বিদ্রুপে পরিবারের সদস্যরা বেশি কষ্ট পায়, বললেন শান্ত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নাজমুল হোসেন শান্ত বিদ্রুপের শিকার হয়ে আসছেন অনেক দিন ধরে। কারণ হলো বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ব্যাট হাতে একের পর এক ব্যর্থতা। তবে এই বাঁহাতি ওপেনার এবারের বিপিএলে ছড়াচ্ছেন আলো। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচসেরা ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে তিনি জানালেন, সমালোচকদের কথা-বার্তায় তার পরিবারের সদস্যরাই বেশি কষ্ট পায়।
২৪ জানুয়ারি ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন

শান্তর ফিফটির পর শেষ বলের রোমাঞ্চে জিতল সিলেট

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে টেবিলের শীর্ষ দুই দলের লড়াই হলো জম্পেশ। শেষ বলের রোমাঞ্চে ফরচুন বরিশাল ম্যাচ হেরেছে ২ রানে।
২৪ জানুয়ারি ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন

পাকিস্তানিরা চলে গেলেও উদ্বিগ্ন হতে চান না কুমিল্লার কোচ

পথচলায় পাকিস্তানি খেলোয়াড়দের উপর অনেকটা নির্ভরশীলতা থাকলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের ছাড়াও এগুনোর চিন্তা করে রেখেছে।
২৪ জানুয়ারি ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন

নাসিমের তোপে টানা চতুর্থ জয় কুমিল্লার

খেলার কথা ছিল খুলনা টাইগার্সের হয়ে। কিন্তু টেকনিক্যাল কারণে শেষ পর্যন্ত দল বদলে এলেন কুমিল্লা ভিক্টরিয়ান্সে। আর বর্তমান চ্যাম্পিয়নদের দলে যোগ দিয়ে প্রথম ম্যাচেই নায়ক নাসিম শাহ। এই পাকিস্তানি পেসারের বোলিং তোপে বিধ্বস্ত হয় ঢাকা ডমিনেটর্স। তাতে টানা চতুর্থ জয় তুলে নিল কুমিল্লা।
২৩ জানুয়ারি ২০২৩, ০৪:০১ অপরাহ্ন

কেন ব্যাট করতে নামলেন না আফিফ? 

ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যালেঞ্জিং রান তাড়ায় যাকে দরকার ছিল সবচেয়ে বেশি, সেই আফিফ হোসেনকে পেল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিডল অর্ডারের ঘাটতিও পূরণ করতে পারেনি তার দল।
২৩ জানুয়ারি ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন

মালিকের ঝড়ের জবাব দিতে পারলেন না শুভগতরা

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাটিং পেয়ে মালিকের ৪৫ বলে ৭৫ রানের ইনিংসে ১৭৯ রান করে রংপুর। জবাবে ২১ বল আগে ১২৪ রানে থেমে যায় চট্টগ্রাম।  ৩১ বলে চারটি করে চার-ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেন শুভাগত।
২৩ জানুয়ারি ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন

প্লে অফের দৌড়ে কারা এগিয়ে?

লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে বেশিরভাগ দল খেলে ফেলেছে অর্ধেক ম্যাচ। তারমধ্যে মাত্র এক ম্যাচ হারায় সিলেট স্টাইকার্স আর ফরচুন বরিশাল বাকিদের চেয়ে অনেকখানি এগিয়ে। আবার ছয় ম্যাচের মধ্যে স্রেফ এক ম্যাচ জিতে তলানি পড়ে থাকা ঢাকা ডমিনেটর্স খুঁজছে পায়ের নিচে মাটি।
২৩ জানুয়ারি ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন

কবে খেলায় ফিরবেন মোস্তাফিজ?

বিপিএলটা এবার মোটেও ভালো কাটছে না মোস্তাফিজুর রহমানের। দুই ম্যাচ খেলে তৃতীয় ম্যাচে গিয়েই পড়েন চোটে। এরপর আরও তিন ম্যাচে দেখা যায়নি মাঠে
২২ জানুয়ারি ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

অবসর নেওয়া মাশরাফিকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে চান আশরাফুল!

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তুজা অবসর নিয়েছেন সেই ২০১৭ সালে। পেরিয়ে গেছে প্রায় ছয় বছর। এই সময়ে দলের আদল বদলে গেছে অনেকটাই। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ধরণেও এসেছে বদল
২২ জানুয়ারি ২০২৩, ১২:১৯ অপরাহ্ন

সবাই জানে লিটন বাংলাদেশের সুপারস্টার: রিজওয়ান

বাংলাদেশ ও পাকিস্তানের অন্যতম সেরা দুই ওপেনারকে এবার একসঙ্গে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওপেনিংয়ে লিটন-রিজওয়ানের জুটিও বেশ জমছে।
২২ জানুয়ারি ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন

রিজওয়ানের মতে, ‘বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আসা এই পাকিস্তানি ক্রিকেটার জানালেন, বাংলাদেশের তরুণরা শেখার জন্য থাকেন উদগ্রীব। বিশেষ করে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে বেশ মনে ধরেছে তার।
২২ জানুয়ারি ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন

‘এরকম উইকেট থাকলে খেলোয়াড়দের জন্য ভালো’

