বিশ্বকাপে আর দেখা যাবে না যে ফুটবলারদের
লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর দর্শন বিশ্বকাপ ফুটবল আর কখনো পাবে কি না, তা নিয়ে কৌতূহলের অন্ত নেই ফুটবলপ্রেমীদের। মেসি-রোনালদো আর খেলবেন কি না সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, তবে এমন বেশ কয়েকজন খেলোয়াড় আছেন, রাশিয়া বিশ্বকাপই হয়ে থাকবে যাদের শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলা সেই ফুটবলারদের সম্পর্কে একবার জেনে নেয়া যাক।
৫ জুলাই ২০১৮, ১০:৫২ পূর্বাহ্ন
জেসুস না ফিরমিনো, কে খেলছেন বেলজিয়ামের বিপক্ষে?
বিশ্বকাপের আগে নেইমার-কৌতিনহো-গ্যাব্রিয়েল জেসুস নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাছাইপর্বে তিনজনই আলো ছড়িয়েছিলেন। কিন্তু বিশ্বকাপে এসে নেইমার ও কৌতিনহো গোল পেলেও চার ম্যাচ খেলে এখনও গোলের খাতা খুলতে পারেননি মূল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিল ভক্তদের মনে তাই প্রশ্ন, জেসুস না ফিরমিনো, কার খেলা উচিত একাদশে?
৫ জুলাই ২০১৮, ১০:২৪ পূর্বাহ্ন
উষ্ণ অভ্যর্থনায় হিরোদের বরণ করে নিল জাপান
রাশিয়া বিশ্বকাপের আগেও দুইবার দ্বিতীয় রাউন্ডে খেলেছে জাপান। সে দুই আসরে জয় ছিল দু’টি করে। আর চলতি আসরে একটি। তারপরও জাপানীদের অন্যতম সেরা সাফল্য ধরা হচ্ছে এবারই। আর তার কারণ হলো মাঠের পারফরম্যান্স। উন্নতির ছাপ স্পষ্ট। দুর্ভাগ্যের কারণেই কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি দলটি। আর তাই দেশে ফেরার পর সমর্থকরা তদের রাজকীয় সম্মান দিয়েই বরণ করে নিয়েছে।
৫ জুলাই ২০১৮, ১০:১৯ পূর্বাহ্ন
দ্বিতীয় রাউন্ড পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের যত পরিসংখ্যান
কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হওয়ার আগেই পরিসংখ্যানের পাতায় বেশ কিছু পরিবর্তন এনেছে রাশিয়া বিশ্বকাপ। ফিফার অফিশিয়াল ওয়েবসাইট সেই পরিসংখ্যানগুলোই তুলে ধরেছে পাঠকদের জন্য।
৫ জুলাই ২০১৮, ০৯:৩৯ পূর্বাহ্ন
খেলতে হলে বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখাতে হবে কাভানিকে!
উরুগুয়েকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক তিনিই। জোড়া গোল করে ছিটকে দিয়েছেন রোনালদোর পর্তুগালকে। তবে ওই ম্যাচেই মাংসপেশিতে টান পড়ায় মাঠ ছাড়তে হয়েছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। কোয়ার্টারে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় উরুগুয়ে, তবে একজন বলছেন, খেলতে হলে বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে তবেই খেলতে হবে কাভানিকে!
৫ জুলাই ২০১৮, ০৭:১৪ পূর্বাহ্ন
‘পত্রিকাগুলো ফাঁকা জায়গা ভরতে নেইমারের পিছু নিয়েছে’
হালকা ধাক্কা লাগলেই মাটিতে পড়ে যাওয়া ও পড়ে যাওয়ার পর অতি প্রতিক্রিয়া দেখানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নেইমারের। তবে নেইমারের পূর্বসূরি রোনাল্ডো লিমা বলছেন, অনর্থকই নেইমারের সমালোচনা করছেন সবাই। নেইমারকে নিয়ে নেতিবাচক খবর বের করায় গণমাধ্যমেরও সমালোচনা করেছেন এই ফুটবল গ্রেট।
৫ জুলাই ২০১৮, ০৬:১৯ পূর্বাহ্ন
বন্ধু হ্যাজার্ডকে বিদায় করতে চান উইলিয়ান
ইংলিশ ক্লাব চেলসিতে দুজনে একসাথে খেলছেন পাঁচ বছর ধরে। এডেন হ্যাজার্ড ও উইলিয়ানের মধ্যে বন্ধুত্বটা তাই বেশ গাঢ়ই। দুই বন্ধু এবার মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, দেশের জার্সি গায়ে। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে তাই বন্ধুত্ব এক পাশে সরিয়ে রেখে ম্যাচেই মনোযোগ দিচ্ছেন উইলিয়ান।
৫ জুলাই ২০১৮, ০৬:০৭ পূর্বাহ্ন
ম্যারাডোনার বক্তব্যকে তিরস্কার ফিফার
ডিয়েগো ম্যারাডোনা যেন ঠিক করেই নিয়েছেন, একের পর এক মন্তব্য করে পুরো বিশ্বকাপ জুড়েই খবরের শিরোনাম হয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় এবার রেফারিং নিয়ে মন্তব্য করেছিলেন। ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচে কলম্বিয়া রেফারির ‘স্মরণীয় ডাকাতি’র শিকার হয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এবার ম্যারাডোনার এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ফিফা।
৫ জুলাই ২০১৮, ০৫:৪৮ পূর্বাহ্ন
ইংল্যান্ডের জয়কে ‘স্মরণীয় ডাকাতি’ বললেন ম্যারাডোনা
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিকে এক হাত নিয়েছিলেন কলম্বিয়ান অধিনায়ক রাদামেল ফ্যালকাও। তাদের দাবি মাঠে রেফারির সিদ্ধান্তগুলো ছিল পক্ষপাতিত্বমূলক। যার সবই গিয়েছে ইংলিশদের পক্ষে। এবার সঙ্গী খুঁজে পেলেন ফ্যালকাও। তাও কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে। ইংল্যান্ডের এ জয়কে ‘স্মরণীয় ডাকাতি’ বলেছেন এ কিংবদন্তি।
৪ জুলাই ২০১৮, ০২:৩১ অপরাহ্ন
রোনালদোর সঙ্গে পৌলিনহোকেও চায় জুভেন্টাস
সিরি এ’তে গত সাত মৌসুম ধরে টানা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে জুভেন্টাস। কিন্তু এর বাইরে সাফল্য বলতে গেলে নেই। বিশেষ করে চ্যাম্পিয়ন লিগ শিরোপার কাছাকাছি গিয়েও খালি ফিরতে হচ্ছে তাদের। তাই চলতি মৌসুমে বেশ আটঘাট বেঁধেই নেমেছে দলটি। ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন শেষ না হতেই জানা যাচ্ছে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকা পৌলিনহোকেও দলে টানতে চাইছে দলটি।
৪ জুলাই ২০১৮, ০১:৩৭ অপরাহ্ন
এখন কি করবেন এই আর্জেন্টাইন সমর্থকরা?
দলতো বিদায় নিয়েছে গত শনিবারই। দেশেও ফিরে গিয়েছে। কিন্তু রয়ে গেছেন আর্জেন্টাইন সমর্থকরা। দল ফাইনালে উঠবে ভেবে অনেকে আবার ফাইনালের টিকেটও কেটে রেখেছেন। অনেকে সেমি কিংবা কোয়ার্টার ফাইনালের টিকেট। কিন্তু খেলার দেখার মতো মানসিক শক্তিটাই যে নেই তাদের। কি করবেন তারা?
৪ জুলাই ২০১৮, ১২:৪২ অপরাহ্ন
রোনালদোর কারণেই পেনাল্টি শুট আউটে জিতেছে ইংল্যান্ড
নির্ধারিত সময় শেষে যখন খেলা অতিরিক্ত সময়ে গড়াল তখনই ধুকধুকানি শুরু হয়ে গিয়েছিল ইংলিশদের। আর অতিরিক্ত ৩০ মিনিট শেষে আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। কারণ এই ইংলিশরা যে আর যাই হোক টাই-ব্রেকারে জেতে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইংল্যান্ডই কোয়ার্টার ফাইনালে। আর তাতেই আলোচনা হঠাৎ ইংলিশরা পেনাল্টি শুট আউটে এতো বদলে গেল কিভাবে?
