খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করল সিলেট
বোলারদের দাপটে লক্ষ্যটা হাতের নাগালেই রইল সিলেট স্ট্রাইকার্সের। এরপর ব্যাট হাতে জ্বলে উঠলেন জাকির হাসান। তাকে দারুণ সহায়তা করলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাতে খুলনা টাইগার্সের বিপক্ষে সহজ জয়ই মিলেছে তাদের। একই সঙ্গে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হলো সিলেটের।
৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন
খেলা শুরুর আগে বিপিএলে এক মিনিটের নীরবতা
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে লিগ পর্বের ম্যাচে লড়ছে সিলেট ও খুলনা। দুই দলের টসের পর খেলা শুরুর আগে এক মিনিট দাঁড়িয়ে যান ক্রিকেটাররা। তাতে অংশ নেন ম্যাচ অফিসিয়াল, গ্যালারিতে থাকা দর্শক ও প্রেস বক্সের সাংবাদিকতা। প্রাকৃতিক ভয়াল দুর্যোগে প্রাণ হারানো হাজার হাজার মানুষের মৃত্যুতে জানানো হয় শোক।
৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন
খেলতে নামলে আবেগ সামলাতে পারেন না বিজয়
কোচ নাজমুল আবেদিন ফাহিমের পর্যবেক্ষণ, মাঠে খেলতে নেমে আবেগ সামাল দিতে পারছেন না এই ব্যাটার।
৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন
ডট দেওয়ার জন্য বল করে ৫ উইকেট মুকিদুলের
এর আগে ৫ ম্যাচ খেলে নিয়েছিলেন ৪ উইকেট। একাদশেও জায়গা ছিল না পাকা। ফরচুন বরিশালকে ধসিয়ে দিতে মুকিদুল ইসলাম মুগ্ধ এবার এক ম্যাচেই নিলেন পাঁচ উইকেট।
৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন
মুকিদুলের তোপের পর রাসেলের তাণ্ডবে জিতল কুমিল্লা
মুকিদুল ইসলামের বোলিং তোপে লক্ষ্যটা হাতের নাগালেই ছিল কুমিল্লা ভিক্টরিয়ান্সের। কিন্তু ফরচুন বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সে লক্ষ্যই কঠিন হয়ে গিয়েছিল তাদের। তবে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের তাণ্ডবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে গত বারের চ্যাম্পিয়নরা। একই সঙ্গে প্রথম লড়াইয়ে হারের প্রতিশোধও নিল দলটি।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৬ অপরাহ্ন
মুগ্ধতা ছড়ানো বোলিংয়ে মুকিদুলের ৫ উইকেট
চলমান আসরে এটাই কোনো বোলারের ৫ উইকেট দখলের প্রথম ঘটনা। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২২ বছর বয়সী মুকিদুলের ক্যারিয়ারসেরা বোলিংও। তার আগের সেরা ছিল ৩০ রানে ৩ উইকেট। বিপিএলে বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার এখন তার দখলে।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
এমন ম্যাচও হারা যায়!
