ডাচ চ্যালেঞ্জ জিততে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা
নকআউট পর্বে প্রথম বাধাটা পেরুনো গিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেই জিততে হয়েছে আর্জেন্টিনাকে। এবার কোয়ার্টার-ফাইনালে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। যেখানে চ্যালেঞ্জটা আরও শক্ত হবে তাদের জন্য। তবে যতো কঠিন চ্যালেঞ্জই হোক না কেন শেষ পর্যন্ত জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী দলের কোচ লিওনেল স্কালোনি।
৪ ডিসেম্বর ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ন
হাজারতম ম্যাচের কথা জানতেনই না মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ আটে উঠেছে আর্জেন্টিনা। স্বপ্ন পূরণ করার আরও কাছে এলেন আর্জেন্টাইন অধিনায়ক। নিঃসন্দেহে এটা তার জন্য দারুণ কিছু। তবে ম্যাচটি ছিল মেসির পেশাদার ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ। তবে মাঠে নামার আগে বিষয়টি জানতেনই না রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
৪ ডিসেম্বর ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন
মেসিকে চটিয়ে ফল ভোগ করল অস্ট্রেলিয়া!
শনিবার রাতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। তবে ম্যাচে প্রথম ৩০ মিনিট পর বরং হতাশা বাড়ছিল আর্জেন্টিনারই। মেসিকে থামিয়ে রেখে মাঝমাঠেও নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল অজিরা।
৪ ডিসেম্বর ২০২২, ০৪:০০ পূর্বাহ্ন
অনুশীলনে ফিরে নেইমার বললেন, ‘ভালো অনুভব করছি’
সেরে উঠে নেইমারের অনুশীলনে নামা অবশ্য এখন দলটিকে দিবে স্বস্তি। সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
৪ ডিসেম্বর ২০২২, ০৩:২৬ পূর্বাহ্ন
মেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অস্ট্রেলিয়ার জমাট রক্ষণ ভেদ করে আর্জেন্টিনাকে প্রথমার্ধে এগিয়ে নিলেন ১০০০তম ম্যাচ খেলতে নামা লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে সকারুদের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করলেন হুলিয়ান আলভারেজ। এঞ্জো ফার্নান্দেজের আত্মঘাতী গোলের পর শেষদিকে স্নায়ুচাপে ভুগল আলবিসেলেস্তেরা। তারপরও তাদের সামনে সুযোগ ছিল ব্যবধান বাড়িয়ে নেওয়ার। সেসব হাতছাড়া হওয়ার পর একদম শেষ মুহূর্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দারুণ পারফরম্যান্সে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল লিওনেল স্কালোনির শিষ্যরা।
৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫৫ অপরাহ্ন
১০০০ ম্যাচের মাইলফলকে মেসি
আরও একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি।
৩ ডিসেম্বর ২০২২, ০৬:৩২ অপরাহ্ন
পেলের শারীরিক অবস্থা 'সংকটাপন্ন'
অবস্থার আরও অবনতি হয়েছে তার। এমনকি কেমোথেরাপিও কাজ করছে না তার শরীরে।
৩ ডিসেম্বর ২০২২, ০৫:২৮ অপরাহ্ন
দি মারিয়া নেই, একাদশে ফিরলেন পাপু গোমেজ
চোটের কারণে আনহেল দি মারিয়া খেলতে পারবেন কি-না এ নিয়ে ছিল দিনভর নানা আলোচনা ও গুঞ্জন। শেষ পর্যন্ত এ উইঙ্গারকে ছাড়াই মাঠে নেমেছে আর্জেন্টিনা দল। তার জায়গায় আলেহান্দ্রো পাপ্পু গোমেজ ফিরেছেন একাদশে।
৩ ডিসেম্বর ২০২২, ০৫:০৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
গ্রুপ পর্বে দুটি ম্যাচে ড্র করেছিল যুক্তরাষ্ট্র। তবে ফিনিশিং ব্যর্থতার কারণে তিন ম্যাচে মাত্র দুই গোল পেয়েছিল গ্রেগ বারহল্টারের শিষ্যরা। একই কারণে নকআউটে নেদারল্যান্ডসের বিপক্ষে আক্ষেপে পড়তে হলো আমেরিকানদের। একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না ক্রিস্টিয়ান পুলিসিকরা। এদিকে সুযোগ কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল ডাচরা।
৩ ডিসেম্বর ২০২২, ০৪:৩১ অপরাহ্ন
আরেকটি 'মিরাকলের' অপেক্ষায় সন
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল পর্তুগালকে হারিয়ে এরমধ্যেই একটি মিরাকলের জন্ম দিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে এখানেই থেমে থাকতে চায় না দলটি। দলের অধিনায়ক সন হিউং-মিন অন্তত আরও একটি মিরাকল ঘটাতে এই বিশ্বকাপে। আর এমনটা করতে হলে শিরোপা প্রত্যাশী আরেক দল ব্রাজিলকে হারাতে হবে তাদের।
৩ ডিসেম্বর ২০২২, ০২:২৮ অপরাহ্ন
কাতার বিশ্বকাপ: কারা আছেন গোল্ডেন বুটের লড়াইয়ে?
