আর কোনো বিশ্বকাপ খেলবেন না, জানিয়ে দিলেন মেসি

এবারের বিশ্বকাপই যে লিওনেল মেসির শেষ, তা অনুমিতই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা।
১৪ ডিসেম্বর ২০২২, ০৩:৪৫ পূর্বাহ্ন

স্বপ্নের ফাইনালে ওঠার দিনে মেসির ৫ রেকর্ড

ক্রোয়েশিয়াকে হারিয়ে আরও একটি বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। স্বপ্নের ট্রফিটি ছুঁয়ে দেখার আরও কাছে এলেন লিওনেল মেসি। এ শিরোপা জিততে পারলে নিজেকে অনন্য উচ্চতায় তুলবেন নিশ্চিতভাবেই। তবে এদিন ব্যক্তিগতভাবেও পাঁচটি কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৪৬ অপরাহ্ন

মধুর প্রতিশোধ নিয়েই ফাইনালে আর্জেন্টিনা

রাশিয়া বিশকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরেই বিশ্বকাপ কঠিন হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। তাতে দ্বিতীয় রাউন্ডে চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে আর পেরে ওঠেনি তারা। সেই ক্রোয়েশিয়াই এবার সেমি-ফাইনালে ছিল আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিয়েই ফাইনালের টিকিট কাটল দলটি। এমনকি ব্যবধানটাও সমান করেছে দলটি। 
১৩ ডিসেম্বর ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে ম্যাথাউসের পাশে মেসি

ফুটবলের সর্বোচ্চ আসরে সবচেয়ে বেশি খেলার রেকর্ড এখন যৌথভাবে তার ও জার্মানির লোথার ম্যাথাউসের।
১৩ ডিসেম্বর ২০২২, ০৬:৪৩ অপরাহ্ন

বিশ্বকাপে রেফারিং বিতর্ক

কাতার বিশ্বকাপে রেফারিং নিয়ে বারবারই সমালোচনায় মাতছেন ফুটবলাররা।
১৩ ডিসেম্বর ২০২২, ০৫:১৬ অপরাহ্ন

আর্জেন্টিনার একাদশে পারাদেস-তাগলিয়াফিকো

ক্রোয়েশিয়ার বিপক্ষেও প্রথম একাদশে নেই আনহেল দি মারিয়া। চোট কাটিয়ে এখনও শতভাগ ফিট হতে না পারায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে লিয়েন্দ্রো পারাদেসে আস্থা রেখেছেন এ কোচ। তবে চোট নিয়ে নানা শঙ্কা থাকলেও এ ম্যাচে শুরু থেকেই খেলছেন মিডফিল্ডার রদ্রিগো দি পল।
১৩ ডিসেম্বর ২০২২, ০৫:০৯ অপরাহ্ন

'আগ্রাসী মেসি'তে ম্যারাডোনাকে খুঁজে পাচ্ছেন আর্জেন্টাইনরা

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে লিওনেল মেসিকে ক'বার মেজাজ হারাতে দেখেছেন? খুব বেশিবার অবশ্যই না। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচে দেখা মেলে এক ভিন্ন মেসির। টাইব্রেকারে গোল করে করেন ভিন্নধর্মী উদযাপন, ম্যাচশেষে তেড়ে যান প্রতিপক্ষ ডাগআউটে। কেউ কেউ আগ্রাসী মেসির সমালোচনায় মাতলেও ১৯৭৮ এর বিশ্বকাপজয়ী ফুটবলার ওসভালদো আর্দিলেসের মনে ধরেছে আর্জেন্টাইন অধিনায়কের নতুন রূপ। মেসির ভেতর তিনি দেখছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছাপও।
১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩৮ অপরাহ্ন

'আগে থেকেই লেখা আছে মেসি বিশ্বকাপ জিতবে'

বর্ণিল ক্যারিয়ারের শেষভাগে চলে এসেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপই খুব সম্ভবত হতে চলেছে তার শেষ। অধরা সোনালী শিরোপাটা উঁচিয়ে ধরতে পারলে পূর্ণ হবে অর্জনের ষোলোকলা।
১৩ ডিসেম্বর ২০২২, ০২:১৫ অপরাহ্ন