১১৯ রানের মামুলি লক্ষ্য। সেটার পেছনে ছুটতে থাকা ঢাকা ডমিনেটর্সের স্কোর ১৫ ওভার শেষে দাঁড়াল ৪ উইকেটে ৮৫ রান। অর্থাৎ হাতে ৬ উইকেট নিয়ে ৩০ বলে তাদের দরকার ছিল ৩৪ রান। কিন্তু ব্যাটিং ব্যর্থতার নজির স্থাপন করে তারা তুলতে পারল মোটে ১৮ রান।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন
বিপিএলে শেষ দুই ম্যাচ খেলবেন না তামিম
আগামী ৮ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে নিয়মরক্ষার শেষ দুই ম্যাচ খেলবে খুলনা। ম্যাচগুলোতে দলের সবচেয়ে বড় তারকা তামিমকে পাওয়া যাবে না।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন
স্কোয়াশ আর হকি খেলে ব্যাটিংয়ে উন্নতি করেছেন বার্ল
এই লেগ স্পিনিং অলরাউন্ডার সিলেট স্টাইকার্সের হয়ে বিপিএল খেলতে এসেও রাখছেন ছাপ। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে তিনি তুলে ধরেছেন নানা দিক।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন
কুমিল্লার হয়ে বিপিএল খেলতে ঢাকায় রাসেল-নারাইন
সোমবার রাতে ঢাকায় পা রাখেন ক্যারিবিয়ান দুই তারকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানায় মঙ্গলবার থেকেই মাঠে নামতে প্রস্তুত এই দুজন।
৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৩ পূর্বাহ্ন
মোবাইল আসক্তি কমাতে মিউজিক বেছে নিয়েছেন আজম
মোবাইলের পেছনে খুব বেশি সময় ব্যয় করে ফেলছিলেন। এমন অভ্যাস ভালো লাগছিল না তার। তাই হাতে তুলে নিলেন গিটার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের সাহায্য নিয়ে বাজানোর পাশাপাশি গাইতে শুরু করলেন গান। মোবাইল আসক্তি কেটে তো গেলই, স্নায়ুচাপ জয় করাতেও মিলল সুফল। গল্পটা খুলনা টাইগার্সের পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটার আজম খানের।
৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
আমির-ইমাদকে ফিরিয়ে আনছে সিলেট, মাশরাফিকে নিয়ে শঙ্কা কাটেনি
বিপিএলে এবার সিলেটের সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।
৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ন
৬ বলে ৬ ছক্কা হজমের পর ইফতিখারের প্রশংসায় ওয়াহাব
বিপিএলে আগ্রাসী ব্যাটিংয়ের ধারা পাকিস্তানে ফিরেও জারি রাখলেন ইফতিখার আহমেদ। তিনি কচুকাটা করলেন স্বদেশি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজকে। ওভারের ৬ বলের প্রতিটিতে ছক্কা হাঁকালেন মারকুটে ডানহাতি ব্যাটার।
৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
‘রনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করছে’
সিলেট স্টাইকার্সের বিপক্ষে আরেকটি ঝড়ো ফিফটিতে ম্যাচ জেতানোর পর রনির প্রশংসায় মাতলেন রংপুর রাইডার্স কোচ সোহেল ইসলাম।
৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন
রনি-মালিকের তাণ্ডবে ম্লান মুশফিক-হৃদয়ের ঝড়
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন
‘স্থানীয়দের কমনসেন্স আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ’
এর আগে স্থানীয়দের ‘ব্রেইনলেস’ আখ্যা দিয়েছিলেন। এবার দেশীয় ক্রিকেটারদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২২ অপরাহ্ন
হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে: সালাউদ্দিন
চুক্তির মাঝপথে বাংলাদেশ ছেড়ে যাওয়া এই কোচকে ফের নিয়ে আসা যে খুব একটা ভালো চোখে দেখছেন না, তা বুঝিয়ে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেইসঙ্গে জাতীয় দলের সহকারি কোচ হওয়ার অনীহাও প্রকাশ করেছেন তিনি।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৯ অপরাহ্ন
আফিফ-উসমানদের ম্লান করে নায়ক রিজওয়ান
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা। আগে ব্যাট করে দুই ফিফটিতে ১৫৬ রান জড়ো করেছিল চট্টগ্রাম। ব্যাট করার জন্য বেশ ভালো কন্ডিশনে এক ওভার আগেই ওই রান পেরিয়ে যায় কুমিল্লা।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
‘বাংলাদেশকে হারাতে পারা হবে বড় কিছু’
অস্ট্রেলিয়ায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চার বলে চার উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন কার্টিস ক্যাম্ফার। ব্যাট হাতেও ঝড় তুলে দলকে জেতানোয় রাখেন অবদান। এই অলরাউন্ডার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলার ফাঁকে আড্ডা দিয়েছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৩ পূর্বাহ্ন
ঢাকাকে বিদায় করে শেষ চারে রংপুর
শেষ চারের আশা জিইয়ে রাখতে হলে জিততেই হতো ঢাকা ডমিনেটর্সকে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় পর্যাপ্ত পুঁজি সংগ্রহ করতে পারেনি দলটি। সাদামাটা পুঁজিতেও অবশ্য দারুণ লড়াই করে বোলাররা। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তারা। নুরুল হাসান সোহানের ফিফটিতে জয় তুলে শেষ চারের টিকেট কাটল রংপুর রাইডার্স। একই সঙ্গে ঢাকার বিদায় নিশ্চিত হয়ে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৩ অপরাহ্ন