এবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি চাই-ই মেসির

গত চার মৌসুমে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের উল্লাসটা নিশ্চয় পছন্দ হয়নি বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসির। এবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা তাই চাই-ই চাই এ তারকার। কাতালুনিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এ আর্জেন্টাইন।
৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৩ অপরাহ্ন

আরেকটি পেনাল্টি পেলে কিক নিতেন লুকাকু

টানা দুই ম্যাচে হারের পর জয়ের ধারায় ফিরেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুর জোড়া গোলে বার্নলির জয় পেয়েছে দলটি। দুটি গোলই তিনি করেছেন প্রথমার্ধে। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেলেও হ্যাটট্রিক পূরণ করতে স্পট কিক নিতে আসেননি লুকাকু। কিক নিয়েছেন পগবা। মিসও করেছেন। তাই এরপর আবার পেনাল্টি পেলে সেটা নিজেই নিতেন বলে জানিয়েছেন এ বেলজিয়ান।
৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭ অপরাহ্ন

তবুও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

হুয়েস্কার বিপক্ষে গুনে গুনে আটটি গোল দিল বার্সেলোনা। জোড়া গোল পেয়েছেন দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। গোল পেয়েছেন ওসমান দেম্বেলে, ইভান রাকিতিচ ও জর্দি অলবাও। কিন্তু তারপরও সন্তুষ্ট নন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভার্দে।
৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩১ পূর্বাহ্ন

আবারো হ্যাটট্রিক বিসর্জন দিলেন ‘মহানুভব’ মেসি

বলটা যখন হাতে নিলেন অনেকেই ভেবেছিলেন মৌসুমের প্রথম হ্যাটট্রিকটা পাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু সবাইকে অবাক করে বল তুলে দিলেন লুইস সুয়ারেজের হাতে। তাতে জোড়া গোল হলো দুইজনেরই। আর হ্যাটট্রিক মিস হলো মেসির। কিন্তু তাতে হাজারো ফুটবল ভক্তের হৃদয় জয় করলেন ক্ষুদে জাদুকর। প্রশংসায় ভাসছেন এ আর্জেন্টাইন
৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৯ পূর্বাহ্ন

পুচকে হুয়েস্কার জালে মেসিদের আট গোল

এবারই স্প্যানিশ লা লিগায় উঠে এসেছিল সোসিয়েদাদ দেপোর্তিভা হুয়েস্কা। এই প্রথম পড়ল বার্সেলোনার সামনে। তাতে দিনটি ভুলে যাওয়ার মতো হয়েছে তাদের। লিওনেল মেসি,লুইস সুয়ারেসের জোড়া গোলে বার্সেলোনার সামনে স্রেফ উড়ে গেছে দলটি।
২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৬ অপরাহ্ন

‘ছিঁচকাঁদুনে’ ভঙ্গিতেই সমালোচনার জবাব নেইমারের

নেইমার ছিঁচকাঁদুনে, অল্পতেই কাতর। বিশ্বকাপে তার ডাইভিং নিয়ে মজা করতে শুরু করেছিল ফ্রান্স লিগ ওয়ানের দল নিমের ভক্তরা। পিএসজির বিপক্ষে নিজেদের মাঠে নেইমারকে ব্যাঙ্গ করা ব্যানার নিয়ে মাঠে গিয়েছিল তারা। ব্রাজিলিয়ান তারকা তাদের সমালোচনার জবাব দিয়েছেন ব্যতিক্রমী উপায়ে। নিমের জালে বল ঢুকিয়ে সেসব ব্যানারের সামনে গিয়েই কান্নার ভঙ্গি করেছেন তিনি।
২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৭ পূর্বাহ্ন

লা লিগায় উড়ছে রিয়াল

ক্রিস্তিয়ানো রোনালদো চলে গেছেন, দলে আসেননি নতুন কোন বড় তারকা। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের অবস্থা নিয়ে শঙ্কায় আছেন অনেকে। তবে আপাতত রিয়ালের মাঠের পারফরম্যান্সে ওসব ছাপ নেই। করিম বেঞ্জেমার জোড়া গোলে লেগানেসকে গুঁড়িয়ে দিয়েছে তারা।
২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৯ পূর্বাহ্ন

তৃতীয় ম্যাচেও গোল পেলেন না রোনালদো

ইতালিয়ান লিগে গোল খরা কাটছেই না ক্রিস্তিয়ানো রোনালদোর।পায়ের কারিকুরি, মুন্সিয়ানাও দেখাচ্ছেন কিন্তু বল জালে জড়াতে পারছন না। পার্মার বিপক্ষে ওদের মাঠে গিয়ও একই অবস্থা। তবে রোনালদো গোল না পেলেও জিততে সমস্যা হচ্ছে না জুভেন্টাসে। টানা তিন নম্বর জয় পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৬ পূর্বাহ্ন

জিতেই চলেছে লিভারপুল

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে যেন অন্যরকম ছন্দে আছে লিভারপুল। নিজেদের মাঠ কিংবা পরের ডেরা, জিতেই চলেছে তারা। লিস্টার সিটির মাঠে গিয়ে সাদিও মানে আর রবার্তো ফিরমিনোর গোলে টানা চতুর্থ জয় পেয়েছে অলরেডসরা।
১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫২ অপরাহ্ন

সাফ ফুটবলে কবে কার খেলা

সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাত দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০১ পূর্বাহ্ন

