প্রথম রাউন্ড থেকেই আর্জেন্টিনার বাদ পড়ার শঙ্কা দেখছেন ম্যারাডোনা
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম রাউন্ড পার হতে পারে কিনা তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো এই তারকা বেজায় ক্ষেপেছেন কোচ হোর্হে সাম্পাওলির উপর। কোচের গোলমেলে রণকৌশলের কারণেই নাকি এবার ডুববে আর্জেন্টিনা।
২৪ মে ২০১৮, ০৫:৩৬ অপরাহ্ন
রোমেরোর অভাব ভালোই টের পাবে আর্জেন্টিনা
গত এক দশক ধরে গোল পোস্টে আর্জেন্টিনার নিশ্ছিদ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন সার্জিও রোমেরো। চলতি বিশ্বকাপেও গোলপোস্টে তিনিই ছিলেন দলের মুল ভরসা। কিন্তু হুট করে হাঁটুর ইনজুরি কেড়ে নেয় তার বিশ্বকাপ স্বপ্ন। আর তাতেই কপালের ভাঁজটা চওড়া হয়েছে আর্জেন্টাইনদের।
২৪ মে ২০১৮, ০১:২৩ অপরাহ্ন
একসঙ্গে দুই বান্ধবীকে বিয়ে করছেন রোনালদিনহো
ক্যারিয়ারে অনেক ম্যাচেই জোড়া গোল করেছেন। এবার রোনালদিনহো যা করতে যাচ্ছে তা হয়ত ভাবেননি কেউই। দুই বান্ধবী প্রিসিলা কোয়েলহো ও বিয়াত্রিজ সুজার সঙ্গে একসঙ্গেই চুটিয়ে প্রেম চালিয়ে যাচ্ছিলেন।কাউকেই বাদ দিচ্ছেন না। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, দুজনকে একসঙ্গেই বিয়ে করতে যাচ্ছেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই তারকা।
২৪ মে ২০১৮, ০১:০৩ অপরাহ্ন
বিশ্বকাপে জার্মানদের নেতৃত্ব পেতে পারেন মুলার
জাতীয় দলেরতো বটেই ক্লাবেও সতীর্থ ম্যানুয়েল নয়ার ও থমাস মুলার। দু’জনের মধ্যে বন্ধুত্বটাও বেশ গভীর। ব্রাজিল বিশ্বকাপ জয়ে বড় অবদান দু’জনেরই। এবারও রাশিয়ায় কাঁধে কাঁধ মিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামার কথা। কিন্তু গত ছয় মাস ধরেই চোটে ভুগছেন এই গোলরক্ষক। বিশ্বকাপের আগে সুস্থ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। তাই অধিনায়ক নয়ারের জায়গায় জার্মানদের নেতৃত্বটা দিতে হতে পারে মুলারকে।
২৪ মে ২০১৮, ১১:৪৩ পূর্বাহ্ন
ইনজুরি নয়, রোমেরোর বাদ পড়ায় ষড়যন্ত্র দেখছেন স্ত্রী
হাঁটুর চোটে বিশ্বকাপ মিস করছেন আর্জেন্টিনার প্রধান গোলরক্ষক সার্জিও রোমেরো। তবে চাইলেই তাকে দলে রাখতে পারতেন কোচ জর্জ সাম্পাওলি, এমনটাই দাবি করেছেন রোমেরোর স্ত্রী ইলিয়ানা গার্সিও। হাঁটুতে কোন কিছু না ভাঙায় চিকিৎসকের ভাষ্য অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে এ চোট ঠিক হয়ে যাবে বলেই জানালেন তিনি।
২৪ মে ২০১৮, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রাজিল,আর্জেন্টিনার পতাকা বানাতে বানাতে ‘ঘুম হারাম’ তাদের