রোমাঞ্চকর গ্রুপ পর্ব শেষে শুরু হয়েছে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব। প্রথম থেকেই ছিল না উত্তেজনার কোন কমতি, ঘটেছে একের পর এক অঘটন। প্রথম রাউন্ড শেষ শিরোপার দৌড়ে আছে ষোলোটি দল। তিন গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন আলভারো মোরাতা, কডি গাকপো, কিলিয়ান এমবাপে ও মার্কাস রাশফোর্ড।
৩ ডিসেম্বর ২০২২, ০১:৫৫ অপরাহ্ন
বড় দুঃসংবাদ পেল ব্রাজিল, বিশ্বকাপ শেষ জেসুস-তেলেসের
শিরোপাপ্রত্যাশী ব্রাজিল শিবিরে লাগল জোর ধাক্কা।
৩ ডিসেম্বর ২০২২, ০১:১৬ অপরাহ্ন
টিকিটের জন্য হাহাকার আর্জেন্টাইন ভক্তদের
'আমাদের বিশ্বকাপ এখন থেকে শুরু।' মেক্সিকো ম্যাচ শেষে সমর্থকদের আশ্বাস দিয়ে এমনটাই বলেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর অধিনায়কের এ মন্তব্য মনে গেঁথে নিয়েছেন দলটির সমর্থকরা। তাদের বিশ্বাস ৩৬ বছরের আক্ষেপ ঘুচবে এবার। তাই মেসিদের খেলা দেখতে টিকিট পেতে মরিয়া হয়ে উঠেছেন তারা।
৩ ডিসেম্বর ২০২২, ০১:১২ অপরাহ্ন
সংখ্যায় সংখ্যায় কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব
আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। ঘানার বিপক্ষে জিতেও কাঁদতে হয়েছে সুয়ারেজকে। গোল উদযাপন করে লাল কার্ড দেখেন আবুবকর। কাতারে এবার অনেক অপ্রত্যাশিত ঘটনাই ঘটেছে।
৩ ডিসেম্বর ২০২২, ১২:১১ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার কৌশলের সঙ্গে পোল্যান্ডের মিল দেখছেন দি পল
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা আহত বাঘের মতো হুঙ্কার দিয়ে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। পোল্যান্ডকে হারিয়ে লিওনেল মেসিরা জায়গা করে নিয়েছেন শেষ ষোলোতে। কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সকারুদের খেলার ধরনের সঙ্গে পোলিশদের মিল খুঁজে পাচ্ছেন দলটির মিডফিল্ডার রদ্রিগো দি পল।
৩ ডিসেম্বর ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন
আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা
বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
৩ ডিসেম্বর ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ন
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের শুরুতেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্জেন্টিনার। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি, মেক্সিকোর বিপক্ষে গোল করে যেন আলবিসেলেস্তেদের গোলের ক্ষুধা বাড়িয়ে দেন লা পুল্গা। এরপর পোল্যান্ডের বিপক্ষে অতিমানবীয় ফুটবল উপহার দেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। বাঁচামরার ম্যাচে দাপটের সঙ্গে জিতে নকআউটের টিকিট কেটে নেয় তারা।
৩ ডিসেম্বর ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন
নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শুরু হচ্ছে নকআউটের দ্বৈরথ। প্রথম ম্যাচেই মুখোমুখি 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ও 'বি' গ্রুপের রানার্স আপ যুক্তরাষ্ট্র। দুই দলই চলতি আসরে এখন পর্যন্ত হারেনি কোনো ম্যাচ। তবে কাগজে কলমে কিছুটা পিছিয়ে থাকবেন ক্রিস্টিয়ান পুলিসিকরা। ফিনিশিংও দুশ্চিন্তা হতে পারে আমেরিকানদের জন্য, গ্রুপ পর্বে ডাচদের পাঁচ গোলের বিপরীতে তাদের গোলসংখ্যা মাত্র দুই।
৩ ডিসেম্বর ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন
বদলি হওয়ার সময় অসন্তোষ প্রকাশের কারণ জানালেন রোনালদো
রোনালদো জানালেন, কোচের সিদ্ধান্তের কারণে নয়, বরং দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড়ের মন্তব্যে অমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি।
৩ ডিসেম্বর ২০২২, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রাজিলকে হারানোর পর যে আক্ষেপে পুড়ছেন ক্যামেরুন কোচ
আগের দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় তারা ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। সেকারণে গর্বের পাশাপাশি অনুতাপও হচ্ছে দলটির কোচ রিগোবার্ট সংয়ের।
৩ ডিসেম্বর ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন