প্রথম রাউন্ড শেষে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি

স্পোর্টস ডেস্ক

ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে গতকাল সোমবার শেষ হয়েছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্ব। সেমি-ফাইনালে স্বাগতিক ভারতের সঙ্গে জায়গা করে নিয়েছে গত দুই আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড, বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারই আলাদাভাবে কেড়েছেন নজর।

আর ব্যাট ও বল হাতে অসাধারণ পারফর্ম করা ও স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া ক্রিকেটারদের সংখ্যাও কম নয়। এবারের আসরের সবচেয়ে বেশি রান সংগ্রহ ও উইকেট শিকার করা খেলোয়াড়দের তালিকা নিচে তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য:

সর্বোচ্চ রান সংগ্রাহক: (সেরা পাঁচ)

নাম ম্যাচ রান গড় স্ট্রাইক রেট সর্বোচ্চ ১০০ ৫০
বিরাট কোহলি (ভারত) ৯ ৫৯৪ ৯৯.০০ ৮৮.৫২ ১০৩* ২ ৫
কুইন্টন ডি কক (দ. আফ্রিকা) ৯ ৫৯১ ৬৫.৬৬ ১০৯.২৪ ১৭৪ ৪  
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) ৯ ৫৬৫ ৭০.৬২ ১০৮.৪৪ ১২৩* ৩ ২
রোহিত শর্মা (ভারত) ৯ ৫০৩ ৫৫.৮৮ ১২১.৪৯ ১৩১ ১ ৩
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৯ ৪৯৯ ৫৫.৪৪ ১০৫.৪৯ ১৬৩ ২ ২

সর্বাধিক উইকেট শিকারি: (সেরা পাঁচ)

নাম ম্যাচ উইকেট গড় ইকোনমি সেরা ৪/৫
অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া) ৯ ২২ ১৮.৯০ ৫.২৬ ৪/৮ ৩/০
দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা) ৯ ২১ ২৫.০০ ৬.৭০ ৫/৮০ ১/১
জেরাল্ড কোয়েটজি (দ. আফ্রিকা) ৭ ১৮ ১৯.৩৮ ৬.৪০ ৪/৪৪ ১/০
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ৯ ১৮ ২৬.৭২ ৫.৯৩ ৫/৫৪ ০/১
জাসপ্রিত বুমরাহ (ভারত) ৯ ১৭ ১৫.৬৪ ৩.৬৫ ৪/৩৯ ১/০