‘পুরস্কারটা রোনালদোরই পাওনা ছিল’

এবারও উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ক্রিস্তিয়ানো রোনালদোরই পাওনা ছিল বলে মন্তব্য করেছেন জুভেন্টাসের মহাব্যবস্থাপক বেপ্পে মারোত্তা।
৩১ আগস্ট ২০১৮, ০৪:৪৩ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে সেরার সব পুরস্কার রিয়ালের ঘরে

টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ প্রতিটি পজিশনেই নিজেদের দাপট দেখিয়েছিল। চূড়ান্ত রায়েও ক্লাবটির জয়জয়কার দেখা গেছে। স্প্যানিশ জায়ান্ট ক্লাবের ঘরে গেছে সেরা খেলোয়াড়, সেরা ফরোয়ার্ড, মিডফিল্ডার, ডিফেন্ডার ও গোলরক্ষকের পুরস্কার।
৩০ আগস্ট ২০১৮, ০৬:২৪ অপরাহ্ন

রোনালদোকে হারিয়ে উয়েফার বর্ষসেরা মদ্রিচ

সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো আর লিভারপুল তারকা মোহামেদ সালাহকে হারিয়ে উয়েফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ।
৩০ আগস্ট ২০১৮, ০৫:৪২ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে বার্সা, সহজ গ্রুপে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার শক্ত গ্রুপে পড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তুলনামূলক সহজ গ্রুপে রিয়াল মাদ্রিদের সঙ্গী ইতালিয়ান ক্লাব এএস রোমা। আর ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাসের লড়াই হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে।
৩০ আগস্ট ২০১৮, ০৫:২৭ অপরাহ্ন

আগের চেয়ে এখন আরও ভালো বুফন

বয়স ৪০ পেরিয়ে ৪১’এর পথে। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। ক্লাব ফুটবলেরও অন্তিম পর্যায়ে আছেন বিশ্বকাপ জয়ী সাবেক ইতালিয়ান গোলরক্ষক জুয়ানলুইজি বুফন। কিন্তু এখনই কিনা আগের চেয়ে ভালো অবস্থানে আছেন এ গোলরক্ষক, ‘পাঁচ ছয় সাত বছর আগে যেমন ছিলাম তার চেয়ে এখন ভালো আছি।’
২৯ আগস্ট ২০১৮, ০১:০৩ অপরাহ্ন

শ্রীলঙ্কার সঙ্গেও পারল না বাংলাদেশ

এশিয়ান গেমস ফুটবলে কাতারের বিপক্ষে জয় তুলে সাড়া জাগিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। অনেকেই দেশের ফুটবলের নতুন দিগন্ত দেখেছিলেন সে জয়ে। কিন্তু আবারো আশাহত করেছে লাল-সবুজের দল। ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষেও হারল দলটি। ১-০ গোলের ব্যবধানে র‍্যাংকিং ২০০ নম্বরে থাকা দলের বিপক্ষে হারে মামুনুলরা।
২৯ আগস্ট ২০১৮, ১২:১৪ অপরাহ্ন

জুভেন্টাসের ইয়ুথ একাডেমিতে রোনালদোর ছেলে

বাবা ক্রিস্তিয়ানো রোনালদো চলতি মৌসুমেই যোগ দিয়েছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। এবার ছেলে রোনালদো জুনিয়রও যোগ দিলেন ক্লাবের ইয়ুথ একাডেমিতে। জুভেন্টাসের অনূর্ধ্ব-৯ দলে যোগ দিয়েছেন বলেই জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যমগুলো।
২৯ আগস্ট ২০১৮, ০৯:১৪ পূর্বাহ্ন

জুভেন্টাসের বিপক্ষে করা রোনালদোর গোলটিই উয়েফার সেরা

গোলটা করেছিলেন জুভেন্টাসের বিপক্ষে। এখন সেই ক্লাবেরই সদস্য ক্রিস্তিয়ানো রোনালদো। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী নতুন ক্লাবে গিয়ে প্রথম পেলেন উয়েফার সেরা গোলের পুরষ্কার।
২৮ আগস্ট ২০১৮, ০১:২১ অপরাহ্ন

বার্সেলোনাকে সুখী করবে পগবা : পিকে

ম্যানচেস্টার ইউনাইটেডে সুখে নেই পল পগবা। এ কথা আকারে ইঙ্গিতে অনেকবারই বুঝিয়েছেন তিনি। আর নিজে সুখে না থাকতে পারায় দলকেও সুখী করতে পারছেন না এ ফরাসী। প্রভাব পড়ছে ম্যাচে। কিন্তু বার্সেলোনায় গেলে ঠিকই দলকে সুখী করবেন বলে মনে করেন সাবেক ম্যানইউ ও বর্তমান বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে।
২৮ আগস্ট ২০১৮, ১১:৫৪ পূর্বাহ্ন

স্প্যানিশ ফুটবল ক্লাব কিনে নিচ্ছেন রোনাল্ডো!

ক্যারিয়ারে বেশ লম্বা সময়ই কাটিয়েছেন স্পেনে। লা লিগার মঞ্চে খেলেছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবেই। এবার সেই লিগের একটি ক্লাব কিনতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনাল্ডো। খুব শিগগিরই রিয়াল ভায়াদরিদ ক্লাবকে কিনবেন বলে সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সের।
২৮ আগস্ট ২০১৮, ১০:২৯ পূর্বাহ্ন