন

'নরক থেকে হঠাৎ স্বর্গে'

ম্যাচের শেষ দিকে রহিম স্টার্লিংয়ের নিখুঁত শটে বল জালে। তাতে টটেনহ্যাম হটস্পার্সের সব খেলোয়াড়দের হাসি বিষাদে পরিণত। কারো চোখে পানি। কেউবা রাগে নিজের চুলও ছিঁড়তে চাইছেন। কি হয়ে গেল? যেন স্বর্গের দ্বার থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিল তাদের। কিন্তু হঠাৎই রেফারি দিলেন অফসাইডের সিদ্ধান্ত। মুহূর্তেই বদলে গেল সব। আর এ যেন নরক থেকে স্বর্গে ঢোকার অনুভূতি। অনুভূতি প্রকাশ করে এমনটাই বলেছেন টটেনহ্যামের বেলজিয়ান তারকা টবি অল্ডারওয়েরেল্ড।
১৮ এপ্রিল ২০১৯, ১২:২৫ অপরাহ্ন

তবুও ভিএআরে অসন্তুষ্ট টটেনহ্যাম কোচ!

কি নাটকই না হয়ে গেল ম্যাচে। ম্যাচের যোগ করা সময়ে লক্ষ্যভেদ করে উল্লাসে মেতে উঠেছিলেন স্টার্লিং। সঙ্গে পুরো ইতিহাদ স্টেডিয়াম। কিন্তু ভিএআরের একটি সিদ্ধান্তেই পিন পতন নীরবতা। এর আগে ভিএআরের আরও সিদ্ধান্ত গিয়েছে টটেনহ্যামের পক্ষে। যাতে কাঙ্ক্ষিত গোল পায় স্পাররা। কিন্তু তারপরও ভিএআরে খুব একটা খুশী নন টটেনহ্যামের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো।
১৮ এপ্রিল ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ন

পোর্তোকে উড়িয়ে দিয়েই সেমিফাইনালে লিভারপুল

গত আসরের ফাইনালিস্ট লিভারপুল। শক্তির বিচারেও পোর্তোর বিপক্ষে এগিয়ে ছিল তারাই। তার উপর ঘরের মাঠে ২-০ গোলের ব্যবধানে জিতে এগিয়ে ছিল দলটি। কিন্তু নিজেদের মাঠে ভালো কিছু আশা করেছিল পর্তুগালের দলটি। তবে সুবিধা করে উঠতে পারেনি তারা। উল্টো বড় হার মানতে হয়েছে তাদের। পোর্তোকে তাদের মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ দলটি। ফলে দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকেট কাটে অলরেডরা।
১৭ এপ্রিল ২০১৯, ০৯:১১ অপরাহ্ন

টটেনহ্যামকে হারিয়েও সিটির বিদায়

অবিশ্বাস্য! দুর্দান্ত! সব বিশেষণই কম পড়বে টটেনহ্যাম হটস্পার্স ও ম্যানচেস্টার সিটির ম্যাচ বর্ণনা করতে। কি ছিল না ম্যাচে। শুরু থেকেই টান টান উত্তেজনা। ১১ মিনিটেই চার গোল। একবার ম্যানচেস্টার সিটি এগিয়ে গেলে পরের বার যায় টটেনহ্যাম হটস্পার্স। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় সিটিই। কিন্তু তারপরও সেমিফাইনালে উঠতে পারেনি দলটি। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৪। অ্যাওয়ে গোলের সুবাধে সেমিফাইনালে জায়গা করে নেয় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
১৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৭ অপরাহ্ন

রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে সেমিতে আয়াক্স

অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে রিয়াল মাদ্রিদকে তাদের মাঠে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আয়াক্স। এবার সেমিফাইনালেও দারুণ এক গল্প লিখল দলটি। ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাসকে তাদের মাটিতে হারিয়ে সেমিফাইনালের টিকেট কেটেছে তারা। পিছিয়ে পড়েও তুরিনের বুড়িদের ২-১ গোলে হারায় তারা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পায় নেদারল্যান্ডসের দলটি।
১৬ এপ্রিল ২০১৯, ০৯:০৪ অপরাহ্ন