ব্রাজিলের পর আর্জেন্টিনাকে হারালেই জার্মানির পাশে ক্রোয়েশিয়া

কোয়ার্টার ফাইনালে শিরোপাপ্রত্যাশী ব্রাজিলের বিদায় ঘণ্টা বাজিয়েছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ লাতিন ফুটবলের আরেক পরাশক্তি আর্জেন্টিনা।
১৩ ডিসেম্বর ২০২২, ০১:৫৮ অপরাহ্ন

যেকোনো পরিস্থিতি মোকাবিলার উপায় জানা আছে আর্জেন্টিনার

কাতার বিশ্বকাপের একাধিক ম্যাচে দেখা মিলেছে শেষ সময়ের নাটকীয়তার। এগিয়ে থেকেও প্রতিপক্ষের তুমুল আক্রমণে শেষ সময়ে হজম করে ফেলছে গোল, ম্যাচ গড়াচ্ছে টাইব্রেকারে। নকআউটের সবশেষ দুই ম্যাচে এই চ্যালেঞ্জ উতরে এসেছে আর্জেন্টিনা। ফলে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে এমন পরিস্থিতির সম্মুখীন হলে কি করতে হবে তা ভালোই জানা আছে আলবিসেলেস্তেদের।
১৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ অপরাহ্ন

জিরুদ: পরীক্ষিত এক অবহেলার নাম

বলুনতো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক কে? আপনার মাথায় হয়তো অনেকগুলো নাম ঘুরপাক খাচ্ছে। খাবে নাই বা কেন, এই তালিকায় যে যুক্ত অনেক রথী-মহারথীর নাম। অলটাইম গ্রেট মিশেল প্লাতিনি থেকে শুরু করে এই লিস্টে আছে জিনেদিন জিদান, করিম বেনজেমা, থিয়েরি অঁরি, রিবেরি, এমবাপের মত অনেক বড় বড় নাম। কিন্তু এতসব গ্রেটদের টপকে এই রেকর্ড এখন কার জানেন? তার নাম অলিভিয়ে জিরুদ। পরিচিত লাগছে? এই বিশ্বকাপে ৪ গোল করার সুবাদে অনেকের কাছে এই নাম পরিচিত লাগলেও এর আগে এই নাম শোনেননি এরকম মানুষের সংখ্যাই বেশি। এর অনেকগুলো কারণের মধ্যে একটা হতে পারে ফ্রেঞ্চ মিডিয়ার জিরুদ কে নিয়ে বেশিরভাগ সময় নিরুত্তাপ থাকা, অনেক স্পোর্টস মিডিয়ার মতে, এই যুগের সবচেয়ে কম আলোচিত স্ট্রাইকারের লিস্টেও প্রথমদিকেই আছে জিরুদের নাম।
১৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

ব্রাজিল ম্যাচের মতো খেললে সব কিছুই সম্ভব: পেরিসিচ

শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে ছিল ক্রোয়েশিয়া। ঐতিহ্য তো বটেও। কিন্তু তারপরও কোয়ার্টার ফাইনালে অসাধারণ লড়াই করে সেলেসাওদের হারিয়ে দিয়েছে দলটি। এবার সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও ঠিক একই ধারায় খেলতে চায় তারা। আর এমনটা হলে যে কোনো কিছুই সম্ভব বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা ইভান পেরিসিচ।
১৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন

'আর্জেন্টিনার বিপক্ষে জয় হবে ক্রোয়েশিয়ার ইতিহাসের সেরা ম্যাচ'

ক্রোয়েশিয়া কোচের দৃষ্টিতে, মাঠে আর্জেন্টিনার সমর্থক যেমন বেশি থাকবে, তেমনি মেসিদের ওপর প্রত্যাশার চাপও থাকবে অনেক।
১৩ ডিসেম্বর ২০২২, ১১:১৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

