তিউনিসিয়াকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডের পথে বেলজিয়াম

শক্তির ব্যবধানে অনেক এগিয়ে বেলজিয়াম। মাঠেও তার প্রমাণ রাখলেন দারুণভাবেই। জোড়া গোল করেছেন দলের সেরা দুই তারকা রোমেলু লুকাকু ও এডেন হ্যাজার্ড। ফলে আফ্রিকান দল তিউনিসিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখল দলটি।
২৩ জুন ২০১৮, ০১:৫৭ অপরাহ্ন

মেসিদের সঙ্গে কথা বলতে অনুমতির অপেক্ষায় ম্যারাডোনা

দুই ম্যাচে পয়েন্টের ঝুলিতে সংগ্রহ মাত্র ১। আইসল্যান্ডের বিপক্ষে ড্র, এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে হার। আর তাতে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন ঝাপসা। এমন নয় যে ধারা বিপরীতে গোল খেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পরিষ্কারভাবেই পিছিয়ে ছিল প্রতিপক্ষ থেকে। আলবিসেলেস্তাদের এমন বর্ণহীন পারফর্মে বিরক্ত দিয়াগো ম্যারাডোনা। তাই জাতীয় দলের জার্সির মর্ম বোঝাতে মেসিদের সঙ্গে কথা বলতে চান এ আর্জেন্টাইন কিংবদন্তি।
২৩ জুন ২০১৮, ১২:০২ অপরাহ্ন

‘মেসির বিশ্বকাপ দুর্দশা অব্যাহত থাকুক’

বিশ্বকাপে একদমই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না লিওনেল মেসি। দুই ম্যাচ খেলে গোল তো দূরের কথা, কোন অ্যাসিস্ট ও করতে পারেননি। এমনকি খেলায় বলার মতো কোন প্রভাবও রাখতে পারছেন না। এক কথায় বলতে গেলে মেসির জন্য দুর্দশাপূর্ণ এক বিশ্বকাপই কাটছে এবার। আর সেটিরই সুযোগ নিতে চাইছেন নাইজেরিয়ান স্ট্রাইকার কেলেচি ইহিনাচো। বলছেন, মেসির এমন দুর্দশা অব্যাহত থাকুক অন্তত আরও এক ম্যাচ!
২৩ জুন ২০১৮, ১১:২৪ পূর্বাহ্ন

কেন অমন উদযাপন শাকিরি-শাকার?

গতকাল রাতে সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচ যারা দেখেছেন, তারা নিশ্চয়ই সুইজারল্যান্ডের দুই গোলের পরে উদযাপনটাও দেখেছেন। দুই গোলদাতা গ্রানিথ শাকা ও জেরদান শাকিরি, দুজনেই গোলের পর একই রকম উদযাপন করেছেন। দুই হাত বুকের কাছে এনে ঈগল পাখির মতো অঙ্গভঙ্গি করেছেন দুজনেই। কিন্তু কেন এমন উদযাপন দুজনের?
২৩ জুন ২০১৮, ১১:২০ পূর্বাহ্ন

‘আর্জেন্টিনা এতটাই বাজে খেলেছে যে আমি মেসির জার্সিও চাইনি’

লিওনেল মেসির জার্সি পাওয়া অনেক ফুটবলারের কাছেই স্বপ্ন পূরণের মতো ব্যাপার। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের জার্সি নিজের সংগ্রহে থাকা মানে বিশেষ কিছুই। তবে ক্রোয়েশিয়া উইঙ্গার আন্তে রেবিচ সেই সুযোগ পেয়েও কাজে লাগাননি। আর্জেন্টিনার বিপক্ষে দারুণ ভলিতে প্রথম গোল করা রেবিচ বলেছেন, আর্জেন্টিনা সেদিন এতটাই বাজে খেলেছে, এরপরে আর মেসির সাথে জার্সি বদল করার ইচ্ছা হয়নি তাঁর!
২৩ জুন ২০১৮, ১১:০৫ পূর্বাহ্ন

‘রোনালদোর মতো ভালো নেতা নয় মেসি’

এই বিশ্বকাপে মেসি-রোনালদোর প্রসঙ্গ উঠলেই অবধারিতভাবে উঠে আসছে আরেকটি বিষয়, নেতৃত্বগুণ। এবার সেই আলোচনায় যোগ দিলেন সাবেক ফ্রেঞ্চ খেলোয়াড় ইমানুয়েল পেটিটও। বলছেন, রোনালদোর মতো নেতৃত্বগুণ নেই মেসির। আর ঠিক এখানে এসেই পর্তুগিজ সুপারস্টারের চেয়ে পিছিয়ে পড়ছেন আর্জেন্টাইন তারকা।
২৩ জুন ২০১৮, ১০:৫৯ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় জার্মানি-সুইডেন ম্যাচ

