বিএসপিএর সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক সুদীপ্ত
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিলনায়তনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যানেল টোয়েন্টি ফোরের রেজওয়ান উজ জামান পুনরায় সভাপতি এবং দৈনিক আগামীর সময়ের সুদীপ্ত আহমদ আনন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা পড়ে। তাই শীর্ষ দুটি পদের মতো বাকি ১৭ জন সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিএসপিএর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোফাখখারুল ইসলাম দিলখোশ।
দুটি সহ-সভাপতি পদে তালহা বিন নজরুল (দৈনিক নয়া দিগন্ত) ও আবু নোমান মো. উল্লাহ (অলআউট স্পোর্টস) নির্বাচিত হয়েছেন। দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (যমুনা টিভি) ও সাজিদ মুস্তাহিদ (সময় টিভি)।
অর্থ সম্পাদক পদে শাহজাহান কবির (দৈনিক কালের কন্ঠ) নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ কে এম ফয়জুল ইসলাম (চ্যানেল টোয়েন্টি ফোর)। পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমার দেশ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন রাসেল (বাংলাদেশ প্রতিদিন)।
নির্বাচিত নয়জন কার্যনির্বাহী সদস্য হলেন- খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), পরাগ আরমান (এটিএন বাংলা), কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর), মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম), তানজীম আহমেদ (বাংলা ট্রিবিউন), রাশিদা আফজালুন নেসা (বাসস), মাহফুজুল ইসলাম (আরটিভি), নাভিল এলাহী খান (টি স্পোর্টস), সামসুল আরেফীন খান (দ্য ডেইলি স্টার)।
নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ইয়াহিয়া মুন্না ও রাহেনুর ইসলাম।