৪ জুলাই ২০১৮, ১১:৩৯ পূর্বাহ্ন
‘স্বপ্নের’ ম্যাচে ব্রাজিলকেই ফেভারিট মানছেন বেলজিয়াম কোচ
ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালকে ‘স্বপ্নের ম্যাচ’ বলে অভিহিত করেছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। সাথে এটাও বলেছেন, কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম নয়, ফেভারিট থাকবে ব্রাজিলই।
৪ জুলাই ২০১৮, ১০:৫৯ পূর্বাহ্ন
নেইমারকে আটকানোর উপায় জানেন না বেলজিয়াম ডিফেন্ডার
পিএসজিতে নেইমারের সতীর্থ তিনি। ফুটবল পায়ে নেইমারের সামর্থ্য সম্পর্কে তাই ভালোই জানেন থমাস মুনিয়ের। কোয়ার্টার ফাইনালে ক্লাব সতীর্থ নেইমারের মুখোমুখি হওয়ার আগে এই বেলজিয়াম ডিফেন্ডার তাই বলছেন, নেইমারকে আটকানোর উপায় তার জানা নেই।
৪ জুলাই ২০১৮, ১০:১৮ পূর্বাহ্ন
‘বেলজিয়াম শক্ত প্রতিপক্ষ, কিন্তু ফেভারিট ব্রাজিলই’
শেষ ষোলোতে দুর্দান্ত লড়াকু মানসিকতা দেখিয়ে কোয়ার্টারে এসেছে বেলজিয়াম। দলীয় শক্তিমত্তার দিক থেকেও দারুণ শক্তিশালী এই মুহূর্তে র্যার্ঙ্কিংয়ের তিনে থাকা দলটি। ব্রাজিলের জন্য তাই সেমিফাইনালে ওঠা অত সহজ হবে না বলেই মনে করছেন অনেকে। তবে থিয়াগো সিলভা বলছেন, বেলজিয়াম ভালো দল হলেও ফেভারিট ব্রাজিলই।
৪ জুলাই ২০১৮, ০৯:৫৯ পূর্বাহ্ন
পেনাল্টি মিস করায় প্রাণনাশের হুমকি!
ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটা পেনাল্টি শুটআউটে নিয়ে গিয়েছিল ডেনমার্ক। কিন্তু তিনটি পেনাল্টি মিস করায় আর কোয়ার্টার ফাইনালে ওঠা হয়নি দলটির। সেই তিন পেনাল্টির মধ্যে শেষটি নিয়েছিলেন স্ট্রাইকার নিকোলাই জর্গেনসেন। তার মিসের পরেই ডেনমার্কের বিদায় নিশ্চিত হয়। আর এ কারণেই সমর্থকদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন এই ডেনিশ ফুটবলার!
৪ জুলাই ২০১৮, ০৯:২৭ পূর্বাহ্ন
যেভাবে পেনাল্টি ভাগ্য বদলালো ইংল্যান্ড
এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে তিনবার পেনাল্টি শুটআউটে গিয়েছে, তিনবারই হেরে বাড়ি ফিরেছে ইংল্যান্ড। কিন্তু গতকাল এর ব্যতিক্রম দেখলেন ফুটবপ্রেমীরা। কলম্বিয়াকে পেনাল্টি শুট আউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে থ্রি লায়ন্সরা। কিন্তু কীভাবে নিজেদের পেনাল্টি ভাগ্য বদলালো ইংল্যান্ড?
৪ জুলাই ২০১৮, ০৭:৫৮ পূর্বাহ্ন
কোচ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করলো জার্মানি
যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি গত ৮০ বছরে, জোয়াকিম লো’র জার্মানিকে সেটাই পেতে হয়েছে রাশিয়া বিশ্বকাপে। কিন্তু তারপরেও লোয়ের উপরেই আস্থা রাখছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। জার্মান দলের কোচ হিসেবে থেকে যাচ্ছেন তিনিই।
৪ জুলাই ২০১৮, ০৭:২৩ পূর্বাহ্ন
কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ কবে, কখন
টান টান উত্তেজনার ঠাসা গ্রুপ পর্ব ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। সেরা আট দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে সেরা আটের চার ম্যাচ কবে, কোথায় দেখে নেওয়া যাক।
৪ জুলাই ২০১৮, ০৫:২১ পূর্বাহ্ন
মারপিটের ম্যাচে টাই-ব্রেকারে জিতে শেষ আটে ইংল্যান্ড
মেজর টুর্নামেন্টে সাত বার টাই-ব্রেকারে গিয়ে মাত্র একবার জয়। বিশ্বকাপে তো কখনোই নয়। এমন পরিসংখ্যানে ভয়টা পাওয়ারই কথা ইংল্যান্ডের। কিন্তু এদিন ভয়কে জয় করে নতুন ইতিহাস গড়ে দলটি। প্রথম বারের মতো টাই-ব্রেকারে জয় তুলে শেষ আটে জায়গা করে নিল ইংলিশরাই। আর তাতে দ্বিতীয় রাউন্ডেই শেষ হয় কলম্বিয়ার স্বপ্ন যাত্রা।
৩ জুলাই ২০১৮, ০৭:৫৫ অপরাহ্ন