সাম্প্রতিক সময়ে মাথার উপর এমন চাপ নিয়ে কবে খেলতে নেমেছে জার্মানি, তা মনে করতে জার্মান সমর্থকদের একটু কষ্টই হওয়ার কথা। গ্রুপ পর্বের এক ম্যাচ শেষেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়নরা, এমন পরিস্থিতি তো খুব বেশি দেখা যায়নি!
২৩ জুন ২০১৮, ০৮:১৫ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিপক্ষে গোল করা খুব একটা কঠিন নয়: মুসা

নাইজেরিয়া কাল হেরে গেলেই শেষ হয়ে যেত আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন। আপাতত আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন যিনি, তিনি আহমেদ মুসা। আর্জেন্টাইন ভক্তরাও তাই কৃতজ্ঞতাস্বরুপ তাঁর নাম দিয়েছেন ‘লিওনেল মুসা’। নিজের দলের সঙ্গে আর্জেন্টিনার স্বপ্নও উদ্ধার করে রেখেছেন মুসা। তবে উদ্ধারপর্ব শেষে সেই মুসাই এখন হুঙ্কার ছাড়ছেন আর্জেন্টাইনদের প্রতি।
২৩ জুন ২০১৮, ০৭:৪৪ পূর্বাহ্ন

জার্মানি বনাম সুইডেন: ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

আক্ষরিক অর্থেই বাঁচা-মরার ম্যাচ বলে যদি কিছু থেকে থাকে, তাহলে জার্মানির জন্য এই ম্যাচ সেটিই। মেক্সিকোর কাছে হেরে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, ড্র করলেও তাও আশা টিকে থাকবে, আজ হেরে গেলে সরাসরি বিদায়ঘণ্টাই বেজে যাবে জোয়াকিম লো’র দলের। আর সুইডেন জিতে গেলে ছয় পয়েন্ট নিয়ে নিশ্চিত করে ফেলবে পরের পর্ব।
২৩ জুন ২০১৮, ০৭:০৮ পূর্বাহ্ন

‘এটিই আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বাজে দল’

ক্রোয়েশিয়ার কাছে এভাবে হারাটা যে স্বাভাবিকভাবে নেয়নি আর্জেন্টাইনরা, সেটি তাদের একের পর এক মন্তব্য থেকেই পরিষ্কার। মেসিদের সমালোচনায় এবার যোগ দিলেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ওসভালদো আর্দিলেসও। ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য আর্দিলেস বলছেন, আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বাজে দল এটি।
২৩ জুন ২০১৮, ০৬:৩৩ পূর্বাহ্ন

'সেরা ছন্দে ফিরতে নেইমারের আরও সময় দরকার'

বিশ্বকাপে এসেছেন প্রায় চার মাসের লম্বা ইনজুরি কাটিয়ে। অনুশীলনেও হালকা চোট পেয়েছিলেন বলেও শোনা গিয়েছিল। সব মিলিয়ে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তাই নেইমারকে নিজের সেরা ছন্দে দেখা যায়নি। ব্রাজিল কোচ তিতেও বলছেন, নিজের চেনা ছন্দে ফিরতে নেইমারের আরও সময় প্রয়োজন।
২৩ জুন ২০১৮, ০৬:০১ পূর্বাহ্ন

ম্যাচ শেষে কান্নার কারণ বললেন নেইমার

কোস্টারিকাকে আক্রমণে আক্রমণে কোণঠাসা করেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না ব্রাজিল। ৯০ মিনিটের পর যোগ করা সময়েই আসে দুই গোল। শেষ বাঁশি বাজার আগে দ্বিতীয় গোলটি করেন দলের সেরা তারকা নেইমার। স্বস্তির জয়ের পর কাঁদতে দেখা যায় এই তারকাকে। পরে দিয়েছেন এই আনন্দাশ্রুর ব্যাখ্যা।
২৩ জুন ২০১৮, ০৫:৩৮ পূর্বাহ্ন

পিছিয়ে পড়েও জিতল সুইজারল্যান্ড

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল সুইজারল্যান্ড। বেশ দাপটের সঙ্গেই খেলছিল সার্বিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সুইসরা। জার্দান শাকিরির দুর্দান্ত নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় পেয়েছে তারাই। ২-১ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ডের পথটা উজ্জ্বল করল দলটি।
২২ জুন ২০১৮, ০৮:২৮ অপরাহ্ন

সাম্বার তালে তালে ‘জাগো বনিতা’ বন্দনা

এবার বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ব্রাজিল। দলে আছেন ছন্দে থাকা ঝাঁক তারকা ফুটবলার। তবু প্রথম ম্যাচে বেশিরভাগের পারফরম্যান্স ছিল হতাশার। সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি ব্রাজিলও। কোস্টারিকার বিপক্ষে ছন্দময় ফুটবলের পসরা সাজিয়েও গোল পাওয়া হচ্ছিল না। একদম শেষ মুহূর্তের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ের পর উদযাপনে মেতে উঠেন ব্রাজিলিয়ানরা। সেন্ট পিটার্সবার্গে জড়ো হওয়া দর্শকরা তো বটেই, ব্রাজিলের সাও পাওলো, রিওডি জেনিরোতে সাম্বার তালে তালে হয়েছে উল্লাস। বন্দনা হয়েছে ‘জাগো বনিতা’ বা সুন্দর ফুটবলের।
২২ জুন ২০১৮, ০৬:২৭ অপরাহ্ন

নাইজেরিয়ার জয়ে স্বপ্নটা বড় হলো আর্জেন্টিনার

সাদামাটা ভাবেই এগিয়ে যাচ্ছিল ম্যাচ। প্রথমার্ধে কোন গোল নেই। নেই উত্তেজনাও। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন পাল্টে গেল সব। আর এ বদলে যাওয়ার গল্পটা লিখলেন আহমেদ মুসা। জোড়া গোল করেছেন। হতে পারতো হ্যাটট্রিকও। কিন্তু তাতে কি? দল পেয়েছে দুর্দান্ত এক জয়।
২২ জুন ২০১৮, ০৪:৪৭ অপরাহ্ন

নেইমার-কৌতিনহোর গোলে ব্রাজিলের জয়

একের পর এক আক্রমণ, গোল মুখে ব্রাজিলিয়ানদের বিপদজনক মুভ। কোস্টারিকাকে কোনঠাসা করেও গোল পাচ্ছিল না ব্রাজিল। শঙ্কা জাগছিল পয়েন্ট হারানোর। অতিরিক্ত সময়ে গিয়ে খুলে গেরো। ব্রাজিলের সেরা দুই তারকা ফিলিপ কৌতিনহো আর নেইমার গোল করে জিতিয়েছেন দলকে।
২২ জুন ২০১৮, ০১:৫৮ অপরাহ্ন

নাইজেরিয়া ম্যাচের আগেই বরখাস্ত হচ্ছেন সাম্পাওলি?

দলের ভেতরের সূত্র অনুযায়ী, বেশিরভাগ আর্জেন্টাইন খেলোয়াড়ই আর সাম্পাওলিকে কোচ হিসেবে চাইছেন না। শোনা যাচ্ছে, নাইজেরিয়া ম্যাচের আগেই নাকি চাকরি হারাতে পারেন সাম্পাওলি!
২২ জুন ২০১৮, ১১:৪৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনার হারের দুঃখে তরুণের নদীতে ঝাঁপ!

উপমহাদেশে ব্রাজিল আর্জেন্টিনা মানেই অন্যরকম আবেগ, অন্যরকম ভালোবাসা। প্রিয় দলের জয়ে সমর্থকেরা যেমন উল্লসিত হন, তেমনি অনাকাঙ্ক্ষিত হারে মুষড়ে পড়েন অনেকেই। হতাশা থেকে অনেকে অনেক রকম দুর্ঘটনাও ঘটিয়ে বসেন। তেমনই এক বিষাদময় দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ক্রোয়েশিয়ার কাছে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয় সহ্য করতে না পেরে ভারতের কেরালা রাজ্যের এক তরুণ নদীতে ঝাঁপ দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এরপর থেকে তার হদিশও মিলছে না।
২২ জুন ২০১৮, ১১:১০ পূর্বাহ্ন

‘আর্জেন্টাইনরা মেয়েদের মতো কান্না করে’

প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র, পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয়। তাই দ্বিতীয় রাউন্ডের সমীকরণটা বেশ জটিল হয়ে গেছে আর্জেন্টিনার। আর তাতেই বেশ হতাশ হয়ে পড়েছে আলবিসেলেস্তারা। এমনকি মেয়েদের মতো মেঝেতে গড়াগড়ি করে কান্না করছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার সিমে ভ্রোসাইকো।
২২ জুন ২০১৮, ১০:৪৩ পূর্বাহ্ন

‘আর্জেন্টিনা দল হিসেবে খেলে না’

দলে আছে লিওনেল মেসির মতো মহাতারকা। তারপরেও আর্জেন্টিনা কেন কিছু জিততে পারছে না? কঠিন প্রশ্নের খুব সহজ উত্তর দিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়া মিডফিল্ডার ইভান পেরিসিচ। দল হিসেবে না খেলে শুধু মেসি নির্ভর হয়ে থাকাতেই আর্জেন্টিনার এমন দুর্দশা, বলছেন এই ক্রোয়াট তারকা। যতদিন দল হিসেবে খেলতে না শিখবে, ততদিন এই দুর্দশা কাটবে না বলেও মত দিয়েছেন পেরিসিচ।
২২ জুন ২০১৮, ০৯:৪৩ পূর্বাহ্ন