আর মাত্র দুটি ধাপ, এরপরই অধরা সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার হাতছানি লিওনেল মেসির সামনে। ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর মিশন আর্জেন্টিনার। ছেড়ে কথা বলবে না ক্রোয়েশিয়াও। ইতিহাসের সাক্ষী হতে পারে তারাও। রাশিয়া বিশ্বকাপে মেসিদের হারানোর সুখস্মৃতি নিয়ে আরও একটি স্বপ্নের ফাইনালের দ্বারপ্রান্তে দলটি।
১৩ ডিসেম্বর ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে 'বিশেষ সুবিধা' দেন মেসি

সৌদি আরবের বিপক্ষে হার। এরপর টানা চারটি জয়। এই চার জয়ের তিনটি ধরতে গেলে এসেছে লিওনেল মেসির একক নৈপুণ্যেই। ক্যারিয়ারে শেষ বেলায় এসেও অসাধারণ ছন্দে খেলে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ মহাতারকা দলে থাকলে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পায় বলেই মনে করেন দলের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো।
১৩ ডিসেম্বর ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন

মেসি, নেইমার, এমবাপে ও লেভানদোভস্কির খাদ্যাভ্যাস

খাদ্যাভ্যাসই ব্যক্তির পরিচয়– এই বক্তব্য কতটা সত্য? একজন সাধারণ মানুষের জন্য এই বক্তব্য সত্য হোক বা না হোক, একজন ক্রীড়াবিদের জন্য এর তাৎপর্য অনেক বেশি। অনেকেরই জানার আগ্রহ থাকে তার প্রিয় খেলোয়াড় কী খায়।
১৩ ডিসেম্বর ২০২২, ০৯:২৯ পূর্বাহ্ন

দি মারিয়া ও দি পল ফিট হলেও যে ভাবনায় স্কালোনি

এবারই প্রথম বিশ্বকাপ আয়োজিত হচ্ছে নভেম্বর-ডিসেম্বর মাসে, ব্যস্ত ক্লাব সূচির মধ্যে। ফলে শারীরিক ক্লান্তি কাটানোর পর্যাপ্ত সুযোগটুকু পর্যন্ত পাননি খেলোয়াড়রা। তাই তাদের চোটে পড়ার সম্ভাবনাও এবার অন্য যেকোনো আসরের চেয়ে তুলনামূলক বেশি। এসব মাথায় রেখেই হয়তো ক্রোয়েশিয়াকে মোকাবিলার আগে বাড়তি অনুশীলনের ঝুঁকি নেয়নি আর্জেন্টিনা।
১৩ ডিসেম্বর ২০২২, ০৯:০৩ পূর্বাহ্ন

সাকিবদের আর্জেন্টিনার খেলা দেখার চিন্তাকে ‘স্টুপিড’ বললেন ডমিঙ্গো

মঙ্গলবার দিবাগত রাত একটায় বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচটি শেষ হলেও বাজবে ভোর রাত ৩টা। কিন্তু ম্যাচটি যদি অতিরিক্ত সময়ে ও পরে টাইব্রেকারে গড়ায় তাহলে কমপক্ষে আরও ৪৫  মিনিট প্রয়োজন। অর্থাৎ রাত প্রায় পুরোটাই পার হয়ে যাবে। 
১৩ ডিসেম্বর ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনা জিতলে খুশি হওয়ার ভান করতে নারাজ রোনালদো

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির কাঁধে চেপে তারা পৌঁছে গেছে কাতারে চলমান আসরের ফাইনালে। তাদের চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল ছিটকে গেছে আগেই, কোয়ার্টার ফাইনাল থেকে।
১৩ ডিসেম্বর ২০২২, ০৩:২০ পূর্বাহ্ন

সেই আর্জেন্টিনার সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য দেখছেন তাগলিয়াফিকো

রাশিয়া বিশ্বকাপে ২০১৮ সালে ক্রোয়েশিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা। সেখানে ইউরোপীয় দলটির বিপক্ষে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল আলবিসেলেস্তেরা। চার বছর পর আবার সেই দলটির মোকাবেলা করতে যাচ্ছে দলটি। এবার লড়াইটা সেমি-ফাইনালে। তবে এবার ভিন্ন ফলাফল হবে বলেই আশা করছেন আর্জেন্টিনার লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো।
১২ ডিসেম্বর ২০২২, ০৪:৪৪ অপরাহ্ন