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। এর জেরে গরম হচ্ছে বাংলাদেশের হাওয়া। চায়ের কাপে ঝড়। অলিগলি রেস্তোরায় জম্পেশ আড্ডা রূপ নিচ্ছে আগ্রাসী তর্কাতর্কিতে। মূলত দুই পক্ষই জোরালো, ব্রাজিল আর আর্জেন্টিনা। সঙ্গে ছিটেফোঁটা জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল ইত্যাদি। তো এদের সমর্থনের জন্য তো রসদ চাই, চাই পতাকা। বাজারে চাহিদা ব্যাপক। এসব দেশের হাজার হাজার পতাকা বানাতে তাই নাওয়া খাওয়া নাই শ্রমিকদের।
২৩ মে ২০১৮, ০৭:৪০ অপরাহ্ন
দল ঘোষণার এক দিন পরই ধাক্কা খেল আর্জেন্টিনা
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার একদিন পরই বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। অনুশীলনে ডান হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক সার্জিও রোমেরো। রোমেরোর বাদ পড়ার খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২৩ মে ২০১৮, ০৭:১২ পূর্বাহ্ন
স্পেনের বিশ্বকাপ দলে নেই মোরাতা, আলনসো
স্পেনের বিশ্বকাপ দলে জায়গা পাননি আলভারো মোরাতা। ডাক পড়েনি চেলসি তারকা সেস ফেব্রিগাসের। লেফট ব্যাকে সুযোগ মেলেনি মার্কোস আলোনসোর। আক্রমণে ভাগে এবারও জায়গা পেয়েছেন ডিয়াগো কস্তা। সুযোগ পেয়েছেন ইয়াগো আসপাস।
২১ মে ২০১৮, ০২:০১ অপরাহ্ন
শিরোপাটা আমার পেতেই হবে: নেইমার
চার বছর আগে ঘরের মাঠে তাকে ঘিরেই শিরোপা জেতার রণকৌশল সাজিয়েছিল ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান জুনিগার আঘাতে ছিটকে পড়েন নেইমার। নেইমারকে হারিয়ে সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে যায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এবার আর কোন আক্ষেপ নয়, শিরোপা জেতার পণ করেছেন ব্রাজিলের সেরা তারকা।
১৭ মে ২০১৮, ০২:১৩ অপরাহ্ন
বিশ্বকাপে মেয়ে পটানোর তরিকা দিয়ে সমালোচনায় আর্জেন্টিনা
রাশিয়া বিশ্বকাপ কাভার করতে যাওয়া আর্জেন্টাইন সাংবাদিকদের রুশ মেয়েদের পটানোর তরিকা ধরিয়ে দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে তা সরিয়ে নিয়েছে তারা।
১৭ মে ২০১৮, ০৬:৫৮ পূর্বাহ্ন
প্রত্যাশার চাপে ‘ভীত’ নেইমার
বড় চোট থেকে সেরে উঠেই নেইমারকে নামতে হবে বিশ্বকাপের মতো আসরে। যেখানে আবার ব্রাজিল মানেই চূড়ান্ত সাফল্যের প্রত্যাশা। প্রচলিত আছে রানার্সআপ হওয়াকেও ব্রাজিলের মানুষ বিবেচনা করে ‘ফেল্টুসদের সেরা হওয়া’। অর্থাৎ কাপ জেতানো ছাড়া আর কোন কিছুই গ্রহণযোগ্য নয়। এই প্রত্যাশার চাপ টের পাচ্ছেন ব্রাজিলের সেরা তারকা।
১৭ মে ২০১৮, ০৫:২৩ পূর্বাহ্ন
চূড়ান্ত দলেও থাকবেন ইকার্দি-দিবালা?
রাশিয়া বিশ্বকাপের জন্যে ৩৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এতে অনেকটা চমক হয়ে জায়গা করে নিয়েছেন ২৫ বছর বয়সী মাউরো ইকার্দি। জায়গা পেয়েছেন পাওলো দিবালা। আক্রমণভাগ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকা দুইবারের চ্যাম্পিয়নদের মূল দলে কারা টিকছেন তা নিয়ে চলছে জল্পনা।
১৫ মে ২০১৮, ০১:০৫ অপরাহ্ন
ফাইনালে গোল করা সেই গোটজেকে হারালো জার্মানি
গত বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো গোল করেছিলেন মারিও গোটজে। তার গোলের পরই শিরোপা উৎসব নিশ্চিত হয় জার্মানির। সেই গোটজেকে এবারের বিশ্বকাপে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। চোটের কারণে ছিটকে গেছেন এই স্ট্রাইকার। তবে ইনজুরিতে থাকলেও প্রাথমিক দলে রাখা হয়েছে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে।
১৫ মে ২০১৮, ১২:১৩ অপরাহ্ন
ব্রাজিলের বিশ্বকাপ দলে চমকের নাম তাইসেন
রাশিয়া বিশ্বকাপের জন্যে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাতে আক্রমণভাগে নেইমারের পাশে ডাক পেয়েছেন শাখতার দোনেৎস্কে খেলা তাইসেন।
১৪ মে ২০১৮, ০৭:০৩ অপরাহ্ন
প্রাথমিক দল ঘোষণার আগে দুঃসংবাদ শুনল ব্রাজিল
বিশ্বকাপের মাত্র এক মাস আগে বড় এক ধাক্কা খেয়েছে ব্রাজিল। হাঁটুর চোটে পড়ে রাশিয়া-২০১৮ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রাইট ব্যাক দানি আলভেজ।
১১ মে ২০১৮, ০৭:০৯ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের ডিএনএতেই আছে: জিদান
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ১২টি শিরোপা রিয়াল মাদ্রিদের। গত পাঁচ বছরেই জিতেছে তিনটিই। সর্বশেষ দুটিতে শিরোপা জিতে এবার আছে হ্যাট্রিকের সামনে। বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে উঠার পর কোচ জিনেদিন জিদান বলছেন ইউরোপের ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্টটি নাকি রিয়ালের ডিএনএনেই আছে।
২ মে ২০১৮, ১০:৩৬ পূর্বাহ্ন
বিদায়ী ইনিয়েস্তাকে শিরোপা উৎসর্গ মেসির
শুক্রবার বার্সেলোনাকে বিদায় বলে দেওয়ার পরই আবেগী দৃশ্যটা অবশ্যম্ভাবী ছিল। বার্সেলোনাকে শিরোপা জিতিয়ে লিওনেল মেসি জড়িয়ে ধরলেন আন্দ্রেস ইনিয়েস্তাকে। দুজনের চোখেই তখন অশ্রু। সেখানে মিশে থাকল শিরোপা জেতার আনন্দ আর বিদায়ের রাগিণী।
৩০ এপ্রিল ২০১৮, ০৬:৩৫ পূর্বাহ্ন
হ্যাটট্রিক করে বার্সেলোনাকে লিগ জেতালেন মেসি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠতে পারেননি কিন্তু স্প্যানিশ লা লিগা জেতার পথে অনেক এগিয়ে ছিলেন লিওনেল মেসিরা। দোপার্তিভো লা করুনার বিপক্ষে ড্র করলেই চলত। দারুণ এক হ্যাটট্রিক করে এক মৌসুম পর লিগ শিরোপা জেতালেন বার্সেলোনাকে।
৩০ এপ্রিল ২০১৮, ০৫:৩২ পূর্বাহ্ন
এবার রোনালদোর গোল ছাড়াই জিতল রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগে টানা ১১ ম্যাচ গোল করার পর থামলেন ক্রিস্তিয়ানো রোনালদো, তবে থামানো যায়নি রিয়াল মাদ্রিদকে। বায়ার্ন মিউনিখের মাঠে গিয়েও জিতে এসেছে তারা।আরও একবার ফাইনালে উঠার পথে অনেকখানি এগিয়ে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
২৬ এপ্রিল ২০১৮, ১২:৫১ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল: রিয়াল-বায়ার্ন, রোমা-লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। ইংলিশ ক্লাব লিভারপুলের প্রতিপক্ষ ইতিলিয়ান ক্লাব এএস রোমা।
১৩ এপ্রিল ২০১৮, ০৬:৪১ অপরাহ্ন