বিপিএলে চট্টগ্রাম পর্বে দেখা গেছে মিশ্র ছবি। কিছু ম্যাচে দেখা গেছে বড় রান, কিছু ম্যাচে হয়েছে লো স্কোরিং। তবে সব মিলিয়ে উইকেটকে বেশ ভালো বলে রায় দিলেন এই পর্বে দুবার দুইশো ছাড়ানো পুঁজি পাওয়া ফরচুন বরিশালের কোচ নাজমুল আবেদিন ফাহিম।
২১ জানুয়ারি ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন

কম্পমান পায়ে বিপিএলের অনিশ্চিত আগামী

২০১২ সালে বিপিএলের প্রথম আসর যখন মাঠে গড়ায় তখন পিএসএলের ভাবনাই মাথায় ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ডের, নানা কারণে তাদের সেই বাস্তবতাও ছিল না। বিপিএলের চার বছর পর জন্ম নিয়ে পিএসএলের টিভি সত্ত্ব পাঁচ বছরের জন্য বিক্রি হয়েছে ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারে। একসঙ্গে বিপিএলের টিভি স্বত্বর মূল্য তুলনা করতে গেলে বিব্রত হতে হবে।
২১ জানুয়ারি ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন

‘ব্যাটিংয়ে ক্যারিয়ারের সেরা সময়ে আছে সাকিব’

সাকিব আল হাসান যেন নিজেকেই চ্যালেঞ্জ করছেন, সেই চ্যালেঞ্জে উৎরে ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। এবার বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক প্রতি ম্যাচেই ব্যাট হাতে তুলছেন ঝড়, গড়ে দিচ্ছেন ব্যবধান।
২১ জানুয়ারি ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন

নাসির-মিঠুনের লড়াই থামিয়ে বরিশালের টানা পঞ্চম জয়

ইফতেখার আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজিই পেয়েছিল ফরচুন বরিশাল। তবে লক্ষ্য তাড়ায় লড়াইটা জমিয়ে দিয়েছিলেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুন। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন তারা। তাতে ঢাকা থাকে হারের বৃত্তেই। অন্যদিকে টানা আরও একটি জয়ে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এল সাকিব আল হাসানের দল।
২০ জানুয়ারি ২০২৩, ০৩:১৫ অপরাহ্ন

'সাকিব ভাই হলে হয়তো ম্যাচটা জিতিয়ে দিত'

জয় থেকে তখন মাত্র ৫ রান দূরে খুলনা টাইগার্স। শেষ ওভারে তখন হাতে আসলেন নিহাদুজ্জামান। প্রথম ডট আদায় করে নেন। পরেরটি করেন ফ্লাইটেড ডেলিভারি। তবে লংঅফের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন খুলনা অধিনায়ক ইয়াসির আলী। আর তাতে বড় খেলোয়াড়দের সঙ্গে নিজের পার্থক্যটা বুঝতে পেরেছেন নিহাদ। সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা হয়তো এখান থেকেই ম্যাচ বের করে ফেলতে পারতেন বলে মনে করেন তিনি।
২০ জানুয়ারি ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন

নির্বাচকদের বিবেচনায় আছেন নাসির!

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সবশেষ সেই ২০১৮ জানুয়ারিতে খেলেছিলেন নাসির হোসেন। এরপর পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিবেচনার বাইরেই আছেন এ অলরাউন্ডার। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবার নজরে এসেছেন তিনি। আর এভাবে খেললে জাতীয় দলে ফেরার বিবেচনায় থাকবেন বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
২০ জানুয়ারি ২০২৩, ১২:৫০ অপরাহ্ন

সাত হাজারি ক্লাবে তামিম

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টিয়েন্টিতে ৭০০০ রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। সাগরিকায় খুলনা টাইগার্সের হয়ে স্বাগতিকদের বিপক্ষে এ মাইলফলকে পৌঁছান এ ক্রিকেটার।
২০ জানুয়ারি ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

জয়ের ব্যাটে খুলনার জয়

বাংলাদেশ জাতীয় দলে টেস্ট ক্রিকেটের জন্য বিবেচিত হলেও টি-টোয়েন্টি সংস্করণটাও যে খারাপ খেলেন না, তা রংপুর রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচেই দেখিয়েছেন মাহমুদুল হাসান জয়। এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেললেন আরও একটি দারুণ ইনিংস। দারুণ ব্যাট করেন তামিম ইকবাল ও অধিনায়ক ইয়াসির আলীও। তাতে আরও একটি দারুণ জয় পেয়েছে তার দল খুলনা টাইগার্স।
২০ জানুয়ারি ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন

সাকিবের বিসর্জনে সেঞ্চুরি ইফতেখারের

ওভার বাকি দুইটি। দুই ব্যাটারই তখন ৭০ রানে। উল্টো দুই রান বেশি সাকিব আল হাসানের। অবিশ্বাস্য কিছু না হলে সে অবস্থায় সেঞ্চুরির কাছে যাওয়ার সুযোগ ছিল একজন ব্যাটারেরই। হয়েছেও তাই। সে অবস্থায় নিজে সেঞ্চুরির পিছে না ছুটে ইফতেখার আহমেদকে সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে বলেন সাকিব। অথচ টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরির দেখা পাননি নিজেও।
১৯ জানুয়ারি ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন